< হোশেয় ভাববাদীর বই 12 >

1 ইফ্রয়িম বাতাস খায় এবং পূর্বীয় বাতাসের পিছনে যায়। সে ক্রমাগত মিথ্যার এবং হিংসার বৃদ্ধি করে। তারা অশূরের সঙ্গে নিয়ম করে এবং জিতবৃক্ষের তেল মিশরে নিয়ে যায়।
Efereimu amadya mpweya; tsiku lonse amasaka mphepo ya kummawa ndipo amachulukitsa mabodza ndi chiwawa. Amachita mgwirizano ndi Asiriya ndipo amatumiza mphatso za mafuta a olivi ku Igupto.
2 সদাপ্রভুর যিহূদার বিরুদ্ধেও কথা আছে এবং যাকোবকে শাস্তি দেবেন সে যা করছে তার জন্য; তিনি তার কাজের প্রতিফল দেবেন।
Yehova akuyimba mlandu Yuda; Iye adzalanga Yakobo molingana ndi makhalidwe ake, adzamulanga molingana ndi ntchito zake.
3 মায়ের পেটে যাকোব তার ভায়ের গোড়ালি ধরেছিল এবং তার বয়সকালে ঈশ্বরের সাথে লড়াই করেছিল।
Akali mʼmimba mwa amayi ake, Yakobo anagwira chidendene cha mʼbale wake; iye atakula analimbana ndi Mulungu.
4 সে দূতের সাথে লড়াই করেছিল এবং জিতে ছিল। সে কেঁদেছিল এবং অনুরোধ করেছিল তার দয়া পাওয়ার জন্য। সে বৈথেলে ঈশ্বরকে পেয়েছিল; তাদের ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিল।
Yakobo analimbana ndi mngelo ndipo anapambana; analira napempha kuti amukomere mtima. Mulungu anakumana naye ku Beteli ndipo anayankhula naye kumeneko,
5 সদাপ্রভু, বাহিনীগনের ঈশ্বর, “সদাপ্রভু” নামে তাঁকে ডাকা হয়৷
Yehova Mulungu Wamphamvuzonse, Yehova ndiye dzina lake lotchuka!
6 তাই তোমার ঈশ্বরের দিকে ফিরে এসো। নিয়মের বিশ্বস্ততা এবং ন্যায়বিচার বজায় রাখো এবং তোমাদের ঈশ্বরের অপেক্ষায় থাক।
Koma inu muyenera kubwerera kwa Mulungu wanu; pitirizani chikondi ndi chiweruzo cholungama, ndipo muzidikira Mulungu wanu nthawi zonse.
7 সেই ব্যবসায়ীর হাতে নকল দাঁড়িপাল্লা আছে; তারা ঠকাতে ভালবাসে।
Munthu wamalonda amagwiritsa ntchito masikelo achinyengo; iyeyo amakonda kubera anthu.
8 ইফ্রয়িম বলল, “আমি অবশ্যই খুব ধনী হলাম; আমি আমার জন্য ধনসম্পদ খুঁজে পেলাম। আমার সমস্ত কাজে তারা আমার কোন দোষ খুঁজে পায়নি, কোন কিছু যা পাপ।”
Efereimu amadzitama ponena kuti, “Ndine wolemera kwambiri; ndili ndi chuma chambiri. Palibe amene angandiloze chala chifukwa cha kulemera kwanga.”
9 আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যে তোমাদের সঙ্গে মিশর দেশ থেকে আছে। আমি আবার তোমাদের তাঁবুতে বাস করাব, যেমন নির্ধারিত পর্বের দিন কালে ছিল।
“Ine ndine Yehova Mulungu wako amene ndinakutulutsa mu Igupto. Ndidzakukhazikaninso mʼmatenti, monga munkachitira masiku aja pa nthawi ya zikondwerero zanu.
10 ১০ আমি ভাববাদীদের সঙ্গেও কথা বলেছি এবং আমি তাদের অনেক দর্শন দেখিয়েছি। আমি ভাববাদীদের হাত দিয়ে তাদের দৃষ্টান্ত দিয়েছি।
Ndinayankhula ndi aneneri, ndinawaonetsa masomphenya ambiri, ndipo ndinawawuza mafanizo kudzera mwa iwo.”
11 ১১ যদি গিলিয়দে পাপ থাকে, অবশ্যই সেই লোকেরা অপদার্থ। গিলগলে তারা ষাঁড় বলিদান করে; তাদের বেদী সকল মাঠের লাঙ্গল রেখার ধারে পাথরের ঢিবির মত হবে।
Kodi Giliyadi ndi woyipa? Anthu ake ndi achabechabe! Kodi amapereka nsembe za ngʼombe zazimuna ku Giligala? Maguwa awo ansembe adzakhala ngati milu ya miyala mʼmunda molimidwa.
12 ১২ যাকোব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; ইস্রায়েল কাজ করছে যাতে একটা বৌ পায়; এবং মেষপালকের কাজ করছে যাতে একটা বৌ পায়।
Yakobo anathawira ku dziko la Aramu, Israeli anagwira ntchito kuti apeze mkazi, ndipo anaweta nkhosa kuti akwatire mkaziyo.
13 ১৩ সদাপ্রভু ইস্রায়েলকে মিশর দেশ থেকে একজন ভাববাদীর সাহায্যে নিয়ে এসেছেলেন এবং একজন ভাববাদীর মাধ্যমে তাদের দেখাশুনা করেছিলেন।
Yehova anagwiritsa ntchito mneneri kuti atulutse Israeli mu Igupto; kudzera mwa mneneriyo Iye anawasamalira.
14 ১৪ ইফ্রয়িম সদাপ্রভুকে প্রচণ্ড রেগে যেতে বাধ্য করেছে। তাই তার প্রভু তার রক্তের দোষ তার উপরেই ছেড়ে দেবেন এবং তাকে প্রতিফল দেবেন তার লজ্জাজনক কাজের জন্য।
Koma Efereimu wamukwiyitsa kwambiri. Nʼchifukwa chake Yehova adzawalanga ndi imfa. Adzawalanga chifukwa anamuchititsa manyazi kwambiri.

< হোশেয় ভাববাদীর বই 12 >