< যিশাইয় ভাববাদীর বই 59 >

1 দেখ, সদাপ্রভুর হাত এত ছোট নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না।
Tazama, mkono wa Yahwe sio mfupi ambao hautweza kukuokoa wewe; wala sikio lake sio zito, ambalo haliwezi kusikia.
2 যদিও, তোমাদেরই পাপ সদাপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে এবং তোমাদের পাপের জন্যই তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে লুকিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না।
Matendo yako ya dhambi, hata hivyo, zimekutenga wewe na Mungu, na dhambi zenu zimemfanya aufiche uso wake msimuone wala kumsikia yeye.
3 তোমাদের হাত রক্তের দাগে ও আঙ্গুল পাপে অশুচি হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলে এবং তোমাদের জিভ দুষ্টতার কথা বলে।
Maana mikono yenu ina madoa ya damu na vidole vyenu vimejaa dhambi. Midomo yenu inazungumza uongo na ulimi wenu unazungumza kwa nia mbaya.
4 কেউ ধার্ম্মিকতায় অভিযোগ করে না, কেউ সততার সঙ্গে আত্মপক্ষ সমর্থন করে না। তারা অসার কথার উপর নির্ভর করে এবং মিথ্যা বলে; তারা দুষ্টতা গর্ভে ধরে আর পাপের জন্ম দেয়।
Hakuna hata mmoja aitae haki, na hakuna anayewasihi kesi yake katika haki. Wanayamini maneno yasiyo ya haki, maneno ya uongo; wanashika matatizo na kuzaa dhambi.
5 তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় এবং মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলো ফুটে বিষাক্ত সাপ বের হয়।
Wanetotoa mayai ya nyoka wenye sumu na hufuma mtandao wa buibui. Yeyote alaye mayai yake atakufa, na ikiwa yai litavunjika, litatotoa nyoka mwenye sumu.
6 তাদের জাল পোশাকের জন্য ব্যবহার করা যাবে না; তারা তাদের কাজ দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের কাজগুলি হল পাপের কাজ এবং অপরাধ তাদের হাতে থাকে।
Mitando yao haitatumika kama mavazi, wala hawawezi kujifukia wenyewe kwa kazi yao. Kazi zao ni kazi za dhambi, na matendo ya vurugu yako mikononi mwao.
7 তাদের পা পাপের দিকে দৌড়ে যায় এবং তারা নির্দোষীদের রক্তপাত করবার জন্য দৌড়ে যায়। তাদের সমস্ত চিন্তাই পাপের চিন্তা; অপরাধ ও ধ্বংস তাদের পথ।
Miguu yao inakimbilia uovu, na wanakimbilia kumwaga damu isiyo na hatia. Mawazo yao ni mawazo ya dhambi; vurugu na uharibifu ndio njia yao.
8 শান্তির পথ তারা জানে না; তাদের পথে কোন ন্যায়বিচার নেই। তারা নিজেদের পথ আঁকাবাঁকা করেছে; যারা সেই পথে চলে তারা শান্তি কি তা জানে না।
Njia ya amani hawaijuyui, na hakuna haki katika njia zao. Wametengeneza njia njia zlizopotoka; yeyote atakaye safiri kupitia njia hizi njia hizi hazijui amani.
9 তাই ন্যায়বিচার আমাদের থেকে দূরে থাকে আর ধার্ম্মিকতা আমাদের কাছে পৌঁছাতে পারে না। আমরা আলোর জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু অন্ধকার দেখতে পাই; আমরা আলোর খোঁজ করি, কিন্তু অন্ধকারে চলি।
Hivyo basi haki iko mbali a sisi, wala haki haijatufikia sisi. Tunasubiri mwanga tunaona giza; tunatafuta mwangaza, lakini tunatembea gizani. Tunapapasa kwenywe ukuta kama kipofu, kama wale wasiona,
10 ১০ আমরা অন্ধের মত দেয়াল হাতড়ে বেড়াই, তাদের মত যাদের চোখ নেই। যেমন সন্ধ্যায় হয় তেমন আমরা দুপুরেই হোঁচট খাই; বলবানদের মধ্যে আমরা মরার মত।
Tuna mashaka mchana kweupe kama kwenye mwanga unaofifia; miongoni mwa wenye nguvu tuko kama watu waliokufa.
11 ১১ আমরা সবাই ভাল্লুকের মত গর্জন করি, পায়রার মত কাতর স্বরে ডাকি; আমরা ন্যায়বিচারের অপেক্ষা করি, কিন্তু পাই না; আমরা উদ্ধার পেতে চাই, কিন্তু তা আমাদের থেকে অনেক দূরে থাকে।
Sisi tunaunguruma kama dubu na kuomboleza kama njiwa; tunasubiria haki, lakini hakuna kitu; kwa ukombozi, lakini uko mbali na sisi.
12 ১২ কারণ আমাদের অনেক অন্যায় তোমার সামনে আছে এবং আমাদের পাপ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। কারণ আমাদের পাপ আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছে এবং আমরা আমাদের পাপ জানি।
Maana makosa yetu mengi yako mbele zako, na dhambi zetu zinatushuhudia sisi; maana makosa yako pamoja na sisi.
13 ১৩ আমরা বিদ্রোহ করেছি, সদাপ্রভুকে অস্বীকার করেছি এবং আমাদের ঈশ্বরকে অনুসরণ করার থেকে দূরে সরে গিয়েছি৷ আমরা অত্যাচার ও বিপথে যাওয়ার কথা বলেছি, অভিযোগ এবং মিথ্যা কথা হৃদয়ে ধারণ করেছি।
Tumeaasi, kumkana Yahwe na kuacha kumfuata Mungu. Tulizungumzia ulafi kujeuka nyuma, na kuanza kulalamika kutoka moyoni na maneno ya uongo.
14 ১৪ সেইজন্য ন্যায়বিচারকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং ধার্ম্মিকতা দূরে দাঁড়িয়ে আছে; কারণ সত্য রাস্তায় রাস্তায় হোঁচট খায় এবং সততা প্রবেশ করতে পারে না।
Haki imerudishwa nyuma, wenye haki wamesimama mbali sana; maana ukweli uko mashakani katika mraba wa umma, haki haiwezi kuja.
15 ১৫ সততা দূরে চলে গিয়েছে এবং যে কেউ মন্দকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়। সদাপ্রভু এই সব দেখলেন অসন্তুষ্ট হলেন কারণ সেখানে কোন ন্যায়বিচার নেই।
Waaminifu wamenda zao, na yeyote anayegeuka mbali na maovu anajiathiri mwenyewe. Yahwe aliliona hilo na hakupendezwa maana hakuna haki.
16 ১৬ তিনি দেখলেন সেখানে কোনো লোক নেই এবং অবাক হলেন যে, অনুরোধ করার জন্য কেউ নেই। তাই তাঁর নিজের হাত দিয়েই উদ্ধারের কাজ করলেন এবং তাঁর ধার্ম্মিকতা তাঁকে সাহায্য করল।
Aliona kwamba hakuna mtu, na akastaajabu kwamba hakuna mtu wa kuoma. Hivyo basi mkono wake uliletao wakovu kwake, na haki yake unamtosheleza yeye.
17 ১৭ তিনি বুক রক্ষার জন্য ধার্ম্মিকতা বর্ম পরলেন এবং তাঁর মাথার ওপরে উদ্ধারের শিরস্ত্রাণ দিলেন। তিনি প্রতিশোধের পোশাক পরলেন ও আগ্রহকে পোশাকের মত করে গায়ে জড়ালেন।
Huivaa haki kama ngao kifuani na kofia ya chuma ya wokovu kichwani mwake. Anajivika mwenyewe kwa mavazi ya kisasi na kuvaa vazi la bidii.
18 ১৮ তারা যা করেছে তিনি তাই তাদের ফিরিয়ে দেবেন; তাঁর বিপক্ষদের উপর ক্রোধের বিচার ঢেলে দেবেন, শত্রুদের শাস্তি দেবেন। দূর দেশের লোকদের শাস্তি উপহার হিসাবে তিনি তাদের দেবেন।
Analipa tena kwa kilichotokea, hukumu ya hasira kwa adui zake na kwa adui atairidisha adhabu ya kisiwa kama zawadi yao.
19 ১৯ পশ্চিম দিকের লোকেরা সদাপ্রভুর নামকে এবং তাঁর প্রতাপ থেকে সূর্য্য উদয়ের দিকের লোকেরা ভয় পাবে, কারণ তিনি প্রবল বন্যার মত আসবেন, যা সদাপ্রভুর নিঃশ্বাস আমার বিরুদ্ধে পতাকা তুলবেন।
Hivyo wataliogopa jina la Yahwe kutoka magharibi na utukufu wake kutoka mashariki; maana atakuja kama mkondo wa mto, inaendeshwa na pumzi ya Yahwe.
20 ২০ এই কথা সদাপ্রভু বলেন, “যাকোবে যারা পাপ থেকে মন ফেরাবে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।”
Mkombozi atakuja Sayuni na wale watkaojeuka kutoka matendo yao ya uasi katika nyumba ya Yakobo- Hili ni tamko la Yahwe.
21 ২১ সদাপ্রভু বলেন, “তাদের জন্য তাদের সঙ্গে আমার এই ব্যবস্থা, আমার আত্মা যিনি তোমাদের উপরে আছেন এবং আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের মুখ থেকে চলে যাবে না, তোমাদের ছেলে মেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না, সদাপ্রভু বলেন, তা এখন থেকে চিরকাল থাকবে।”
Na kama mimi, hili ni agano langu pamoja nao- asema Yahwe- Roho yangu iliyo juu yenu, na maneno yangu niliyoyaweka kinywani mwenu, hayataondoka midomo mwenu au kuodoka mbali na midomo wajukuu wenu, au kwenda mbali asema Yahwe- kuanziia sasa na hata milele.''

< যিশাইয় ভাববাদীর বই 59 >