< যিশাইয় ভাববাদীর বই 50 >

1 সদাপ্রভু এই কথা বলেন, “ত্যাগপত্র কোথায় যা দিয়ে আমি তোমাদের মাকে ত্যাগ করেছিলাম? এবং আমার কোনো ঋণদাতাদের কাছে আমি তোমাদেরকে বিক্রি করেছি? দেখ, তোমাদের বিক্রি করা হয়েছিল কারণ তোমাদের পাপের জন্য এবং কারণ তোমাদের বিদ্রোহের জন্য তোমাদের মাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
Yahwe asema hivi, ''Kiko wapi cheti cha talaka ambacho nimempa tataka mama yako? na kwa nani niliowauza mimi? Tazama, umewauza kwa sababu ya dhambi zako, na kwa sababu ya uasi wako, na mama yako amepelekwa mbali.
2 আমি এলাম কিন্তু এখানে কেও ছিলনা কেন? আমি ডাকলাম কিন্তু কেও উত্তর দিলনা কেন? তোমাদের মুক্তিপন দেওয়ার জন্য আমার হাত কি এতো ছোটো? তোমাদের উদ্ধার করার জন্য কি আমার শক্তি নেই? দেখ, আমার ধমকে আমি সাগর শুকিয়ে ফেলি; নদীগুলো মরুভূমি করি; তাদের মাছ জলের অভাবে মরে যায় এবং পচে যায়।
Kwa nini nimekuja maana hakuna mtu pale? Kwa nini nimeita lakini hakuna aliyejibu? Je mkono wangu ni mfupi kukufidia wewe? Je hakuna nguvu katika ukombozi wngu kwako? Tazama, maonyo yangu, nimeikausha bahari; nimeufanya mto kuwa jangwa; samaki wake wamekufa na kuoza kwa kukosa maji.
3 আমি অন্ধকার দিয়ে আকাশকে কাপড় পরাই; আমি চট দিয়ে ঢেকে দিই।”
Nimelivisha giza; na ku kwa ngfunika nguo za magunia.''
4 প্রভু সদাপ্রভু আমাকে জিভ্ দিয়েছেন, যেন আমি বুঝতে পারি, কিভাবে ক্লান্ত লোককে বাক্যের দ্বারা সুস্থির করতে পারি; তিনি আমাকে প্রত্যেক দিন সকালে জাগিয়ে দেন আর আমার কানকে সজাগ করেন তাদের মত যারা শেখে।
Bwana Yahwe amenipa mimi lugha kama wale wanayofundishwa, ili kwamba nizungumze maneno ya kudumisha kwa yeye aliyechoka; huniamsha mimi asubuhi kwa asubuhi; huyaamsha masikio yangu kama wale wanofundisha.
5 প্রভু সদাপ্রভু আমার কান খুলে দিয়েছেন এবং আমি বিরুদ্ধাচারী হইনি, পিছিয়েও যাইনি।
Bwana Yahwe amefungua sikio langu, na sikuaasi, wala kurudi nyuma.
6 যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। অপমান ও থুথু থেকে নিজের মুখ ঢাকলাম না।
Niliwapa mgongo wangu wale wanaonipiga mimi, na shavu langu kwa wale wanaopokonya nje ndevu zangu; Sitouficha uso wangu kutokana na matendo ya aibu na kutema mate.
7 কারণ প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করেন; সেজন্য আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতই আমার মুখ শক্ত করেছি, কারণ আমি জানি যে, লজ্জিত হব না।
Maana Bwana Yahwe atanisaidia mimi; hivyo basi sitapatwa na aibu; hivyo nimeufanya uso wangu kama jiwe, maana ninajua kwamba sitaabishwa.
8 ঈশ্বর যিনি আমাকে ধার্মিক করেন তিনি কাছাকাছি; কে আমার সঙ্গে বিবাদ করবে? এস, আমরা মুখোমুখি হই। আমার অভিযুক্ত কে? সে আমার সামনে আসুক।
Yeye aliye nitakasa mimi yu karibu. Ni nani atakayenipinga mimi? Basi na tusimame tufarijiane mmoja mmoja. Nani aliye mshitaki? Muache aje karibu na mimi.
9 দেখ, প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করবেন, কে আমাকে দোষী করবে? দেখ, তারা সবাই কাপড়ের মত পুরানো হয়ে যাবে; কীট তাদের খেয়ে ফেলবে।
Tazama, Bwana Yahwe atanisaidia mimi. Nani atakayetangaza kuwa mimi ni mwenye hatia? Tazama, watavaa nje kama vazi; mdomo utawala wao juu.
10 ১০ তোমাদের মধ্যে যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁর দাসের কথার বাধ্য হয়, কে আলো ছাড়াই গভীর অন্ধকারে চলে? সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক আর তার ঈশ্বরের উপরে নির্ভর করুক।
Ni nani miongoni mwenu anayemuogopa Yahwe? Ni nani anayehieshimu sauti ya Yahwe? Ni nani atakayetembea kwenye giza nene pasipo mwanga?
11 ১১ দেখ, আগুন জ্বালাচ্ছ ও শিখায় নিজেদেরকে বেষ্টন করেছ যে তোমরা, তোমরা সবাই নিজেদের আগুনের আলোয় ও নিজেদের জ্বালানো শিখায় যাও। আমার হাতে এই ফল পাবে, তোমরা দুঃখে শোবে।
Tazama, ninyi nyote mnaowasha, ni nani aliyewapa wenyewe kwa tochi: tembeni katika mwanga wa moto wenu na katika moto mliouwasha. Hili ndilo mlilopokea kutoka kwangu: utalala chini katika mahali pachungu.

< যিশাইয় ভাববাদীর বই 50 >