< যিশাইয় ভাববাদীর বই 10 >

1 ধিক সেই নিয়মকারীদেরকে, যারা অধর্ম্মের ব্যবস্থা স্থাপন করে ও যারা অবৈধ বিচার জারি করে।
Ole wao watimizao sheria zisizo za haki na waandikao sheria zisizo na haki.
2 তারা গরিবদেরকে ন্যায়বিচার থেকে ফিরিয়ে দেয় ও আমার দুঃখী লোকদের অধিকার লুট করে, যেন বিধবারা তাদের লুটের জিনিস হয় এবং তারা পিতৃহীনদেরকে তাদের লুটের জিনিস করতে পারে।
Wanawanyima wahitaji haki yao, wanawaibia watu wangu walio masikini haki zao, wajane mateka wao, na kuwafanya waliofiwa na baba zao mawindo yao!
3 শাস্তি দেবার দিনের ও যখন দূর থেকে বিপদ আসবে তখন তোমরা কি করবে? সাহায্যের জন্য কার কাছে পালাবে? তোমাদের ধন-সম্পদ কোথায় ফেলে যাবে?
Hutafanya nini siku ya hukumu pale siku ya uaribifu itakapokuja kutoka mbali, utakimbilia msaada kwa nani? na utauacha utajiri wako wapi?
4 তারা বন্দীদের মধ্যে নীচু হয়ে থাকবে অথবা মৃতদের মধ্যে পড়ে যাবে; কারণ এই সবে তো তার রাগ থামেনি; কিন্তু এখনও তাঁর হাত ওঠানোই রয়েছে।
Hakuna kitakachobaki, utaota miongoni mwa wafungwa au kuanguka miongoni mwa wauwaji. Katika mambo yote haya, hasira yake haijapungua; badala yake mkono wake ameunjoosha hata sasa.
5 ধিক অশূরকে! সে আমার ক্রোধের লাঠি! সে সেই লাঠি, যার হাতে আমার ভীষণ ক্রোধ।
Ole kwa watu wa Asiria klabu ya asira yangu, fimbo ya asira yangu!
6 আমি তাকে অহঙ্কারী জাতির বিরুদ্ধে পাঠাব এবং যারা আমার ক্রোধ বহন করে তাদেরকেও পাঠাব যেন সে লুট করে ও লুটের জিনিস নিয়ে যায় ও তাদেরকে রাস্তার কাদার মত মাড়ায়।
Nimemtuma juu ya taifa lenye kiburi na juu ya watu waliobeba uwingi wa hasira. Ninaamuru chukua nyara, chukua mawindo, na kuwakanyaga wao kama matope mitaani.
7 কিন্তু তার পরিকল্পনা সেরকম না, তার হৃদয় তা ভাবে না; তার উদ্দেশ্য ধ্বংস করা আর অনেক জাতিকে শেষ করে দেওয়া।
Lakini hichi sicho alichomaanisha, wala sivyo afikiriavyo. Maana katika moyo wake ni kuharibu na kuondoa mataifa.
8 কারণ সে বলে, “আমার অধ্যক্ষরা কি সবাই রাজা নয়?
Maana amesema, '' wakuu wote sio wafalme?
9 কর্কমীশের মত নয়? হমাৎ কি অর্পদের মত নয়? আর শমরিয়া কি দামেস্কের মত নয়?
Je? kalno si kama Karkemish? Je Hamathi si kama Arpadi? Je Samaria si kama Demeski?
10 ১০ সে সব প্রতিমার রাজ্য আমার হাতে পড়েছে; সেগুলির খোদাই করা মুর্ত্তিগুলো যিরূশালেম ও শমরিয়ার মূর্তিগুলোর চেয়ে অনেক বড়।
Kama mikono yangu imeshinda falme za ibada ya sanamu, ikiwa sanamu zao za kuchonga ni bora kuliko sanamu za Yerusalemu
11 ১১ আমি শমরিয়াকে ও তার প্রতিমাগুলোকে যেমন করেছি, যিরূশালেম ও তার মূর্তিগুলোর প্রতি কি সেরকম করব না?”
na Kama nilivyofanya kule Samaria na sanamu zake zisizo na maana, je sitaweza kufanya hivyo Yerusalemu na sanamu zake?''
12 ১২ প্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমে নিজের সব কাজ শেষ করলে পর, তিনি বলবেন, “আমি অশূরের রাজার অহঙ্কারী হৃদয়ের বক্তব্য ও গর্বিত চাহনির জন্য শাস্তি দেব।”
Pindi ambapo Bwana alipoimaliza kazi kwenye mlima Sayuni na juu ya Yerusalemu, nitayaadhibu maneno ya moyo wenye kiburi ya mfalme wa Asiria na majivuno yake.
13 ১৩ কারণ সে বলে, “আমার হাতের শক্তি ও আমার জ্ঞানের দ্বারা আমি কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে এবং জাতিদের সীমা আমি বাদ দিয়ে দিয়েছি, তাদের ধন-সম্পদ লুট করেছি; বীরের মত আমি তাদেরকে নীচে নামিয়েছি যারা সিংহাসনের ওপরে বসে।
Kwa maana amesema, ''Kwa nguvu zangu na kwa hekima yangu niliyoifanya. na Nimeelewa, na nimeondoa mipaka ya watu. nimewaibia akiba yao, ni kama nilioileta chini kwa wenyeji wake.
14 ১৪ পাখীর বাসার মতো জাতিদের সম্পত্তি আমার হাত লুট করেছে এবং লোকে যেমন পরিত্যক্ত ডিম কুড়ায়, তেমনি আমি সমস্ত পৃথিবীকে জড়ো করেছি; ডানা নাড়তে অথবা মুখ খুলতে কেউ কিচির মিচির শব্দ করছিল না।”
Na mkono wangu umezitoa mali za mataifa kama vile mtu ayakusanyavyo mayai, kama nilivyokusanya dunia yote. Hakuna atakayeperusha mabawa yake au kufungua midomo yake au kulia.''
15 ১৫ কুড়াল কি কাঠুরের বিরুদ্ধে অহঙ্কার করবে? করাত কি কাঠ-মিস্ত্রির চেয়ে নিজেকে প্রশংসা করবে? যারা লাঠি তোলে লাঠি যেন তাদেরকে চালাচ্ছে; অথবা কাঠের লাঠি যেন তাকে উঠাচ্ছে।
Je shoka lijisifu lenyewe juu ya mtu anayelitumia? Je litajisifia lenyewe zaidi ya yule anaelitumia kukatia? Au fimbo imuinuae yeye ambaye si mti.
16 ১৬ অতএব প্রভু বাহিনীদের সদাপ্রভু, তার অভিজাত যোদ্ধাদের মধ্যে দুর্বলতা পাঠাবেন ও তার মহিমার নীচে জ্বলন্ত আগুনের শিখার মত জ্বালানো হবে।
Hivyo basi Yahwe wa majeshi atatuma wadhaifu miongoni mwa wasomi wa kijeshi; na chini ya utukufu na kuteketea kama kuteketea kwa moto.
17 ১৭ ইস্রায়েলের সদাপ্রভু আগুনের মত হবেন ও যিনি তার পবিত্রজন তিনি শিখার মত হবেন; তা একদিনের তার সব কাঁটাঝোপ ও কাঁটাগাছ পুড়িয়ে গ্রাস করবে।
Mwanga wa Isreli utakuwa moto, na Mtakatifu wake atakuwa ni moto unaoteketeza na kula mbigiri siku moja.
18 ১৮ সদাপ্রভু তার বনের ও উদ্যানের মহিমাকে, প্রাণ ও শরীরকে গ্রাস করবে তাতে রোগীর মতো জীর্ণ হবে।
Yahwe atauteketeza utukufu wa msitu wake na shamba lake linalostawi, vyote nafsi na mwili; itakuwa kama vile mgonjwa apotezae maisha yake.
19 ১৯ আর তার বনের গাছ এমন অল্প হবে যে, বালক তা গুনে লিখতে পারবে।
Mabaka ya miti ya misitu itakuwa michache sana, ambayo mtoto anaweza kuyahesabu.
20 ২০ সেই দিন ইস্রায়েলের অবশিষ্ট অংশ ও যাকোবের বংশের পালিয়ে যাওয়া লোকেরা নিজেদের প্রহারককারীর ওপরে নির্ভর করবে না; কিন্তু ইস্রায়েলের পবিত্রতম সদাপ্রভুর ওপরে সত্যভাবে নির্ভর করবে।
Siku hiyo, mabaki ya Israeli, familia ya Yakobo ambayo imekimbia, hawatategemea kushindwa, lakini watamtegemea Yahwe, Mtakatifu wa Israeli.
21 ২১ যাকোবের বাকি লোকেরা ফিরে আসবে, যাকোবের বাকি লোকেরা শক্তিশালী ঈশ্বরের কাছে ফিরে আসবে।
Mabaki ya Yakobo yatarudi kwa Mungu mwenye nguvu.
22 ২২ কারণ, হে ইস্রায়েল, তোমার লোকেরা সমুদ্রের বালির মতো হলেও তাদের বাকি অংশ ফিরে আসবে; ধ্বংস নির্ধারিত, তা ধার্মিকতার বন্যার মতো হবে।
Kwa kupitia watu wako, Israeli ni kama mchanga kama pwani ya bahari, Mabaki yao tu ndio yatakayorudi. Uaribifu wa amri, na mahitaji ya wingi wa haki.
23 ২৩ কারণ বাহিনীদের প্রভু সদাপ্রভু দেশের ওপর যে ধ্বংস ঠিক করে রেখেছেন সেইমত প্রভু বাহিনীদের সদাপ্রভু কাজ করবেন।
Maana Bwana wa majeshi, anakaribia kuleta uharibifu utachukua nafasi kubwa kitika nchi.
24 ২৪ অতএব, বাহিনীদের প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “হে আমার লোকেরা, তোমরা যারা সিয়োনে থাক, অশূর থেকে ভীত হয়ো না; যদিও সে তোমাকে লাঠির আঘাত করে ও তোমার বিরুদ্ধে লাঠি ওঠায়, যেমন মিশর করেছিল।
Hivyo basi Bwana Yahwe wa majeshi anasema, ''watu wangu mhishio Sayuni, msiwaogope watu wa Asiria. Atawangamiza nyie kwa fimbo na atawanyua wafanyakazi juu yenu, kama ilivyotokea kwa Wamisri.
25 ২৫ তাকে ভয় কর না, কারণ খুব অল্প দিনের র মধ্যে আমার ক্রোধ শেষ হবে এবং আমার রাগ ধ্বংসে পরিণত হবে।”
Msimuogope, kwa mda mfupi hasira yangu itakwisha juu yenu, na hasira yangu italeta uharibifu.''
26 ২৬ তখন বাহিনীদের সদাপ্রভু তার বিরুদ্ধে চাবুক চালাবেন, যেমন ওরেব পাহাড়ে মিদিয়নকে পরাজিত করেছিলেন এবং তাঁর লাঠি সাগরের ওপরে থাকবে এবং তিনি তা ওঠাবেন যেমন মিশরে করেছিলেন।
Hivyo Yahwe wa majeshi atapiga mjeledi juu yenu kama vile alivyoishinda Midiani karibu na mwamba Orebu. Na atanyanyua fimbo yake juu ya bahari kama alivyofanya kule Misri.
27 ২৭ সেই দিন তোমার কাঁধ থেকে তার বোঝা, তোমার ঘাড় থেকে তার যোঁয়ালী তুলে নেওয়া হবে এবং তোমার ঘাড়ের চর্বির জন্য যোঁয়ালী ভেঙে যাবে।
Siku hiyo mzigo wake utanyanyuliwa kwenye mabeba yako na nira katika shingo yako, nayo nira itaharibiwa kwa sababu ya unene.
28 ২৮ শত্রু অয়াতে এসেছে এবং মিগ্রোণ পার হয়ে গেছে; মিক্মসে সে তার জিনিসপত্র রেখে গেছে।
Adui amekuja Aiathi na amepitia Migroni; katika Michmashi ameyahifadhi mahitaji yake.
29 ২৯ তারা গিরিপথ পার হয়ে এসেছে এবং তারা গেবাতে রাত কাটিয়েছে। রামা কাঁপছে, শৌলের গিবিয়া পালিয়ে গেছে।
Wamevuka juu ya njia na wamepunzika huko Geba. Rama inatetemeka na Gibea ya Sauli imekimbia.
30 ৩০ হে গল্লীমের মেয়েরা, জোরে চিৎকার কর! হে লয়িশা মনোযোগ দাও! তোমার দুঃখী অনাথোৎ!
Lia kwa sauti, ewe binti wa Galimu! sikiliza, Laishashi! Maskini Anathothi!
31 ৩১ মদমেনার লোকেরা পালিয়ে যাচ্ছে এবং গেবীমের লোকেরা নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে।
Madmena ni mkimbizi na mkazi wa Gebuni wamejikusanya wanakimbia kutafuta msada.
32 ৩২ সে আজকে নোবে গিয়ে দাঁড়াবে এবং সে সিয়োনের মেয়ের পাহাড়ের দিকে, যিরূশালেমের পাহাড়ের দিকে হাত নাড়াচ্ছে।
Siku hizi za leo atasimulia huko Nobi na atatingisha mlima wa binti Sayuni, mlima wa Yerusalemu.
33 ৩৩ দেখ, বাহিনীদের প্রভু সদাপ্রভু, ভয়ঙ্করভাবে ডালগুলি ভাঙবেন; লম্বা গাছগুলি কেটে ফেলবেন এবং উন্নত গাছগুলি নীচু হবে।
Tazama, Bwana Yahwe wa majeshi atapunguza matawi kwa nguvu za kutisha; miti mirefu itakatwa chini, wanaojivuna wataangushwa.
34 ৩৪ তিনি করাত দিয়ে বনের ঘন জঙ্গল কেটে ফেলবেন এবং তার মহিমাতে লিবানোনের পতন হবে।
Atang'oa vichaka vya msitu kwa shoka, Lebanoni na utukufu wake utaanguka.

< যিশাইয় ভাববাদীর বই 10 >