< আদিপুস্তক 31 >

1 পরে তিনি লাবনের ছেলেদের এই কথা শুনতে পেলেন, যাকোব আমাদের বাবার সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের বাবার সম্পত্তি থেকে তার এই সব ঐশ্বর্য্য হয়েছে।
Yaƙub ya ji cewa’ya’ya Laban mazan suna cewa, “Yaƙub ya kwashe dukan abin da mahaifinmu yake da shi, ya kuma sami dukan wannan arziki daga abin da yake na mahaifinmu.”
2 আর যাকোব লাবনের মুখ দেখলেন, আর দেখ, তা আর তাঁর প্রতি আগের মত নয়।
Yaƙub kuma ya lura cewa halin Laban gare shi ya canja ba kamar yadda yake a dā ba.
3 আর সদাপ্রভু যাকোবকে বললেন, “তুমি নিজের বাবার দেশে আত্মীয়দের কাছে ফিরে যাও, আমি তোমার সঙ্গী হব।
Sai Ubangiji ya ce wa Yaƙub, “Koma ƙasar kakanninka da kuma danginka, zan kuwa kasance tare da kai.”
4 তাই যাকোব লোক পাঠিয়ে মাঠে পশুদের কাছে রাহেল ও লেয়াকে ডেকে বললেন,
Saboda haka Yaƙub ya aika a ce wa Rahila da Liyatu su zo jeji inda garkunan suke.
5 আমি তোমাদের বাবার মুখ দেখে বুঝতে পারছি, তা আর আমার কাছে আগের মত নয়, কিন্তু আমার বাবার ঈশ্বর আমার সহবর্ত্তী রয়েছেন।
Sai ya ce musu, “Na ga cewa halin mahaifinku gare ni ba kamar yadda dā yake ba, amma Allah na mahaifina yana tare da ni.
6 আর তোমরা নিজেরা জান, আমি যথাশক্তি তোমাদের বাবার দাসত্ব করেছি।
Kun san cewa na yi aiki wa mahaifinku da dukan ƙarfina,
7 তোমার বাবা আমাকে প্রবঞ্চনা করে দশ বার আমার বেতন অন্যথা করেছেন; কিন্তু ঈশ্বর তাঁকে আমার ক্ষতি করতে দেননি।
duk da haka mahaifinku ya cuce ni ta wurin sauya albashina sau goma. Amma dai, Allah bai yardar masa yă yi mini lahani ba.
8 কারণ যখন তিনি বলতেন, বিন্দুচিহ্নিত পশুরা তোমার বেতন স্বরূপ হবে, তখন সব পাল বিন্দু চিহ্নিত শাবক প্রসব করত এবং যখন বলতেন, দাগযুক্ত পশু সব তোমার বেতন স্বরূপ হবে, তখন মেষরা সব দাগযুক্ত শাবক প্রসব করত।
In ya ce, ‘Dabbare-dabbare ne za su zama ladanka,’ sai dukan garkunan su haifi dabbare-dabbare, in kuma ya ce, ‘Masu zāne-zāne ne za su zama ladanka,’ sai dukan garkunan su haifi ƙananan masu zāne-zāne.
9 এভাবে ঈশ্বর তোমাদের বাবার পশুধন নিয়ে আমাকে দিয়েছেন।”
Ta haka Allah ya kwashe dabbobin mahaifinku ya ba ni.
10 ১০ পশুদের গর্ভধারনের দিনের আমি স্বপ্নে চোখ তুলে দেখলাম, আর দেখ, পালের মধ্যে স্ত্রী পশুদের উপরে যত পুরুষ পশু উঠছে, সকলেই দাগযুক্ত ও চিত্রবিচিত্র।
“A lokacin ɗaukar cikin garken, na taɓa yin mafarki inda na ga bunsuran da suke barbara da garken, masu dabbare-dabbare, ko babare-babare, ko masu zāne-zāne ne.
11 ১১ তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে বললেন, “হে যাকোব;” আর আমি বললাম, “দেখুন, এই আমি।”
Sai mala’ikan Allah ya ce mini a mafarkin, ‘Yaƙub.’ Sai na amsa na ce, ‘Ga ni.’
12 ১২ তিনি বললেন, “তোমার চোখ তুলে দেখ, স্ত্রীপশুদের ওপরে যত পুরুষ পশু উঠছে, সকলেই রেখাঙ্কিত, দাগযুক্ত ও চিত্রবিচিত্র; কারণ, লাবন তোমার প্রতি যা যা করে, তা সবই আমি দেখলাম।
Ya ce, ‘Ɗaga idanunka ka gani, dukan bunsuran da suke hawan garken, masu dabbare-dabbare, ko babare-babare, ko masu zāne-zāne ne, gama na ga dukan abin da Laban yake yin maka.
13 ১৩ যে জায়গায় তুমি স্তম্ভের অভিষেক ও আমার কাছে মানত করেছ, সেই বৈথেলের ঈশ্বর আমি; এখন উঠ, এই দেশ ত্যাগ করে নিজের জন্মভূমিতে ফিরে যাও।”
Ni ne Allah na Betel, inda ka zuba wa al’amudi mai, da kuma inda ka yi mini alkawari. Yanzu ka bar wannan ƙasa nan take, ka koma ƙasarka ta ainihi.’”
14 ১৪ তখন রাহেল ও লেয়া উত্তর করে তাঁকে বললেন, “বাবার বাড়িতে আমাদের কি আর কিছু অংশ ও অধিকার আছে?
Sai Rahila da Liyatu suka amsa suka ce, “Muna da wani rabo a gādon kayan mahaifinmu ne?
15 ১৫ আমরা কি তাঁর কাছে বিদেশীদের মতো না? তিনি তো আমাদেরকে বিক্রি করেছেন এবং আমাদের রূপা নিজে ভোগ করেছেন।
Ba kamar baƙi ne yake ɗaukarmu ba? Ba sayar da mu kaɗai ya yi ba, har ma ya yi amfani da abin da aka biya saboda mu.
16 ১৬ ঈশ্বর আমাদের বাবা থেকে যে সব সম্পত্তি কেড়ে নিয়েছেন, সে সবই আমাদের ও আমাদের ছেলে মেয়েদের। তাই ঈশ্বর তোমাকে যা কিছু বলেছেন, তুমি তাই কর।”
Tabbatacce dukan dukiyar da Allah ya kwashe daga mahaifinmu ya zama namu da’ya’yanmu. Saboda haka ka yi duk abin da Allah ya faɗa maka.”
17 ১৭ তখন যাকোব উঠে আপন ছেলেদের ও স্ত্রীদেরকে উটে চড়িয়ে আপনার উপার্জিত সমস্ত পশুধন,
Sa’an nan Yaƙub ya sa’ya’yansa da matansa a kan raƙuma,
18 ১৮ অর্থাৎ পদ্দন অরামে যে পশু ও যে সম্পত্তি উপার্জন করেছিলেন, তা নিয়ে কনান দেশে নিজের বাবা ইসহাকের কাছে যাত্রা করলেন।
ya kuma kora dukan dabbobinsa, suka ja gabansa, tare da dukan abubuwan da ya samu a Faddan Aram, don su tafi wurin mahaifinsa Ishaku a ƙasar Kan’ana.
19 ১৯ সে দিন লাবন ভেড়ার লোম কাটতে গিয়েছিলেন; তখন রাহেল নিজের বাবার ঠাকুরগুলাকে চুরি করলেন।
Sa’ad da Laban ya tafi don askin tumakinsa, sai Rahila ta sace gumakan gidan mahaifinta.
20 ২০ আর যাকোব নিজের পালানোর কোনো খবর না দিয়ে অরামীয় লাবণকে ঠকালেন।
Yaƙub kuwa ya ruɗe Laban mutumin Aram da bai sanar da shi zai gudu ba.
21 ২১ তিনি নিজের সর্বস্ব নিয়ে পালিয়ে গেলেন এবং উঠে [ফরাৎ] নদী পার হয়ে গিলিয়দ পর্বত সামনে রেখে চলতে লাগলেন।
Saboda haka ya gudu da dukan abin da ya mallaka, ya ƙetare Kogi, ya nufi yankin tuddan Gileyad.
22 ২২ পরে তৃতীয় দিনের লাবন যাকোবের পালানোর খবর পেলেন
A rana ta uku, sai aka faɗa wa Laban cewa Yaƙub ya gudu.
23 ২৩ এবং নিজের আত্মীয়দেরকে সঙ্গে নিয়ে সাত দিনের র পথ তাঁর পেছনে গেলেন ও গিলিয়দ পর্বতে তাঁর দেখা পেলেন।
Sai Laban ya ɗauki danginsa tare da shi, ya bi bayan Yaƙub har kwana bakwai, ya kuma same shi a yankin tuddan Gileyad.
24 ২৪ কিন্তু ঈশ্বর রাতে স্বপ্নযোগে অরামীয় লাবনের কাছে উপস্থিত হয়ে তাঁকে বললেন, “সাবধান, যাকোবকে ভাল মন্দ কিছুই বোলো না।”
Sai Allah ya bayyana ga Laban mutumin Aram a mafarki da dare, ya ce masa, “Ka yi hankali kada ka faɗa wa Yaƙub wani abu, ko mai kyau ko marar kyau.”
25 ২৫ লাবন যখন যাকোবের দেখা পেলেন, তখন যাকোবের তাঁবু পর্বতের ওপরে স্থাপিত ছিল; তাতে লাবণও কুটুম্বদের সঙ্গে গিলিয়দ পর্বতের ওপরে তাঁবু স্থাপন করলেন।
Yaƙub ya riga ya kafa tentinsa a yankin tuddan Gileyad sa’ad da Laban ya same shi. Laban da danginsa suka kafa sansani a can su ma.
26 ২৬ পরে লাবন যাকোবকে বললেন, “তুমি কেন এমন কাজ করলে? আমাকে ঠকিয়ে আমার যেমন তরোয়াল দিয়ে বন্দী বানানো হয় সেই বন্দিদের মত কেন আমার মেয়েদেরকে নিয়ে আসলে?
Sai Laban ya ce wa Yaƙub, “Me ke nan ka yi? Ka ruɗe ni, ka kuma ɗauki’ya’yana mata kamar kamammun yaƙi.
27 ২৭ তুমি আমাকে বঞ্চনা করে কেন গোপনে পালালে? কেন আমাকে খবর দিলে না? দিলে আমি তোমাকে উদযাপন ও গান এবং খঞ্জনির ও বীণার বাজনা দিয়ে বিদায় করতাম।
Me ya sa ka gudu a ɓoye ka kuma ruɗe ni? Me ya sa ba ka faɗa mini don in sallame ka da farin ciki da waƙoƙi haɗe da kiɗin ganguna da garayu ba?
28 ২৮ তুমি আমার নাতি ও মেয়েদেরকে চুমু দিতে আমাকে দিলে না; এ মূর্খের কাজ করেছ।
Ba ka ma bari in sumbaci jikokina da’ya’yana mata in yi musu bankwana ba. Ka yi wauta.
29 ২৯ তোমাদের ক্ষতি করতে আমার হাতে শক্তি আছে;” কিন্তু গত রাতে তোমাদের বাবার ঈশ্বর আমাকে বললেন, “সাবধান, যাকোবকে ভাল খারাপ কিছুই বল না।
Ina da iko in cuce ka; amma jiya da dare Allahn mahaifinka ya faɗa mini, ‘Ka yi hankali kada ka faɗa wa Yaƙub wani abu ko mai kyau ko marar kyau.’
30 ৩০ আর এখন, তুমি দূরে চলে গেছ কারণ তুমি তোমার বাবার বাড়ির জন্য অনেক প্রত্যাশিত; কিন্তু আমার দেবতাদেরকে কেন চুরি করলে?”
Yanzu ka gudu domin kana marmari komawa gidan mahaifinka. Amma don me ka sace mini gumakana?”
31 ৩১ যাকোব লাবনকে উত্তরে বললেন, “আমি ভয় পেয়েছিলাম; কারণ ভেবেছিলাম, যদি আপনি আমার কাছ থেকে আপনার মেয়েদেরকে জোর করে কেড়ে নেন।
Yaƙub ya amsa wa Laban, “Na ji tsoro ne, domin na yi tsammani za ka ƙwace’ya’yanka mata daga gare ni ƙarfi da yaji.
32 ৩২ আপনি যার কাছে আপনার দেবতাদেরকে পাবেন, সে বাঁচবে না। আমাদের আত্মীদের কাছে খোঁজ নিয়ে আমার কাছে আপনার যা আছে, তা নিন।” আসলে যাকোব জানতেন না যে, রাহেল সেগুলো চুরি করেছেন৷
Amma in ka sami wani wanda yake da gumakanka, ba zai rayu ba. Kai da kanka ka duba a gaban danginmu, ko akwai wani abin da yake naka a nan tare da ni; in ka gani, ka ɗauka.” Yaƙub dai bai san cewa Rahila ta sace gumakan ba.
33 ৩৩ তখন লাবন যাকোবের তাঁবুতে ও লেয়ার তাঁবুতে ও দুই দাসীর তাঁবুতে প্রবেশ করলেন, কিন্তু পেলেন না। পরে তিনি লেয়ার তাঁবু থেকে রাহেলের তাঁবুতে প্রবেশ করলেন।
Saboda haka Laban ya shiga tentin Yaƙub, ya shiga tentin Liyatu da kuma tentuna matan nan biyu bayi, amma bai sami kome ba. Bayan ya fita daga tentin Liyatu, sai ya shiga tentin Rahila.
34 ৩৪ কিন্তু রাহেল সেই ঠাকুরগুলাকে নিয়ে উটের গদীর ভেতরে রেখে তাদের ওপরে বসে ছিলেন; সে জন্য লাবন তাঁর তাঁবুর সব জায়গায় হাতড়ালেও তাদেরকে পেলেন না।
Rahila fa ta kwashe gumakan gidan ta sa su cikin sirdin raƙumi, ta kuma zauna a kansu. Laban ya bincika cikin kowane abu a tentin amma bai sami kome ba.
35 ৩৫ তখন রাহেল বাবাকে বললেন, “প্রভু, আপনার সামনে আমি উঠতে পারলাম না, এতে বিরক্ত হবেন না, কারণ আমার ঋতুচক্র চলছে।” এভাবে তিনি খোঁজ করলেও সেই ঠাকুরগুলাকে পেলেন না।
Sai Rahila ta ce wa mahaifinta, “Kada ka yi fushi, ranka yă daɗe da ban tashi tsaye a gabanka ba; gama ina al’adar mata ne.” Saboda haka ya bincika amma bai sami gumakan gidan ba.
36 ৩৬ তখন যাকোব রেগে গিয়ে লাবনের সঙ্গে ঝগড়া করতে লাগলেন। যাকোব লাবনকে বললেন, “আমার অপরাধ কি, ও আমার পাপ কি যে, তুমি রেগে গিয়ে আমার পেছনে পেছনে দৌড়ে এসেছো?
Yaƙub ya fusata, ya kuma yi wa Laban faɗa. Ya tambayi Laban, “Mene ne laifina? Wanda zunubi na yi da kake farautata?
37 ৩৭ তুমি আমার সব জিনিসপত্র হাতড়িয়ে তোমার বাড়ির কোন জিনিস পেলে? আমার ও তোমার এই আত্মীয়দের সামনে তা রাখ, এরা উভয় পক্ষের বিচার করুন।
Yanzu da ka bincika dukan kayayyakina, me ka samu da yake na gidanka? Kawo shi nan a gaban danginka da kuma dangina, bari su zama alƙali tsakaninmu biyu.
38 ৩৮ এই কুড়ি বছর আমি তোমার কাছে আছি; তোমার ভেড়ীদের কি ছাগীদের গর্ভপাত হয়নি এবং আমি তোমার পালের ভেড়াদের খাইনি;
“Na kasance tare da kai shekaru ashirin. Tumakinka da awakinka ba su yi ɓarin ciki ba, ban kuwa ci raguna daga garkunanka ba.
39 ৩৯ পশুতে ছিন্নভিন্ন করা ভেড়া তোমার কাছে আনতাম না; সে ক্ষতি নিজে স্বীকার করতাম; দিনের কিম্বা রাতে যা চুরি হত, তার পরিবর্তে তুমি আমার কাছ থেকে নিতে
Ban kawo dabbobinka da namun jeji suka yayyaga; na kuma ɗauki hasarar ba? Ka nemi in biya dukan abin da aka sace da rana ko da dare.
40 ৪০ আমার এরকম দশা হত, আমি দিনের র তাপ ও রাতে শীত ভোগ করতাম, ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত।
Yanayin da na kasance ke nan, da rana na sha zafin rana da dare kuma na sha sanyi, ga rashin barci.
41 ৪১ এই কুড়ি বছর আমি তোমার বাড়িতে আছি; তোমার দুই মেয়ের জন্য চোদ্দ বছর, আর তোমার পশুদের জন্য ছয় বছর দাসবৃত্তি করেছি; এর মধ্যে তুমি দশ বার আমার বেতন অন্যথা করেছ।
Haka ya kasance shekaru ashirin da na yi a gidanka. Na yi maka aiki shekaru goma sha huɗu domin’ya’yanka mata biyu, na kuma yi shekaru shida domin garkunanka, ka kuma canja albashina sau goma.
42 ৪২ আমার বাবার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্‌হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে খালি হাতে বিদায় করতে। ঈশ্বর আমার দুঃখ ও হাতের পরিশ্রম দেখেছেন, এ জন্য গত রাত্রে তোমাকে ধমকালেন।”
Da ba don Allah na mahaifina, Allah na Ibrahim da kuma Tsoron Ishaku ya kasance tare da ni ba, tabbatacce da ka sallame ni hannu wofi. Amma Allah ya ga wahalata da famar hannuwana, ya kuwa tsawata maka da dare jiya.”
43 ৪৩ তখন লাবন উত্তর করে যাকোবকে বললেন, “এই মেয়েরা আমারই মেয়ে, এই ছেলেরা আমারই ছেলে এবং এই পশুরা আমারই পশু; যা যা দেখছ, এ সবই আমার। এখন আমার এই মেয়েদেরকে ও এদের প্রস্তুত এই ছেলেদের কে আমি কি করব?
Laban ya amsa wa Yaƙub, “Matan,’ya’yana ne,’ya’yansu,’ya’yana ne, garkunan kuma garkunana ne. Dukan abin da kake gani, nawa ne. Duk da haka me zan yi a rana ta yau ga waɗannan’ya’yana mata, ko kuma ga’ya’yan da suka haifa?
44 ৪৪ এস তোমাতে ও আমাতে নিয়ম স্থির করি, তা তোমার ও আমার সাক্ষী থাকবে।”
Zo, bari mu ƙulla yarjejjeniya, da kai da ni, bari kuma ta kasance shaida a tsakaninmu.”
45 ৪৫ তখন যাকোব এক পাথর নিয়ে স্তম্ভরূপে স্থাপন করলেন।
Saboda haka Yaƙub ya ɗauki dutse ya kafa yă zama al’amudi.
46 ৪৬ আর যাকোব নিজের আত্মীয়দেরকে বললেন, আপনারাও পাথর সংগ্রহ করুন। তাতে তাঁরা পাথর এনে এক রাশি করলেন এবং সেই জায়গায় ঐ রাশির কাছে ভোজন করলেন।
Ya ce wa danginsa. “Ku tattara waɗansu duwatsu.” Sai suka kwashe duwatsu suka tsiba, suka kuwa ci abinci a can kusa da tsibin.
47 ৪৭ আর লাবন তার নাম যিগর-সাহদূখা [সাক্ষি-রাশি] রাখলেন, কিন্তু যাকোব তার নাম গল-এদ [সাক্ষি-রাশি] রাখলেন।
Laban ya sa masa suna Yegar Sahaduta, Yaƙub kuwa ya kira shi Galeyed.
48 ৪৮ তখন লাবন বললেন, “এই রাশি আজ তোমার ও আমার সাক্ষী থাকল। এই জন্য তার নাম গিলিয়দ”
Laban ya ce, “Wannan tsibi, shi ne shaida tsakaninka da ni a yau.” Shi ya sa aka kira shi Galeyed.
49 ৪৯ এছাড়া মিস্পা নামে [প্রহরী স্থান] রাখা গেল; কারণ তিনি বললেন, “আমরা পরস্পর অদৃশ্য হলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকবেন।
Aka kuma kira shi Mizfa, domin ya ce, “Ubangiji yă sa ido tsakanin ni da kai sa’ad da muka rabu da juna.
50 ৫০ তুমি যদি আমার মেয়েদেরকে দুঃখ দাও আর যদি আমার মেয়ে ছাড়া অন্য স্ত্রীকে বিয়ে কর, তবে কোন মানুষ আমার কাছে থাকবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হবেন।”
Laban ya ce in ka wulaƙanta’ya’yana mata, ko ka auri waɗansu mata ban da’ya’yana mata, ko da yake babu wani da yake tare da mu, ka tuna cewa Allah shi ne shaida tsakaninka da ni.”
51 ৫১ লাবন যাকোবকে আর ও বললেন, “এই রাশি দেখ ও এই স্তম্ভ দেখ, আমার ও তোমার মধ্যে আমি এটা স্থাপন করলাম।
Laban ya kuma ce wa Yaƙub, “Ga wannan tsibi, ga kuma wannan al’amudin da na kafa tsakaninka da ni.
52 ৫২ হিংসাভাবে আমিও এই রাশি পার হয়ে তোমার কাছে যাব না এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হয়ে আমার কাছে আসবে না, এর সাক্ষী এই রাশি ও এর সাক্ষী এই স্তম্ভ;
Wannan tsibin shi ne shaida, wannan al’amudi kuma shaida ne, cewa ba zan tsallake wannan tsibi zuwa gefenka don in cuce ka ba, kai kuma ba za ka tsallake wannan tsibi da al’amudi zuwa gefena don ka cuce ni ba.
53 ৫৩ অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁদের বাবার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করবেন।” তখন যাকোব নিজের বাবা ইসহাকের ভয়স্থানের শপথ করলেন।
Bari Allah na Ibrahim da Allah na Nahor, Allah na iyayensu, yă zama alƙali tsakaninmu.” Saboda haka Yaƙub ya yi rantsuwa da sunan Tsoron mahaifinsa Ishaku.
54 ৫৪ পরে যাকোব সেই পর্বতে বলিদান করে আহার করতে নিজের আত্মীদের নিমন্ত্রণ করলেন, তাতে তারা ভোজন করে পর্বতে রাত্ কাটালেন।
Ya miƙa hadaya a can a ƙasar tudu, ya kuma gayyaci danginsa zuwa wurin cin abinci. Bayan suka ci, sai suka kwana a can.
55 ৫৫ পরে লাবন সকালে উঠে নিজের নাতি মেয়েদেরকে চুম্বনপূর্বক আশীর্বাদ করলেন। আর লাবন নিজের জায়গায় ফিরে গেলেন।
Da sassafe kashegari sai Laban ya sumbaci jikokinsa da’ya’yansa mata, ya sa musu albarka. Sa’an nan ya yi bankwana da su, ya koma gida.

< আদিপুস্তক 31 >