< যিশাইয় ভাববাদীর বই 44 >

1 এখন শোন, হে আমার দাস যাকোব, আমার মনোনীত ইস্রায়েল:
Sasa, sikiliza, Yakobo mtumishi wangu, na Isreli, Niliyekuchagua:
2 এটা সদাপ্রভু বলেন, তিনি, যিনি তোমাকে তৈরী করেছেন, মায়ের গর্ভে গড়ে তুলেছেন ও তোমাকে সাহায্য করবেন, হে আমার দাস যাকোব, আমার মনোনীত যিশুরূণ, তুমি ভয় কোরো না;
Yahwe asema hivi, yeye aliyekufanya na kukuumba wewe katika tumbo na yeye aliye kusadia wewe: Usiogope, Yakobo mtumishi wangu; na wewe Yeshuruni, niliyekuchagua.
3 কারণ আমি পিপাসিত জমির ওপরে জল ঢালব আর শুকনো ভূমির ওপর দিয়ে স্রোত বইয়ে দেব। আমি তোমার সন্তানদের ওপর আমার আত্মা ঢেলে দেব আর তোমার সন্তানদের আশীর্বাদ করব।
Maana nitashusha mvua kwenye aridhi yenye kiu, na mikondo ya maji kwenye ardhi kavu; Nitashusha roho yangu kwa watoto wako, na baraka zangu kwa watoto wako.
4 জলের স্রোতের দ্বারা যেমন উইলো গাছ, তেমনি তারা ঘাসের মধ্যে বেড়ে উঠবে।
Watakuwa miongoni mwa nyasi, kama mti pembeni ya mkondo wa maji.
5 একজন বলবে যে, “আমি সদাপ্রভুর ও একজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে এবং আর একজন নিজের হাতের উপরে লিখবে যে, সদাপ্রভুর সঙ্গে যুক্ত, আর ইস্রায়েল নাম গ্রহণ করবে।”
Mmoja atasema, 'Mimi ni wa Yahwe; na mwingine ataita jina la Yakobo, na mwingine ataandika kwenye mkono wake 'Mimi ni wa Yahwe, na kujiita mwenyewe kwa jina la Israeli.''
6 যিনি ইস্রায়েলের রাজা, তার মুক্তিদাতা, যিনি বাহিনীদের সদাপ্রভু, তিনি এই কথা বলছেন, “আমিই প্রথম ও আমিই শেষ; আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।
Yahwe asema hivi—Mfalme wa Israeli na Mkombozi wake, Yahwe wa majeshi: ''Mimi ni mwanzo na ni mwisho; na hakuna mungu ila mimi.
7 আমার মত আর কে আছে? সে তা ঘোষণা করুক। আমার কাছে বর্ণনা করুক এবং বলুক যে, আমি পুরানো দিনের লোকদের স্থাপন করবার পর কি ঘটেছিল এবং যা ঘটবে সে তা আগেই বলুক।
Ni nani aliye kama mimi? Na atangaze na anielezee matukio yaliyotokea tangu nilipoanzisha watu wangu wa kale, na waache watangaze matukio yajayo.
8 তোমরা ভয় পেও না বা ভীত হয়ো না। আমি কি অনেক দিন আগে এই সব ঘোষণা করিনি ও জানায়নি? তোমরাই আমার সাক্ষী; আমি ছাড়া আর কি কোনো ঈশ্বর আছে? না, আর কোনো শক্তিশালী পাহাড়ের মত ঈশ্বর নেই; আমি আর কাউকে জানি না।”
Usiogope wala usifadhaike. Je si mimi niliyekutangazia toka zamani, na nikatangaza? ninyi ni mashaidi wangu: Je kuna Mungu mwingine zaidi yangu? Hakuna Mwamba mwingine zaidi yangu; Ninajua hakuna.''
9 যারা খোদাই করে প্রতিমা তৈরী করে তারা মূল্যহীন; তাদের এই মূল্যবান জিনিসগুলো উপকারী নয়। সেই প্রতিমাগুলোর পক্ষ হয়ে যারা কথা বলে তারা অন্ধ, কিছু জানে না এবং তারা লজ্জা পাবে।
Mitindo yote ya sanamu si kitu; vitu wanavyo vifurahia ndani havina maana; mashahidi wake hawawezi kuona au kujua chochote, na watapatwa katika aibu.
10 ১০ কে দেবতা তৈরী করেছে আর অপদার্থ প্রতিমা ছাঁচে ঢেলেছে?
Ni nani atengenezae miungu au sanamu zisizo na maana?
11 ১১ দেখ, যারা প্রতিমার সঙ্গে যুক্ত তাদের লজ্জায় ফেলা হবে; তাদের কারিগরেরা মানুষ ছাড়া আর কিছু নয়। তারা সবাই এসে একসঙ্গে দাঁড়াক; তারা ভয়ে জড়সড় ও একসঙ্গে অসম্মানিত হবে।
Tazama, washirika wote watapatwa na aibu; mafundi ni watu tu. waache washikilie msimamao wao kwa pamoja; wataogopa na kuhaibishwa.
12 ১২ কামার একটা যন্ত্র নেয় আর তা দিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে কাজ করে। সে হাতুড়ি দিয়ে প্রতিমার আকার গড়ে এবং হাতের শক্তি দিয়ে তা তৈরী করে। সে ক্ষুধার্ত ও শক্তি হ্রাস পায়; সে জল খায় না এবং দুর্বল হয়ে পড়ে।
Mhunzi anafanya kazi kwa vyombo vyake, kutengeneza, kufanya kazi kwenye makaa ya mawe. Hurekebisha kwa kutumia nyundo na hufanya kazi kwa mkono wake wenye nguvu. Hupata njaa, na nguvu zake humuishia; Hajanywa maji na huzimia.
13 ১৩ ছুতার মিস্ত্রি সুতা দিয়ে মাপে আর কলম দিয়ে নকশা আঁকে; সে যন্ত্র দিয়ে খোদাই করে আর কম্পাস দিয়ে তার মন্দির নির্মাণ করে। সে তাতে এক আকর্ষণীয় মানুষের মত একটা সুন্দর মানুষের আকার দেয়, যেন তা ঘরের মধ্যে থাকতে পারে।
Seremala hupima mbao kwa kamba na kuiweka alama kwa kitu kikali. Huichonga kwa vyombo vyake na kuweka alama kwa kutumia dira. Huichonga baada ya sanamu ya mtu, kama mtu anyevutia, ili iweze kukaa ndani ya nyumba.
14 ১৪ কেউ দেবদারু গাছ কাটে, কিম্বা হয়তো তর্সা বা এলোন গাছ বেছে নেয়। সে বনের গাছপালার মধ্যে সেটাকে বাড়তে দেয়। সে ঝাউ গাছ লাগায় আর বৃষ্টি সেটা বাড়িয়ে তোলে।
Huikata chini mierezi, huchagua miti ya miseprasi au miti ya mialoni. Huchukua mti yeye mwenyewe katika msitu. huotesha mvinje na mvua huifanya ikue.
15 ১৫ পরে সেটা মানুষের আগুনের জন্য ব্যবহার করে এবং নিজেকে গরম করে। হ্যাঁ, সে আগুন জ্বালায় এবং রুটি সেঁকে। তারপর সে একটা দেবতা তৈরী করে এবং তার সামনে নত হয়; সে প্রতিমা তৈরী করে এবং নত হয়ে তাকে প্রণাম করে।
Basi mtu hutumia kwa moto na kujipatia joto. Ndio, huwasha moto kuwooka mkate. Halafu hutengeneza miungu ili ausujudie;
16 ১৬ সে কাঠের এক ভাগ দিয়ে আগুন জ্বালায়, তারপর তার ওপর তার মাংস ঝলসে নেয়। সে খায় এবং সন্তুষ্ট হয়। সে নিজে আগুন পোহায় এবং বলে, “আহা, আমি আগুন পোহালাম, আমি তাপ নিরীক্ষণ করলাম।”
Huchoma sehemu ya kuni kwa moto, na huchoma nyama yake juu yake. hula na kushiba. huota moto na kusema, ''Ah, Nimepata joto, nimeouna moto.''
17 ১৭ বাকি অংশ দিয়ে সে একটা দেবতা, তার প্রতিমা তৈরী করে; সে তার সামনে নত হয় এবং পূজা করে এবং সে তার কাছে প্রার্থনা করে বলে, “আমাকে উদ্ধার কর কারণ তুমি আমার দেবতা।”
Kwa kutumia mbao hutengeneza miungu, sanamu yake; huisujudu na kuhieshimu, huipa sifa na kusema, ''Niokoe mimi, maana wewe ni mungu wangu.''
18 ১৮ তারা জানেও না, বোঝেও না, কারণ তাদের চোখ বন্ধ এবং তারা দেখতে পায় না এবং তাদের হৃদয় বুঝতেও পারে না।
Hawajui, wala hawaelewi, maana macho yao yamepofuka na hawaoni, na mioyo yao haiwezi kufahamu.
19 ১৯ কেউ চিন্তা করে না; তারা বোঝে না এবং বলে, “আমি কাঠের এক ভাগ দিয়ে আগুন জ্বালিয়েছি; হ্যাঁ, তার কয়লার ওপর রুটি সেঁকেছি। আমি তার কয়লার ওপরে মাংস ঝলসে নিয়েছি ও খেয়েছি। এখন কি আমি কাঠের অন্য অংশ দিয়ে আমি উপাসনার জন্য ঘৃণার জিনিস তৈরী করব? কাঠের গুঁড়ির সামনে কি আমি নত হব?”
Hakuna anayefikiria, wala kuelewa na kusema, ''Nimechoma sehemu ya mbao kwenye moto; na pia nimewooka mkate kwa kutumia makaa yake. Nimechoma nyama kwa makaa yake nikala. Sasa Je ninaweza kutengeneza kitu kinachochukiza kwa ajili ya kuabudia kwa sehemu ya mbao iliyobakia? Je ninaweza kusujudia sanamu ya mbao?''
20 ২০ যদি সে ছাই খাওয়ার মত কাজ করে এবং তার প্রতারণাপূর্ণ হৃদয় তাকে ভুল পথে চালিত করে। সে নিজের প্রাণ উদ্ধার করতে পারে না, সে বলেও না, “আমার ডান হাতের এই জিনিসটা মিথ্যা দেবতা।”
Ni kama anayejilisha majivu; moyo wke mdanganyifu unampoteza yeye. Huwezi kujiokoa mwenyewe, wala hawezi kusema, ''Hiki kitu katika mkono wangu wa kulia sio mungu wa kweli.''
21 ২১ হে যাকোব, হে ইস্রায়েল, তুমি এই সব মনে কর, কারণ তুমি আমার দাস। আমি তোমাকে গঠন করেছি, তুমি আমারই দাস; হে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।
Fikiria kuhusu vitu hivi, Yakobo na Israeli, maana wewe ni mtumishi wangu: Nimekuumba wewe; wewe ni mtumishi wangu:
22 ২২ ঘন মেঘের মত তোমার সব বিদ্রোহী কাজ এবং মেঘের মত তোমার সব পাপ মুছে দিয়েছি। আমার কাছে ফিরে এস, কারণ আমিই তোমাকে মুক্ত করেছি।
Nimeyafuta makosa yako, kama wingu zito, matendo yako mabaya, na wingu, ni kama dhambi zako; maana nimekukomboa wewe.
23 ২৩ হে আকাশমণ্ডল, গান কর, কারণ সদাপ্রভুই এটা করেছেন। হে পৃথিবীর নীচু জায়গাগুলো, জয়ধ্বনি কর। হে পর্বতরা, হে বন আর তার প্রত্যেক গাছপালা, তোমরা জোরে চিত্কার কর, কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন আর ইস্রায়েলের মধ্যে দিয়ে তাঁর গৌরব প্রকাশ করবেন।
Imba, enyi mbingu, maana Yahwe ameyafanya haya; piga kelele enyi mkaao katika nchi. Pazeni sauti enyi mlima milima, enyi misitu yenye miti ndani yake, ewe mlima, ewe msitu wenye kila aina ya mti ndani yak; Maana Yahwe amemkomboa Yakobo, na nitakuonyesha utukufu wake katika Israeli.
24 ২৪ সদাপ্রভু এই কথা বলছেন, তোমার মুক্তিদাতা, যিনি তোমাকে গর্ভে গড়েছেন, “আমি সদাপ্রভু; যিনি সব কিছু তৈরী করেছি। যিনি আকাশকে বিছিয়েছেন, যিনি পৃথিবীকে গড়েছেন।
Yahwe asema hivi, Mkombozi wako, yeye aliyekuumba wewe kutoka tumboni: ''Mimi ni Yahwe, niliyefanya kila kitu, mimi mwenyewe nizinyooshae mbigu, mimi peke niitngenezae nchi.
25 ২৫ মিথ্যা ভাববাদীদের লক্ষণ আমি ব্যর্থ করে দিই এবং যারা পূর্বাভাস পড়ে তাদের অপদস্থ করি; আমি জ্ঞানীদের শিক্ষা বিনষ্ট করে তা বোকাদের উপদেশ করি।
Mimi niliyezikata dalili za waongo na kuwaabisha wanaosoma dalili zake; Mimi niliyezigeuza busara za wenye hekima na kujeuza ushauri wao kuwa ujinga.
26 ২৬ আমি, সদাপ্রভু! আমার দাসের কথা সফল হতে দিই আর আমার দূতদের বলা কথা পূর্ণ করি। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে বসবাসের জায়গা হবে, আর যিহূদার শহরগুলো সম্বন্ধে বলেন, সেগুলো আবার তৈরী হবে এবং আমি ধ্বংসের জায়গাগুলো ওঠাব।
Mimi, Yahwe, niliyethibitisha maneno ya mtumishi wake na kuutimiza utabiri wa mjumbe wake. Aliyezungumza kuhusu Yerusalemu, 'Atakuwa mwenyeji; na katika mji wa Yuda, 'Watatengeneza tena, na nitapatengeneza palipoharibika;
27 ২৭ তিনি গভীর সমুদ্রকে বলেন, ‘তুমি শুকিয়ে যাও এবং আমি তোমার স্রোতগুলো শুকিয়ে ফেলব।’
awezae kusema kwa bahari kubwa, 'Kauka,' na yanakauka mda huo.'
28 ২৮ তিনি কোরসের বিষয়ে বলেন, সে আমার পশুপালক; সে আমার প্রতিটি ইচ্ছা পূর্ণ করবেন। সে যিরূশালেমের বিষয়ে আদেশ দেবে, ‘ওটা আবার তৈরী হোক’ এবং মন্দিরের বিষয়ে বলবে, ‘তোমার ভিত্তিমূল স্থাপিত হবে।’”
Yahwe ndiye amwambiye Koreshi, 'Ni mchungaji wangu, atafanya kila nilitakalo; atatoa amri kuhusu Yerusalemu, 'Utajengwa kwa upya, 'na kuhusu Hekalu, 'Basi na msingi wake uanzwe kuwekwa.''

< যিশাইয় ভাববাদীর বই 44 >