< যিশাইয় ভাববাদীর বই 54 >

1 “হে বন্ধ্যা স্ত্রীলোক, যে সন্তানের জন্ম দেয়নি, যার কখনও প্রসব-বেদনা হয়নি, তুমি চিৎকার করে আনন্দ গান কর ও জোরে চিত্কার কর; কারণ বিবাহিত স্ত্রীর সন্তানের থেকে অনাথের সন্তান অনেক।” এটা সদাপ্রভু বলেন।
''Imba, ewe mwanamke tasa, ewe ambaye haujazaa; imba wimbo kwa furaha na lia kwa nguvu ewe ambaye hujapata uchungu wa kuzaa. Maana watoto walio katika ukiwa ni wengi kuliko watoto wa wanawake waliolewa,'' asema Yahwe.
2 তোমার তাঁবুর জায়গা আরও বাড়াও; তোমার শিবিরের পর্দা আরও দূরে যাক, ব্যয় শঙ্কা কর না; তোমার দড়িগুলো লম্বা কর এবং তোমার গোঁজগুলো শক্ত কর।
Fanya hema lako kuwa kubwa na tawanya mapazia mbali, sio kidogo; nyoosha kamba zako na imarisha vigingi vyako.
3 কারণ তুমি ডানে ও বাঁয়ে ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরেরা অন্যান্য জাতিদের দেশ দখল করবে এবং লোকজনহীন শহরগুলোতে পুনর্বাসিত করবে।
Maana utawanjwa katika mkono wa kulia na wa kushoto, na ukoo wako utashinda mataifa na kuwapatia miji iliyo na ukiwa.
4 তুমি ভয় কোরো না, কারণ তুমি লজ্জিত হবে না। নিরূত্সাহ হয়ো না, কারণ তুমি অপদস্থ হবে না। তোমার যৌবনের লজ্জা তুমি ভুলে যাবে আর তোমার বিধবার দুর্নাম মনে থাকবে না।
Usiogope maana hautahaibika, wala kukatishwa tamaa maana hautapatwa na aibu; hutasahau aibu ya ujana wako na aibu ya kutelekezwa.
5 কারণ তোমার সৃষ্টিকর্তাই তোমার স্বামী, তাঁর নাম বাহিনীদের সদাপ্রভু; ইস্রায়েলের সেই পবিত্রতমই তোমার মুক্তিদাতা। তাঁকেই সমস্ত পৃথিবীর ঈশ্বর বলা হয়।
Maana Muumba ni mume wako; Yahwe wa majeshi ndilo jina lake. Mtakatifu wa Israeli yeye ni mkombozi wenu; anaitwa Mungu wa nchi yote.
6 কারণ সদাপ্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিত স্ত্রীর মত, কিংবা যৌবনকালে দূর করে দেওয়া স্ত্রীর মত ডেকেছেন, এটা তোমার ঈশ্বর বলেন।
Yahwe anakuita wew urudi kama mwanamke aliyetelekezwa na mwenye roho ya huzuni, kama mwanamke mdogo aliyeolewa na kukataliwa, asema Mungu.
7 “কারণ এক মুহূর্তের জন্য আমি তোমাকে ত্যাগ করেছি, কিন্তু মহা দয়ায় আমি তোমাকে জড়ো করব।
''Kwa kipindi kifupi nimewatelekeza ninyi, lakini kwa huruma kubwa nitawakusanya ninyi.
8 ক্রোধে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে আমি মুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরকাল স্থায়ী দয়াতে আমি তোমার প্রতি করুণা করব,” এটা তোমার মুক্তিদাতা সদাপ্রভু বলেন।
Katika gharikia ya hasira nimeuficha uso wangu kwa muda. lakini kwa agano la milele la kuaminika nitakuwa na huruma na ninyi- amesema Yahwe, aliyewakomboa ninyi.
9 “কারণ আমার কাছে এটা নোহের জলসমূহের মত; আমি যেমন শপথ করেছিলাম যে, নোহের দিন কার জলের মত জল আর কখনও পৃথিবীকে অতিক্রম করবে না, তেমনি এই শপথ করলাম যে, তোমার ওপর আর রাগ করব না, তোমাকে আর ভর্ত্সনা করব না।
Maana haya ni kama Nuhu kwangu: kama nilivyoapa maji ya Nuhu hayuatapita tena katika nchi, Hivyo nimeapa kwama sitapatwa na hasira na ninyi wala kuwakemea ninji.
10 ১০ যদিও পর্বত সরে যাবে আর পাহাড় টলবে, তবুও আমার বিশ্বস্ততার চুক্তি তোমার থেকে সরে যাবে না এবং আমার শান্তির নিয়ম টলবে না।” যিনি তোমার দয়া করেন সেই সদাপ্রভু এটা বলেন।
Japo milima yaweza kuanguka na vilima vyaweza kutikiswa, japo uimara wa pendo langu hautageuka nyuma kutoka kwenu, wala agano langu la amani kutikiswa- asema Yahwe, Yeye mwenye huruma juu yenu.
11 ১১ ওহে দুঃখিনী, ঝড়ে তাড়িত হওয়া ও সান্ত্বনাবিহীনে দেখ, আমি নীলকান্তমণি দিয়ে তোমার পাথর বসাব এবং নীলমনি দিয়ে তোমার ভিত্তিমূল স্থাপন করব।
Wanaotaabika, wanaopitia dhoruba na wasio na faraja, tazama, nitaweka lami kwa rangi nzuri, na kuweka misingi kwa yakuti.
12 ১২ পদ্মরাগমণি দিয়ে তোমার চূড়া ও চকমকি মনি দিয়ে তোমার ফটকগুলি ও সুন্দর পাথর দিয়ে তোমার সমস্ত দেয়াল তৈরী করব।
Nitaufanya mnara wa akiki na lango yake ya almasi na kuta zake za nje ni za mawe mazuri.
13 ১৩ তোমার সব ছেলেরা সদাপ্রভুর কাছে শিক্ষা পাবে আর তোমার সন্তানদের অনেক শান্তি হবে।
Na watoto wako wote watafundishwa na Yahwe; na amani ya watoto wako itakuwakubwa.
14 ১৪ তুমি ধার্ম্মিকতায় পুনস্থাপিত হবে। তুমি অত্যাচারের থেকে দূরে থাকবে; তুমি ভীত হবে না এবং ত্রাস থেকে দূরে থাকবে এবং তা তোমার কাছে আসবে না।
Katika haki nitakuanzisha tena. Hautaona dhiki tena, maana hautaogopa, na hakuna kitu cha kutisha kitakachokuja karibu yako.
15 ১৫ দেখ, লোকে যদি দল বাঁধে, তা আমার থেকে হয় না; যে কেউ তোমার বিরুদ্ধে দল বাঁধে, সে তোমার জন্য পড়ে যাবে।
Tazama, ikiwa yeyote atakaye koroga matatizo, hayatako kwangu; yeyote atakaye changanya matatizo pamaoja na wewe ataanguka kwa kishindo.
16 ১৬ “দেখ, যে কামার জ্বলন্ত কয়লায় বাতাস দেয় এবং তার কাজের জন্য অস্ত্র তৈরী করে আমিই তার সৃষ্টি করেছি, ধ্বংস করার জন্য ধ্বংসকারীকে আমিই সৃষ্টি করেছি।
Tazama, nimemumba fundi, anayepuliza makaa yanayoungua na na kuanda a silsha kama kazi yake, na nimemumba mharibifu ili awaharibu.
17 ১৭ যে কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে তৈরী হয় তা সফল হবে না; তুমি প্রত্যেককে দোষী করবে যারা তোমাকে দোষারোপ করে। এই হল সদাপ্রভুর দাসদের অধিকার এবং আমার থেকে তাদের এই ধার্ম্মিকতা লাভ হয়,” এটা সদাপ্রভু বলেন।
Hakuna silaha iliyotengenezwa dhidi yako ikafanikiwa; na utamlaani kila mmjoa anayekutusi wewe. Huu ndio urithi wa watumishi wa Yahwe, na uthibitisho wake kutoka kwangu- Hili ndilo tamko la Yahwe.''

< যিশাইয় ভাববাদীর বই 54 >

A Dove is Sent Forth from the Ark
A Dove is Sent Forth from the Ark