< আদিপুস্তক 39 >

1 যোষেফকে মিশর দেশে নিয়ে যাওয়ার পর, যে ইশ্মায়েলীয়েরা তাকে সেখানে নিয়ে গিয়েছিল, তাদের কাছে ফরৌণের কর্মচারী পোটীফর তাকে কিনলেন, ইনি রক্ষক-সেনাপতি, একজন মিশরীয় লোক।
Tsopano Yosefe anatengedwa kupita ku Igupto. Potifara Mwigupto amene anali mmodzi wa akuluakulu a Farao ndiponso mkulu wa asilikali olonda ku nyumba kwa Farao, anagula Yosefe kwa Aismaeli amene anapita naye kumeneko.
2 আর সদাপ্রভু যোষেফের সঙ্গে ছিলেন এবং তিনি সমৃদ্ধিশালী হলেন ও নিজের মিশরীয় প্রভুর ঘরে থাকলেন।
Koma Yehova anali ndi Yosefe ndipo zake zonse zimayenda bwino. Iye ankakhala mʼnyumba ya mbuye wake wa ku Igupto.
3 আর সদাপ্রভু তাঁর সঙ্গে আছেন এবং তিনি যা কিছু করেন, সদাপ্রভু তাঁর হাতে তা সফল করছেন, এটা তাঁর প্রভু দেখলেন।
Mbuye wake anaona kuti Yehova anali naye Yosefe ndi kuti pa chilichonse chimene anachita Yehova ankaonetsetsa kuti achite bwino.
4 অতএব যোষেফ তার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হলেন ও তার পরিচারক হলেন এবং তিনি যোষেফকে নিজের বাড়ির পরিচালক করে তার হাতে নিজের সব কিছুর দায়িত্ব দিলেন।
Potifara anakondwera ndi Yosefe chifukwa cha matumikiridwe ake. Choncho anamusandutsa woyangʼanira nyumba yake ndi zonse za mʼnyumba yake.
5 যখন থেকে তিনি যোষেফকে নিজের বাড়ির ও সব কিছুর পরিচালক করলেন, তখন থেকে সদাপ্রভু যোষেফের অনুরোধে সেই মিশরীয় ব্যক্তির বাড়ির প্রতি আশীর্বাদ করলেন; বাড়িতে ও ক্ষেতে অবস্থিত তাঁর সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভু আশীর্বাদ করলেন।
Kuchokera pa nthawi imene anamuyika kukhala woyangʼanira wa nyumbayo ndi zonse za mʼnyumbamo, Yehova anadalitsa nyumba ya Mwiguptoyo chifukwa cha Yosefe. Madalitso a Yehova anali pa chilichonse chimene Potifara anali nacho, za mʼnyumba komanso za ku munda.
6 অতএব তিনি যোষেফের হাতে নিজের সব কিছুর ভার দিলেন, তিনি নিজের খাবারের জিনিস ছাড়া আর কিছুরই বিষয়ে চিন্তা করতেন না। যোষেফ রূপবান ও সুন্দর ছিলেন।
Choncho anasiyira mʼmanja mwa Yosefe chilichonse chomwe anali nacho, kotero kuti samadandaula ndi chilichonse kupatula chakudya chimene ankadya. Tsopano Yosefe anali wa thupi labwino ndi wokongola.
7 এই সব ঘটনার পর তাঁর প্রভুর স্ত্রী যোষেফের প্রতি দৃষ্টিপাত করল; আর তাঁকে বলল, “আমার সঙ্গে শয়ন কর।”
Patapita kanthawi, mkazi wa mbuye wake anayamba kusirira Yosefe nati, “Bwanji ugone nane!”
8 কিন্তু তিনি অস্বীকার করায় নিজের প্রভুর স্ত্রীকে বললেন, “দেখুন, এই বাড়িতে আমার হাতে কি কি আছে, আমার প্রভু তা জানেন না; আমারই হাতে সব কিছু রেখেছেন;
Koma iye anakana namuwuza kuti, “Inu mukuona kuti mbuye wanga sadandaula ndi kena kalikonse mʼnyumba muno, ndipo chawo chilichonse anachiyika mʼmanja mwanga.
9 এই বাড়িতে আমার থেকে বড় কেউই নেই; তিনি সকলের মধ্যে শুধু আপনাকেই আমার অধীনা করেননি; কারণ আপনি তাঁর স্ত্রী। অতএব আমি কিভাবে এই এত বড় খারাপ কাজ করতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি?”
Motero kuti palibe wina wamkulu kuposa ine mʼnyumba muno. Ndipo palibe chilichonse chimene mbuye wanga sanachipereke kwa ine kupatula inuyo, chifukwa ndinu mkazi wake. Tsono ndingachite bwanji choyipa choterechi ndi kuchimwira Mulungu?”
10 ১০ সে দিন দিন যোষেফকে সেই কথা বললেও তিনি তার সঙ্গে শয়ন করতে কিম্বা সঙ্গে থাকতে তার কথায় রাজি হতেন না।
Ndipo ngakhale kuti iye anayankhula mawu omwewa ndi Yosefe tsiku ndi tsiku, Yosefe sanalole kugona naye ngakhale kukhala naye pafupi.
11 ১১ পরে এক দিন যোষেফ কাজ করার জন্য ঘরের মধ্যে গেলেন, বাড়ির লোকদের মধ্যে অন্য কেউ সেখানে ছিল না,
Tsiku lina Yosefe analowa mʼnyumbamo kukagwira ntchito zake, ndipo munalibe wina aliyense wantchito mʼnyumbamo.
12 ১২ তখন সে যোষেফের পোশাক ধরে বলল, “আমার সঙ্গে শয়ন কর৷” কিন্তু যোষেফ তার হাতে নিজের পোশাক ফেলে বাইরে পালিয়ে গেলেন।
Mkazi uja anamugwira mkanjo Yosefe nati, “Tiye ugone nane!” Koma Yosefe anasiya mkanjo wake mʼmanja mwa mkaziyo nathawira kunja kwa nyumba.
13 ১৩ তখন যোষেফ তার হাতে পোশাক ফেলে বাইরে পালালেন দেখে, সে নিজের ঘরের লোকদেরকে ডেকে বলল,
Pamene mkazi uja anaona kuti Yosefe wamusiyira mkanjo wake mʼmanja mwake nathawira kunja kwa nyumba,
14 ১৪ “দেখ, তিনি আমাদের সঙ্গে ঠাট্টা করতে একজন ইব্রীয় পুরুষকে এনেছেন; সে আমার সঙ্গে শয়ন করবার জন্য আমার কাছে এসেছিল, তাতে আমি চিৎকার করে উঠলাম;”
iye anayitana antchito ake a mʼnyumba nati, “Taonani mwamuna wanga anabwera ndi Mhebri uyu mʼnyumba muno kuti adzagone nane. Iyeyu analowa ku chipinda kwanga kuti adzagone nane ndipo ine ndinakuwa kwambiri.
15 ১৫ আমার চিৎকার শুনে সে আমার কাছে নিজের পোশাকটি ফেলে বাইরে পালিয়ে গেল।
Atandimva ndikukuwa, anandisiyira mkanjo wakewu nʼkuthawira kunja.”
16 ১৬ আর যতক্ষণ তার কর্তা ঘরে না আসলেন, সে পর্যন্ত সেই স্ত্রীলোক তাঁর পোশাক নিজের কাছে রেখে দিল।
Tsono mkazi wa Potifara uja anasunga mkanjowo mpaka mbuye wake wa Yosefe atabwera ku nyumba.
17 ১৭ পরে সে সেই কথা অনুযায়ী তাঁকে বলল, “তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে এনেছ, সে আমার সঙ্গে ঠাট্টা করতে আমার কাছে এসেছিল;
Tsono anamuwuza nkhaniyi nati: “Wantchito Wachihebri amene munatibweretsera uja anabwera kuti adzagone nane.
18 ১৮ পরে আমি চিৎকার করে উঠলে সে আমার কাছে তার বস্ত্রখানি ফেলে বাইরে পালিয়ে গেল।”
Koma pamene ndinakuwa, iye anandisiyira mkanjo wake nathawira kunja.”
19 ১৯ তাঁর প্রভু যখন নিজের স্ত্রীর এই কথা শুনলেন যে, “তোমার দাস আমার প্রতি এইরকম ব্যবহার করেছে,” তখন খুব রেগে গেলেন।
Mbuye wake wa Yosefe atamva nkhani imene mkazi wake anamuwuza kuti, “Ndi zimene anandichitira wantchito wanu,” anapsa mtima kwambiri.
20 ২০ অতএব যোষেফের প্রভু তাঁকে নিয়ে কারাগারে রাখলেন, যে জায়গায় রাজার বন্দিরা বন্ধ থাকত; তাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকলেন।
Tsono iye anatenga Yosefe namuyika mʼndende mmene ankasungiramo amʼndende a mfumu. Ndipo Yosefe anakhala mʼndendemo
21 ২১ কিন্তু সদাপ্রভু যোষেফের সঙ্গে ছিলেন এবং তাঁর প্রতি দয়া করলেন ও তাঁকে কারারক্ষকের দৃষ্টিতে অনুগ্রহ-পাত্র করলেন।
koma Yehova anali naye, ndipo anamuonetsa kukoma mtima kwake, kotero kuti woyangʼanira ndende anakondwera ndi Yosefe.
22 ২২ তাতে কারারক্ষক কারাগারে অবস্থিত সমস্ত বন্দির ভার যোষেফের হাতে সমর্পণ করলেন এবং সেখানকার লোকেদের সমস্ত কাজ যোষেফের আদেশ অনুযায়ী চলতে লাগল।
Choncho woyangʼanira ndende uja anamuyika Yosefe kukhala woyangʼanira onse amene anayikidwa mʼndende. Ndiponso anamupatsa udindo woyangʼanira zonse zochitika mʼndendemo.
23 ২৩ কারারক্ষক তাঁর অধিকারের কোনো বিষয়ে দেখতেন না, কারণ সদাপ্রভু তাঁর সঙ্গী ছিলেন এবং তিনি যা কিছু করতেন সদাপ্রভু তা সফল করতেন।
Woyangʼanira ndende uja sankayangʼaniranso china chilichonse chimene chinali mu ulamuliro wa Yosefe, chifukwa Yehova anali ndi Yosefe. Ndipo Yehova anaonetsetsa kuti chilichonse chimene Yosefe ankachita chimuyendere bwino.

< আদিপুস্তক 39 >