< আদিপুস্তক 46 >

1 পরে ইস্রায়েল নিজের সর্বস্বের সঙ্গে যাত্রা করে বের-শেবাতে আসলেন এবং নিজের বাবা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন।
Israeli akasafiri na yote aliyokuwa nayo na akaja Beersheba. Pale akatoa sadaka kwa Mungu wa Isaka baba yake.
2 পরে ঈশ্বর রাতে ইস্রায়েলকে দর্শন দিয়ে বললেন, “হে যাকোব, হে যাকোব।” তিনি উত্তর করলেন, “দেখ, এই আমি।”
Mungu akamwambia Israeli katika ndoto usiku, akisema, “Yakobo, Yakobo.”
3 তখন তিনি বললেন, “আমি ঈশ্বর, তোমার বাবার ঈশ্বর; তুমি মিশরে যেতে ভয় কোরো না, কারণ আমি সেই জায়গায় তোমাকে বড় জাতি করব।”
Akasema, “Mimi hapa.” Akasema, “Mimi ni Mungu, Mungu wa baba yako. Usiogope kushuka Misri, kwa maana nitakufanya taifa kubwa huko.
4 আমিই তোমার সঙ্গে মিশরে যাব এবং আমিই সেখান থেকে তোমাকে ফিরিয়েও আনব, আর যোষেফ তোমার চোখে হাত দেবে।
Nitakwenda pamoja nawe huko Misri, Nami nitakupandisha huku tena bila shaka. Na Yusufu akayafunika macho yako kwa mikono wake.”
5 পরে যাকোব বের-শেবা থেকে যাত্রা করলেন। ইস্রায়েলের ছেলেরা নিজেদের বাবা যাকোবকে এবং নিজের নিজের ছেলেমেয়ে ও স্ত্রীদেরকে সেই সব মালবাহী গাড়িতে করে নিয়ে গেলেন, যা ফরৌণ তাদের বহনের জন্য পাঠিয়েছিলেন।
Yakobo akainuka kutoka Beersheba. Wana wa Israeli wakamsafirisha Yakobo baba yao, watoto wao, na wake wao, katika mikokotene ambayo Farao alikuwa ameipeleka kuwachukua.
6 পরে তাঁরা, যাকোব ও তাঁর সমস্ত বংশ, নিজেদের পশুরা ও কনান দেশে উপার্জিত সব সম্পত্তি নিয়ে মিশর দেশে পৌঁছালেন।
Wakachukua mifugo yao na mali zao walizokuwa wamezipata katika nchi ya Kanaani. Wakaja Misri, Yakobo na uzao wake wote pamoja naye.
7 এই ভাবে যাকোব নিজের ছেলে নাতি, মেয়ে নাতনি প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করে মিশরে নিয়ে গেলেন।
Akaja Misri pamoja na wanawe na wana wa wanawe, binti zake na wana wa binti zake, na uzao wake wote.
8 ইস্রায়েলীয়রা, যাকোব ও তাঁর ছেলেমেয়েরা, যাঁরা মিশরে গেলেন, তাঁদের নাম। যাকোবের বড় ছেলে রুবেণ।
Haya ni majina ya watoto wa Israeli waliokuja Misri, Yakobo na wanawe: Rubeni, mzaliwa wa kwanza wa Yakobo;
9 রুবেণের ছেলে হনোক, পললু, হিষ্রোণ ও কর্মি।
wana wa Rubeni Hanoki na Palu na Hezroni na Karmi;
10 ১০ শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তার কনানীয়া স্ত্রীজাত ছেলে শৌল।
wana wa Simoni, Yemueli, Yamini, Ohadi, Yakini, Zohari, na Shauli, wana wa mwanamke Mkanaani;
11 ১১ লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারি।
wana wa Lawi Gershoni, Kohathi, na Merari.
12 ১২ যিহূদার ছেলে এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল এবং পেরসের ছেলে হিষ্রোণ ও হামূল।
Wana wa Yuda: Eri, Shela, Peresi, na Zera, (Lakini Eri na Onani walikufa katika nchi ya Kanaani). Na wana wa Peresi walikuwa Hezroni na Hamuli.
13 ১৩ ইষাখরের ছেলে তোলয়, পূয়, যোব ও শিম্রোণ।
Wana wa Isakari walikuwa Tola, Puva, Lobu, na Shimroni;
14 ১৪ আর সবূলূনের ছেলে সেরদ, এলোন ও যহলেল।
Wana wa Zabuloni walikuwa Seredi, Eloni, na Yahleeli
15 ১৫ তারা লেয়ার সন্তান; তিনি পদ্দন-অরামে যাকোবের জন্য এদেরকে ও তার মেয়ে দীণাকে প্রসব করেন। যাকোবের এই ছেলে মেয়েরা সবশুদ্ধ তেত্রিশ জন।
Hawa walikuwa wana wa Lea aliomzalia Yakobo huko Padani Aramu, pamoja na na Dina binti yake. Wanawe na binti zake walikuwa thelathini na watatu.
16 ১৬ আর গাদের ছেলে সিফিয়োন, হগি, শুনী, ইষবোন, এরি, অরোদী ও অরেলী।
Wana wa Gadi walikuwa Zifioni, Hagi, Shuni, Ezboni, Eri, Arodi, na Areli.
17 ১৭ আশেরের ছেলে যিম্না, যিশবা, যিশবি, বরিয় ও তাদের বোন সেরহ। বরিয়ের ছেলে হেবর ও মল্কীয়েল।
Wana wa Asheri walikuwa Imna, Ishva, Ishvi, na Beria; na Sera alikuwa dada yao. Wana wa Beria walikuwa Heberi na Malkieli.
18 ১৮ এরা সেই সিল্পার সন্তান, যাকে লাবন নিজের মেয়ে লেয়াকে দিয়েছিলেন; সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিলেন। এরা ষোল জন
Hawa walikuwa wana wa Zilpa, ambaye Labani alikuwa amempa Lea binti yake. Wana aliomzalia Yakobo wote walikuwa kumi na sita.
19 ১৯ আর যাকোবের স্ত্রী রাহেলের ছেলে যোষেফ ও বিন্যামীন।
Wana wa Raheli mkewe Yakobo walikuwa Yusufu na Benjamini.
20 ২০ যোষেফের ছেলে মনঃশি ও ইফ্রয়িম মিশর দেশে জন্মেছিল; ওন নগরের পোটীফেরঃ যাজকের মেয়ে আসনৎ তাঁর জন্য তাদেরকে প্রসব করেছিলেন।
Huko Misri Manase na Efraimu walizaliwa kwa Yusufu na Asenathi, binti Potifera kuhani wa Oni.
21 ২১ বিন্যামীনের ছেলে বেলা, বেখর, অসবেল, গেরা, নামন, এহী, রোশ, মুপপীম, হুপপীম ও অর্দ।
Wana wa Benjamini walikuwa Bela, Bekeri, Ashbeli, Gera, Naamani, Ehi, Roshi, Mupimu, Hupimu, na Ardi.
22 ২২ এই চৌদ্দ জন যাকোবের থেকে জন্মানো রাহেলের ছেলে।
Hawa walikuwa wana wa Raheli waliozaliwa kwa Yakobo - jumla yao kumi na wanne.
23 ২৩ আর দানের ছেলে হুশীম।
Mwana wa Dani alikuwa Hushimu.
24 ২৪ নপ্তালির ছেলে যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।
Wana wa Naftali walikuwa Yahzeeli, Guni, Yezeri, na Shilemi.
25 ২৫ এরা সেই বিলহার ছেলে, যাকে লাবন নিজের মেয়ে রাহেলকে দিয়েছিলেন। সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সবশুদ্ধ সাত জন।
Hawa walikuwa wana Bilha aliomzalia Yakobo, ambaye Labani alimpa Raheli binti yake - wote walikuwa saba.
26 ২৬ যাকোবের দেহ থেকে সৃষ্টি যে লোকেরা তাঁর সঙ্গে মিশরে উপস্থিত হল, যাকোবের ছেলের স্ত্রীরা ছাড়া তারা সবশুদ্ধ ছেষট্টি জন।
Wate waliokwenda na Yakobo, waliokuwa uzao wake, bila kuhesabu wake wa wana wa Yakobo walikuwa sitini na sita.
27 ২৭ মিশরে যোষেফের যে ছেলেরা জন্মেছিল, তারা দুই জন। যাকোবের আত্মীয়েরা, যারা মিশরে গেল, তারা সবশুদ্ধ সত্তর জন।
Pamoja na wana wawili wa Yusufu waliozaliwa kwake huko Misri, watu wa familia yake waliokwenda Misri walikuwa sabini jumla yao.
28 ২৮ পরে আগে আগে গোশনের পথ দেখবার জন্যে যাকোব নিজের আগে যিহূদাকে যোষেফের কাছে পাঠালেন; আর তাঁরা গোশন প্রদেশে পৌঁছালেন।
Yakobo akamtuma Yuda kuwatangulia mbele kwa Yusufu kuonesha njia mbele yake kwenda Gosheni, nao wakaja katika eneo la Gosheni.
29 ২৯ তখন যোষেফ নিজের রথ সাজিয়ে গোশনে তাঁর বাবা ইস্রায়েলের সঙ্গে দেখা করতে গেলেন; আর তাকে দেখা দিয়ে তাঁর গলা ধরে অনেকক্ষণ কাঁদলেন।
Yusufu akaandaa kibandawazi chake na akaenda kumlaki baba yake huko Gosheni. Akamwona, akaikumbatia shingo yake, na akalia shingoni mwake kwa kitambo.
30 ৩০ তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “এখন স্বচ্ছন্দে মরব, কারণ তোমার মুখ দেখতে পেলাম, তুমি এখনও জীবিত আছ।”
Israeli akamwambia Yusufu, “Basi na nife sasa, kwa kuwa nimeuona uso wako, kwamba bado uko hai.”
31 ৩১ পরে যোষেফ নিজের ভাইদেরকে ও বাবার আত্মীয়দেরকে বললেন, “আমি গিয়ে ফরৌণকে সংবাদ দেব, তাঁকে বলব, আমার ভাইরা ও বাবার সমস্ত আত্মীয় কনান দেশ থেকে আমার কাছে এসেছেন;
Yusufu akawambia ndungu zake na nyumba ya baba yake, “Nitakwenda na kumwambia Farao, kusema, 'Ndugu zangu na nyumba ya baba yangu, waliokuwa katika nchi ya Kanaani, wamenijia.
32 ৩২ তাঁরা ভেড়াপালক, তাঁরা পশুপাল রাখেন; আর তাঁদের গরু ও ভেড়ার পাল এবং সব কিছু এনেছেন।”
Watu hawa ni wafugaji, kwani wamekuwa watunza wanyama. Wamekuja na makundi yao ya kondoo, na mbuzi, na vyote walivyonavyo.'
33 ৩৩ তাতে ফরৌণ তোমাদেরকে ডেকে যখন জিজ্ঞাসা করবেন, “তোমাদের ব্যবসা কি?”
Itakuwa, Farao atakapowaita na kuwauliza, 'Kazi yenu ni ipi?'
34 ৩৪ তখন তোমরা বলবে, “আপনার এই দাসরা পূর্বপুরুষদের ছেলেবেলা থেকে আজ পর্যন্ত পশুপাল রেখে আসছে;” তাতে তোমরা গোশন প্রদেশে বাস করতে পারবে; কারণ পশুপালক মাত্রেই মিশরীয়দের ঘৃণার জিনিস।
mwambieni, 'Watumishi wako wamekuwa watunza wanyama tangu ujana wetu mpaka sasa, sisi, na baba zetu.' Fanyeni hivyo ili mweze kuishi katika nchi ya Gosheni, kwani kila mfugaji ni chukizo kwa Wamisri.”

< আদিপুস্তক 46 >