< হগয় ভাববাদীর বই 2 >

1 দারিয়াবসের রাজত্বের সপ্তম মাসের একুশতম দিনের সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদীর মাধ্যমে উপস্থিত হলো, তিনি বললেন,
a ranar ashirin da ɗaya ga watan bakwai, maganar Ubangiji ta zo ta wurin annabi Haggai cewa,
2 “শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামে যিহূদার শাসনকর্তাকে, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজককে ও অবশিষ্ট লোকদের এই কথা বল,
“Ka yi magana da Zerubbabel ɗan Sheyaltiyel wanda yake gwamna a Yahuda, da Yoshuwa ɗan Yehozadak, babban firist, da kuma dukan raguwar mutane. Ka tambaye su ka ce,
3 ‘তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে, পূর্বের মহিমায় এই গৃহ দেখেছিল? আর এখন তোমরা একে কি অবস্থায় দেখছ? এর অবস্থা কি তোমাদের চোখে অস্তিত্বহীন নয়?’
‘Wane ne a cikinku ya ragu da ya ga wannan gida a darajarsa ta dā? Yaya yake a gare ku a yanzu? Bai yi kamar a bakin kome ba, ko ba haka ba?
4 কিন্তু এখন, হে সরুব্বাবিল, তুমি সবল হও, সদাপ্রভু এই কথা বলেন, ‘আর হে যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজক, তুমি সবল হও; এবং দেশের সমস্ত লোক, তোমরাও সবল হও, সদাপ্রভু এই কথা বলেন, আর কাজ কর; কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷’
Amma yanzu ka ƙarfafa, ya Zerubbabel,’ in ji Ubangiji. ‘Ka ƙarfafa, ya Yoshuwa ɗan Yehozadak, babban firist. Ku ƙarfafa, dukanku mutanen ƙasar,’ in ji Ubangiji, ‘ku yi aiki. Gama ina tare da ku,’ in ji Ubangiji Maɗaukaki.
5 তোমরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিলে, তখন আমি তোমাদের সঙ্গে বাক্যের মাধ্যমে নিয়ম স্থির করেছিলাম এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করে; তোমরা ভয় করো না৷”
‘Wannan shi ne alkawarin da na yi da ku a lokacin da kuka fito daga Masar. Ruhuna kuwa yana tare da ku. Kada ku ji tsoro.’
6 কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আর একবার, অল্পদিনের র মধ্যেই, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুস্ক ভূমিকে কাঁপাব৷
“Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, ‘Ba da jimawa ba zan sāke girgiza sammai da kuma ƙasa, teku da busasshiyar ƙasa.
7 আর আমি সর্বজাতিকে কাঁপাব; এবং সমস্ত জাতি তাদের মূল্যবান জিনিসপত্র আমার কাছে আনবে আর আমি এই গৃহ মহিমায় পরিপূর্ণ করব, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷”
Zan girgiza dukan al’ummai, marmarin kowace al’umma kuma zai taso, sa’an nan zan cika gidan nan da ɗaukaka,’ in ji Ubangiji Maɗaukaki.
8 রূপা ও সোনা আমারই, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷
‘Da zinariya da azurfa duka nawa ne,’ in ji Ubangiji Maɗaukaki.
9 এই গৃহ আগের চেয়ে ভবিষ্যতে আরো বেশি মহিমান্বিত হবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন; আর এই জায়গায় আমি শান্তি প্রদান করব, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷
‘Ɗaukakar gidan nan na yanzu za tă fi ɗaukakar gidan nan na dā,’ in ji Ubangiji Maɗaukaki. ‘A wannan wuri kuma zan ba da salama,’ in ji Ubangiji Maɗaukaki.”
10 ১০ দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের নবম মাসের চব্বিশতম দিনের সদাপ্রভুর এই বাক্য হগয় ভাববাদীর মাধ্যম উপস্থিত হল;
A ranar ashirin da huɗu ga watan tara, a shekara ta biyu ta mulkin Dariyus, maganar Ubangiji ta zo wa annabi Haggai cewa,
11 ১১ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তুমি একবার যাজকদের ব্যবস্থার বিষয়ে জিজ্ঞাসা কর, বল,
“Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, ‘Ku tambayi firist abin da doka ta ce.
12 ১২ কেউ যদি নিজের কাপড়ের আঁচলে করে পবিত্র মাংস নিয়ে যায়, আর সেই আঁচলেই রুটি, কি সিদ্ধ সবজি, কি দ্রাক্ষারস, কি তেল, কি অন্য কোন খাদ্যবস্তু স্পর্শ করা হয়, তবে কি সেই বস্তু পবিত্র হবে?” যাজকেরা উত্তরে বললেন, “না৷”
Idan mutum yana riƙe da naman da aka keɓe a rigarsa, sa’an nan kuma wannan rigar ta taɓa burodi, ko dafaffen abinci, ko ruwan inabi, ko mai, ko kowane irin abinci, wannan zai sa abin yă zama tsarkake?’” Firistoci suka amsa, suka ce, “A’a.”
13 ১৩ তখন হগয় বললেন, “মৃতদেহ স্পর্শে অশুচি কোন লোক যদি এর মধ্যে কোন বস্তু স্পর্শ করে, তবে কি তা অশুচি হবে?” যাজকেরা উত্তরে বললেন, “তা অশুচি হবে৷”
Sa’an nan Haggai ya ce, “In mutumin da ya ƙazantar da kansa ta wurin taɓa gawa, ya taɓa wani daga cikin waɗannan abubuwa, za su ƙazantu?” Firistoci suka amsa, suka ce, “I, zai ƙazantu.”
14 ১৪ তখন হগয় উত্তরে বললেন, “সদাপ্রভু বলেন, আমার কাছে এই বংশ সেই রকম ও এই জাতি সেই রকম; তাদের হাতের সমস্ত কাজও সেই রকম এবং তারা যা কিছু উত্সর্গ করে, তা অশুচি৷”
Sai annabi Haggai ya ce, “‘Haka yake da wannan mutane da kuma wannan al’umma a gabana,’ in ji Ubangiji. ‘Duk abin da suke yi da kuma dukan abin da suke miƙawa ƙazantattu ne.
15 ১৫ তাই এখন, আজকের দিন কে ধরে এর আগে যত দিন সদাপ্রভুর মন্দিরে পাথরের উপরে পাথর স্থাপিত ছিল না, সেই সব দিন আলোচনা কর৷
“‘Yanzu kuwa sai ku yi la’akari da wannan daga wannan rana zuwa gaba, ku tuna yadda al’amura suke kafin a ɗora wani dutse bisa wani a haikalin Ubangiji.
16 ১৬ সেই সব দিনের তোমাদের মধ্যে কেউ কুড়ি পরিমাণ শস্যরাশির কাছে এলে কেবল দশ পরিমাণ হত এবং দ্রাক্ষাকুন্ড থেকে পঞ্চাশ পরিমাণ দ্রাক্ষারস নিতে এলে কেবল কুড়ি পরিমাণ হত৷
A lokacin, idan wani ya tafi wurin tsibin da zai auna mudu ashirin, sai yă iske mudu goma kawai. Idan kuma wani ya tafi wurin matse ruwan inabi don yă ɗebo lita hamsin, sai yă tarar da lita ashirin kawai.
17 ১৭ আমি শস্য ক্ষয় রোগ, ছত্রাক রোগ ও শিলাবৃষ্টি দিয়ে তোমাদের হাতের সমস্ত কাজে তোমাদেরকে আঘাত করতাম, তবুও তোমরা আমার প্রতি ফিরতে না, সদাপ্রভু এই কথা বলেন৷
Na mai da aikin da kuka sha wahala kuka yi ya zama banza ta wurin saukar da burtuntuna, da fumfuna, da ƙanƙara, duk da haka ba ku juyo gare ni ba,’ in ji Ubangiji.
18 ১৮ আলোচনা কর, আজকের দিন কে ধরে এর আগে যত দিন এবং এর পর থেকে, নবম মাসের চব্বিশতম দিন পর্যন্ত, সদাপ্রভুর মন্দিরের ভীত গাঁথার দিন পর্যন্ত, আলোচনা কর৷
‘Daga wannan rana zuwa gaba, wato, rana ta ashirin da huɗu ga watan tara, ku lura da ranar da aka kafa harsashin haikalin Ubangiji. Ku lura da kyau.
19 ১৯ গোলায় কি কিছু বীজ পড়ে আছে? আর দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম এবং জিতবৃক্ষও ফল উত্পন্ন করে নি৷ কিন্তু আজ থেকে আমি আশীর্বাদ করব৷
Akwai sauran irin da ya rage a rumbu? Har yanzu, kuringar inabi da itacen ɓaure, rumman da itacen zaitun ba su ba da’ya’ya ba tukuna. “‘Amma daga wannan rana zuwa gaba zan sa muku albarka.’”
20 ২০ সেই একই দিনে অর্থাৎ পরে মাসের চব্বিশতম দিনের সদাপ্রভুর এই বাক্য দ্বিতীয় বার হগয়ের কাছে উপস্থিত হল;
Maganar Ubangiji ta zo wa annabi Haggai sau na biyu a rana ta ashirin da huɗu ga wata cewa,
21 ২১ “তুমি যিহূদার শাসনকর্ত্তা সরুব্বাবিলকে এই কথা বল, ‘আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কাঁপাব;
“Ka faɗa wa Zerubbabel gwamnan Yahuda cewa zan girgiza sammai da ƙasa.
22 ২২ কারণ আমি রাজাদের সিংহাসন উলটিয়ে ফেলব, জাতিদের সব রাজ্যের পরাক্রম নষ্ট করব, রথ ও রথের আরোহীদেরকে উলটিয়ে ফেলব এবং অশ্ব ও অশ্বারোহীরা নিজের নিজের ভাইয়ের তরোয়ালে মারা পরবে৷
Zan hamɓarar da gadajen mulki in kuma ragargaza ƙarfin ƙasashen al’ummai. Zan tumɓuke kekunan yaƙi da mahayansu; dawakai da mahayansu za su mutu, kowane ta wurin takobin ɗan’uwansu.
23 ২৩ বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন,’ হে শল্টীয়েলের পুত্র, আমার দাস, সরুব্বাবিল, আমি তোমাকে গ্রহণ করব, সদাপ্রভু এই কথা বলেন; ‘আমি তোমাকে সীলমোহরযুক্ত আংটির মত রাখব; কারণ আমি তোমাকে মনোনীত করেছি,’ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন৷”
“‘A wannan rana,’ in ji Ubangiji Maɗaukaki, ‘Zan ɗauke ka, bawana Zerubbabel ɗan Sheyaltiyel,’ in ji Ubangiji, ‘in kuma maishe ka kamar zoben hatimi, gama na zaɓe ka,’ in ji Ubangiji Maɗaukaki.”

< হগয় ভাববাদীর বই 2 >