< আদিপুস্তক 29 >

1 পরে যাকোব পূর্বদিকের লোকদের দেশে গেলেন। সেখানে দেখলেন, মাঠের মধ্যে এক কূপ আছে,
Sa’an nan Yaƙub ya ci gaba da tafiyarsa har ya kai ƙasar mutanen gabashi.
2 আর দেখ, তার কাছে ভেড়ার তিনটি পাল শুয়ে আছে; কারণ লোকে ভেড়ার পাল সকলকে সেই কুয়োর জল পান করাত; আর সেই কূপের মুখে একটা বড় পাথর ছিল।
A can ya ga rijiya a jeji da garkuna uku na tumaki kwance kusa da ita, gama a wannan rijiya ce ake shayar da garkuna. Dutsen da ake rufe bakin rijiyar mai girma ne.
3 সেই জায়গায় পাল সকল জড়ো করা হলে লোকে কুয়োর মুখ থেকে পাথরখানা সরিয়ে ভেড়াদের জল পান করাত, পরে আবার কুয়োর মুখে সঠিক জায়গায় সেই পাথর রাখত।
Sa’ad da dukan garkuna suka taru a can, sai makiyayan su gungurar da dutsen daga bakin rijiyar su shayar da tumaki. Sa’an nan su mai da dutsen a wurinsa a bakin rijiya.
4 যাকোব তাদেরকে বললেন, “ভাই সব, তোমরা কোন জায়গার লোক?” তারা বলল, “আমরা হারনের লোক।”
Yaƙub ya tambayi makiyayan ya ce, “’Yan’uwa, ina kuka fito?” Suka amsa, “Mu daga Haran ne.”
5 তিনি বললেন, “নাহরের নাতি লাবণকে চেনো কি না?” তারা বলল, “চিনি।”
Sai ya ce musu, “Kun san Laban, jikan Nahor?” Suka amsa, “I, mun san shi.”
6 তিনি বললেন, “সে ভালো আছে তো?” তারা বলল, “ভালো;” দেখ, তাঁর মেয়ে রাহেল ভেড়ার পাল নিয়ে আসছেন।
Sa’an nan Yaƙub ya tambaye su, “Yana nan lafiya?” Suka ce, “I, yana lafiya, ga ma’yarsa Rahila tafe da tumaki.”
7 তখন তিনি বললেন, “দেখ, এখনও অনেক বেলা আছে; পশুপাল জড়ো করার দিন হয়নি; তোমরা মেষদেরকে জল পান করিয়ে আবার চরাতে নিয়ে যাও।”
Ya ce, “Duba har yanzu da sauran rana da yawa, lokaci bai kai na tara garkuna ba. Ku shayar da tumaki ku mai da su wurin kiwo.”
8 তারা বলল, “যতক্ষণ পাল সব জড়ো না হয়, ততক্ষণ আমরা তা করতে পারি না; পরে কুয়োর মুখ থেকে পাথর খানা সরান যায়; তখন আমরা ভেড়াদের জল পান করাই।”
Suka amsa suka ce, “Ba za mu iya ba, sai dukan garkunan sun taru, aka kuma gungurar da dutsen daga bakin rijiyar. Sa’an nan za mu shayar da tumakin.”
9 যাকোব তাদের সঙ্গে এরকম কথাবার্তা বলছেন, এমন দিনের রাহেল নিজের বাবার মেষপাল নিয়ে উপস্থিত হলেন, কারণ তিনি ভেড়াপালিকা ছিলেন।
Tun yana cikin magana da su, sai ga Rahila ta zo da tumakin mahaifinta, gama ita makiyayyiya ce.
10 ১০ তখন যাকোব নিজের মামা লাবনের মেয়ে রাহেলকে ও মামার ভেড়ার পালকে দেখামাত্র কাছে গিয়ে কুয়োর মুখ থেকে পাথরখানা সরিয়ে তাঁর মামা লাবনের ভেড়ার পালকে জল পান করালেন।
Sa’ad da Yaƙub ya ga Rahila’yar Laban, ɗan’uwan mahaifiyarsa, da tumakin Laban, sai ya tafi ya gungurar da dutsen daga bakin rijiyar, ya kuma shayar da tumakin kawunsa.
11 ১১ পরে যাকোব রাহেলকে চুম্বন করে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন।
Sa’an nan Yaƙub ya sumbaci Rahila, ya kuma ɗaga murya ya yi kuka.
12 ১২ আপনি যে তাঁর বাবার কুটুম্ব ও রিবিকার ছেলে, যাকোব রাহেলকে এই পরিচয় দিলে রাহেল দৌড়ে গিয়ে নিজের বাবাকে সংবাদ দিলেন।
Ya riga ya faɗa wa Rahila cewa shi dangin mahaifinta ne kuma ɗan Rebeka. Saboda haka ta ruga da gudu ta faɗa wa mahaifinta.
13 ১৩ তাতে লাবন তাঁর ভাগ্নে যাকোবের সংবাদ পেয়ে দৌড়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন, তাঁকে আলিঙ্গন ও চুম্বন করলেন ও নিজের বাড়িতে নিয়ে গেলেন; পরে তিনি লাবণকে বলা সমস্ত বৃত্তান্ত জানালেন।
Nan da nan, da Laban ya sami labari game da Yaƙub, ɗan’yar’uwarsa, ya gaggauta yă sadu da shi. Sai ya rungume shi ya sumbace shi, ya kuma kawo shi gidansa, a can kuwa Yaƙub ya faɗa masa dukan waɗannan abubuwa.
14 ১৪ তাতে লাবন বললেন, “তুমি সত্যিই আমার হাড় ও আমার মাংস।” পরে যাকোব তাঁর বাড়িতে এক মাস বাস করলেন।
Sa’an nan Laban ya ce masa, “Kai nama da jinina ne.” Bayan Yaƙub ya zauna da shi na wata guda cif,
15 ১৫ পরে লাবন যাকোবকে বললেন, “তুমি আত্মীয় বলে কি বিনা বেতনে আমার দাসের কাজ করবে? বল দেখি, কি বেতন নেবে?”
sai Laban ya ce masa, “Don kawai kai dangina ne na kusa, sai kawai ka yi mini aiki a banza? Faɗa mini abin da albashinka zai zama.”
16 ১৬ লাবনের দুই মেয়ে ছিলেন; বড়টার নাম লেয়া ও ছোটটার নাম রাহেল।
Laban dai yana da’ya’ya mata biyu; sunan babbar Liyatu, sunan ƙaramar kuwa Rahila.
17 ১৭ লেয়া মৃদুলোচনা, কিন্তু রাহেল রূপবতী ও সুন্দরী ছিলেন।
Liyatu tana da raunannun idanu, amma Rahila dai tsarinta yana da kyau kuma kyakkyawa ce.
18 ১৮ আর যাকোব রাহেলকে ভালবাসতেন, এজন্য তিনি উত্তর করলেন, “আপনার ছোট মেয়ে রাহেলের জন্য আমি সাত বছর আপনার দাসের কাজ করব।”
Yaƙub ya ƙaunaci Rahila, sai ya ce, “Zan yi maka aiki na shekaru bakwai domin ƙaramar’yarka Rahila.”
19 ১৯ লাবন বললেন, “অন্য পাত্রকে দান করার থেকে তোমাকে দান করা ভালো বটে; আমার কাছে থাক।”
Laban ya ce, “Ya fi kyau in ba ka ita, da in ba wani mutum dabam. Zauna tare da ni.”
20 ২০ এই ভাবে যাকোব রাহেলের জন্য সাত বছর দাসের কাজ করলেন; রাহেলের প্রতি তাঁর ভালোবাসার জন্য এক এক বছর তাঁর কাছে এক এক দিন মনে হল।
Saboda haka Yaƙub ya yi bauta shekaru bakwai domin a ba shi Rahila, amma shekarun suka zama kamar’yan kwanaki ne kawai gare shi saboda ƙaunar da yake mata.
21 ২১ পরে যাকোব লাবণকে বললেন, “আমার নিয়মিত কাল সম্পূর্ণ হল, এখন আমার স্ত্রী আমাকে দিন, আমি তার কাছে যাব।”
Sa’an nan Yaƙub ya ce wa Laban, “Ba ni matata. Lokacina ya cika, ina kuma so in kwana da ita.”
22 ২২ তখন লাবন ঐ জায়গার সব লোককে জড়ো করে ভোজ প্রস্তুত করলেন।
Saboda haka Laban ya tara dukan mutanen wurin, ya yi biki.
23 ২৩ আর সন্ধ্যাবেলায় তিনি নিজের মেয়ে লেয়াকে নিয়ে তাঁর কাছে এনে দিলেন, আর যাকোব তাঁর কাছে গেলেন।
Amma da yamma ta yi, sai ya ɗauki’yarsa Liyatu ya ba da ita ga Yaƙub, sai Yaƙub ya kwana da ita.
24 ২৪ আর লাবন সিল্পা নামে নিজের দাসীকে নিজের মেয়ে লেয়ার দাসী বলে তাঁকে দিলেন।
Laban kuma ya ba da baranyarsa Zilfa wa’yarsa tă zama mai hidimarta.
25 ২৫ আর সকাল হলে, দেখ, তিনি লেয়া। তাতে যাকোব লাবনকে বললেন, “আপনি আমার সঙ্গে এ কি ব্যবহার করলেন? আমি কি রাহেলের জন্য আপনার দাসের কাজ করিনি? তবে কেন আমাকে প্রতারণা করলেন?”
Sa’ad da safiya ta yi, sai ga Liyatu! Saboda haka Yaƙub ya ce wa Laban, “Mene ne ke nan ka yi mini? Na yi maka bauta domin Rahila, ba haka na yi ba? Don me ka ruɗe ni?”
26 ২৬ তখন লাবন বললেন, “বড়র আগে ছোটকে দান করা আমাদের এই জায়গায় কর্তব্য নয়।
Laban ya amsa, “Ba al’adarmu ba ce a nan a ba da’ya ƙarama aure kafin’yar fari.
27 ২৭ তুমি এর সপ্তাহ পূর্ণ কর; পরে আর সাত বছর আমার দাসের কাজ স্বীকার করবে, সেজন্য আমরা ওকেও তোমাকে দান করব।”
Ka gama makon amaryanci na’yar nan; sa’an nan za mu ba ka ƙaramar ita ma, don ƙarin waɗansu shekaru bakwai na aiki.”
28 ২৮ তাতে যাকোব সেই রকম করলেন, তাঁর সপ্তাহ পূর্ণ করলেন; পরে লাবন তাঁর সঙ্গে নিজের মেয়ে রাহেলের বিয়ে দিলেন।
Haka kuwa Yaƙub ya yi. Ya gama mako guda da Liyatu, sa’an nan Laban ya ba shi’yarsa Rahila tă zama matarsa.
29 ২৯ আর লাবন বিলহা নামে নিজের দাসীকে রাহেলের দাসী বলে তাঁকে দিলেন।
Laban ya ba da baranyarsa Bilha wa’yarsa Rahila ta zama mai hidimarta.
30 ৩০ তাই তিনি রাহেলের কাছেও গেলেন এবং লেয়ার থেকে রাহেলকে বেশি ভালবাসলেন এবং আরও সাত বছর লাবনের কাছে দাসের কাজ করলেন।
Yaƙub ya kwana da Rahila ita ma, ya kuwa ƙaunaci Rahila fiye da Liyatu. Ya kuma yi wa Laban aiki na ƙarin waɗansu shekaru bakwai.
31 ৩১ পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞা করা দেখে তাঁর গর্ভ মুক্ত করলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হলেন।
Sa’ad da Ubangiji ya ga ba a ƙaunar Liyatu, sai ya buɗe mahaifarta, amma Rahila ta zama bakararriya.
32 ৩২ আর লেয়া গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিলেন ও তার নাম রুবেন [ছেলেকে দেখ] রাখলেন; কারণ তিনি বললেন, “সদাপ্রভু আমার দুঃখ দেখেছেন; এখন আমার স্বামী আমাকে ভালবাসবেন।”
Sai Liyatu ta yi ciki ta haifi ɗa. Ta sa masa suna Ruben, gama ta ce, “Domin Ubangiji ya ga wahalata. Tabbatacce mijina zai ƙaunace ni yanzu.”
33 ৩৩ পরে তিনি আবার গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিয়ে বললেন, “সদাপ্রভু শুনেছেন যে, আমি ঘৃণার পাত্রী, তাই আমাকে এই ছেলেও দিলেন;” আর তার নাম শিমিয়ন [শ্রবন] রাখলেন।
Ta sāke yin ciki, sa’ad da kuma ta haifi ɗa sai ta ce, “Gama Ubangiji ya ji cewa ba a ƙaunata, ya ba ni wannan shi ma.” Saboda haka ta ba shi suna Simeyon.
34 ৩৪ আবার তিনি গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিয়ে বললেন, “এ বার আমার স্বামী আমাতে আসক্ত হবেন, কারণ আমি তাঁর জন্য তিন ছেলের জন্ম দিয়েছি;” অতএব তার নাম, লেবি [আসক্ত] রাখা গেল।
Har yanzu ta yi ciki, sa’ad da kuma ta haifi ɗa sai ta ce, “Yanzu, a ƙarshe mijina zai manne mini, gama na haifa masa’ya’ya maza uku.” Saboda haka ta ba shi suna Lawi.
35 ৩৫ পরে আবার তাঁর গর্ভ হলে তিনি ছেলের জন্ম দিয়ে বললেন, “এ বার আমি সদাপ্রভুর স্তব গান করি;” অতএব তিনি তার নাম যিহূদা [স্তব] রাখলেন। তারপরে তাঁর গর্ভ বন্ধ হল।
Ta sāke yin ciki, sa’ad da ta haifi ɗa sai ta ce, “A wannan lokaci zan yabi Ubangiji.” Saboda haka ta ba shi suna Yahuda. Sa’an nan ta daina haihuwa.

< আদিপুস্তক 29 >