< যিশাইয় ভাববাদীর বই 21 >

1 সমুদ্রের দ্বারা মরুভূমি বিষয়ে একটি ঘোষণা। দক্ষিণ অঞ্চলের মধ্যে দিয়ে ব্যাপক ঝড়ের মতো এটি আসে তেমনি করে মরু-এলাকা থেকে, সেই ভয়ঙ্কর দেশের মধ্যে দিয়ে আসছে।
Abin da Allah ya faɗa game da Hamada da take kusa da Teku. Kamar guguwa mai share cikin ƙasar kudu, mai hari ya zo daga hamada, daga ƙasar mai banrazana.
2 একটা পীড়াদায়ক দর্শন আমাকে দেখানো হয়েছে বিশ্বাসঘাতক লোক বিশ্বাসঘাতকতা করছে এবং ধ্বংসকারী ধ্বংস করছে। হে এলম, যাও এবং আক্রমণ কর; মাদিয়া, ঘিরে ফেল। আমি তার সব কান্না থামিয়েছি।
An nuna mini mugun wahayi, mai bashewa ya bashe, mai washewa ya washe. Elam, ki yi yaƙi! Mediya, ki yi kwanto! Zan kawo ƙarshen dukan nishe-nishen da ta jawo.
3 অতএব আমার কোমর ব্যথায় পূর্ণ হল, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন নত হয়েছি যে, শুনতে পাচ্ছি না, এমন উত্তেজিত হয়েছি যে, দেখতে পাচ্ছি না।
Game da wannan jikina yana ciwo, zafi ya kama ni, kamar na mace mai naƙuda; na razana game da abin da na ji, na yi mamakin abin da na gani.
4 আমার হৃদয় ধুক্ ধুক্ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে রাতের জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা আমার জন্য ভয়ের বিষয় হয়েছে।
Gabana tana ta fāɗuwa, tsoro ya sa ina rawan jiki; hasken da nake marmari ya zo da razana gare ni.
5 তারা মেজ তৈরী করছে, তারা কম্বল পাতছে এবং খাওয়া-দাওয়া করছে; হে নেতারা, ওঠো, তোমার ঢালে তেল মাখাও।
Sun shirya teburori, sun shimfiɗa dardumai, sun ci, sun sha! Tashi, ku hafsoshi, sa mai a garkuwoyi!
6 কারণ প্রভু আমার কাছে এই কথা বলেছেন, “যাও, তুমি গিয়ে একজন পাহারাদার নিযুক্ত কর; সে যা কিছু দেখবে তা যেন অবশ্যই খবর দেয়।
Ga abin da mai girma ya ce mini, “Tafi, ka sa mai tsaro ka kuma sa ya ba da rahoton abin da ya gani.
7 যখন সে রথ ও জোড়ায় জোড়ায় অশ্বারোহী আর গাধা আরোহী, উট আরোহী দেখবে, তখন সে যেন মনোযোগ দেয় এবং খুব সতর্ক হয়।”
Sa’ad da ya ga kekunan yaƙi tare da ƙungiyoyin dawakai, mahaya a kan jakuna, ko mahaya a kan raƙuma, to, fa ya zauna a faɗake, ya kintsa sosai.”
8 তখন সেই পাহারাদার চিত্কার করে বলবে, “হে আমার প্রভু, দিনের পর দিন প্রহরীদুর্গে আমি দাঁড়িয়ে থাকি; আমি প্রত্যেক রাতে আমার পাহারা-স্থানেই থাকি।”
Mai tsaron kuma ya yi ihu, “Kowace rana, ranka yă daɗe, nakan tsaya a hasumiyar tsaro; kowane dare nakan tsaya a wurin aikina.
9 এখানে রথেরচালকের সঙ্গে এক সেনাদল, জোড়ায় জোড়ায় অশ্বারোহী আসছে। সে বলবে, “ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে এবং তার দেবতাদের সব খোদাই-করা মূর্তিগুলি মাটিতে ভেঙে পড়ে আছে।”
Duba, ga wani mutum tafe a keken yaƙin tare da ƙungiyar dawakai. Ya kuma mayar da amsa, ‘Babilon ta fāɗi, ta fāɗi! Dukan siffofin allolinta kwance a ragargaje a ƙasa!’”
10 ১০ হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান! আমি বাহিনীদের সদাপ্রভুর কাছ থেকে, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদেরকে জানালাম।
Ya mutanena, an ragargaje ku a masussuka, na faɗa muku abin da na ji daga Ubangiji Maɗaukaki, daga Allah na Isra’ila.
11 ১১ দূমারবিষয়ে ঘোষণা: সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ বাকি আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ বাকি আছে?”
Abin da Allah ya faɗa game da Duma, Wani ya kira ni daga Seyir, “Mai tsaro, me ya rage a daren? Mai tsaro, me ya rage a daren?”
12 ১২ পাহারাদার উত্তর দিল, “সকাল হয়ে আসছে এবং রাতও আসছে। যদি তুমি জিজ্ঞাসা কর, তবে জিজ্ঞাসা করো, ফিরে এসো।”
Mai tsaro ya amsa, “Safiya ta gabato, haka kuma dare. In za ka yi tambaya, to, yi tambaya; sai ka sāke zuwa, ka tambaya.”
13 ১৩ আরবের বিষয়ে ঘোষণা এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা আরবের মরুপ্রান্তে রাত কাটাও,
Abin da Allah ya faɗa game da Arabiya. Ku ayarin Dedanawa, ku da kuka sauka a jejin Arabiya,
14 ১৪ পিপাসার জন্য জল আন। হে টেমা দেশের বাসিন্দারা, তোমরা পালিয়ে যাওয়া লোকদের জন্য খাবার নিয়ে গিয়ে তাদের সঙ্গে দেখা কর।
ku kawo ruwa don ƙishirwa; ku da kuke zama a Tema, ku kawo abinci don masu gudun hijira.
15 ১৫ কারণ তারা তরোয়াল থেকে, আকর্ষিত তরোয়াল থেকে, বাঁকানো ধনুকের থেকে আর ভারী যুদ্ধের সামনে থেকে পালিয়ে গেল।
Sun gudu daga takobi, daga takobin da aka janye, daga bakan da aka tanƙware da kuma daga zafin yaƙi.
16 ১৬ কারণ প্রভু আমার কাছে এই কথা বললেন, “এক বছরের মধ্যে, এক বছরের জন্য মজুরী দেওয়া একজন শ্রমিক হিসাবে এটি দেখতে পাবে, কেদরের সমস্ত গৌরব শেষ হবে।
Ga abin da mai girma ya ce mini, “Cikin shekara ɗaya, kamar yadda bawan da aka bautar da shi bisa ga yarjejjeniya zai lissafta, dukan sojojin Kedar za su zo ga ƙarshe.
17 ১৭ কেদরের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে;” কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।
Waɗanda suka yi rai na maharba, jarumawan Kedar, za su zama kaɗan.” Ubangiji, Allah na Isra’ila, ya faɗa.

< যিশাইয় ভাববাদীর বই 21 >