< আদিপুস্তক 50 >

1 তখন যোষেফ নিজের বাবার মুখে মুখ দিয়ে কাঁদলেন ও তাকে চুম্বন করলেন।
Yusuf kuwa ya fāɗa a kan mahaifinsa, ya yi kuka a kansa, ya kuma sumbace shi.
2 আর যোষেফ নিজের বাবার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে নিজের দাস চিকিৎসকদেরকে আদেশ করলেন, তাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।
Sa’an nan Yusuf ya umarci masu maganin da suke yin masa hidima, su shafe mahaifinsa Isra’ila da maganin hana ruɓa. Saboda haka masu maganin suka shafe shi da maganin hana ruɓa.
3 তারা সেই কাজে চল্লিশ দিন কাটাল, কারণ সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিশরীয়েরা তাঁর জন্যে সত্তর দিন ধরে কাঁদল।
Suka ɗauki kwana arba’in cif suna yin wannan, gama kwanakin da ake bukata ke nan don shafewa da maganin hana ruɓa. Masarawa kuwa suka yi makoki dominsa kwana saba’in.
4 সেই শোকের দিন চলে গেলে যোষেফ ফরৌণের আত্মীয়দেরকে বললেন, “যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে ফরৌণের কানে এই কথা বলুন,
Sa’ad da kwanakin makoki suka wuce, sai Yusuf ya ce wa iyalin gidan Fir’auna, “In na sami tagomashi a idanunku, ku yi magana da Fir’auna domina. Ku faɗa masa,
5 আমার বাবা আমাকে শপথ করিয়ে বলেছেন, দেখ, আমি যাচ্ছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করেছি, তুমি আমাকে সেই কবরে রেখো। অতএব অনুরোধ করি, আমাকে যেতে দিন; আমি পিতাকে কবর দিয়ে আবার আসব।”
‘Mahaifina ya sa na yi rantsuwa, ya kuma ce, “Ina gab da mutuwa, ka binne ni a kabarin da na haƙa wa kaina a ƙasar Kan’ana.” Yanzu fa bari in haura in binne mahaifina, sa’an nan in dawo.’”
6 ফরৌণ বললেন, “যাও, তোমার বাবা তোমাকে যে শপথ করিয়েছেন, তুমি সেই অনুসারে তাঁর কবর দাও।”
Fir’auna ya ce, “Haura ka binne mahaifinka, kamar yadda ya sa ka rantse za ka yi.”
7 পরে যোষেফ নিজের বাবার কবর দিতে যাত্রা করলেন; আর ফরৌণের দাসরা সবাই তাঁর বাড়ির প্রাচীনরা ও মিশর দেশের প্রাচীনেরা সবাই এবং যোষেফের সব পরিবার,
Saboda haka Yusuf ya haura don yă binne mahaifinsa. Dukan hafsoshin Fir’auna suka yi masa rakiya tare da manyan mutanen gidan Fir’auna, da kuma dukan manyan mutanen Masar
8 যোষেফের ভাইরা ও তাঁর বাবার বংশধর তাঁর সঙ্গে গেলেন; তারা গোশন প্রদেশে শুধু তাঁদের ছেলে মেয়েরা, ভেড়ার পাল ও গরুর পাল রেখে গেলেন।
da kuma dukan membobin gidan Yusuf, da’yan’uwansa da kuma waɗanda suke na gidan mahaifinsa. Yara kaɗai da garkunansu da kuma shanunsu ne aka bari a Goshen.
9 তাঁর সঙ্গে রথ ও অশ্বারোহীরা গেল; অতি ভারী সমারোহ হল।
Kekunan yaƙi da mahayan dawakai su ma suka haura tare da shi. Babbar ƙungiya jama’a ce ƙwarai.
10 ১০ পরে তাঁরা যর্দ্দনের পারে অবস্থিত আটদের খামারে উপস্থিত হয়ে সেখানে ভীষণ শোক করে কাঁদলেন; যোষেফ সেই জায়গায় বাবার উদ্দেশ্যে সাত দিন শোক করলেন।
Sa’ad da suka kai masussukar Atad, kusa da Urdun, sai suka yi kuka da ƙarfi da kuma mai zafi, a can Yusuf ya yi makoki kwana bakwai saboda mahaifinsa.
11 ১১ আটদের খামারে তাঁদের সেরকম শোক দেখে সেই দেশনিবাসী কনানীয়েরা বলল, “মিশরীয়দের এ অতি দারুন শোক;” এই জন্যে যর্দনপারে অবস্থিত সেই জায়গা আবেল-মিস্রয়ীম [মিশরীয়দের শোক] নামে আখ্যাত হল।
Sa’ad da Kan’aniyawa waɗanda suke zama a can suka ga makokin a masussukan Atad, sai suka ce, “Masarawa suna bikin makoki na musamman.” Shi ya sa ake kira wannan wurin da yake kusa da Urdun, Abel-Mizrayim.
12 ১২ যাকোব নিজের ছেলেদেরকে যেমন আদেশ দিয়েছিলেন, তাঁরা সেই অনুসারে তাঁর সৎকার করলেন।
Haka fa’ya’yan Yaƙub maza suka yi yadda ya umarce su.
13 ১৩ ফলে তাঁর ছেলেরা তাকে কনান দেশে নিয়ে গেলেন এবং মম্রির সামনে অবস্থিত মকপেলা ক্ষেতের মাঝখানের গুহাতে তাঁর কবর দিলেন, যা অব্রাহাম ক্ষেতসহ কবরস্থানের অধিকারের জন্য হেতীয় ইফ্রোণের কাছ থেকে কিনেছিলেন।
Suka ɗauke shi zuwa ƙasar Kan’ana suka kuma binne shi a kogon da yake cikin filin Makfela, kusa da Mamre, wanda Ibrahim ya saya tare da filin, ya zama makabarta daga Efron mutumin Hitti.
14 ১৪ বাবার কবর হলে পর যোষেফ, তাঁর ভাইরা এবং যত লোক তাঁর বাবার কবর দিতে তাঁর সঙ্গে গিয়েছিলেন, সবাই মিশরে ফিরে আসলেন।
Bayan ya binne mahaifinsa, sai Yusuf ya koma Masar, tare da’yan’uwansa da kuma dukan waɗanda suka tafi tare da shi don binne mahaifinsa.
15 ১৫ আর বাবার মৃত্যু হল দেখে যোষেফের ভাইয়েরা বললেন, “হয় তো যোষেফ আমাদেরকে ঘৃণা করবে, আর আমরা তাঁর যে সব অপকার করেছি, তাঁর সম্পূর্ণ প্রতিফল আমাদেরকে দেবে।”
Sa’ad da’yan’uwan Yusuf suka ga cewa mahaifinsu ya mutu, sai suka ce, “Mai yiwuwa Yusuf yana riƙe da mu a zuciya, wataƙila zai rama dukan abubuwa marasa kyau da muka yi masa?”
16 ১৬ আর তারা যোষেফের কাছে এই কথা বলে পাঠালেন, “তোমার বাবা মৃত্যুর আগে এই আদেশ দিয়েছিলেন,”
Saboda haka suka aika wa Yusuf suna cewa, “Mahaifinka ya bar waɗannan umarnai kafin yă rasu.
17 ১৭ তোমরা যোষেফকে এই কথা বল, “তোমার ভাইরা তোমার অপকার করেছে, কিন্তু অনুরোধ করি, তুমি তাদের সেই অধর্ম্ম ও পাপ ক্ষমা কর। অতএব এখন আমরা অনুরোধ করি, তোমার বাবার ঈশ্বরের এই দাসদের অধর্ম্ম ক্ষমা কর।” তাদের এই কথায় যোষেফ কাঁদতে লাগলেন।
Ga abin da za ku ce wa Yusuf, ‘Na roƙe ka, ka gafarta wa’yan’uwanka zunubai da laifofin da suka aikata na abubuwa marasa kyau da suka yi maka.’ Yanzu muna roƙonka ka gafarta zunuban bayin Allah na mahaifinka.” Sa’ad da saƙonsu ya zo masa, sai Yusuf ya yi kuka.
18 ১৮ পরে তার ভায়েরা নিজেরা গিয়ে তাঁর সামনে নত হয়ে বললেন, “দেখ, আমরা তোমার দাস।”
’Yan’uwansa kuwa suka zo suka fāɗi a gabansa suka ce, “Mu bayinka ne.”
19 ১৯ তখন যোষেফ তাঁদেরকে বললেন, “ভয় কর না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি?
Amma Yusuf ya ce musu, “Kada ku ji tsoro. Ni Allah ne?
20 ২০ তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের কল্পনা করলেন; আজ যেমন দেখছ, এই ভাবে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাঁর উদ্দেশ্য ছিল।
Kun yi niyya ku yi mini lahani, amma Allah ya nufe wannan ya zama alheri don yă cika abin da yanzu yake faruwa, ceton rayuka masu yawa.
21 ২১ তোমরা এখন ভীত হয়ো না, আমিই তোমাদেরকে ও তোমাদের ছেলে মেয়েদেরকে প্রতিপালন করব।” এই ভাবে তিনি তাঁদেরকে সান্ত্বনা করলেন ও ভালো কথা বললেন।
Saboda haka, kada ku ji tsoro. Zan tanada muku da kuma’ya’yanku.” Ya sāke tabbatar musu, ya kuma yi musu magana ta alheri.
22 ২২ পরে যোষেফ ও তাঁর বাবার বংশ মিশরে বাস করতে থাকলেন এবং যোষেফ একশ দশ বছর জীবিত থাকলেন।
Yusuf ya zauna a Masar tare da dukan iyalin mahaifinsa. Ya rayu shekara ɗari da goma.
23 ২৩ যোষেফ ইফ্রয়িমের নাতি পর্যন্ত দেখলেন; মনঃশির মাখীর নামক ছেলের ছেলেমেয়েরাও যোষেফের কোলে জন্ম নিল।
Ya kuma ga tsara ta uku ta’ya’yan Efraim. Haka ma’ya’yan Makir ɗan Manasse, an haife su aka sa a gwiwoyin Yusuf.
24 ২৪ পরে যোষেফ নিজের ভাইদেরকে বললেন, “আমি মরছি কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের পরিচালনা করবেন এবং অব্রাহামের, ইসহাকের ও যাকোবের কাছে যে দেশ দিতে শপথ করেছেন তোমাদেরকে এ দেশ থেকে ঐ দেশে নিয়ে যাবেন।”
Sai Yusuf ya ce wa’yan’uwansa, “Ina gab da mutuwa. Amma tabbatacce Allah zai taimake ku, yă fid da ku daga wannan ƙasa zuwa ƙasar da ya alkawarta da rantsuwa wa Ibrahim, Ishaku da kuma Yaƙub.”
25 ২৫ আর যোষেফ ইস্রায়েলীয়দেরকে এই শপথ করালেন, বললেন, “ঈশ্বর অবশ্য তোমাদের পরিচালনা করবেন, আর তোমরা এ জায়গা থেকে আমার অস্থি নিয়ে যাবে।”
Yusuf kuwa ya sa’ya’yan Isra’ila maza suka yi rantsuwa, ya kuma ce, “Tabbatacce Allah zai taimake ku, ku kuma dole ku ɗauki ƙasusuwana, ku haura da su daga wannan wuri.”
26 ২৬ যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন; আর লোকেরা তাঁর দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়ে তা মিশর দেশে এক মৃতদেহ রাখার বাক্সর মধ্যে রাখল।
Yusuf kuwa ya rasu yana da shekara ɗari da goma. Bayan an shafe shi da maganin hana ruɓa, sai aka sa shi a akwatin gawa a Masar.

< আদিপুস্তক 50 >