< হোশেয় ভাববাদীর বই 10 >

1 ইস্রায়েল হল উর্বর আঙ্গুর গাছ যা তার ফল উত্পাদন করে। যত তার ফল বৃদ্ধি পায়, ততো বেশি সে যজ্ঞবেদী বানায়। যেভাবে তার দেশ বেশি উত্পাদন করে, সে তার পবিত্র স্তম্ভ উন্নত করে।
Israeli anali mpesa wotambalala; anabereka zipatso zambiri. Pamene zipatso zawo zinanka zichuluka, anawonjezera kumanga maguwa ansembe. Pamene dziko lake linkatukuka, anakongoletsa miyala yake yopatulika.
2 তাদের হৃদয় হল প্রতারণায় পূর্ণ; এখন অবশ্যই তারা তাদের দোষ স্বীকার করবে৷ সদাপ্রভু তাদের যজ্ঞবেদী ভেঙে ফেলবেন; তিনি তাদের পবিত্র স্তম্ভ ধ্বংস করবেন।
Mtima wawo ndi wonyenga ndipo tsopano ayenera kulangidwa chifukwa cha kulakwa kwawo. Yehova adzagumula maguwa awo ansembe ndi kuwononga miyala yawo yopatulika.
3 এখন তারা বলবে, “আমাদের কোন রাজা নেই, আমরা সদাপ্রভুকে ভয় পাই না। এবং একজন রাজা, তিনি আমাদের জন্য কি করতে পারেন?”
Pamenepo anthuwo adzanena kuti, “Ife tilibe mfumu chifukwa sitinaope Yehova. Koma ngakhale tikanakhala ndi mfumu, kodi mfumuyo ikanatichitira chiyani?”
4 তারা বুদ্ধিহীন কথা বলে এবং মিথ্যে শপথ নিয়ে নিয়ম তৈরী করে। তাই বিচার বিষাক্ত আগাছার মত মাঠের হালের দাগে জন্ম নেয়।
Mafumu amalonjeza zambiri, amalumbira zabodza pochita mapangano. Kotero maweruzo amaphuka ngati zitsamba zakupha mʼmunda umene walimidwa.
5 শমরিয়া বসবাসকারী লোকেরা বৈৎ-আবন বাছুরের প্রতিমার জন্য ভয় পাবে। এর লোকেরা তাদের জন্য শোক করবে, এছাড়াও যে সমস্ত প্রতিমা পূজারী যাজকরা যারা তাদের জন্য আনন্দ এবং তাদের গৌরব করত, কিন্তু তারা আর সেখানে নেই।
Anthu amene amakhala mu Samariya akuchita mantha chifukwa cha fano la mwana wangʼombe ku Beti-Aveni. Anthu ake adzalirira fanolo, chimodzimodzinso ansembe ake adamawo, amene anakondwera ndi kukongola kwake, chifukwa lachotsedwa pakati pawo ndi kupita ku ukapolo.
6 তাদের অশূরে নিয়ে যাওয়া হবে উপহারের হিসাবে মহান রাজার জন্য। ইফ্রয়িম লজ্জা পাবে এবং ইস্রায়েল লজ্জিত হবে কাষ্ঠ প্রতিমার জন্য।
Fanolo lidzatengedwa kupita ku Asiriya ngati mphatso kwa mfumu yayikulu. Efereimu adzachititsidwa manyazi chifukwa cha mafano ake amitengo.
7 শমরিয়ার রাজা ধ্বংস হবে, কাঠের টুকরোর মত জলের ওপরে ভেসে থাকবে।
Samariya ndi mfumu yake adzatengedwa kupita kutali ngati kanthambi koyenda pa madzi.
8 মন্দিরগুলির পাপাচার, ইস্রায়েলের পাপ, ধ্বংস হবে। তাদের যজ্ঞবেদীর ওপর কাঁটা এবং কাঁটাগাছ বৃদ্ধি পাবে। লোকেরা পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে রাখো!” এবং উপপর্বতকে বলবে, “আমাদের উপর পড়!”
Malo opembedzerako mafano a ku Aveni adzawonongedwa. Ili ndiye tchimo la Israeli. Minga ndi mitungwi zidzamera ndi kuphimba maguwa awo ansembe. Kenaka anthu adzawuza mapiri kuti, “Tiphimbeni!” ndipo adzawuza zitunda kuti, “Tigwereni!”
9 ইস্রায়েল, গিবিয়ার দিন থেকে তুমি পাপ করে আসছ; সেখানে তুমি অবশিষ্ট ছিলে। যুদ্ধ মন্দতাকে কি ধরবে না গিবিয়াতে?
“Iwe Israeli, wachimwa kuyambira mʼmasiku a Gibeya, ndipo wakhala uli pomwepo. Kodi nkhondo sinagonjetse anthu ochita zoyipa ku Gibeya?
10 ১০ যখন আমি এটির বাসনা করি, আমি তাদের শাস্তি দেব। জাতিরা তাদের বিরুদ্ধে একসঙ্গে জড়ো হবে এবং তাদের একসঙ্গে বন্দী করবে তাদের দুইটি পাপের জন্য।
Pamene ndifunire, ndidzalanga anthuwo; mitundu ya anthu idzasonkhanitsidwa kudzalimbana nawo, kuwayika mʼndende chifukwa cha uchimo wawo waukulu.
11 ১১ ইফ্রয়িম হল শিক্ষাপ্রাপ্ত গাভী যে শস্য মর্দন করতে ভালবাসে, তাই আমি তার সুন্দর কাঁধে যোঁয়াল রাখব। আমি ইফ্রয়িমের ওপরে যোঁয়াল রাখব; যিহূদা হাল দেবে; যাকোব নিজেই জমিতে মই টানবে।
Efereimu ndi mwana wangʼombe wamkazi wophunzitsidwa amene amakonda kupuntha tirigu, choncho Ine ndidzayika goli mʼkhosi lake lokongolalo. Ndidzasenzetsa Efereimu goli, Yuda ayenera kulima, ndipo Yakobo ayenera kutipula.
12 ১২ তোমাদের জন্য ধার্ম্মিকতা রোপণ কর এবং নিয়মের বিশ্বস্ততার ফসল কাট। তোমাদের পতিত জমিগুলি চাষ যোগ্য কর, কারণ এখন দিন হয়েছে সদাপ্রভুকে খোঁজার, যতক্ষণ না তিনি আসেন এবং ধার্মিকতার বৃষ্টি তোমাদের ওপর বর্ষাণ।
Mufese nokha chilungamo ndipo mudzakolola chipatso cha chikondi changa chosasinthika. Ndipo tipulani munda wanu wosalimidwawo; pakuti ino ndi nthawi yofunafuna Yehova, mpaka Iye atabwera kudzakugwetserani mivumbi ya chilungamo.
13 ১৩ তোমরা অধার্মিকতা চাষ করেছ; তোমরা অবিচার কেটেছ। তোমরা প্রতারণার ফল খেয়েছ কারণ তোমরা তোমাদের পরিকল্পনায় নির্ভর করেছ এবং তোমাদের অনেক সৈন্যের ওপরে নির্ভর করেছ।
Koma inu munadzala zolakwa, mwakolola zoyipa; mwadya chipatso cha chinyengo. Chifukwa mumadalira mphamvu zanu ndiponso ankhondo anu ochulukawo,
14 ১৪ তাই তোমার লোকেদের মধ্যে এক গোলমালের যুদ্ধ উঠবে এবং তোমার সমস্ত সুরক্ষিত শহর ধ্বংস হবে। এটা হবে যেমন যুদ্ধের দিনের শলমন বৈৎ-অর্বেলকে ধ্বংস করেছিল, যখন মায়েদের তাদের সন্তানদের সঙ্গে আছাড় মেরে খণ্ড খণ্ড করে কেটে ফেলা হয়েছিল।
phokoso lankhondo lidzamveka pakati pa anthu anga kotero kuti malinga anu onse adzawonongeka, monga momwe Salimani anawonongera Beti-Aribeli pa nthawi ya nkhondo; pamene anapha amayi pamodzi ndi ana awo omwe.
15 ১৫ বৈথেল, তোমাদের সঙ্গেও এরকম হবে, তোমাদের মহা পাপের জন্য। সূর্য্য উদয়ের দিনের ইস্রায়েলের রাজাকে সম্পূর্ণ কেটে ফেলা হবে।
Momwemonso zidzakuchitikira, iwe Beteli chifukwa kuyipa kwako ndi kwakukulu. Tsiku limeneli likadzafika, mfumu ya Israeli idzawonongedwa kwathunthu.

< হোশেয় ভাববাদীর বই 10 >