< আদিপুস্তক 23 >

1 সারার বয়স একশো সাতাশ বছর হয়েছিল; সারার জীবনকাল এত বছর।
Saratu ta yi shekara ɗari da ashirin da bakwai a duniya.
2 পরে সারা কনান দেশে কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার জন্য শোক ও কাঁদতে আসলেন।
Ta rasu a Kiriyat Arba (wato, Hebron) a ƙasar Kan’ana, Ibrahim kuwa ya tafi ya yi makokin Saratu, yana kuka saboda ita.
3 পরে অব্রাহাম নিজের মৃত স্ত্রীর সামনে থেকে উঠে গিয়ে হেতের সন্তানদের বললেন,
Sai Ibrahim ya tashi daga gefen matarsa da ta mutu, ya yi magana da Hittiyawa. Ya ce,
4 “আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিন; যেন আমি আমার সামনে আমার মৃত স্ত্রীকে কবর দিই।”
“Ni baƙo ne, kuma baƙo a cikinku. Ku sayar mini da wani wuri yă zama wurin binnewa a nan, domin in binne mataccena.”
5 তখন হেতের ছেলেরা অব্রাহামকে উত্তর দিলেন,
Hittiyawa suka ce wa Ibrahim,
6 “হে প্রভু, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃত স্ত্রীকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার পছন্দের কবরে রাখুন, আপনার মৃত স্ত্রীকে কবর দেবার জন্য আমাদের কেউ নিজ কবর অস্বীকার করবে না”
“Ranka yă daɗe, ka saurare mu. Kai babban yerima ne a cikinmu. Ka binne mataccenka a kabari mafi kyau na kaburburanmu. Babu waninmu da zai hana ka kabarinsa don binne mataccenka.”
7 তখন অব্রাহাম উঠে সেই দেশের লোকদের, অর্থাৎ হেতের ছেলেদের কাছে নত হলেন,
Sai Ibrahim ya tashi ya rusuna a gaban mutanen ƙasar, wato, Hittiyawan.
8 তিনি সম্ভাষণ করে বললেন, “আমার সামনে থেকে আমার মৃত স্ত্রীকে কবরে রাখতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের ছেলে ইফ্রোণের কাছে অনুরোধ করুন;
Ya ce musu, “In kuna so in binne mataccena, sai ku ji ni, ku roƙi Efron ɗan Zohar a madadina
9 তাঁর ক্ষেত্রের শেষপ্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারের জন্য তিনি আমাকে তাই দিন; সম্পূর্ণ মূল্য নিয়ে দিন।”
domin yă sayar mini da kogon Makfela, wanda yake nasa, wannan da yake a ƙarshen filinsa. Ku ce masa yă sayar mini a cikakken farashi, yă zama mallakata domin makabarta tsakaninku.”
10 ১০ তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তাঁদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করলেন,
Efron mutumin Hitti yana zaune a cikin mutanensa, sai ya amsa wa Ibrahim a kunnuwan dukan Hittiyawa waɗanda suka zo ƙofar birni.
11 ১১ “হে আমার প্রভু, তা হবে না, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও সেখানকার গুহা আপনাকে দান করলাম; আমি নিজ জাতির সন্তানদের সামনেই আপনাকে তা দিলাম, আপনার মৃত স্ত্রীকে কবর দিন।”
Ya ce, “A’a, ranka yă daɗe, ka ji ni, na ba ka filin, na kuma ba ka kogon da yake cikinsa. Na ba ka shi a gaban mutanena. Ka binne mataccenka.”
12 ১২ তখন অব্রাহাম সেই দেশের লোকদের সামনে নত হলেন,
Ibrahim ya sāke rusuna a gaban mutanen ƙasar
13 ১৩ আর সেই দেশের সকলের সামনে ইফ্রোণকে বললেন, “যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার কাছে তা গ্রহণ করুন, পরে আমি সে জায়গায় আমার মৃত স্ত্রীকে কবর দেব।”
ya ce wa Efron a kunnuwansu, “Ka ji, in ka yarda. Zan biya farashin filin. Ka karɓa daga gare ni don in iya binne mataccena a can.”
14 ১৪ তখন ইফ্রন উত্তর দিয়ে অব্রাহামকে বললেন,
Efron ya ce wa Ibrahim,
15 ১৫ “হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য মাত্র চারশো শেকল রূপা; এতে আপনার ও আমার কি এসে যায়? আপনি নিজ মৃত স্ত্রীকে কবর দিন।”
“Ka saurare ni, ranka yă daɗe; darajan filin ya kai shekel ɗari huɗu na azurfa, amma mene ne wannan a tsakanina da kai? Ka binne mataccenka.”
16 ১৬ তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রূপার কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রূপা তুলে ইফ্রনকে দিলেন।
Ibrahim ya yarda da sharuɗan Efron, sai ya auna masa farashin da ya faɗa a kunnuwan Hittiyawa, shekel ɗari huɗu na azurfa, bisa ga ma’aunin da’yan kasuwa suke amfani da shi a lokacin.
17 ১৭ এই ভাবে মম্রির সামনে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত, সেখানকার গুহা ও সেই ক্ষেতের গাছগুলি, তার চারদিকের অন্তর্গত গাছগুলি,
Ta haka filin Efron a Makfela kusa da Mamre, wato, filin da kogon a cikinsa, da kuma dukan itatuwan da suke cikin iyakoki filin, aka
18 ১৮ এই সব কিছু হেতের সন্তানদের সামনে, তাঁর নগরের দরজায় প্রবেশকারী সকলের সামনে, অব্রাহামের নিজের অধিকার স্থির করা হল।
ba wa Ibrahim a matsayin mallakarsa a gaban dukan Hittiyawa waɗanda suka zo ƙofar birnin.
19 ১৯ তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থাৎ হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন।
Bayan wannan Ibrahim ya binne matarsa Saratu a kogon a filin Makfela kusa da Mamre (wanda yake a Hebron) a ƙasar Kan’ana.
20 ২০ এই ভাবে কবরস্থানের অধিকারের জন্য সেই ক্ষেত্রে ও সেখানকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানদের মাধ্যমে স্থির করা হল।
Da filin da kuma kogon da yake cikinsa, Hittiyawa suka tabbatar wa Ibrahim a matsayin makabarta.

< আদিপুস্তক 23 >