< যিশাইয় ভাববাদীর বই 26 >

1 সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হবে; আমাদের এক মজবুত শহর আছে; তিনি পরিত্রাণকে দেয়াল ও বেড়ার মত করবেন।
Siku hiyo wimbo huu utaimbwa katika nchi ya Yuda: Tuna mji imara; Mungu amefanya wokovu katika kuta na ngome zake.
2 তোমার প্রধান দরজা সব খোল, বিশ্বস্ততা-পালনকারী ধার্মিক জাতি প্রবেশ করবে।
Fungua lango, ili mataifa yenye haki yaweze na yenye kutunza imani yaweze kuingia ndani.
3 যার মন তোমার সুস্থির, তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে, কারণ তোমাতেই তার নির্ভর।
Akili mlionayo, mtamuhifadhi yeye katika amani kamili, maana anawamini ninyi.
4 তোমরা সবদিন সদাপ্রভুতে নির্ভর কর; কারণ সদাপ্রভু যিহোবাই চিরস্থায়ী পাথর।
Mwamini Yahwe daima; maana Yaha, Yahwe, ni mwamba wa milele.
5 কারণ তিনি ওপরের লোকদেরকে, উন্নত শহরকে, অবনত করেছেন; তিনি তা অবনত করেন অবনত করে ধ্বংস করেন, ধূলোয় মিশিয়ে দেন।
Maana atawashusha wale wote wenye kiburi; mji ulio juu atushusha chini, ataushusha chini kwenye aridhi; na ataulinganisha na mavumbi.
6 লোকদের পা–দুঃখীদের পা ও গরিবদের পদক্ষেপ–তা পদদলিত করবে।
Utakanyagwakanyagwa chini na miguu ya walio masikini na wahitaji.
7 ধার্ম্মিকের পথ ধার্ম্মিকতায়, তুমি ধার্ম্মিকের মার্গ সব সমান করে সোজা করেছ।
Mapito ya mwenye haki yamenyooka, Wenye haki; mapito ya wenye haki umeyanyoosha.
8 হ্যাঁ, আমরা তোমার শাসন পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় আছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণ চিহ্নের অপেক্ষা করে।
Ndio, kaika mapito ya hukumu yako, Yahwe, tunakusubiri wewe; jina lako na sifa zako ni matamanio yetu.
9 রাতে আমি প্রাণের সঙ্গে তোমার অপেক্ষা করেছি; হ্যাঁ, সযত্নে আমার হৃদয় দিয়ে তোমার খোঁজ করব, কারণ পৃথিবীতে তোমার শাসন প্রচলিত হলে, পৃথিবীর লোকেরা ধার্মিকতার বিষয়ে শিখবে।
Nimekutamani wewe wakati wa usiku; ndio, roho iliyo ndani yangu ina kutafuta kwa bidii. Pindi hukumu yako itakapokuja duniani, wenyeji wa duniani watajua kuhusu haki.
10 ১০ দুষ্ট লোক দয়া পেলেও ধার্ম্মিকতা শেখে না; সরলতার দেশে সে অন্যায় করে, সদাপ্রভুর মহিমা দেখে না।
Na tuonyeshe upendeleo kwa waovu, lakini hawatajifunza haki. katika nchi ya wanyofu anatenda maovu na haoni ukuu wa Yahwe.
11 ১১ হে সদাপ্রভু, তোমার হাত উঠেছে, তবু তারা দেখেনি; কিন্তু তারা লোকদের জন্যে তোমার উদ্যোগ দেখবে ও লজ্জা পাবে, হ্যাঁ, আগুন তোমার বিপক্ষদেরকে পুড়িয়ে দেবে।
Yahwe, mkono wako umenyanyuliwa juu, lakini hawapati hizo taarifa. Lakini wataona bidii kwa watu na wataona aibu, kwa sababu idadi ya maadui watawatafuna.
12 ১২ হে সদাপ্রভু, তুমি আমাদের জন্য শান্তি নির্ধারণ করবে, কারণ আমাদের সমস্ত কাজই তুমি আমাদের জন্য করে আসছ।
Yahwe, utaleta amani kwetu, maana kweli, umekamilisha kazi zetu zote.
13 ১৩ হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের ওপরে শাসন করেছিল; কিন্তু শুধু তোমারই সাহায্যে আমরা তোমার নামের গান করব।
Yahwe Mungu wetu, viongozi wengine badala yako wametutawala sisi; Lakini tunalitukuza jina lako.
14 ১৪ মৃতেরা আর জীবিত হবে না, প্রেতরা আর উঠবে না; এই জন্য তুমি প্রতিফল দিয়ে ওদেরকে ধ্বংস করেছ, তাদের প্রত্যেক স্মৃতি ধ্বংস করেছ।
Wamekufa, hawataishi tena; ni maremu hao, hawatafufuka tena. Kweli, umekuja kuwahukumu na kuwaharibu wao, na umefanya kila kumbukumbu kutoweka.
15 ১৫ তুমি এই জাতির বৃদ্ধি করেছ, হে সদাপ্রভু, তুমি এই জাতির বৃদ্ধি করেছ; তুমি মহিমান্বিত হয়েছ, তুমি দেশের সব সীমা বিস্তার করেছ।
Umeliongeza taifa, Yahwe, umeliongeza taifa; umeheshimiwa; umeinuliwa katika mipaka yote ya nchi.
16 ১৬ হে সদাপ্রভু, বিপদের দিনের লোকেরা তোমার অপেক্ষায় ছিল, তোমার থেকে শাস্তি পাবার দিনের নিচু গলায় অনুরোধ করত।
Yahwe, katika mateso yao walikuangalia wewe; walipatwa na wasiwasi katika maombi yao maana adhabu yako ilikuwa juu yao.
17 ১৭ গর্ভবতী স্ত্রী আগত প্রসবের দিনের ব্যথা খেতে খেতে যেমন কাঁদে, হে সদাপ্রভু, আমরা তোমার সামনে তার মত হয়েছি।
Kama mwanamke mjamzito anayekaribia kujifungua, hupatwa na uchungu na hulia kwa uchungu, hivyo ndivyo tulivyokuwa kabla, Bwana.
18 ১৮ আমরা গর্ভবতী হয়েছি, আমরা ব্যথা খেয়েছি. যেন বায়ু প্রসব করেছি; আমাদের দ্বারা দেশে পরিত্রান সম্পন্ন হয়নি।
Tulikuwa wajawazito, tumekuwa katika mateso, lakini ni kama tumeshajifungua katika akili zetu. Hatujauleta wokovu duniani, na wakazi wa duniani hawakuanguka.
19 ১৯ তোমার মৃতেরা জীবিত হবে, আমার মৃতদেহগুলি উঠবে; হে ধূলো-নিবাসীরা, তোমরা জেগে ওঠো, আনন্দের গান কর; কারণ তোমার শিশির আলোর শিশিরের মত এবং ভূমি প্রেতদেরকে জন্ম দেবে।
Wafu wenu wataishi; watu wenu walio kufa watafufuka. Amka na uimbe kwa furaha, njie muishio mavumbini; maana umande wenu ni umande wa mwanga, na dunia itawaleta mbele wafu wake.
20 ২০ হে আমার জাতি, চল, তোমার ঘরে ঢোক, তোমার দরজা সব বন্ধ কর; অল্পদিনের র জন্য লুকিয়ে থাক, যে পর্যন্ত ক্রোধ না শেষ হয়।
Enendeni, watu wangu, ingieni katika vyumba vyenu na mfunge mlango nyuma yenu; jificheni kwa mda mfupi, mpaka hasira itakapopita.
21 ২১ কারণ দেখ, সদাপ্রভু নিজের জায়গা থেকে চলে যাচ্ছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দেবার জন্য; পৃথিবী নিজের ওপর পতিত রক্ত প্রকাশ করবে, নিজের নিহতদেরকে আর ঢেকে রাখবে না।
Maana, angalia, Yahwe anakaribia kutoka katika eneo lake kuwahadhibu watu waishio duniani kwa ajili ya makosa yao; dunia itaachia umwagaji wa damu, na hawatawaficha tena waliokufa.

< যিশাইয় ভাববাদীর বই 26 >