< যিশাইয় ভাববাদীর বই 29 >

1 ধিক, অরীয়েল, অরীয়েল, দায়ূদদের শিবির শহর। তোমরা এক বছরে অন্য বছর যোগ কর, উত্সব ঘুরে আসুক।
Ole kwa Arieli, Arieli, mji ambao Daudi ameweka kambi! mwaka hadi mwaka unaongezeka; basi tamasha linakaribia kuja.
2 কিন্তু আমি অরীয়েলের জন্য দুঃখ ঘটাব, তাতে শোক ও বিলাপ হবে; আর সে আমার জন্যে অরীয়েলের মত হবে।
Lakini nitauzingira Arieli, na watalia na kuomboleza; na watakuwa kwangu kama Arieli.
3 আমি তোমার চারিদিকে শিবির স্থাপন করব ও গড় দিয়ে তোমাকে ঘিরব এবং তোমার বিরুদ্ধে অবরোধ নির্মাণ করব;
Nitaweka kambi dhidi yako katika mzunguko, nitakuzingira kwa kuweka uzio dhidi yako.
4 তাতে তুমি অবনত হবে, মাটি থেকে কথা বলবে ও ধূলো থেকে আস্তে আস্তে তোমার কথা বলবে; ভূতের মত তোমার রব মাটি থেকে বের হবে ও ধূলো থেকে তোমার কথার ফুসফুস শব্দ হবে।
Utaletwa chini na utazungumza kutoka chini kwenye aridhi; maongezi yako yatashushwa kutoka mavumbini. Sauti yako itakuwa kama ya pepo kwenye ardhi, na maneno yako yatakuwa dhaifu kutoka mavumbini.
5 কিন্তু তোমার শত্রুদের জনসমাবেশ সুক্ষ ধূলোর মতো হবে, দুর্দান্তদের জনসমাবেশ উড়ন্ত ভুষির মত হবে; এটা হঠাৎ, মুহূর্তের মধ্যে ঘটবে,
Jeshi la maadui wako watakuwa kama vumbi dogo, na wingi wa wasiotisha utakuwa kama makapi yanayopita. Itatokea mara moja, papo hapo.
6 বাহিনীদের সদাপ্রভু মেঘগর্জন, ভূমিকম্প, মহাশব্দ, ঘূর্নবায়ু, বিপদ ও সব কিছু গ্রাসকারী আগুনের শিখার সঙ্গে তার তত্ত্ব নেবেন।
Yahwe wa majeshi atakuja kwenu kwa radi, tetemeko la aridhi, sauti kubwa, na upepo mkali na dhoruba kali, na mwali wa moto uteketezao.
7 তাতে সব জাতির জনসমাবেশ অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সব লোক তার ও সেই দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে ও তাকে বিপদগ্রস্থ করে, তারা স্বপ্নের মত ও রাতের দর্শনের মত হবে;
Itakuwa kama ndoto, maono ya usiku: Jeshi la mataifa yote yatapigana dhidi ya Arieli na ngome zake. Watawavamia yeye na ngome zinazowanyanyasa wao.
8 এরকম হবে, যেমন ক্ষুধিত লোক স্বপ্ন দেখে, যেন সে খাচ্ছে; কিন্তু সে জেগে ওঠে, আর তার প্রাণ খালি হয় অথবা যেমন পিপাসিত লোক স্বপ্ন দেখে, যেন সে পান করছে; কিন্তু সে জেগে ওঠে, দেখ, সে দুর্বল, তার প্রাণে পিপাসা রয়েছে; সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির জনগণ তেমনি হবে।
Itakuwa kama mtu mwenye njaa anayeota anakula, lakini pindi anapoamka tumbo halina kitu. Itakuwa kama mtu mwenye kiu anayeota anakunywa maji, lakini anapoamka, anazirai, kwa sababu ya kiu na sio kuizima. Ndio, itakavyokuwa idadi kubwa ya wapiganaji dhidi ya Mlima Sayuni.
9 তোমরা চমত্কৃত হও ও আশ্চর্য্য গান কর, চোখ বন্ধ কর ও অন্ধ হও; ওরা মত্ত, কিন্তু আঙ্গুর রসে না, ওরা টলছে, কিন্তু সুরা পানে নয়।
Shangaeni wenyewe na mjishangae; jifanye kipofu na uwe kipofu! uwe mlevi lakini sio wa mvinyo; yumbayumba lakini sio kwa bia.
10 ১০ কারণ সদাপ্রভু তোমাদের ওপরে খুব ঘুমযুক্ত আত্মা ঢেলে দিয়েছে ও তোমাদের ভাববাদীরা চোখ বন্ধ করেছেন, দর্শকদের মত মাথা ঢেকেছেন।
Maana Yahwe ameachila roho wake katika usingizi wa kina, Ameyafunga macho yako, manabii, na amefunika kichwa chako, waonaji.
11 ১১ সমস্ত দর্শন, তোমাদের জন্যে বদ্ধ বইয়ের কথার মত হয়েছে; যে লেখাপড়া জানে, তাকে সেই বই দিয়ে যদি বলে, দয়া করে এটা পড় তবে সে উত্তর দেবে, আমি পারিনা, কারণ এটা বদ্ধ।
Ufunuo wote umekuja kwako kama maneno ya kitabu kilichotiwa muhuri, ambacho watu wanaweza kumpa mtu anayejifunza, na kusema hivi, ''Soma hiki.'' na atasema, ''Siwezi maana imetiwa muhuri.''
12 ১২ আবার যে লেখাপড়া জানে না, তাকে যদি বই দিয়ে বলা হয়, দয়া করে এটা পড় তবে সে উত্তর দেবে আমি লেখাপড়া জানি না।
Kama kitabu kitapewa kwa mtu asiyeweza kusoma, na kumwambia, '''Soma hiki,'' na anasema, ''Siwezi kusoma.''
13 ১৩ প্রভু আরো বললেন, এই লোকেরা আমার কাছাকাছি হয় এবং নিজেদের মুখের কথায় আমার সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে রেখেছে।
Bwana asema, ''Watu hawa wananikaribia mimi na kunishimu kwa midomo yao, lakini mioyo yao iko mbalii na mimi. Heshima yao kwangu ni kwa sababu tu ya amri waliofundishwa.
14 ১৪ অতএব, দেখ, আমি এই জাতিদের মধ্যে আশ্চর্য্য কাজ, বিস্ময়ের পরে চমত্কার কাজ করব; তাতে জ্ঞানীদের জ্ঞান নষ্ট হয়ে যাবে আর বুদ্ধিমানদের বুদ্ধি অদৃশ্য হবে।
Hivyo basi, tazama, Nitaendelea kufanya mambo ya ajabu mwiongoni mwa watu hawa, maajabu baada ya maajabu. Hekima ya wenye busara itatoweka, na uelewa wa watu wenye busara utatokomea.''
15 ১৫ ধিক সেই লোকদের, যারা সদাপ্রভুর কাছ থেকে তাদের পরিকল্পনাগুলি গভীরভাবে লুকিয়ে রাখে। তারা অন্ধকারে কাজ করে। তারা বলে, “কে আমাদের দেখছে? কে জানতে পারবে?”
Ole wao wale wanaoficha mipango yao kwa Yahwe, na wale ambao matendo yao ni ya giza. Wanasema, ''Nani anayetuona sisi, na ni nani anayetutambua sisi?
16 ১৬ তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুমোর কি মাটির মত গণ্য, যে তৈরী করছে তার তৈরী জিনিস কি তার বিষয় বলতে পারে, “সে আমাকে তৈরী করে নি,” অথবা গঠিত জিনিস তার বিষয়ে বলবে যে তাকে তৈরী করেছে, “সে কিছুই জানে না?”
Nyie mnaebadilisha vitu juu chini! Je mfinyanzi anaweza kufikiriwa kama udongo, hivyo basi vitu vinavyotengeneza vitasema kuhusu aliyevitengeneza, ''Hajanitengeneza mimi, ''au vitu vinavyotngenezwa viseme kuhusu aliyevitengeneza, Hajaelewa''?
17 ১৭ অল্পদিনের র মধ্যে তো লিবানোনের বন একটা ক্ষেতে পরিণত হবে আর ক্ষেত বন হবে।
Katika mda mdogo uliobakia, Lebanoni itajeuzwa kuwa shamba, na shamba litakuwa msitu.
18 ১৮ সেই দিন বধিররা বইয়ের কথা শুনতে পাবে এবং গভীর অন্ধকারে থাকা অন্ধেরা দেখতে পাবে।
Siku hiyo viziwi watasikia maneno ya kitabu, na macho ya vipofu yataona katika giza nene.
19 ১৯ অত্যাচারিত লোকেরা আবার সদাপ্রভুকে নিয়ে আনন্দিত হবে এবং যারা খুব গরিব তারা ইস্রায়েলের সেই পবিত্রজনকে নিয়ে আনন্দ করবে।
Waliodhulumiwa watafuurahia pamoja na Yahwe, na masikini miongoni mwa watu watafurahia kwa Mtakatifu wa Israeli.
20 ২০ নিষ্ঠুরেরা শেষ হয়ে যাবে; ঠাট্টা-বিদ্রূপকারীরাও অদৃশ্য হয়ে যাবে, আর যারা মন্দ কাজ করতে ভালবাসে তাদের ধ্বংস করে ফেলা হবে।
Maana watu wasio katili watakwisha, na wenye dharau watatoweka. Wale wote wanopendakuteda maovu wataondolewa,
21 ২১ তারা কথা দিয়ে মানুষকে দোষী করে, যিনি দরজায় ন্যায়বিচার খোঁজে এবং ধার্ম্মিককে মিথ্যা দিয়ে নত করে।
nani na kwa neno linamfanya mtu kuwa mkosaji. Watamuekea mtego kwa yeye anayeitafuta haki katika geti na kuweka haki chini kwa uongo usio na kitu.
22 ২২ সেইজন্য অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকোবের বংশ বিষয়ে বলছেন, “যাকোব আর লজ্জা পাবে না; তাদের মুখ আর ফ্যাকাশে হবে না।
Hivyo basi Yahwe asema hivi kuhusu nyumba ya Yakobo- Yahwe aliyemkomboa Ibrahimu, ''Yakobo hataaibika tena, wala uso wake hautabadilika rangi yake.
23 ২৩ কিন্তু যখন সে তার ছেলে মেয়েদের মধ্যে আমার হাতের কাজ দেখবে, তারা আমায় পবিত্র বলে মানবে। যাকোবের সেই পবিত্রজনকে তারা পবিত্র বলে মানবে আর তারা ইস্রায়েলের ঈশ্বরকে সম্মান করবে।
Lakini anapowaona watoto wake, kazi ya mikono yangu, watalitakasa jina langu, Watalitakasa jina langu Mtakatifu wa Yakobo, na wtasimama katika hofu ya Mungu wa Israeli.
24 ২৪ যারা ভ্রান্ত আত্মার লোকেরা বিবেচনার কথা বুঝবে, বচসাকারীরা জ্ঞান শিখবে।”
Wale watakaopotea kiroho watapata uelewa na walalamikaji watajifunza maarifa.''

< যিশাইয় ভাববাদীর বই 29 >