< আদিপুস্তক 33 >

1 পরে যাকোব চোখ তুলে চাইলেন, আর দেখ, এষৌ আসছেন ও তাঁর সঙ্গে চারশো লোক। তখন তিনি ছেলেদেরকে বিভাগ করে লেয়াকে, রাহেলকে ও দুই দাসীকে সমর্পণ করলেন;
Yakobo akainua macho yake na, tazama, Esau alikuwa anakuja, na alikuwa na watu mia nne pamoja naye. Yakobo akawagawanya watoto kati ya Lea, Raheli, na wale wajakazi wawili.
2 সবার আগে দুই দাসী ও তাদের ছেলেমেয়েদেরকে, তার পিছনে লেয়া ও তাঁর ছেলেমেয়েদেরকে, সবার পিছনে রাহেল ও যোষেফকে রাখলেন।
Kisha akawaweka wajakazi na wanao mbele, wakifuatiwa na Lea na watoto wake, Raheli na Yusufu wakafuata mwisho wa wote.
3 পরে নিজে সবার আগে গিয়ে সাত বার ভূমিতে নত হতে হতে নিজের ভাইয়ের কাছে উপস্থিত হলেন।
Yeye mwenyewe akatangulia mbele yao. Akasujudu mara saba kuelekea ardhi, hata alipomkaribia ndugu yake.
4 তখন এষৌ তাঁর সঙ্গে দেখা করতে দৌড়ে এসে তাঁর গলা ধরে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং উভয়েই কাঁদলেন।
Esau akakimbia kumlaki, akamkumbatia, akakumbatia shingo yake na kumbusu. Kisha wakalia.
5 পরে এষৌ চোখ তুলে নারীদেরকে ও বালকদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, “এরা তোমার কে?” তিনি বললেন, “ঈশ্বর অনুগ্রহ করে আপনার দাসকে এই সব সন্তান দিয়েছেন।”
Esau alipoinua macho, aliona wanawake na watoto. Akauliza, “Hawa watu pamoja nawe ni kinanani?” Yakobo akasema, Ni watoto ambao Mungu amempa mtumishi wako kwa neema.”
6 তখন দাসীরা ও তাদের ছেলেমেয়েরা কাছে এসে প্রণাম করল;
Kisha wajakazi wakakaribia pamoja na watoto wao, nao wakasujudia.
7 পরে লেয়া ও তাঁর ছেলেমেয়েরা কাছে এসে প্রণাম করলেন; শেষে যোষেফ ও রাহেল কাছে এসে প্রণাম করলেন।
Akafuata Lea pia na watoto wake wakaja na kusujudia. Mwisho Yusufu na Raheli wakaja na kusujudia.
8 পরে এষৌ জিজ্ঞাসা করলেন, “আমি যে সব দলের সঙ্গে মিলিত হলাম, সে সমস্ত কিসের জন্য?” তিনি বললেন, “প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাবার জন্য।”
Esau akasema, Unamaanisha nini kwa makundi haya yote niliyokutana nayo?” Yakobo akasema, “Kutafuta kibali mbele za bwana wangu.
9 তখন এষৌ বললেন, “আমার যথেষ্ট আছে, ভাই, তোমার যা আছে তা তোমার থাকুক।”
Esau akasema, “Ninayo ya kutosha, ndugu yangu. Tunza uliyonayo kwa ajili yako mwenyewe.”
10 ১০ যাকোব বললেন, “তা না, অনুরোধ করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার হাত থেকে উপহার গ্রহণ করুন; কারণ আমি ঈশ্বরের মুখ দর্শনের মতো আপনার মুখ দর্শন করলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হলেন।
Yakobo akasema, “Hapana, tafadhari, ikiwa nimeona kibali mbele zako, basi upokee zawadi yangu kutoka mkononi mwangu, na ni kama kuona uso wa Mungu, na umenipokea.
11 ১১ অনুরোধ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে, তা গ্রহণ করুন; কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে।” এই ভাবে অনুরোধ করলে এষৌ তা গ্রহণ করলেন।
Tafadhari pokea zawadi yangu uliyoletewa, kwa sababu Mungu amenitendea kwa neema, na kwa sababu ninavyo vya kutosha.” Hivyo Yakobo akamsihi, na Esau akamkubali.
12 ১২ পরে এষৌ বললেন, “এস আমরা যাই; আমি তোমার আগে আগে যাব।”
Kisha Esau akasema, “Haya na tuondoke. Nitakutangulia.”
13 ১৩ তিনি তাঁকে বললেন, “আমার প্রভু জানেন, এই ছেলেরা কোমল এবং দুগ্ধবতী ভেড়ী ও গরু সব আমার সঙ্গে আছে; একদিন খুব জোরে গেলেই সব পালই মারা যাবে।”
Yakobo akamwambia, “Bwana wangu anajua kwamba watoto ni wadogo, na kwamba kondoo na ng'ombe wananyonyesha ndama wao. Ikiwa watapelekwa kwa haraka hata siku moja, wanyama wote watakufa.
14 ১৪ “নিবেদন করি, হে আমার প্রভু আপনি নিজের দাসের আগে যান; আর আমি যতক্ষণ সেয়ীরে আমার প্রভুর কাছে উপস্থিত না হই, ততক্ষণ আমার সামনে চলা পশুদের চলবার শক্তি অনুসারে এবং এই ছেলে মেয়েদের, চলবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই।”
Tafadhari bwana wangu na amtangulie mtumishi wake. Nitasafiri polopole, kwa kadili ya mifugo iliyo mbele yangu, na kadili ya watoto, hata nitakapofika kwa bwana wangu huko Seiri.”
15 ১৫ এষৌ বললেন, “তবে আমার সঙ্গী কিছু লোক তোমার কাছে রেখে যাই।” তিনি বললেন, “তাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পেলেই হল।”
Esau akasema, haya nikuachie baadhi ya watu wangu waliopamoja nami.” Yakobo akasema, “Kwa nini kufanya hivyo? Bwana wangu amekuwa mkalimu kwangu kiasi cha kutosha.”
16 ১৬ আর এষৌ সেই দিন সেয়ীরের পথে ফিরে গেলেন।
Hivyo Esau akaanza kurudi Seiri.
17 ১৭ কিন্তু যাকোব সুক্কোতে গিয়ে নিজের জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি ঘর তৈরী করলেন, এই জন্য সেই জায়গা সুক্কোৎ [কুটীর সকল] নামে আখ্যাত আছে।
Yakobo akasafiri kuelekea Sukothi, akajijengea nyumba, na akafanya mazizi kwa ajili ya mifugo wake. Hivyo jina la eneo linaitwa Sukothi.
18 ১৮ পরে যাকোব পদ্দন্‌-অরাম থেকে এসে, নিরাপদে কনান দেশের শিখিম নগরে উপস্থিত হয়ে, নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।
Yakobo alipokuja kutoka Padani Aramu, akafika salama katika mji wa Shekemu, uliyo katika nchi ya Kanaani. Akapiga kambi karibu na mji.
19 ১৯ পরে শিখিমের বাবা যে হমোর, তাঁর ছেলেদেরকে রূপার একশো কসীতা [মুদ্রা] দিয়ে তিনি নিজের তাঁবু স্থাপনের ভূমিখণ্ড কিনলেন
Kisha akanunu sehemu ya ardhi alipokuwa ameweka hema yake kutoka kwa wana wa Hamori, baba wa Shekemu, kwa vipande mia vya fedha.
20 ২০ এবং সেখানে এক যজ্ঞবেদি নির্মাণ করে তার নাম এল-ইলহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখলেন।
Akajenga madhabahu pale na kuiita El Elohe Israeli.

< আদিপুস্তক 33 >