< যিশাইয় ভাববাদীর বই 5 >

1 আমি আমার প্রিয়ের জন্য আঙ্গুরক্ষেতের বিষয়ে আমার প্রিয়ের একটা গান করি। খুব উর্বর পর্বতে আমার প্রিয়ের একটা আঙ্গুর ক্ষেত ছিল।
Ndidzamuyimbira bwenzi langa nyimbo yokamba za munda wake wa mpesa: Wokondedwa wanga anali ndi munda wamphesa pa phiri la nthaka yachonde.
2 তিনি জায়গাটা খুঁড়লেন এবং পাথর তুলে ফেললেন আর তাতে ভাল আঙ্গুর লতা রোপণ করলেন। তার মধ্যে তিনি একটা উঁচু দুর্গ তৈরী করলেন এবং এছাড়া আঙ্গুর কুণ্ড তৈরী করলেন। তিনি অপেক্ষা করলেন যে ভালো আঙ্গুর ফল উত্পন্ন হবে, কিন্তু বুনো আঙ্গুর উত্পন্ন হল।
Anatipula nachotsa miyala yonse ndipo anawokamo mipesa yabwino kwambiri. Anamanga nsanja yolondera pakati pa mundawo ndipo anasemanso mopsinyira mphesa mʼmundamo. Ndipo iye anayembekezera kuti mundawo udzabala mphesa zabwino, koma ayi, unabala mphesa zosadya.
3 এখন হে, যিরূশালেমের বাসিন্দারা ও যিহূদার লোকেরা, তোমরা আমার ও আমার আঙ্গুর ক্ষেতের মধ্যে বিচার কর।
“Tsopano, inu amene mumakhala mu Yerusalemu ndi inu anthu a ku Yuda, weruzani pakati pa ine ndi munda wanga wa mpesawu.
4 আমার আঙ্গুর ক্ষেতের জন্য কি আরো কি করতে পারা যেত, যা আমি করিনি? যখন আমি ভাল আঙ্গুরের জন্য অপেক্ষা করলাম কেন তাতে বুনো আঙ্গুর উত্পন্ন হল?
Kodi nʼchiyaninso china chimene ndikanachitira munda wanga wa mpesa kupambana chomwe ndawuchitira kale? Pamene ndinkayembekezera kuti udzabala mphesa zabwino, bwanji unabala mphesa zosadya?
5 এখন আমি তোমাকে জানাব যা আমি আমার আঙ্গুরক্ষেতে করব; আমি বেড়া তুলে ফেলব; আমি তা তৃণক্ষেত্রতে পরিণত করব; আমি তার দেয়াল ভেঙে ফেলব এবং এটা মাড়ানো হবে।
Tsopano ndikuwuzani chimene ndidzawuchitire munda wanga wa mpesa: ndidzachotsa mpanda wake, ndipo mundawo udzawonongeka; ndidzagwetsa khoma lake, ndipo nyama zidzapondapondamo.
6 আমি এটা আবর্জনা হিসাবে রাখব এবং এটা পরিষ্কার কি খোঁড়া যাবে না। কিন্তু কাঁটাঝোপ ও কাঁটাগাছ বেড়ে উঠবে এবং আমি মেঘদেরকে আদেশ দেব যেন তার ওপর বৃষ্টি না হয়।
Ndidzawusandutsa tsala, udzakhala wosatengulira ndi wosalimira ndipo mudzamera mkandankhuku ndi minga ina. Ndidzalamula mitambo kuti isagwetse mvula pa mundapo.”
7 কারণ ইস্রায়েল-কুল বাহিনীদের সদাপ্রভুর আঙ্গুর ক্ষেত এবং যিহূদার লোকেরা হল তাঁর আনন্দদায়ক চারাগাছ; তিনি ন্যায়বিচারের অপেক্ষা করছিলেন কিন্তু পরিবর্তে রক্তপাত; কারণ ধার্মিকতার পরিবর্তে সাহায্যের কান্না।
Munda wamphesa wa Yehova Wamphamvuzonse ndi Aisraeli, ndipo anthu a ku Yuda ndiwo minda yake yomukondweretsa. Ndipo Iye ankayembekezera chiweruzo cholungama, mʼmalo mwake anaona kuphana; mʼmalo mwa chilungamo Iye anamva kulira kwa anthu ozunzika.
8 ধিক তাদের, যারা বাড়ির সঙ্গে বাড়ি যোগ করে, যারা ক্ষেতের সঙ্গে ক্ষেত যোগ করে; কোনো ঘর বাকি থাকে না এবং তোমরা দেশের মধ্যে একা থাক।
Tsoka kwa inu amene mumangokhalira kulumikiza nyumba, ndipo mumangokhalira kuwonjezera minda, mpaka mutalanda malo onse kuti muzikhalamo nokha mʼdzikomo.
9 বাহিনীদের সদাপ্রভু আমাকে বলেন, অনেক বাড়ি খালি হবে, এছাড়া বড় ও সুন্দর বাড়িগুলি বসবাসকারী বিহীন হবে।
Yehova Wamphamvuzonse wayankhula ine ndikumva kuti, “Ndithudi nyumba zambirizo zidzasanduka mabwinja, nyumba zazikulu zokongolazo zidzakhala zopanda anthu.
10 ১০ কারণ দশ বিঘা আঙ্গুর ক্ষেতে এক বাৎ আঙ্গুর রস উত্পন্ন হবে ও এক হোমর বীজে মাত্র এক ঐফা শস্য উত্পন্ন হবে।
Munda wamphesa wa maekala khumi udzatulutsa vinyo wodzaza mbiya imodzi, kufesa madengu khumi a mbewu, zokolola zake zidzangodzaza dengu limodzi.”
11 ১১ ধিক তাদের, যারা খুব সকালে সুরা খোঁজার জন্য ওঠে; যারা অনেক রাত পর্যন্ত বসে থাকে, যতক্ষণ না আঙ্গুর রস তাদেরকে উত্তপ্ত করে!
Tsoka kwa iwo amene amadzuka mmamawa nathamangira chakumwa choledzeretsa, amene amamwa mpaka usiku kufikira ataledzera kotheratu.
12 ১২ তারা ভোজের দিন বীণা, নেবল, খঞ্জনি, বাঁশী এবং আঙ্গুর রস রাখে, কিন্তু তারা প্রভুর কাজকে চিনতে পারে না, তারা তার হাতের কাজগুলিরও বিবেচনা করে না।
Pa maphwando awo pamakhala azeze, apangwe, matambolini, zitoliro ndi vinyo, ndipo sasamala ntchito za Yehova, salemekeza ntchito za manja ake.
13 ১৩ এই জন্য আমার লোকেরা জ্ঞানের অভাবের জন্য বন্দী হিসাবে রয়েছে। তাদের নেতারা ক্ষুধার্ত ও তাদের জনসাধারণ কিছুই পান করে নি।
Motero anthu anga adzatengedwa ukapolo chifukwa cha kusamvetsa zinthu; atsogoleri awo olemekezeka adzafa ndi njala, ndipo anthu wamba ochuluka adzafa ndi ludzu.
14 ১৪ এই জন্য মৃত্যু তার ক্ষুধা বড় করেছে এবং তার মুখ খুব চওড়া করে খুলেছে; তাদের অভিজাত ও সাধারণ লোক, ফুর্তিবাজ আর তাদের মধ্যে উল্লাসিত লোকেরা পাতালে নেমে যাচ্ছে। (Sheol h7585)
Nʼchifukwa chake ku manda sikukhuta ndipo kwayasama kwambiri kukamwa kwake; mʼmandamo mudzagweranso anthu otchuka a mu Yerusalemu pamodzi ndi anthu wamba ochuluka; adzagweramo ali wowowo, nʼkuledzera kwawoko. (Sheol h7585)
15 ১৫ সামান্য লোক নীচু হয় এবং মহান লোক নম্র হয় এবং অহঙ্কারীদের চোখ অবনত হয়।
Ndipo munthu aliyense adzatsitsidwa, anthu onse adzachepetsedwa, anthu odzikuza adzachita manyazi.
16 ১৬ কিন্তু বাহিনীদের সদাপ্রভু তার বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধার্ম্মিকতায় পবিত্র বলে মান্য হন।
Koma Yehova Wamphamvuzonse adzalemekezedwa chifukwa cha chiweruzo chake cholungama. Ndipo Mulungu woyera adzadzionetsa kuti ndi woyera pochita chilungamo chake.
17 ১৭ তখন মেষগুলো যেমন তাদের তৃণক্ষেত্রে চরে, তেমনি চরবে, ধনীদের ধ্বংসের জায়গায় মেষেরা চরবে।
Tsono nkhosa zidzadya pamenepo ngati pabusa pawo; ana ankhosa adzadya mʼmabwinja a anthu olemera.
18 ১৮ ধিক তাদেরকে, যারা শূন্যতার দড়ি দিয়ে পাপ টানে এবং যারা রথের দড়ি দিয়ে পাপ টানে;
Tsoka kwa amene amadzikokera tchimo ndi zingwe zachinyengo, ndipo amadzikokera zoyipa ndi zingwe zokokera ngolo,
19 ১৯ তারা বলে, “ঈশ্বর তাড়াতাড়ি করুন; তিনি তাড়াতাড়ি করে কাজ করেন, যেন আমরা তা দেখতে পাই এবং ইস্রায়েলের সেই পবিত্রতমের পরিকল্পনা গ্রহণ করুক এবং আসুক, যেন আমরা তা জানতে পারি।”
amene amanena kuti, “Yehova afulumire, agwire ntchito yake mwamsanga kuti ntchitoyo tiyione. Ntchito zionekere, zimene Woyerayo wa Israeli akufuna kuchita, zichitike kuti tizione.”
20 ২০ ধিক তাদেরকে, যারা খারাপকে ভালো আর ভালোকে খারাপ বলে, যারা অন্ধকারকে আলো হিসাবে ও আলোকে অন্ধকার হিসাবে বর্ণনা করে; যারা মিষ্টিকে তেতো ও তেতোকে মিষ্টি বলে বর্ণনা করে!
Tsoka kwa amene zoyipa amaziyesa zabwino ndipo zabwino amaziyesa zoyipa, amene mdima amawuyesa kuwala ndipo kuwala amakuyesa mdima, amene zowawasa amaziyesa zotsekemera ndipo zotsekemera amaziyesa zowawasa.
21 ২১ ধিক তাদেরকে, যারা নিজেদের চোখে জ্ঞানী ও নিজেদের বুদ্ধিতে বিচক্ষণ!
Tsoka kwa amene amadziona ngati anzeru ndipo amadziyesa ochenjera.
22 ২২ ধিক তাদেরকে, যারা আঙ্গুর রস পান করায় ওস্তাদ এবং যারা সুরা মেশানোয় পন্ডিত।
Tsoka kwa zidakwa zimene zimayika mtima pa vinyo ndipo ndi akatswiri posakaniza zakumwa,
23 ২৩ যারা ঘুষের জন্য দোষীকে নির্দোষ করে এবং নির্দোষকে তার ধার্ম্মিকতা থেকে বঞ্চিত করে।
amene amamasula olakwa chifukwa cha chiphuphu koma amayipitsa mlandu wa munthu wosalakwa.
24 ২৪ অতএব আগুনের জিভ যেমন খড় গ্রাস করে, শুকনো ঘাস যেমন আগুনের শিখায় পরিণত হয়, তেমনি তাদের মূল পচে যাবে ও তাদের ফুল ধূলোর মতো উড়ে যাবে, কারণ তারা বাহিনীদের সদাপ্রভুর নিয়ম অমান্য করেছে, ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বরের কথা তুচ্ছ করেছে।
Nʼchifukwa chake monga momwe moto umawonongera chiputu ndipo monga momwe udzu wowuma umapsera mʼmalawi a moto, momwemonso mizu yawo idzawola ndipo maluwa awo adzafota ndi kuwuluka ngati fumbi; chifukwa akana malamulo a Yehova Wamphamvuzonse, ndipo anyoza mawu a Woyerayo wa Israeli.
25 ২৫ এই জন্য তার লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর রাগ জ্বলে উঠেছে; তিনি তাদের বিরুদ্ধে হাত তুলেছেন এবং তাদেরকে আঘাত করেছেন; তাই পর্বতরা কাঁপল ও তাদের মৃতদেহ রাস্তার মধ্যে আবর্জনার মতো হল। এই সব সত্বেও, তার রাগ কম হয়নি, কিন্তু তার হাত এখনো আঘাত করার জন্য উঠে আছে।
Nʼchifukwa chake mkwiyo wa Yehova wayakira anthu ake; watambasula dzanja lake pa anthuwo ndipo akuwakantha Mapiri akugwedezeka, ndipo mitembo ya anthu yangoti mbwee mʼmisewu ngati zinyalala. Komabe ngakhale watero, mkwiyo wake sunaleke, dzanja lake likanali chitambasulire;
26 ২৬ তিনি দূরের জাতিদের জন্য একটা পতাকা তুলবেন, পৃথিবীর শেষ সীমার লোকদের জন্য শিশ দেবেন। দেখ, তারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসবে।
Yehova wakweza mbendera kuyitana mtundu wa anthu akutali, akuyitana anthuwo ndi likhweru kuti abwere kuchokera ku mathero a dziko lapansi. Awo akubwera, akubweradi mofulumira kwambiri!
27 ২৭ তাদের মধ্যে কেউই ক্লান্ত হবে না, হোঁচটও খাবে না; কেউই ঢুলে পড়বে না বা ঘুমাবে না; তাদের কোমর-বন্ধনী খুলে যাবে না, জুতার ফিতেও ছিঁড়বে না;
Palibe ndi mmodzi yemwe amene akutopa kapena kupunthwa, palibe amene akusinza kapena kugona; palibe lamba wa mʼchiwuno amene akumasuka, palibe chingwe cha nsapato chimene chaduka.
28 ২৮ তাদের তীরগুলো ধারালো, তাদের সব ধনুকে টান দেওয়া আছে; তাদের ঘোড়ার খুরগুলো চকমকি পাথরের মত এবং তাদের রথের চাকাগুলো ঝড়ের মত।
Mivi yawo ndi yakuthwa, mauta awo onse ndi okoka, ziboda za akavalo awo nʼzolimba ngati mwala wansagalabwi, magaleta awo ndi aliwiro ngati kamvuluvulu.
29 ২৯ সিংহীর মতই তাদের গর্জন; তারা যুবসিংহের মত গর্জন করবে। তারা গর্জন করবে এবং শিকার ধরবে এবং তা টেনে আনবে, কেউ রক্ষা করতে পারবে না।
Kufuwula kwawo kuli ngati kubangula kwa mkango, amabangula ngati misona ya mkango; imadzuma pamene ikugwira nyama ndipo imapita nayo popanda ndi mmodzi yemwe woyipulumutsa.
30 ৩০ সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত শিকার করবে; আর কেউ যদি দেশের দিকে তাকায়, দেখ, অন্ধকার, চরম দুর্দশা, আর আলো মেঘের দ্বারা অন্ধকারময় হয়েছে।
Tsiku limenelo mitundu ya anthu idzabangula ngati mkokomo wa madzi a mʼnyanja. Ndipo wina akakayangʼana dzikolo adzangoona mdima ndi zovuta; ngakhale kuwala kudzasanduka mdima chifukwa cha mitambo.

< যিশাইয় ভাববাদীর বই 5 >