< যিশাইয় ভাববাদীর বই 24 >

1 দেখ, সদাপ্রভু পৃথিবীকে একেবারে খালি করতে ও ধ্বংস করতে যাচ্ছেন। এর ওপরের অংশ নষ্ট করছেন এবং তার বাসিন্দাদের ছড়িয়ে ফেলছেন।
Duba, Ubangiji zai wofinta duniya ya kuma yi kaca-kaca da ita; zai ɓata fuskarta ya watsar da mazaunanta,
2 সেই দিন পুরোহিত ও সাধারণ লোকদের, প্রভু ও চাকরের, কর্ত্রী ও দাসীর, ক্রেতার ও বিক্রেতার, যে ধার করে ও যে ধার দেয় তাদের এবং ঋণী ও ঋণদাতার সবাই একই রকম হবে।
zai zama abu ɗaya ga firist kamar yadda yake ga mutane, ga maigida kamar yadda yake ga bawa, ga uwargijiya kamar yadda yake ga baiwa, ga mai sayarwa kamar yadda yake ga mai saya, ga mai karɓan rance kamar yadda yake ga mai ba da rance, ga mai karɓan bashi kamar yadda yake ga mai ba da bashi.
3 পৃথিবী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে এবং সম্পূর্ণ টুকরো হবে; কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।
Za a wofinta duniya ƙaƙaf a kuma washe ta sarai. Ubangiji ne ya faɗa haka.
4 পৃথিবী শোকার্ত ও নিস্তেজ হল; জগৎ বিবর্ণ ও নিস্তেজ হল এবং পৃথিবীর বিশিষ্ট লোকেরা ম্লান হল।
Duniya ta bushe ta kuma yanƙwane, duniya tana shan azaba ta kuma raunana, masu daraja na duniya suna shan azaba.
5 পৃথিবীকে তার নিবাসীরা দূষিত করে ফেলেছে। তারা আইন-কানুন অমান্য করেছে; তারা নিয়ম লঙ্ঘন করেছে আর চিরস্থায়ী নিয়ম ভেঙ্গেছে।
Duniya ta ƙazantu ta wurin mutanenta sun ƙi yin biyayya da dokoki, sun keta farillai suka kuma karya madawwamin alkawari.
6 সেইজন্য একটা অভিশাপ পৃথিবীকে গ্রাস করল; তার লোকেরা দোষী হল। সেইজন্য পৃথিবীর বাসিন্দাদের পুড়িয়ে ফেলা হল এবং খুব কম লোকই বেঁচে আছে।
Saboda haka la’ana za tă auko wa duniya; dole mutanenta su ɗauki hakkin laifinsu. Saboda haka aka ƙone mazaunan duniya, kuma kaɗan ne kurum suka rage.
7 নতুন আঙ্গুর রস শুকিয়ে গিয়েছে ও আঙ্গুর লতা বিবর্ণ হবে; সব সুখী হৃদয় গভীর আর্তনাদ করবে।
Sabon ruwan inabi ya bushe kuringar inabi kuma sun yanƙwane; dukan masu farin ciki suna nishi.
8 খঞ্জনির ফুর্তি, উল্লাসকারীদের কোলাহল শেষ হল, আর বীণার আনন্দ-গান সব থেমে গেল।
Kaɗe-kaɗen garayu sun yi shiru, surutun masu murna ya daina, garayan farin ciki ya yi shiru.
9 তারা আর গান করে করে আঙ্গুর রস খাবে না; যারা এটা পান করে তাদের মদ তেতো লাগবে।
Babu sauran shan ruwan inabi suna rera waƙa; barasa ya zama da ɗaci ga masu shanta.
10 ১০ বিশৃঙ্খলার শহর ভেঙে ফেলা হয়েছে। সমস্ত বাড়ী-ঘর বন্ধ হয়ে গিয়েছে এবং খালি হয়ে গিয়েছে।
Birnin da aka birkice ta zama kango; an kulle ƙofar shiga kowane gida.
11 ১১ রাস্তায় আঙ্গুর-রসের জন্য চিৎকার হয়। সমস্ত আনন্দ অন্ধকার হল, আর পৃথিবী থেকে সব আমোদ-আহ্লাদ উধাও হয়ে গেল।
A tituna suna kukan neman ruwan inabi; dukan farin ciki ya dawo baƙin ciki, an hana dukan kaɗe-kaɗe a duniya.
12 ১২ শহরে ধ্বংস বাকি থাকল এবং তার দরজা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে।
An bar birnin kango, aka yi kaca-kaca da ƙofofinta.
13 ১৩ জিত গাছ ঝাড়ার মতো, যেমন ফল সংগ্রহের পরে আঙ্গুর ফল বাছার মত হয় পৃথিবীর জাতিগুলোর অবস্থা তেমনই হবে।
Haka zai zama a duniya da kuma a cikin al’ummai, kamar sa’ad da akan karkaɗe itacen zaitun, ko kuma kamar sa’ad da ake barin kala bayan an girbe inabi.
14 ১৪ তারা চিৎকার করবে ও আনন্দে গান গাইবে। তারা সদাপ্রভুর মহিমার জন্য সমুদ্র থেকে চিত্কার করবে।
Sun daga muryoyinsu, sun yi sowa ta farin ciki; daga yamma sun furta darajar Ubangiji.
15 ১৫ সেইজন্য পূর্ব দিকের লোকেরা সদাপ্রভুর গৌরব করুক এবং সমুদ্রের দ্বীপের লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করুক।
Saboda haka a gabas sun ɗaukaka Ubangiji, a ɗaukaka sunan Ubangiji, Allah na Isra’ila, a cikin tsibiran teku.
16 ১৬ পৃথিবীর শেষ সীমা থেকে আমরা এই গান শুনেছি, “ধার্ম্মিকের জন্য শোভা” কিন্তু আমি বললাম, “হায়! আমি দুর্বল হচ্ছি, আমি দুর্বল হচ্ছি, ধিক আমাকে। কারণ বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে; হ্যাঁ, বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করেছে।”
Daga iyakokin duniya mun ji waƙoƙi, “Ɗaukaka ga Mai Adalcin nan.” Amma na ce, “Na lalace, na lalace! Kaitona! Munafukai sun ci amana! Da munafunci munafukai sun ci amana!”
17 ১৭ হে পৃথিবী নিবাসী, ভয়, গর্ত ও ফাঁদ তোমার ওপরে আসছে।
Razana da rami da tarko suna jiranku, Ya mutanen duniya.
18 ১৮ যে কেউ ভয়ের জনশ্রুতিতে পালিয়ে বাঁচবে, সে খাদে পর্বে; কারণ উপরের জানালা সব খুলে গেল ও পৃথিবীর ভিত্তিমূল সব কেঁপে গেল।
Duk wanda ya yi ƙoƙarin tserewa daga ƙarar razana zai fāɗa cikin rami; wanda kuma ya tsere daga rami za a kama shi a tarko. An buɗe ƙofofin ambaliyar ruwan sama, harsashen ginin duniya suna rawa.
19 ১৯ পৃথিবী বিদীর্ণ হল, বিদীর্ণ হল; পৃথিবী ফেটে গেল, ফেটে গেল; পৃথিবী বিচলিত হল, বিচলিত হল।
An tsage duniya, duniya ta farfashe ta wage, an girgiza duniya ƙwarai.
20 ২০ পৃথিবী মত্ত লোকের মত টলবে কুঁড়েঘরের মতো দুলবে; নিজের অধর্ম্মের ভারে ভারগ্রস্ত হবে, পরে যাবে আর উঠতে পারবে না।
Duniya tana tangaɗi kamar mashayi, tana lilo kamar rumfa a cikin iska; laifin tayarwarta ya yi nauyi sosai har ta fāɗi ba kuwa za tă ƙara tashi ba.
21 ২১ সেই দিন সদাপ্রভু উপরে ওপরের সৈন্যদল ও পৃথিবীর রাজাদের প্রতিফল দেবেন
A wannan rana Ubangiji zai hukunta ikokin da suke cikin sama da kuma sarakunan da suke a duniya.
22 ২২ তাতে তারা কূপে জড়ো হওয়া বন্দীদের মত হবে এবং কারাগারে বদ্ধ হবে, পরে অনেক দিন গেলে পর তাদের সন্ধান নেওয়া হবে।
Za a tattara su tare kamar ɗaurarru a kurkuku; za a rufe su a kurkuku a kuma hukunta su bayan kwanaki masu yawa.
23 ২৩ আর চাঁদ লজ্জিত ও সূর্য্য অপমানিত হবে, কারণ বাহিনীদের সদাপ্রভু সিয়োন পর্বতে ও যিরুশালেমে রাজত্ব করবেন এবং তাঁর প্রাচীনদের সামনে প্রতাপ থাকবে।
Sa’an nan wata zai ruɗe, rana ta ji kunya; gama Ubangiji Maɗaukaki zai yi mulki a kan Dutsen Sihiyona da kuma a cikin Urushalima, da kuma a gaban dattawanta, da ɗaukaka.

< যিশাইয় ভাববাদীর বই 24 >