< আদিপুস্তক 24 >

1 সেইদিনের অব্রাহাম বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল এবং সদাপ্রভু অব্রাহামকে সব বিষয়ে আশীর্বাদ করেছিলেন।
Basi Abraham alikuwa mzee sana na Yahwe akawa amembariki katika mambo yote.
2 তখন অব্রাহাম নিজের দাসকে, তাঁর সমস্ত বিষয়ের অধ্যক্ষ, গৃহের প্রাচীনকে বললেন, “অনুরোধ করি, তুমি আমার উরুর নীচে হাত দাও;
Abraham akamwambia mtumwa wake, ambaye alikuwa mkubwa kuliko wote wa nyumbani mwake na mkuu wa vyote alivyo kuwa navyo.”Weka mkono wako chini ya paja langu
3 আমি তোমাকে স্বর্গ মর্ত্ত্যের ঈশ্বর সদাপ্রভুর নামে এই শপথ করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করছি, তুমি আমার ছেলের বিয়ের জন্য তাঁদের কোনো মেয়ে গ্রহণ করব না,
na nitakufanya uape kwa Yahwe, Mungu wa Mbingu na nchi, kwamba hutampatia mwanangu mke kutoka kwa mabinti wa Wakanaani, miongoni mwao wale nikaao kati yao.
4 কিন্তু আমার দেশে আমার আত্মীয়দের কাছে গিয়ে আমার পুত্র ইস্‌হাকের জন্য মেয়ে আনবে।”
Lakini utakwenda kwenye nchi yangu, na kwa ndugu zangu, na kumtafutia mwanangu Isaka mke.”
5 তখন সেই দাস তাঁকে বললেন, “কি জানি, আমার সঙ্গে এই দেশে আসতে কোনো মেয়ে রাজি হবে না; আপনি যে দেশ ছেড়ে এসেছেন, আপনার ছেলেকে কি আবার সেই দেশে নিয়ে যাব?”
Yule mtumwa wake akamwambia, “Itakuwaje ikiwa mwanamke hatakuwa tayari kufuatana nami hadi katika nchi hii? Je nitamrudisha mwanao katika nchi ambayo ulitoka?”
6 তখন অব্রাহাম তাঁকে বললেন, “সাবধান, কোনোভাবে আমার ছেলেকে আবার সেখানে নিয়ে যেও না।
Abraham akamwambia, “Hakikisha kwamba hutamrudisha mwanangu kule!
7 সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, যিনি আমাকে বাবার বাড়ি ও আত্মীয়দের মধ্য থেকে এনেছেন, আমার সঙ্গে আলাপ করেছেন এবং এমন শপথ করেছেন যে, আমি তোমার বংশকে এই দেশ দেব, তিনিই তোমার আগে নিজের দূত পাঠাবেন; তাতে তুমি আমার ছেলের জন্য সেখান থেকে একটি মেয়ে নিয়ে আসতে পারবে।
Yahwe, Mungu wa mbingu, ambaye alinitoa mimi kutoka katika nyumba ya baba yangu na kutoka katika nchi ya ndugu zangu, na ambaye aliniahidia kwa kiapo maalumu akisema, 'Nitawapa uzao wako nchi hii,' atatuma malaika wake mbele yako, na utapata mke kwa ajili ya mwanangu kutoka huko.
8 যদি কোনো মেয়ে তোমার সঙ্গে আসতে রাজি না হয়, তবে তুমি আমার এই শপথ থেকে মুক্ত হবে; কিন্তু কোনো ভাবে আমার ছেলেকে আবার সে দেশে নিয়ে যেও না।”
Lakini ikiwa mwanamke hatakuwa tayari, ndipo utakuwa huru katika hiki kiapo changu. Cha muhimu tu ni kwamba usije ukamrudisha mwanangu huko.”
9 তাতে সেই দাস নিজের প্রভু অব্রাহামের উরুর নীচে হাত দিয়ে সেই বিষয়ে শপথ করলেন।
Kwa hiyo mtumwa akaweka mkono wake jini ya paja la Abraham bwana wake, na akaapa kuhusiana na jambo hili.
10 ১০ পরে সেই দাস নিজের প্রভুর উটেদের মধ্য থেকে দশটা উট ও নিজের প্রভুর সব রকমের ভালো জিনিসপত্র হাতে নিয়ে চলে গেলেন, অরাম-নহরয়িম দেশে, নাহোরের নগরে যাত্রা করলেন।
Mtumwa akachukua ngamia kumi wa bwana wake na akaondoka. Akachukua pia aina zote za zawadi kutoka kwa bwana wake. Akaondoka na kwenda katika mkoa wa Aramu Naharaimu, mji wa Nahori.
11 ১১ আর সন্ধ্যাবেলায় যে দিনের স্ত্রীলোকের জল তুলতে বের হয়, সেই দিনের তিনি নগরের বাইরে কুয়োর কাছে উটদেরকে বসিয়ে রাখলেন
Akawapigisha magoti ngamia nje ya mji karibu na kisima cha maji. Ilikuwa jioni wakati ambao wanawake huenda kuchota maji.
12 ১২ তিনি বললেন, “হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, অনুরোধ করি, আজ আমার সামনে শুভফল উপস্থিত কর, আমার প্রভু অব্রাহামের প্রতি দয়া কর।
Kisha akasema, “Yahwe, Mungu wa bwana wangu Abraham, anijalie kufanikiwa leo na aoneshe agano la uaminifu kwa bwana wangu Abraham.
13 ১৩ দেখ, আমি এই সজল কুয়োর কাছে দাঁড়িয়ে আছি এবং এই নগরবাসীদের মেয়েরা জল তুলতে বাইরে আসছে;
Tazama, nimesimama hapa karibu na chemchemi ya maji na binti za watu wa mji wanakuja kuteka maji.
14 ১৪ অতএব যে মেয়েকে আমি বলব, আপনার কলসি নামিয়ে আমাকে জল পান করান, সে যদি বলে, পান কর, তোমার উটদেরকেও পান করাব, তবে তোমার দাস ইস্‌হাকের জন্য তোমার নিরূপিত মেয়ে সেই হোক; এতে আমি জানব যে, তুমি আমার প্রভুর প্রতি দয়া করলে।”
Na itokee hivi kwamba. Nikimwambia msichana, tafadhari tua mtungi wako ili niweze kunywa maji,' na akiniambia, 'Kunywa, na kwamba nitawanywesha ngamia wako pia,' huyo ndiye awe ambaye umemchagulia mtumwa wako Isaka. Kwa njia hii nitajua kuwa umeonesha agano la uaminifu kwa bwana wangu.”
15 ১৫ এই কথা বলতে না বলতে, দেখ, রিবিকা কলসি কাঁধে করে বাইরে আসলেন; তিনি অব্রাহামের নাহর নামক ভাইয়ের স্ত্রী মিল্কার ছেলে বথূয়েলের মেয়ে।
Ikawa kwamba hata kabla hajamaliza kuzungumza, tazama, Rebeka akaja akiwa na mtungi wake wa maji begani mwake. Rebeka alizaliwa na Bethueli mwana wa Milka, mke wa Nahori, ndugu yake na Abraham.
16 ১৬ সেই মেয়ে দেখতে বড়ই সুন্দরী এবং অবিবাহিতা ও পুরুষের পরিচয় অপ্রাপ্তা ছিলেন। তিনি কূপে নেমে কলসিতে জল ভরে উঠে আসছেন,
Msichana huyu alikuwa mzuri na alikuwa bikira. Hapana mwanaume aliye kuwa amekwisha lala naye. Akashuka kisimani na kuujaza mtungi wake, na kupanda juu.
17 ১৭ এমন দিনের সেই দাস দৌড়িয়ে এসে তাঁর সঙ্গে দেখা করে বললেন, “অনুরোধ করি, আপনার কলসি থেকে আমাকে কিছু জল পান করতে দিন।”
Kisha mtumwa yule akakimbia kumlaki yule msichana, na kusema, “Tafadhari nipatie maji kidogo ya kunywa kutoka katika mtungi wako.”
18 ১৮ তিনি বললেন, “মহাশয়, পান করুন;” এই বলে তিনি শীঘ্র কলশি হাতের ওপরে নামিয়ে তাঁকে পান করতে দিলেন।
Akasema, “kunywa tafadhari bwana wangu,” na kwa haraka akatua mtungi wake juu ya mkono wake, na akampatia maji ya kunywa.
19 ১৯ আর তাঁকে পান করাবার পর বললেন, “যতক্ষণ আপনার উটেদের জল পান শেষ না হয়, ততক্ষণ আমি ওদের জন্যও জল তুলব।”
Alipokuwa amemaliza kumpatia maji, akasema, “Nitachota maji kwa ajili ya ngamia wako pia, mpaka watakapomaliza kunywa.”
20 ২০ পরে তিনি শীঘ্র পাত্রে কলশির জল ঢেলে আবার জল তুলতে কুয়োর কাছে দৌড়ে গিয়ে তাঁর উটদের জন্য জল তুললেন।
Hivyo akaharakisha akamwaga maji yaliyokuwa mtungini kwenye chombo cha kunywshea mifugo, kisha akakimbia tena kisimani kuchota maji, na kuwanywesha ngamia wake wote.
21 ২১ তাতে সেই পুরুষ তাঁর প্রতি এক নজরে চেয়ে, সদাপ্রভু তাঁর যাত্রা সফল করেন কি না, তা জানার জন্য নীরব থাকলেন।
Yule mtu akamtazama msichana akiwa kimya kuona kama Yahwe amefanikisha njia yake au la.
22 ২২ উটেরা জল পান করার পর সেই পুরুষ অর্ধেক শেকল পরিমিত দুই হাতের সোনার নথ এবং দশ তোলা পরিমিত দুই হাতের সোনার বালা নিয়ে বললেন,
Ngamia walipomaliza kunywa maji, yule mtu akaleta pete ya pua ya dhahabu yenye uzito wa nusu shekeli, na bangili mbili za dhahabu kwa ajili ya mikono yake zenye uzito wa shekeli kumi,
23 ২৩ “আপনি কার মেয়ে? অনুরোধ করি, আমাকে বলুন, আপনার বাবার বাড়িতে কি আমাদের রাত কাটানোর জায়গা আছে?”
akamuuliza, “wewe ni binti wa nani? Niambie tafadhali, Je kuna nafasi nyumbani mwa baba yako kwa ajili yetu kupumzika usiku?”
24 ২৪ তিনি উত্তর করলেন, “আমি সেই বথূয়েলের মেয়ে, যিনি মিল্কার ছেলে, যাঁকে তিনি নাহোরের জন্য জন্ম দিয়েছিলেন।”
Akamwambia, “Mimi ni binti wa Bethueli mwana wa Milka, ambaye alimzaa kwa Nahori.”
25 ২৫ তিনি আরও বললেন, “খড় ও কলাই আমাদের কাছে যথেষ্ট আছে এবং রাত কাটাবার জায়গাও আছে।”
Akasema pia, “Tunayo malisho tele na chakula, na iko nafasi kwa ajili yako kulala usiku.”
26 ২৬ তখন সে ব্যক্তি মাথা নিচু করে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন,
Kisha yume mtu akainama chini na kumwabudu Yahwe.
27 ২৭ তিনি বললেন, “আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সদাপ্রভু ধন্য হোন, তিনি আমার কর্তার সঙ্গে নিজের দয়া ও সত্য ব্যবহার অস্বীকার করেননি; সদাপ্রভু আমাকেও পথঘটনাতে আমার কর্তার আত্মীয়দের বাড়িতে আনলেন।”
Akasema, “Abarikiwe Yahwe, Mungu wa bwana wangu Abraham, ambaye hakuacha agano lake la uaminifu na kweli yake mbele ya bwana wangu. Kwa vile Yahwe ameniongoza moja kwa moja kwenye nyumba ya ndugu zake bwana wangu.”
28 ২৮ পরে সেই মেয়ে দৌড়ে গিয়ে নিজের মায়ের ঘরের লোকদেরকে এই সব কথা জানালেন।
Kisha yule msichana akakimbia na kwenda kuwaeleza watu wa nyumba ya mama yake juu ya mambo yote haya.
29 ২৯ আর রিবিকার এক ভাই ছিলেন, তাঁর নাম লাবন; সেই লাবন বাইরে ঐ ব্যক্তির উদ্দেশ্যে কূপের কাছে দৌড়ে গেলেন।
Na sasa Rebeka alikuwa na kaka yake, jina lake aliitwa Labani. Labani akakimbia kwa yule mtu aliye kuwa nje barabarani karibu na kisima.
30 ৩০ নথ ও বোনের হাতে বালা দেখে এবং সেই ব্যক্তি আমাকে এই কথা বললেন, নিজের বোন রিবিকার মুখে এই শুনে, তিনি সেই পুরুষের কাছে গেলেন, আর দেখ, তিনি কুয়োর কাছে উটদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন;
Akisha kuona hereni ya puani pamoja na zile bangili kwenye mikono ya dada yake, na kusikia maneno ya Rebeka dada yake, “Hivi ndivyo yule mtu alicho niambia,” alikwenda kwa yule mtu, na, Tazama, alikuwa amesimama karibu na ngamia pale kisimani.
31 ৩১ আর লাবন বললেন, “হে সদাপ্রভুর আশীর্বাদপাত্র, আসুন, কেন বাইরে দাঁড়িয়ে আছেন? আমি তো ঘর এবং উটদের জন্যও জায়গা তৈরী করেছি।”
Labani akasema, “Njoo, wewe uliye barikiwa na Yahwe. Kwa nini umesimama nje? nimekwisha andaa nyumba, pamoja na mahali kwa ajili ya ngamia.”
32 ৩২ তখন ঐ লোক বাড়িতে ঢুকে উটদের সজ্জা খুললে তিনি উটদের জন্য খড় ও কলাই দিলেন এবং তাঁর ও তার সঙ্গী লোকদের পা ধোবার জল দিলেন।
Kwa hiyo yule mtu akaingia ndani ya nyumba na akashusha mizigo kutoka kwa wale ngamia. Ngamia wakapatiwa malisho na chakula, na maji yakatolewa kuosha miguu yake pamoja na miguu ya wale watu aliokuwa pamoja nao.
33 ৩৩ পরে তাঁর সামনে আহারের জিনিস রাখা হল, কিন্তু তিনি বললেন, “যা বলার না বলে আমি আহার করব না।” লাবন বললেন, “বলুন।”
Wakaandaa chakula mbele yake ale, lakini akasema, “Sitakula mpaka niseme kile ninacho paswa kusema.” Kwa hiyo Labani akmwambia, “Sema.”
34 ৩৪ তখন তিনি বলতে লাগলেন, “আমি অব্রাহামের দাস;”
Akasema, “Mimi ni mtumwa wa Abraham.
35 ৩৫ সদাপ্রভু আমার কর্তাকে প্রচুর আশীর্বাদ করেছেন, আর তিনি বড় মানুষ হয়েছেন এবং [সদাপ্রভু] তাঁকে ভেড়া ও পশুপাল এবং রূপা ও সোনা এবং দাস ও দাসী এবং উট ও গাধা দিয়েছেন।
Yahwe amembariki sana bwana wangu na amekuwa mtu mkuu. Amempatia mifugo na makundi ya wanyama, fedha, dhahabu, watumwa wa kiume na watumwa wa kike, pamoja na ngamia na punda.
36 ৩৬ আর আমার কর্তার স্ত্রী সারা বৃদ্ধ বয়সে তাঁর জন্য এক ছেলের জন্ম দিয়েছেন, তাঁকেই তিনি আপনার সব কিছু দিয়েছেন।
Sara, mke wa bwana wangu, alimzalia mwana bwana wangu alipokuwa mzee, na amempatia mwanawe kila kitu anachomiliki.
37 ৩৭ আর আমার কর্তা আমাকে শপথ করিয়ে বললেন, “আমি যাদের দেশে বাস করছি, তুমি আমার ছেলের জন্য সেই কনানীয়দের কোনো মেয়ে এন না;
Bwana wangu aliniapisha, akisema, “Usije ukampatia mwanangu mke kutoka kwa mabinti wa Wakanaani, ambao kwao nimefanya makazi.
38 ৩৮ কিন্তু আমার বাবার বংশের ও আমার আত্মীয়ের কাছে গিয়ে আমার ছেলের জন্য মেয়ে এন।”
Badala yake, lazima uende kwa familia ya baba yangu, na kwa ndugu zangu, na kupata mke kwa ajili ya mwanangu.'
39 ৩৯ তখন আমি কর্তাকে বললাম, “কি জানি, কোনো মেয়ে আমার সঙ্গে আসবে না।”
Nikamwambia bwana wangu, pengine mwanamke huyo asikubali kufuatana nami.'
40 ৪০ তিনি বললেন, “আমি যাঁর সামনে চলাফেরা করি সেই সদাপ্রভু তোমার সঙ্গে নিজের দূত পাঠিয়ে তোমার যাত্রা সফল করবেন; এবং তুমি আমার আত্মীয় ও আমার বাবার বংশ থেকে আমার ছেলের জন্য মেয়ে আনবে।
Lakini akaniambia, Yahwe, ambaye ninakwenda mbele yake, atatuma malaika wake pamoja nawe na atakufanikisha njia yako, kwamba utapata mke kwa ajili ya mwangu kutoka miongoni mwa ndugu zangu na kutoka katika ukoo wa baba yangu.
41 ৪১ তা করলে এই শপথ থেকে মুক্ত হবে; আমার আত্মীয়ের কাছে গেলে যদি তারা [মেয়ে] না দেয়, তবে তুমি এই শপথ থেকে মুক্ত হবে।”
Lakini utakuwa huru katika kiapo changu ikiwa utafika kwa ndugu zangu na wasikuruhusu kuja naye. Ndipo utakuwa huru katika kiapo changu.
42 ৪২ আর আজ আমি ঐ কূপের কাছে পৌছালাম, আর বললাম, “হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর,
Hivyo nimefika leo kisimani, na nikasema, 'O Yahwe, Mungu wa bwana wangu Abraham, tafadhari, ikiwa kweli umekusudia kuifanya safari yangu kuwa yenye kufanikiwa -
43 ৪৩ তবে দেখ, আমি এই কুয়োর কাছে দাঁড়িয়ে আছি; অতএব জল তুলতে আসার জন্য যে মেয়েকে আমি বলব, নিজের কলসি থেকে আমাকে কিছু জল পান করতে দিন,”
tazama niko hapa nimesimama karibu na kisima cha maji - na iwe kwamba binti ajaye kuchota maji, nitakaye mwambia, “Tafadhari unipatie maji kidoka kutoka kwenye mtungi wako ninywe,” mwanamke atakaye niabia,
44 ৪৪ তিনি যদি বলেন, “তুমিও পান কর এবং তোমার উটেদের জন্যও আমি জল তুলে দেব; তবে তিনি সেই মেয়ে হোন, যাঁকে সদাপ্রভু আমার কর্তার ছেলের জন্য মনোনীত করেছেন।”
“Kunywa, na nitakuchotea pia maji kwa ajili ya ngamia wako” - na awe ndiye ambaye wewe Yahwe, umemchagulia mtoto wa bwana wangu.”
45 ৪৫ এই কথা আমি মনে মনে বলতে না বলতে, দেখ, রিবিকা কলসি কাঁধে করে বাইরে আসলেন; পরে তিনি কূপে নেমে জল তুললে আমি বললাম, “অনুরোধ করি, আমাকে জল পান করান।”
Ikawa hata kabla sijamaliza kuzungumza moyoni mwangu, Tazama, Rebeka akaja na mtungi wake juu ya bega lake akashuka chini kisimani akachota maji. Hivyo nikamwambia, 'Tafadhari nipatie maji ninywe.'
46 ৪৬ তখন তিনি তাড়াতাড়ি কাঁধ থেকে কলসি নামিয়ে বললেন “পান করুন, আমি আপনার উটদেরকেও পান করাব।” তখন আমি পান করলাম; আর তিনি উটদেরকেও পান করালেন।
Ndipo kwa haraka alipoushusha mtungi wake begani mwake na akasema, 'Kunywa, na pia nitawapatia maji ngamia wak.' Kwa hiyo nikanywa, na akawanywesha ngamia pia.
47 ৪৭ পরে আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “আপনি কার মেয়ে?” তিনি উত্তর করলেন, “আমি বথূয়েলের মেয়ে, তিনি নাহোরের ছেলে, যাঁকে মিল্কা তাঁর জন্য জন্ম দিয়েছিলেন।” তখন আমি তাঁর নাকে নথ ও হাতে বালা পরিয়ে দিলাম।
Nikamuuliza na kusema, 'Wewe ni binti wa nani?' Akasema, 'Binti wa Bethueli, Mwana wa Nahori, ambaye Milka alizaa kwake.' Kisha nikamwekea pete puani mwake pamoja na bangili mikononi mwake.
48 ৪৮ আর মাথা নিচু করে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলাম এবং যিনি আমার কর্তার ছেলের জন্য তাঁর ভাইয়ের মেয়ে গ্রহণের জন্য আমাকে প্রকৃত পথে আনলেন, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুকে ধন্যবাদ করলাম।
Kisha nikainama chini nikamwabudu Yahwe, na kumbariki Yahwe, Mungu wa bwana wangu Abraham, ambaye ameniongoza katika njia sahihi kumpata binti wa ndugu za bwana wangu kwa ajili ya mwanawe.
49 ৪৯ অতএব আপনারা যদি এখন আমার কর্তার সঙ্গে দয়া ও সত্য ব্যবহার করতে রাজি হন, তা বলুন; আর যদি না হন, তাও বলুন; তাতে আমি ডান দিকে কিম্বা বাম দিকে ফিরতে পারব।
Kwa hiyo, ikiwa mko tayari kumfanyia rehema na kweli, niambieni. Lakini kama sivyo, niambieni, ili kwamba niweze kwenda upande wa kulia, au kushoto.”
50 ৫০ তখন লাবন ও বথুয়েল উত্তর করলেন, বললেন, “সদাপ্রভু থেকে এই ঘটনা হল, আমরা ভাল মন্দ কিছুই বলতে পারি না।
Ndipo Labani na Bethueli wakajibu na kusema, “Jambo hili limetoka kwa Yahwe; hatuwezi kusema kwako aidha neno baya au zuri.
51 ৫১ ঐ দেখুন, রিবিকা আপনার সামনে আছে; ওকে নিয়ে চলে যান; এ আপনার কর্তার ছেলের স্ত্রী হোক, যেমন সদাপ্রভু বলেছেন।”
Tazama, Rebeka yu mbele yako. Mchukue na uende, ili awe mke wa mtoto wa bwana wako, kama Yahwe alivyosema.”
52 ৫২ তাঁদের কথা শোনামাত্র অব্রামের দাস সদাপ্রভুর উদ্দেশ্যে মাটিতে নত হলেন।
Mtumwa wa Abraham aliposikia maneno yao, akainama mwenyewe chini ardhini kwa Yahwe.
53 ৫৩ পরে সেই দাস রূপার সোনার গয়না ও বস্ত্র বের করে রিবিকাকে দিলেন এবং তাঁর ভাইকে ও মাকে বহুমূল্য দ্রব্য দিলেন।
Mtumwa akaleta vipande vya fedha na vipande vya dhahabu, na nguo, akampatia Rebeka. Akampatia pia kaka yake na mama yake zawadi zenye thamani.
54 ৫৪ আর তিনি ও তাঁর সাথীরা ভোজন পান করে সেখানে রাত কাটালেন; পরে তাঁরা সকালে উঠলে তিনি বললেন, “আমার কর্তার কাছে আমাকে যেতে দিন।”
Kisha yeye na watu aliokuwa nao wakala na kunywa. wakakaa pale mpaka usiku, na walipoamka asubuhi, akasema, Niruhusuni niende kwa bwana wangu.”
55 ৫৫ তাতে রিবিকার ভাই ও মা বললেন, “মেয়েটী আমাদের কাছে কিছু দিন থাকুক, কমপক্ষে দশ দিন থাকুক, পরে যাবে।”
Kaka yake na mama yake wakasema, mwache binti abaki nasi kwa siku chache zingine, angalau siku kumi. baada ya hapo anaweza kwenda.”
56 ৫৬ কিন্তু তিনি তাঁদেরকে বললেন, “আমাকে দেরী করাবেন না কারণ সদাপ্রভু আমার যাত্রা সফল করলেন; আমাকে বিদায় করুন; আমি নিজ কর্তার কাছে যাই।”
Lakini akawambia, msinizuie, kwa kuwa Yahwe amefanikisha njia yangu. Niruhusuni niende kwa bwana wangu.”
57 ৫৭ তাকে তাঁরা বললেন, “আমার মেয়েকে ডেকে তাকে সামনে জিজ্ঞাসা করি।”
Wakasema, “Tutamwita binti na kumuuliza.”
58 ৫৮ পরে তাঁরা রিবিকাকে ডেকে বললেন, “তুমি কি এই ব্যক্তির সঙ্গে যাবে?” তিনি বললেন, “যাব।”
Kwa hiyo wakamwita Rebeka na kumuuliza, “Je utakwenda na mtu huyu?” Akajibu, “Nitakwenda.”
59 ৫৯ তখন তাঁরা নিজেদের বোন রিবিকার কাছে ও তাঁর ধাত্রীকে এবং অব্রাহামের দাসকে ও তাঁর লোকদেরকে বিদায় করলেন।
Kwa hiyo wakampeleka dada yao Rebeka, pamoja na watumishi wake wa kike, kwenda njiani pamoja na mtumishi wa Abraham na watu wake.
60 ৬০ আর রিবিকাকে আশীর্বাদ করে বললেন, “তুমি আমাদের বোন, হাজার হাজার অযুতের মা হও; তোমার বংশ নিজের শত্রুর পুরদ্বার অধিকার করুক।”
Wakambarikia Rebeka, na wakamwambia, “Ndugu yetu, na uwe mama wa maelfu na wa makumi elfu, uzao wako upate kumiliki lango la wale wanao wachukia.”
61 ৬১ পরে রিবিকা ও তাঁর দাসীরা উঠলেন এবং উটে চড়ে সেই মানুষের পিছনে গেলেন। এই ভাবে সেই দাস রিবিকাকে নিয়ে চলে গেলেন।
Kisha Rebeka akasimama, yeye na watumishi wake kwa hesabu ya ngamia, na wakamfuata yule mtu. Hivyo watumishi wakamchukua Rebeka, na wakaenda zao.
62 ৬২ আর ইসহাক বের-লহয়-রয়ী নামক জায়গায় গিয়ে ফিরে এসেছিলেন, কারণ তিনি দক্ষিণ দেশে বাস করছিলেন।
Nyakati hizo Isaka alikuwa anakaa katika Negebu, na alikuwa tu amerejea kutoka Beerlahairoi.
63 ৬৩ ইসহাক সন্ধ্যাবেলায় ধ্যান করতে ক্ষেত্রে গিয়েছিলেন, পরে চোখ তুলে দেখলেন, আর দেখ, উট আসছে।
Isaka akaenda kutafakari shambani jioni. Alipotazama akaona, natazama, kulikuwa na ngamia wakija!
64 ৬৪ আর রিবিকা চোখ তুলে যখন ইসহাককে দেখলেন, তখন উট থেকে নামলেন।
Rebeka akatazama na alipomwona Isaka, akaruka kutoka kwenye ngamia.
65 ৬৫ সেই দাসকে জিজ্ঞাসা করলেন, “আমাদের সঙ্গে দেখা করতে ক্ষেত্রের মধ্য দিয়ে আসছেন, ঐ লোকটি কে?” দাস বললেন, “উনি আমার কর্তা” তখন রিবিকা ঘোমটা দিয়ে নিজেকে ঢাকলেন।
Akamwambia mtumwa, “mtu huyo ni nani anaye tembea shambani akija kutupokea?” Mtumwa akasema, “Ni bwana wangu.” Hivyo Rebeka akachukua shela yake akajifunika.
66 ৬৬ পরে সেই দাস ইসহাককে আপনার করা সমস্ত কাজের বিবরণ বললেন।
Mtumwa akamwambia Isaka mambo yote ambayo amefanya.
67 ৬৭ তখন ইসহাক রিবিকাকে গ্রহণ করে সারা মায়ের তাঁবুতে নিয়ে গিয়ে তাকে বিয়ে করলেন এবং তাকে প্রেম করলেন। তাতে ইসহাক মায়ের মৃত্যুর শোক থেকে সান্ত্বনা পেলেন।
Kisha Isaka akamleta katika hema ya Sara mama yake na akamchukua Rebeka, na akawa mke wake, na akampenda. Kwa hiyo Isaka akafarijika baada ya kifo cha mama yake.

< আদিপুস্তক 24 >