< আদিপুস্তক 48 >

1 এ সব ঘটনা হলে পর কেউ যোষেফকে বলল, “দেখুন, আপনার বাবা অসুস্থ;” তাতে তিনি নিজের দুই ছেলে মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে নিয়ে গেলেন।
Bayan wani lokaci aka faɗa wa Yusuf, “Mahaifinka yana ciwo.” Sai ya ɗauki’ya’yansa maza biyu, Manasse da Efraim suka tafi tare da shi.
2 তখন কেউ যাকোবকে সংবাদ দিয়ে বলল, “দেখুন, আপনার ছেলে যোষেফ এসেছেন; তাতে ইস্রায়েল নিজেকে সবল করে শয্যায় উঠে বসলেন।”
Sa’ad da aka faɗa wa Yaƙub, “Ɗanka Yusuf ya zo gare ka,” sai Isra’ila ya ƙoƙarta ya tashi ya zauna a kan gado.
3 আর যাকোব যোষেফকে বললেন, “কনান দেশে, লুস নামক জায়গায়, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন”
Yaƙub ya ce wa Yusuf, “Allah Maɗaukaki ya bayyana gare ni a Luz a ƙasar Kan’ana, a can ya albarkace ni
4 ও বলেছিলেন, “দেখ, আমি তোমাকে ফলবান ও বহুবংশ করব, আর তোমার থেকে জাতিসমাজ সৃষ্টি করব এবং তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারের জন্য এই দেশ দেব।”
ya kuma ce mini, ‘Zan sa ka yi ta haihuwa ka kuma riɓaɓɓanya, za ka ƙaru a yawa. Zan mai da kai al’ummar mutane, zan kuma ba ka wannan ƙasa tă zama madawwamiyar mallaka ga zuriyarka a bayanka.’
5 আর মিশরে তোমার কাছে আমার আসবার আগে তোমার যে দুই ছেলে মিশর দেশে জন্মেছে, তারা আমারই; রুবেন ও শিমিয়োনের মতো ইফ্রয়িম ও মনঃশিও আমারই হবে।
“To, yanzu,’ya’ya mazanka biyu da aka haifa maka a Masar kafin in zo a nan za su zama nawa; Efraim da Manasse za su zama nawa, kamar yadda Ruben da Simeyon suke nawa.
6 কিন্তু তুমি এদের পরে যাদের জন্ম দিয়েছ, তোমার সেই বংশধরেরা তোমারই হবে এবং এই দুই ভাইয়ের নামে এদেরই অধিকারে আখ্যাত হবে।
Duk waɗansu’ya’yan da aka haifa maka bayansu za su zama naka; a yankin da suka gāda za a lissafa a ƙarƙashin sunayen’yan’uwansu.
7 আর পদ্দন থেকে আমার আসবার দিনের কনান দেশে রাহেল ইফ্রাথে পৌঁছাবার অল্প পথ থাকতে পথের মধ্যে আমার কাছে মারা গেলেন; তাতে আমি সেখানে, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পাশে তাঁর কবর দিলাম।
Yayinda nake dawowa daga Faddan Aram, cikin baƙin cikina Rahila ta rasu a ƙasar Kan’ana yayinda muke kan hanya,’yar rata daga Efrata. Saboda haka na binne ta a can kusa da hanya zuwa Efrata” (wato, Betlehem).
8 পরে ইস্রায়েল যোষেফের দুই ছেলেকে দেখে জিজ্ঞাসা করলেন, “এরা কে?”
Sa’ad da Isra’ila ya ga’ya’yan Yusuf maza, sai ya yi tambaya, “Su wane ne waɗannan?”
9 যোষেফ বাবাকে বললেন, “এরা আমার ছেলে, যাদেরকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়েছেন।” তখন তিনি বললেন, “অনুরোধ করি, এদেরকে আমার কাছে আন, আমি এদেরকে আশীর্বাদ করব।”
Yusuf ya ce wa mahaifinsa, “Su ne’ya’yan da Allah ya ba ni a nan.” Sa’an nan Isra’ila ya ce, “Kawo mini su saboda in albarkace su.”
10 ১০ তখন ইস্রায়েল বার্ধক্যের জন্য ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখতে পেলেন না; আর তারা কাছে আসলে তিনি তাদেরকে চুম্বন ও আলিঙ্গন করলেন।
Yanzu fa idanun Isra’ila sun fara rasa ƙarfi saboda tsufa, har ba ya iya gani sosai. Saboda haka Yusuf ya kawo’ya’yansa maza kusa da shi, sai mahaifinsa ya sumbace su ya rungume su.
11 ১১ পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “আমি ভেবেছিলাম, তোমার মুখ আর দেখতে পাব না; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বংশও দেখালেন।”
Isra’ila ya ce wa Yusuf, “Ban yi tsammani zan ga fuskarka kuma ba, yanzu kuwa Allah ya bar ni in ga’ya’yanka su ma.”
12 ১২ তখন যোষেফ দুই জানুর মধ্য থেকে তাদেরকে বের করলেন ও ভূমিতে মুখ দিয়ে প্রণাম করলেন।
Sa’an nan Yusuf ya ɗauke su daga gwiwoyin Isra’ila ya rusuna da fuskarsa har ƙasa.
13 ১৩ পরে যোষেফ দুই জনকে নিয়ে নিজের ডান হাত দিয়ে ইফ্রয়িমকে ধরে ইস্রায়েলের বামদিকে ও বাম হাত দিয়ে মনঃশিকে ধরে ইস্রায়েলের ডানদিকে তাঁর কাছে উপস্থিত করলেন।
Yusuf ya ɗauke su biyu, Efraim a damansa zuwa hagun Isra’ila, Manasse kuma a hagunsa zuwa hannun daman Isra’ila, ya kuma kawo su kusa da shi.
14 ১৪ তখন ইস্রায়েল ডান হাত বাড়িয়ে ছোট ছেলে ইফ্রয়িমের মাথায় দিলেন এবং বাম হাত মনঃশির মাথায় রাখলেন। এ তার বিবেচনা সম্পন্ন বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।
Amma Isra’ila ya miƙa hannun damansa ya sa shi a kan Efraim, ko da yake shi ne ƙaramin, ta wurin harɗewa hannuwansa, ya sa hannun hagunsa a kan Manasse, ko da yake Manasse ne ɗan farinsa.
15 ১৫ পরে তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন, “সেই ঈশ্বর, যাঁর সামনে আমার পূর্বপুরুষ অব্রাহাম ও ইসহাক যাতায়াত করতেন সেই ঈশ্বর, যিনি প্রথম থেকে আজ পর্যন্ত আমার পালক হয়ে আসছেন
Sa’an nan ya albarkaci Yusuf ya ce, “Bari Allah a gaban wanda kakannina Ibrahim da Ishaku suka yi tafiya, Allahn da ya zama makiyayina dukan raina zuwa wannan rana,
16 ১৬ সেই দূত, যিনি আমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করেছেন তিনিই এই ছেলে দুটিকে আশীর্বাদ করুন। এদের মাধ্যমে আমার নাম ও আমার পূর্বপুরুষ অব্রাহামের ও ইসহাকের নাম আখ্যাত হোক এবং এরা দেশের মধ্যে বহুগোষ্ঠী হোক।”
Mala’ikan da ya cece ni daga dukan cuta bari yă albarkaci samarin nan. Bari a kira su da sunana da sunayen kakannina Ibrahim da Ishaku bari kuma su ƙaru ƙwarai a bisa duniya.”
17 ১৭ তখন ইফ্রয়িমের মাথায় বাবা ডান হাত দিয়েছেন দেখে যোষেফ অসন্তষ্ট হলেন, আর তিনি ইফ্রয়িমের মাথা থেকে মনঃশির মাথায় রাখার জন্য বাবার হাত তুলে ধরলেন।
Sa’ad da Yusuf ya ga mahaifinsa yana sa hannun damansa a kan Efraim bai ji daɗi ba; saboda haka ya ɗauke hannun mahaifinsa ya cire shi daga kan Efraim zuwa kan Manasse.
18 ১৮ যোষেফ বাবাকে বললেন, “বাবা, এমন না, এই প্রথমজাত, এরই মাথায় ডান হাত দিন।”
Yusuf ya ce masa, “A’a, mahaifina, wannan shi ne ɗan farin; ka sa hannunka na dama a kansa.”
19 ১৯ কিন্তু তাঁর বাবা অসম্মত হয়ে বললেন, “বৎস তা আমি জানি, আমি জানি, এও এক জাতি হবে এবং মহানও হবে, তবুও এর ছোট ভাই এর থেকেও মহান হবে ও তার বংশ বহুগোষ্ঠী হবে।”
Amma mahaifinsa ya ƙi ya ce, “Na sani, ɗana, na sani. Shi ma zai zama mutane, zai kuma zama mai girma. Duk da haka ɗan’uwansa zai zama mai girma fiye da shi, kuma zuriyarsa za tă zama ƙungiyar al’ummai.”
20 ২০ সেই দিন তিনি তাঁদেরকে আশীর্বাদ করে বললেন, “ইস্রায়েল তোমার নাম করে আশীর্বাদ করবে, বলবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের ও মনঃশির সমান করুন।” এই ভাবে তিনি মনঃশি থেকে ইফ্রয়িমকে অগ্রগন্য করলেন।
Ya albarkace su a wannan rana ya ce, “A cikin sunanku Isra’ila zai sa wannan albarka ‘Bari Allah yă sa ku zama kamar Efraim da Manasse.’” Saboda haka ya sa Efraim gaban Manasse.
21 ২১ পরে ইস্রায়েল যোষেফকে বললেন, “দেখ, আমি মারা যাচ্ছি; কিন্তু ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন ও তোমাদেরকে আবার তোমাদের পূর্বপুরুষদের দেশে নিয়ে যাবেন।
Sa’an nan Isra’ila ya ce wa Yusuf, “Ina gab da mutuwa, amma Allah zai kasance tare da ku
22 ২২ আর তোমার ভাইদের থেকে এক অংশ তোমাকে বেশী দিলাম; তা আমি নিজের তরোয়াল ও ধনুকের মাধ্যমে ইমোরীয়দের হাত থেকে নিয়েছি।”
Kuma gare ka, a matsayi wanda yake kan’yan’uwanka, na ba da gonar da na karɓe daga Amoriyawa da takobi da kuma bakana.”

< আদিপুস্তক 48 >