< যিশাইয় ভাববাদীর বই 52 >

1 জাগো, জাগো, হে সিয়োন শক্তি পরিধান কর; হে পবিত্র শহর যিরূশালেম, তোমার জাঁকজমকের পোশাক পর। কারণ কখনো অচ্ছিন্নত্বক ও অশুচি লোক তোমার মধ্যে আর ঢুকবে না।
Dzambatuka, dzambatuka iwe Ziyoni, vala zilimbe. Vala zovala zako zokongola, iwe Yerusalemu, mzinda wopatulika. Pakuti kuyambira tsopano anthu osachita mdulidwe ndi odetsedwa sadzalowanso pa zipata zako.
2 গায়ের ধূলো ঝেড়ে ফেল, হে যিরুশালেম, ওঠো, বস। হে বন্দী সিয়োন-কন্যা, তোমার গলার শিকল সব খুলে ফেল।
Sasa fumbi lako; imirira nukhale pa mpando waufumu, iwe Yerusalemu. Inu omangidwa a ku Ziyoni, masulani maunyolo amene ali mʼkhosi mwanumo.
3 কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা বিনামূল্যে বিক্রিত হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত হবে।
Pakuti Yehova akuti, “Sindinalandirepo kanthu pamene ndinakugulitsani, choncho mudzawomboledwa wopanda ndalama.”
4 কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার লোকেরা আগে মিশরে বাস করার জন্য সেখানে নেমে গিয়েছিল; আবার অশূরীয়া অকারণে তাদের উপর অত্যাচার করল।
Pakuti Ambuye Yehova akuti, “Poyamba paja anthu anga anapita kukakhala ku Igupto; nawonso Asiriya awapondereza popanda chifukwa.”
5 সদাপ্রভু বলেন, এখন এখানে আমার কি আছে? আমার লোকদেরকে কিছু ছাড়াই নেওয়া হয়েছে। সদাপ্রভু বলেন, তাদের শাসন কর্তারা উপহাস করছে এবং আমার নাম সারাদিন সব দিন নিন্দিত হচ্ছে।
Tsopano Ine Yehova ndikuti, “Kodi nditani pakuti anthu anga atengedwa ukapolo osaperekapo kanthu, amene amawalamulira amawanyoza,” akutero Yehova. “Ndipo tsiku lonse, akungokhalira kuchita chipongwe dzina langa.
6 এই জন্য আমার লোকেরা জানতে পারবে; সেই দিন তারা জানবে যে, আমি কথা বলেছি; হ্যাঁ, এটা আমিই।”
Tsono tsiku limenelo anthu anga adzadziwa dzina langa; kotero adzadziwa kuti ndi Ine amene ndikuyankhula, Indedi, ndine.”
7 পর্বতদের ওপরে তার পা কেমন সুন্দর লাগছে, যে সুসংবাদ বয়ে আনে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রান ঘোষণা করে, সিয়োনকে বলে, “তোমার ঈশ্বর রাজত্ব করেন!”
Ngokongoladi mapazi a amithenga obweretsa nkhani yabwino amene akuyenda pa mapiri. Iwo akukubweretserani nkhani zabwino za mtendere, chisangalalo ndi chipulumutso. Iwo akubwera kudzawuza anthu a ku Ziyoni kuti, “Mulungu wako ndi mfumu!”
8 শোন, তোমার পাহারাদারদের রব উঠাচ্ছে, তারা আনন্দে একসঙ্গে চেঁচাচ্ছে, কারণ সদাপ্রভু যখন সিয়োনে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে।
Mverani! Alonda anu akukweza mawu awo; akuyimba pamodzi mwachimwemwe. Popeza akuona chamaso kubwera kwa Yehova ku Yerusalemu.
9 হে যিরূশালেমের ধ্বংসস্থানগুলো, তোমরা একসঙ্গে চিত্কার করে আনন্দ-গান কর, কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন আর যিরূশালেমকে মুক্ত করেছেন।
Imbani pamodzi mofuwula nyimbo zachimwemwe, inu mabwinja a Yerusalemu, pakuti Yehova watonthoza mtima anthu ake, wapulumutsa Yerusalemu.
10 ১০ সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে তাঁর পবিত্র হাত অনাবৃত করেছেন, সমস্ত পৃথিবী আমাদের ঈশ্বরের পরিত্রান দেখবে।
Yehova wagwiritsa ntchito mphamvu zake zopatulika pamaso pa anthu a mitundu yonse, ndipo anthu onse a dziko lapansi adzaona chipulumutso cha Mulungu wathu.
11 ১১ চল, চল, সেই জায়গা থেকে বের হয়ে এস; কোনো অশুচি জিনিস ছুঁয়ো না; অর মধ্যে থেকে বের হও; তোমরা যারা সদাপ্রভুর পাত্র বয়ে নিয়ে যাও তোমরা বিশুদ্ধ হও।
Nyamukani, nyamukani, chokaniko ku Babuloniko! Musakhudze kanthu kodetsedwa! Inu amene mumanyamula ziwiya za Yehova tulukanimo ndipo mudziyeretse.
12 ১২ কারণ তোমরা তাড়াতাড়ি করে বাইরে যাবে না, পালিয়ে যাবে না, কারণ সদাপ্রভু তোমাদের আগে আগে যাবেন এবং ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
Koma simudzachoka mofulumira kapena kuchita chothawa; pakuti Yehova adzayenda patsogolo panu, Mulungu wa Israeli adzakutetezani kumbuyo kwanu.
13 ১৩ দেখ, আমার চাকর বুদ্ধিমানের কাজ করবে এবং সফল হবে; সে উচ্চ ও উন্নত হবেন; সে খুব মহিমান্বিত হবেন।
Taonani, mtumiki wanga adzapambana pa ntchito yake adzakwezedwa ndi kulemekezedwa ndipo adzalandira ulemu waukulu kwambiri.
14 ১৪ মানুষের থেকে তাঁর আকৃতি, মানবসন্তানদের থেকে তার চেহারা বিকৃত বলে যেমন অনেকে তার বিষয়ে ভীত হত।
Anthu ambiri atamuona anadzidzimuka, chifukwa nkhope yake inali itasakazika; sinalinso ngati ya munthu. Ndipo thupi lake linasakazika; silinalinso ngati la munthu.
15 ১৫ তাই তিনি অনেক জাতিকে চমকে দেবেন, তাঁর সামনে রাজারা মুখ বন্ধ করবে, কারণ যা তাদের বলা হয়নি তা তারা দেখতে পাবে এবং যা তারা শোনেনি তা বুঝতে পারবে।
Momwemonso anthu a mitundu yonse adzadodoma naye, ndipo mafumu adzatseka pakamwa pawo kusowa chonena chifukwa cha iye. Pakuti zinthu zimene iwo sanawuzidwepo, adzaziona, ndipo zimene sanazimvepo, adzazimvetsa.

< যিশাইয় ভাববাদীর বই 52 >