< আদিপুস্তক 3 >

1 সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”
Sasa nyoka alikuwa mwerevu kuliko myama mwingine yeyote wa kondeni ambaye Yahwe Mungu alikuwa amemuumba. Akamwambia mwanamke, “Je ni kweli Mungu amesema, 'Msile matunda kutoka kwenye mti wowote bustanini'?”
2 নারী সাপকে বললেন, “আমরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি;
Mwanamke akamwambia nyoka, “Twaweza kula tunda kutoka kwenye miti ya bustani,
3 কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে, সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না, ছুঁয়েও দেখ না, তা করলে মরবে।”
lakini kuhusu tunda la mti ambao uko katikati ya bustani, Mungu alisema, 'msile, wala msiuguse, vinginevyo mtakufa.'”
4 তখন সাপ নারীকে বলল, “কোনোভাবেই মরবে না;
Nyoka akamwambia mwanamke, “hakika hamtakufa.
5 কারণ ঈশ্বর জানেন, যে দিন তোমরা তা খাবে, সেই দিন তোমাদের চোখ খুলে যাবে। তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সদসদ-জ্ঞান লাভ করবে।”
Kwasababu Mungu anajua kwamba siku mkila macho yenu yatafumbuliwa, na mtakuwa kama Mungu, mkijua mema na mabaya.”
6 নারী যখন দেখলেন, ঐ গাছ সুখাদ্যদায়ক ও চোখের লোভজনক, আর ঐ গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন; পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন।
Na mwanamke alipoona kuwa mti ni mzuri kwa chakula, na kuwa unapendeza macho, na kwamba mti ulitamanika kwa kumfanya mtu awe mwerevu, alichukua sehemu ya tunda na akala. Na sehemu yake pia akampatia mumewe aliyekuwa naye, naye akala.
7 তাতে তাঁদের উভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা উলঙ্গ; আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
Macho ya wote wawili yalifumbuliwa, na wakajua kuwa wako uchi. Wakashona majani ya miti pamoja na wakatengeneza vya kujifunika wao wenyewe.
8 পরে তাঁরা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে আদম ও তাঁর স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন।
Wakasikia sauti ya Yahwe Mungu akitembea bustanini majira ya kupoa kwa jua, kwa hiyo mwanaume na mke wake wakajificha wao wenyewe kwenye miti ya bustani kuepuka uwepo wa Yahwe Mungu.
9 তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, “তুমি কোথায়?”
Yahwe Mungu akamuita mwanaume na kumwambia, “uko wapi?”
10 ১০ তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
Mwanaume akasema, “nilikusikia bustanini, na nkaogopa, kwa sababu nilikuwa uchi. kwa hiyo nikajificha.”
11 ১১ তিনি বললেন, “তুমি যে উলঙ্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?
Mungu akasema, “Ni nani alikwambia kuwa ulikuwa uchi? Je umekula kutoka mti ambao nilikuagiza usile matunda yake?”
12 ১২ তাতে আদম বললেন, “তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে আমাকে ঐ গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি।”
Mwanaume akasema, “Mwanamke uliyenipa kuwa na mimi, alinipatia tunda kutoka kwenye mti, na nikala.”
13 ১৩ তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কি করলে?” নারী বললেন, “সাপ আমাকে ভুলিয়েছিল, তাই খেয়েছি।”
Yahwe Mungu akamwambia mwanamke, “Nini hiki ulichofanya?” mwanamke akasema, “nyoka alinidanganya, na nikala.”
14 ১৪ পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি এই কাজ করেছ, এই জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
Yahwe Mungu akamwambia nyoka, “kwa sababu umefanya jambo hili, umelaaniwa wewe mwenyewe miongoni mwa wanyama wote wa kufugwa na wanyama wote wa mwituni. Itakuwa kwa tumbo lako utakwenda, na mavumbi utakula kwa siku zote za maisha yako.
15 ১৫ আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাথা ভেঙে দেবে এবং তুমি তার পাদমূল দংশন করবে।”
Nitaweka uadui kati yako na mwanamke, na kati ya uzao wako na uzao wake. Atakujeruhi kichwa chako na utamjeruhi kisigino chake.”
16 ১৬ পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
Kwa mwanamke akasema, nitaongeza uchungu wakati wa kuzaa watoto; itakuwa katika maumivu utazaa watoto. Tamaa yako itakua kwa mume wako, lakini atakutawala.”
17 ১৭ আর তিনি আদমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছ, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্টে তা ভোগ করবে;
Kwa Adam akasema, “kwa sababu umesikiliza sauti ya mke wako, na umekula kutoka katika mti, ambao nilikuagiza, nikisema, “usile matunda yake', ardhi imelaaniwa kwa sababu yako; kupitia kazi yenye maumivu utakula matunda ya ardhi kwa siku zote za maisha yako.
18 ১৮ আর মাটিতে তোমার জন্য কাঁটা ও শেয়াল কাঁটা জন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।
Ardhi itazaa miiba na mbigili kwa ajili yako, na utakula mimea ya shambani.
19 ১৯ তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা থেকেই এসেছ; কারণ তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”
Kwa jasho la uso wako utakula mkate, mpaka utakapo irudia ardhi, ambayo kwayo ulitwaliwa. kwa kuwa wewe ni mavumbi na kwenye mavumbi utarudi.”
20 ২০ পরে আদম নিজের স্ত্রীর নাম হ বা [জীবিত] রাখলেন, কারণ তিনি জীবিত সকলের মা হলেন।
Mwanaume akaita mke wake jina Hawa kwa sababu alikuwa mama wa wote wenye uhai.
21 ২১ আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাঁর স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র তৈরী করে তাঁদেরকে পরালেন।
Yahwe Mungu akatengeneza mavazi ya ngozi kwa ajili ya Adam na mke wake na akawavalisha.
22 ২২ আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “দেখ, মানুষ সদসদ-জ্ঞান প্রাপ্ত হবার বিষয়ে আমাদের এক জনের মত হল, এখন যদি সে হাত বাড়িয়ে জীবনবৃক্ষের ফলও পেড়ে খায় ও অনন্তজীবী হয়।”
Yahwe Mungu akasema, “sasa mtu huyu amekuwa kama mmoja wetu, ajuaye mema na mabaya. Kwa hiyo sasa hataruhusiwa kugusa kwa mkono wake, na kuchukua tunda la mti wa uzima, na kula akaishi tena milele.”
23 ২৩ এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্টি, সেই মাটিতে কৃষিকাজ করেন।
Kwa hiyo Yahwe Mungu akamuondoa kutoka kwenye bustani ya Edeni, kwenda kulima ardhi ambayo kwahiyo alikuwa ametwaliwa.
24 ২৪ এই ভাবে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদন বাগানের পূর্বদিকে করূবদেরকে ও ঘূর্ণায়মান তেজোময় তলোয়ার রাখলেন।
Kwa hiyo Mungu akamfukuza mtu huyu nje ya bustani, na akaweka kerubi mashariki mwa bustani ya Edeni, na upanga wa moto ulio geuka geuka kila upande, ili kulinda njia ya kwenda kwenye mti wa uzima.

< আদিপুস্তক 3 >