< হবককূক ভাববাদীর বই 1 >

1 হবককূক ভাববাদীর ভাববাণী, তিনি এই দর্শন পেয়ে ছিলেন।
Ujumbe ambao habakuki nabii alipokea,
2 “হে সদাপ্রভু, সাহায্যের জন্য আর কতদিন আমি সাহায্যের জন্য কাঁদব? এবং তুমি শুনবে না? আমি ভয়ঙ্কর অত্যাচারের বিষয়ে কাঁদছি, কিন্তু তুমি আমাকে রক্ষা করছ না!
Yahwe, kwa muda gani nitalilia msaada, na hutasikia? Nimekulilia wewe katika kitisho, 'vurugu' lakini hutaniokoa.
3 তুমি কেন আমায় অন্যায় দেখাচ্ছ ও অপরাধের উপর দৃষ্টি রেখেছ? ধ্বংস ও অত্যাচার আমার সামনে, বচসা ও বিবাদ জেগে উঠছে।
Kwanini unanifanya nione mabaya na kuangalia matendo mabaya. Uharibifu na vurugu uko mbele yangu; kuna mapambano, na ushindani unainuka.
4 সুতরাং ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং ন্যায়বিচার কোন দিন হয় না; অধার্মিকেরা ধার্ম্মিকদের ঘিরে থাকে, তাই মিথ্যা বিচার বের হয়।”
Walakini sheria ni dhaifu, na haki haiishi kwa wakati wowote. Sababu uovu umezunguka haki; walakini haki ya uongo inatoweka. “Yahwe” anamjibu habakuki
5 “জাতিদের দিকে তাকাও এবং পরীক্ষা কর, বিস্মিত ও অবাক হও, কারণ আমি তোমাদের দিন নিশ্চয়ই এমন কিছু করব যা তোমাদের জানানো হলেও তোমরা বিশ্বাস করবে না।
“Angalia mataifa na uwajaribu; stajaabishwa na shangazwa! Sababu nina uhakika kuhusu kufanya kitu katika siku zako kwamba hutaamini itakapotaarifiwa kwenu.
6 দেখ, আমি কলদীয়দের ওঠাব, সে জাতি হিংস্র এবং দ্রুতগামী, যে সব বসবাসের জায়গা তাদের নিজের নয় সেইগুলো অধিকার করার জন্য তারা পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ায়।
Sababu angalia! nakaribia kuwainua Wakaldayo - taifa katili na lenye kishindo - wanatembea kupitia upana wa nchi kuteka nyumba zisizo za kwao.
7 তারা আতঙ্কজনক ও ভয়ঙ্কর, তারা তাদের নিজেদের জন্য বিচার ও উন্নতি উত্পন্ন করে।
Wanahofu na kuogopa; hukumu yao na uzuri kutoka kwao unaendelea.
8 তাদের ঘোড়াগুলো চিতাবাঘের চেয়ে ও বেগে দৌড়ায়, সন্ধ্যাবেলায় নেকড়ের চেয়েও দ্রুত, তাই তাদের ঘোড়া চালকেরা দ্রুতগামী, তাদের ঘোড়াচালকেরা অনেক দূর থেকে আসে, একটি ঈগল যেমন খাওয়ার জন্য দ্রুত উড়ে বেড়ায় তারাও তেমনি উড়ে বেড়ায়।
Farasi wao pia wanambio sana kuliko chui, wepesi sana kuliko mbwa mwitu wa jioni. Farasi wao huwaseta, na wapanda farasi wao wanakuja kutoka mbali - wanapaa kama tai anayewahi kula.
9 তারা আক্রমণের জন্য আসে, তাদের লোকেরা মরুপ্রান্তের বাতাসের মত যায় এবং তারা বালির মত বন্দীদের জড়ো করে।
Wote wanakuja kwa vurugu; makundi yao yanakwenda kama upepo wa jangwani, na wanakusanya mateka kama mchanga.
10 ১০ তাই তারা রাজাদের উপহাস করে এবং শাসকেরা শুধুমাত্র উপহাসের পাত্র; তারা প্রতিটি দুর্গের প্রতি উপহাস করে এবং তারা ধূলোরাশি জড়ো করে এবং তাদের নেয়।
Wanawadhihaki wafalme, na viongozi ni dhihaka kwaajili yao. Huicheka kila ngome, maana hurundika mavumbi na kuyaondoa.
11 ১১ তারপর বাতাস দ্রুতবেগে যাবে, এটা আগে সরানো হবে, দোষী ব্যক্তি, যাদের শক্তি হল তাদের দেবতা।”
Ndipo upepo utapita; itaendelea kupita - watu wenye hatia, ambao uwezo wao ni katika mungu.” Habakuki anamuuliza Yahwe swali lingine
12 ১২ “তুমি কি প্রাচীনকাল থেকে নও, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার পবিত্রতম ঈশ্বর? আমরা মারা যাব না, সদাপ্রভু তাদের বিচারের জন্য নিযুক্ত করেছ এবং তুমি, শিলা, সংশোধনের জন্য তাদের প্রতিষ্ঠিত করেছ।
“Wewe si wa tangu nyakati za zamani, Yahwe Mungu wangu, uliye Mtakatifu? Sisi hatutakufa. Yahwe aliwatenga kwaajili ya hukumu, na ninyi, Mwamba, mmeimarisha kwaajili ya kusahihisha.
13 ১৩ তোমার চোখ মন্দতার উপরে খুব পবিত্র এবং তুমি মন্দ কাজ সহ্য করতে পারো না, কেন তুমি বিশ্বাসঘাতকদের প্রতি দয়া করেছ? আর দুষ্টরা ধার্মিক লোককে যখন গ্রাস করে তখন কেন তুমি চুপ করে থাকো?
Macho yenu ni safi kuangaza juu ya uovu, lakini hamuwezi kuangalia matendo mabaya kwa fadhila; kwa nini mnaangalia kwa upendeleo hivyo juu ambao wanasaliti? Kwanini kunyamaza wakati uovu unameza sana wenye haki zaidi yao?
14 ১৪ তুমি মানুষকে সমুদ্রের মাছের মত করে, সামুদ্রিক প্রাণীর মত করে বানাও, যাদের উপর কোন শাসক নেই।
unawafanya watu kama samaki baharini, kama vitu vitambaavyo bila kiongozi juu yao.
15 ১৫ তাদের সবাইকে বঁড়শি করে উপরে তোলা হয়, তাদের মাছ ধরা জালে তাদের ধরে, নিজেরদের জালের মধ্যে তাদের জড়ো করে, এই কারণে তারা আনন্দিত ও উল্লাসিত হয়।
Wao wanawaleta wote kwa ndoano; wanawakokota watu kutoka kwenye nyavu za samaki na kuwakusanya kwenye wavu wao. Hii ndiyo sababu wanafurahi na kupiga kelele kwa uchangamfu sana.
16 ১৬ এই জন্য তারা মাছ ধরা জালের উদ্দেশ্যে বলিদান করে ও নিজেদের জালের উদ্দেশ্যে ধূপ জ্বালায়, কারণ চর্বিযুক্ত পশুরা তাদের অংশ এবং মেদযুক্ত মাংস তাদের খাদ্য হয়।
Walakini wanatoa sadaka kwenye nyavu zao za kuvulia na kuchoma ubani kwenye nyavu zao, sababu wanyama wanene ni sehemu yao, na nyama iliyonona ni chakula chao.
17 ১৭ এই জন্য তারা কি তাদের জাল খালি করে এবং করুণা না করে জাতিদের প্রতিনিয়ত হত্যা করে?”
Kwa sababu hiyo watamaliza nyavu zao za kuvulia na kuendelea kuchicha mataifa, bila kuhisi huruma”?

< হবককূক ভাববাদীর বই 1 >