< হোশেয় ভাববাদীর বই 6 >

1 “চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। কারণ তিনি আমাদের খন্ড খন্ড করেছেন, কিন্তু তিনি আমাদের সুস্থ করবেন; তিনি আমাদের আহত করেছেন, কিন্তু তিনি আমাদের ক্ষত বেঁধে দেবেন।
“Njoo, turudi kwa Bwana. Kwa maana ametuvunja vipande vipande, lakini atatuponya; ametujeruhi, lakini atatufunga majeraha yetu.
2 দুই দিন পর তিনি আমাদের আবার বাঁচিয়ে তুলবেন; তিনি আমাদের তৃতীয় দিনের তুলবেন এবং আমরা তাঁর সামনে বেঁচে থাকব।
Baada ya siku mbili atatufufua; siku ya tatu atatuinua, na tutaishi mbele yake.
3 এস আমরা সদাপ্রভুকে জানি; এস আমরা সদাপ্রভুকে জানার জন্য অনুসরণ করি। যেমন নিশ্চিত ভাবে সূর্য্য উদিত হয় ঠিক তেমনি তিনিও প্রকাশিত হবেন; তিনি আমাদের কাছে ঝরনার মত আসবেন, বর্ষার বৃষ্টির মত যা দেশকে জল দেবে।”
Nasi tumjue Bwana; tukaendelee kumjua Bwana. Kuja kwake ni hakika kama asubuhi; atakuja kwetu kama mvua, kama mvua ya vuli ambayo huinyeshea ardhi.”
4 ইফ্রয়িম, আমি তোমার সঙ্গে কি করব? যিহূদা, আমি তোমার সঙ্গে কি করব? তোমাদের বিশ্বস্ততা ঠিক সকালের মেঘের মত, ঠিক শিশিরের মত যা তাড়াতাড়ি চলে যায়।
Efuraimu, nikufanyie nini? Yuda, nikufanyie nini? Uaminifu wako ni kama wingu la asubuhi, kama umande unaoondoka mapema.
5 তাই আমি ভাববাদীদের দিয়ে তাদের খণ্ড খণ্ড করেছি, আমি তাদের আমার মুখের কথা দিয়ে মেরে ফেলেছি। তোমার আদেশগুলি যা বিদ্যুতের মত বার হয়।
Kwa hiyo nimewavunja vipande vipande kwa vinywa vya manabii, nimewaua kwa maneno ya kinywa changu. Maagizo yako ni kama nuru inayoangaza.
6 কারণ আমি বিশ্বস্ততা চাই, বলিদান নয় এবং আমার জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, হোমবলির থেকেও বেশি।
Kwa maana natamani uaminifu wala si dhabihu, na kumjua Mungu kuliko sadaka za kuteketezwa.
7 আদমের মত তারাও নিয়ম ভেঙ্গেছে; তারা আমার কাছে অবিশ্বস্ত ছিল।
Kama Adamu wamevunja agano; hawakuwa waaminifu kwangu.
8 গিলিয়দ হল অন্যায়কারীদের শহর, রক্তের পদচিহ্নে ভরা।
Gileadi ni jiji la wahalifu wenye miguu ya damu.
9 যেমন ডাকাতের দল কারোর জন্য অপেক্ষা করে, তেমন যাজকেরা একত্র হয় শিখিমের রাস্তায় খুন করার জন্য; তারা লজ্জাজনক কাজ করেছে।
Kama makundi ya wanyang'anyi wanaomngojea mtu, hivyo makuhani hujiunga pamoja kufanya mauaji kwa njia ya Shekemu; wamefanya uhalifu wa aibu.
10 ১০ ইস্রায়েল কুলে আমি ভয়ঙ্কর জিনিস দেখেছি; সেখানে ইফ্রয়িমের বেশ্যাবৃত্তি আছে আর ইস্রায়েল অশুচি হয়েছে।
Katika nyumba ya Israeli nimeona jambo baya; Uzinzi wa Efraimu ukopale, na Israeli ametiwa unajisi.
11 ১১ তোমার জন্যও, যিহূদা, একজন ফসল সংগ্রহকারী রাখা হবে, যখন আমি আমার প্রজাদের ভাগ্য ফিরিয়ে নিয়ে আসব।
Kwa maana wewe, Yuda, mavuno yameteuliwa, nitakaporudisha urithi wa watu wangu.

< হোশেয় ভাববাদীর বই 6 >