< যিশাইয় ভাববাদীর বই 16 >

1 তোমরা সেলা থেকে মরুভূমি দিয়ে সিয়োনের মেয়ের পাহাড়ে শাসনকর্ত্তার কাছে মেষশাবকগুলি পাঠিয়ে দাও।
Mpeleke mwana kondoo kuongoza nchi kutoka Sela huko jangwani, kwenye mlima wa binti Sayuni.
2 যেমন ঘুরে বেড়ানো পাখিরা, যেমন ছিন্নভিন্ন বাসা, তেমনি মোয়াবীয় স্ত্রীলোকরা অর্ণোন নদীর তীরে অবস্থিত।
Kama ndege wazururao, viota vimetapakaa, hivyo basi wanawake wa Moabu watavuka kwenye mto Arnoni.
3 “নির্দেশ দাও; বিচার কর, দুপুরবেলায় নিজের ছায়াকে রাতের মত কর, পলাতকদের লুকিয়ে রাখ; পলাতকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কর না।
Toa maelekezo, tekeleza haki; toa kivuli kama usiku wakati wa mchana; wahifadhi watuhumiwa; msiwahini watuhumiwa.
4 মোয়াব, আমার পালিয়ে যাওয়া লোকদেরকে তোমার সঙ্গে থাকতে দাও; ধ্বংসকারীদের সামনে থেকে তাদের আড়াল করে রাখ।” কারণ নির্যাতন থামবে এবং ধ্বংস শেষ হবে, যারা পদদলিত করত তারা দেশ থেকে উধাও হয়ে যাবে।
Waache waishi miongoni mwenu, wakimbizi kutoka Moabu; muwe mahali pakujifichia wao wasiangamizwe.'' maana mateso yatakwisha, na uharibifu utapungua utakuwa na kikomo, wale wanotetemeka watapotea katika nchi.
5 চুক্তির বিশ্বস্ততায় সিংহাসন প্রতিষ্ঠিত হবে এবং দায়ূদের তাঁবু থেকে একজন বিশ্বস্তভাবে সেখানে বসবে। তিনি ন্যায়বিচার চান এবং ধার্ম্মিকতায় বিচার করবেন।
Kiti cha enzi kitaanzishwa katika agano la uaminifu; na mmoja katika hema la Daudi atakaa pale kwa uaminifu. Atahukumu kwa kufuata haki na atatenda haki.
6 আমরা মোয়াবের গর্বের কথা, তার অহঙ্কারের কথা, তার গর্বের কথা এবং তার রাগের কথা শুনেছি। কিন্তু তার গর্বের কথা গুলি শূন্য
Tumesikia kiburi cha Moabu, kiburi chake, majivuno yake, na hasira yake. Lakini majivuno yake ni maneno tu.
7 তাই মোয়াবীয়েরা তাদের দেশের জন্য আর্তনাদ করবে, প্রত্যেকে আর্তনাদ করবে। তারা লোকেদের জন্য শোক করবে কীর্-হরসতের শুকনো আঙ্গুরের পিঠের জন্য শোক করবে, যা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল।
Hivyo basi Moabu atalia juu ya Moabu-wote watalia! wataomboleza, nyie mlioharibiwa kabisa, mikate ya Kira Haresethi.
8 কারণ হিশবোনের ক্ষেতগুলো আর সিবমার আঙ্গুর লতা শুকিয়ে গেল। জাতিদের শাসনকর্তারা উত্কৃষ্ট আঙ্গুর গাছগুলি মাড়িয়ে গেছে; সেগুলো যাসের পর্যন্ত গিয়ে পৌঁছাত ও মরুপ্রান্তের দিকে ছড়িয়ে যেত। তার ডালগুলি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সে সব সমুদ্র পার হয়েছিল।
Shamba la Heshboni limekauka kabisa pamoja na mizabibu ya Sibma. Kiongozi wa mataifa amekanyaga mizabibu iliyochaguliwa na kuelekea Jazeri na kuelekea jangwani. Mizizi yake nje ya nchi; imenda juu ya bahari.
9 প্রকৃত পক্ষে আমি যাসেরের সাথে সিবমার আঙ্গুর ক্ষেতের জন্য কাঁদব। হে হিশবোন, হে ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভিজাব। কারণ তোমার গরমের ফল ও তোমার শস্যের জন্য আনন্দের চিত্কার আমি থামিয়েছি।
Kweli nitalia pamoja Jazeri kwasababu ya shamba la mizabibu la Sibma. Nitakuloanisha kwa machozi yangu, Heshboni, na Eleale. Maana katika mashamba yenu kipindi cha majira ya joto matunda na mazao nitaishia kwa kupiga kelele za furaha.
10 ১০ ফলের বাগানগুলো থেকে আনন্দ ও উল্লাস দূর হয়েছে এবং আঙ্গুর ক্ষেতে আর কেউ গান বা আনন্দময় চিৎকার করে না, কেউ পদদলিত করে আঙ্গুর পেষণের জায়গায় আঙ্গুর রস বের করে না, আমি চিত্কার থামিয়েছি।
Furaha na shangwe zimezimwa na matunda ya miti ya shambani; na hakuna nyimbo wala kelele katika mashamba ya mizabibu, maana nimeweka mwisho wa kupiga kelele kwa yeyote anayetembea.
11 ১১ তাই আমার হৃদয় মোয়াবের জন্য একটি বীণার মতো কাঁদছে, আর আমার নাড়ী কীর-হেরসের জন্য বাজছে।
Hivyo, moyo wangu unalia kama kinubi, na ndani yangu maana kwa ajili ya Kiri Hareseth.
12 ১২ মোয়াব যখন উঁচু জায়গায় নিজেকে পরিশ্রান্ত করে এবং তার মন্দিরে প্রার্থনা করার জন্য প্রবেশ করে, তখন তার প্রার্থনা কিছুই লাভ হবে না।
Pindi ambapo Moabu wamejivika mahali pa juu, na kuingia katika hekalu kuomba, maombi yake hayatatimiza chochote.
13 ১৩ সদাপ্রভু মোয়াব বিষয়ে এই কথা আগেই বলেছেন।
Haya ndio maneno aliyoyazungumza Yahwe kuhusu Moabu iliyopita.
14 ১৪ আবার সদাপ্রভু বলছেন, “তিন বছরের মধ্যে মোয়াবের মহিমা বিলীন হয়ে যাবে; তার অনেক লোক ঘৃণিত, অবশিষ্টাংশ খুব অল্প এবং তুচ্ছ হবে।”
Tena Yahwe amesema, ''Ndani ya miaka mitatu utukufuwa Moabu utatoweka; japo watu wake wengi, watakao bakia ni wachache, na wasionafaida.

< যিশাইয় ভাববাদীর বই 16 >