< যিশাইয় ভাববাদীর বই 28 >

1 হায়! ইফ্রয়িমের মাতালদের অহঙ্কারের মুকুট; হায়! তার তেজোময় শোভার শুকিয়ে যাওয়া ফুল, যা আঙ্গুর রসে পরাভূত উপত্যকার মাথায় রয়েছে।
Kaito ga wannan rawani, girman kai na mashayan Efraim, ga fure mai yanƙwanewa, darajar kyansa, da aka sa a kan kwari mai ba da amfani, ga birnin nan, wadda take girman kan waɗanda aka ƙasƙantar da ruwan inabinsu!
2 দেখ, প্রভুর একজন শক্তিশালী ও বলবান লোক আছে; সে পাথরযুক্ত শিলাবৃষ্টির ধ্বংসকারী ঝড়ের মত খুব জোরে দৌড়ানো প্রবল শিলাবৃষ্টির মত জোর করে সবই ভূমিতে ছুঁড়ে দেবে।
Duba, Ubangiji yana da wanda yake da iko da kuma ƙarfi. Kamar dutsen ƙanƙara da kuma iska mai ɓarna, kamar kwararowar ruwa da rigyawa mai kirmewa, zai jefa shi har ƙasa da ƙarfi.
3 ইফ্রয়িমের মাতালদের অহঙ্কারের মুকুট পায়ের তলায় দলিত হবে;
Za a tattaka wannan rawani, girman kai na mashayan Efraim da ƙafa.
4 সমৃদ্ধ উপত্যকার মাথায় অবস্থিত তাদের তেজোময় শোভায় ম্লানপ্রায় যে ফুল তা ফল সংগ্রহের দিনের প্রথম ফলের মত হবে, যা লোকে দেখামাত্র লক্ষ্য করে, হাতে করা মাত্র গ্রাস করে।
Wannan fure mai yanƙwanewa, darajarar kyansa, da aka sa a kan kwari mai ba da amfani, zai zama kamar’ya’yan ɓaure, nunan fari, da zarar wani ya gani ya kuma tsinka, zai haɗiye shi.
5 সেই দিন বাহিনীদের সদাপ্রভুর নিজের লোকদের জন্য শোভার মুকুট ও তেজের কিরীট হবেন;
A wannan rana Ubangiji Maɗaukaki zai zama rawani mai daraja kyakkyawan rawani wa mutanensa da suka ragu.
6 বিচারের জন্যে বসে থাকা লোকের বিচারে আত্মা ও যারা শহরের দরজার যুদ্ধ ফেরায়, তাদের বিক্রমের মত হবেন
Zai zama ruhun adalci gare shi wanda yake zaune a kujerar shari’a, wurin samun ƙarfi ga waɗanda suka kori abokan gāban da suka fāɗa musu da yaƙi a ƙofofi.
7 কিন্তু এরাও আঙ্গুর রসে ও সুরা পানে টলেছে; যাজক ও ভাববাদী সুরা পানে ভ্রান্ত হয়েছে; তারা আঙ্গুর রসে কবলিত ও সুরাপানে টলে যায়, তারা দর্শনে ভ্রান্ত ও বিচারে বিচলিত হয়।
Da waɗannan kuma masu tangaɗi saboda sun sha ruwan inabi suke jiri don sun sha barasa Firistoci da annabawa suna tangaɗi saboda sun sha barasa sun kuma yi tatur da ruwan inabi; suna jiri saboda sun sha barasa, suna tangaɗi sa’ad da suke ganin wahayi, suna tuntuɓe sa’ad da suke ba da shawara.
8 প্রকৃপক্ষে, সব মেজ বমিতে ও মলে পরিপূর্ণ হয়েছে, জায়গা নেই।
Duk amai ya rufe teburori kuma babu wani wurin da ba a ɓata ba.
9 সে কাউকে জ্ঞানের শিক্ষা দেবে? কাউকে বার্তা বুঝিয়ে দেবে? কি তাদেরকে, যারা দুধ ছাড়িয়েছে ও স্তন্যপানে থেমেছে,
“Wane ne yake so ya koyar? Ga wa yake bayyana saƙonsa? Ga yaran da aka yaye, ga waɗanda ba a daɗe da yayewa ba ne?
10 ১০ কারণ আদেশের ওপরে আদেশ, আদেশের ওপরে আদেশ; নিয়মের ওপরে নিয়ম, নিয়মের ওপরে নিয়ম; এখানে একটু, সেখানে একটু।
Gama haka yake. Yi ka kuma yi, yi ka kuma yi, mulki a kan mulki, mulki a kan mulki; nan kaɗan, can kaɗan.”
11 ১১ শোন, অস্পষ্টকথার ঠোঁট ও বিদেশী ভাষার দ্বারা একই লোকদের সঙ্গে কথাবার্তা বলবেন,
To da kyau, da leɓunan baƙi da ku harsunan da ba sani ba Allah zai yi magana da wannan mutane,
12 ১২ যাদেরকে তিনি বললেন, এই বিশ্রামের জায়গা, তোমরা ক্লান্তকে বিশ্রাম দাও, আর এই বিশ্রামের জায়গা, তবুও তারা শুনতে রাজি হল না।
waɗanda zai ce, “Wannan shi ne wurin hutu, bari waɗanda suka gaji su huta”; da kuma, “Wannan shi ne wurin wartsakewa” amma sun ƙi su saurara.
13 ১৩ সেই জন্য তাদের প্রতি সদাপ্রভুর কথা আদেশের ওপরে আদেশ, আদেশের ওপরে আদেশ; নিয়মের ওপরে নিয়ম, নিয়মের ওপরে নিয়ম; এখানে একটু, সেখানে একটু হবে; যেন তারা পিছনে গিয়ে পড়ে ভেঙে যায় ও ফাঁদে বদ্ধ হয়ে ধরা পড়ে।
Saboda haka fa, maganar Ubangiji gare su za tă zama, Yi ka kuma yi, yi ka kuma yi, mulki akan mulki, mulki a kan mulki; nan kaɗan, can kaɗan, domin su tafi su kuma fāɗi da baya, su ji rauni a kuma kama su da tarko, a kai su zaman bauta.
14 ১৪ অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরুশালেমে অবস্থিত শাসকরা, সদাপ্রভুর কথা শোন।
Saboda haka ku saurari maganar Ubangiji, ku masu ba’a ku da kuke mulkin wannan mutane a Urushalima.
15 ১৫ তোমরা বলেছ, “আমরা মৃত্যুর সঙ্গে নিয়ম করেছি, পাতালের সম্পর্ক করেছি; জলের ধ্বংসরূপ চাবুক যখন নেমে আসবে, তখন আমাদের কাছে আসবে না, কারণ আমরা মিথ্যেকে নিজেদের আশ্রয় করেছি ও মিথ্যা ছলনার আড়ালে লুকিয়েছি।” (Sheol h7585)
Kuna fariya cewa, “Mun yi alkawari da mutuwa, mun kuma yi yarjejjeniya da kabari. Sa’ad da zafi ya ratsa, ba zai taɓa mu ba, gama mun mai da ƙarya mafakarmu ruɗu kuma wurin ɓuyanmu.” (Sheol h7585)
16 ১৬ এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি সিয়োনের ভিত্তিমূলের জন্যে এক পাথর স্থাপন করলাম; তা পরীক্ষা করা পাথর দামী কোণের পাথর, খুব শক্তভাবে বসানো যে লোক বিশ্বাস করবে, সে চঞ্চল হবে না।
Saboda haka ga abin da Ubangiji Mai Iko Duka ya ce, “Duba, na kafa dutse a Sihiyona, dutsen da aka gwada, dutsen kusurwa mai daraja don tabbataccen tushe; wanda ya dogara gare shi ba zai taɓa shan kunya ba.
17 ১৭ আমি ন্যায়বিচারকে মানরজ্জু ও ধার্মিকতাকে ওলনের সুতো করব; শিলাবৃষ্টি ওই মিথ্যের আশ্রয় ফেলে দেবে এবং বন্যা ওই লুকাবার জায়গায় ভাসিয়ে নিয়ে যাবে।
Zan mai da gaskiya igiyar gwaji adalci kuma ɗan katakon gwajin ginin; ƙanƙara za tă share mafakarku, ƙarya, da ruwa kuma za su mamaye maɓuyanku.
18 ১৮ মৃত্যুর সঙ্গে করা তোমাদের নিয়ম লুপ্ত করা যাবে ও পাতালের সঙ্গে তোমাদের সম্পর্ক স্থির থাকবে না; জল ধ্বংসরূপ চাবুক নেমে আসবে, তখন তোমরা তার দ্বারা দলিত হবে (Sheol h7585)
Za a soke alkawarinku da mutuwa; yarjejjeniyarku da kabari ba zai zaunu ba. Sa’ad da zafi mai ɓarna ya ratsa, zai hallaka ku. (Sheol h7585)
19 ১৯ তার দ্বারা যতবার নেমে আসবে তত বার তোমাদেরকে ধরবে, প্রকৃত পক্ষে, সে সকালে, দিনের রাতে, নেমে আসবে আর এই বার্তা বুঝলে শুধু ভয় সৃষ্টি হবে।
A duk sa’ad da ya zo; ko da safiya, ko dare ko kuma da rana, zai yi ta ratsawa yana kwasanku.” Za ku zama kamar mutumin da ya zama abin karin magana,
20 ২০ বাস্তবিক শরীর ছড়িয়ে দেবার জন্যে বিছানা ও খাট ও সারা দেহে জড়াবার জন্যে লেপ ছোট।
wanda ya yi ƙoƙari yă kwanta a gajeren gado, yă kuma rufa da ɗan siririn bargo.
21 ২১ বস্তুত সদাপ্রভু উঠবেন, যেমন পরাসীম পর্বতে উঠেছিলেন; তিনি রাগ করবেন, তেমন গিবিয়োনের উপত্যকাতে যেমন করেছিলেন; এই ভাবে তিনি নিজের কাজ, নিজের অসম্ভব কাজ সম্পন্ন করবেন; নিজের বিষয়, নিজের বিদেশীর বিষয় সম্পন্ন করবেন।
Ubangiji zai tashi kamar yadda ya yi a Dutsen Feratsim, zai tā da kansa kamar a Kwarin Gibeyon don yă aikata aikinsa, aikinsa da ba a saba gani ba, yă kuma yi aikinsa, baƙon aikinsa.
22 ২২ অতএব তোমরা নিন্দায় যুক্ত হয়ো না, পাছে তোমাদের বন্ধন দৃঢ়তর হয়, কারণ প্রভুর মুখে, বাহিনীদের সদাপ্রভুরই আমি সমস্ত পৃথিবীর উচ্ছেদের, নির্ধারিত উচ্ছেদের কথা শুনেছি।
Yanzu ku daina ba’arku, in ba haka ba sarƙoƙinku za su ƙara nauyi; Ubangiji, Ubangiji Maɗaukaki, ya faɗa mini game da hallakar da aka ƙaddara a kan dukan ƙasar.
23 ২৩ তোমরা কান দাও, আমার রব শোন; কান দাও, আমার কথা শোন
Ku saurara ku kuma ji muryata; ku kasa kunne ku kuma ji abin da na faɗa.
24 ২৪ বীজ বোনার জন্য চাষী কি পুরো দিন হাল বয়, মাটি খুঁড়ে ভূমির ঢেলা ভাঙ্গে?
Sa’ad da manomi ya yi noma don shuki, yakan ci gaba da noma ne? Yakan ci gaba da sara yana yin kunyoyi a ƙasa ne?
25 ২৫ ভূমিতল সমান করার পর সে কি মহুরী ছাড়ায় না ও জিরা বোনে না? এবং ভাগ করে গম নির্ধারিত জায়গায় যব ও ক্ষেতের সীমাতে ভুট্টা কি বোনে না?
Sa’ad da ya shirya wuri da kyau, ba yakan shuka kanumfari ya kuma yayyafa ɗaɗɗoya ba? Ba yakan shuka alkama a kunyoyinsa sha’ir a kunyoyinsa, tamba kuma a filinsa ba?
26 ২৬ কারণ তার ঈশ্বর তাকে সঠিক শিক্ষা দেন; তিনি তাকে জ্ঞান দেন।
Allahnsa ya umarce shi ya kuma koya masa hanyar da take daidai.
27 ২৭ বস্তুত, মহুরী ঠেলা গাড়ির মাধ্যমে মর্দন করা যায় না এবং জিরার ওপরে গাড়ির চাকা ঘরে না, কিন্তু মহুরী দন্ড দিয়ে ও জিরা লাঠি দিয়ে মাড়া যায়।
Ba a bugan kanumfari da ƙaton sanda ko a yi ta jujjuye ƙafar keke a kan ɗaɗɗoya; akan buga kanumfari da siririn sanda ɗaɗɗoya kuma da tsumagiya.
28 ২৮ রুটির শস্য ভাঙ্গতে হয়; কারণ সে কখনো তা মর্দন করবে না; তার গাড়ির চাকা ও তার ঘোড়ারা ছড়ায় ঠিকই, কিন্তু সে তা ভাঙ্গে না।
Dole a niƙa hatsi don a yi burodi; saboda haka mutum ba zai yi ta bugun alkama, har yă ɓata tsabar ba. Ya san yadda zai sussuke alkamarsa, ba tare da ya ɓata tsabarta ba.
29 ২৯ এটা বাহিনীদের সদাপ্রভুর থেকে হয়; তিনি পরিকল্পনায় আশ্চর্য্য ও বুদ্ধির কৌশলে মহান।
Dukan wannan hikimar takan zo daga Ubangiji Maɗaukaki ne, shi da yake mashawarci mai banmamaki, mafifici kuma cikin hikima.

< যিশাইয় ভাববাদীর বই 28 >