< আদিপুস্তক 21 >

1 সদাপ্রভু নিজের কথা অনুযায়ী সারার যত্ন নিলেন; সদাপ্রভু যা বলেছেন, সারার প্রতি তাই করলেন।
Yahwe akamsikiliza Sara kwa umakini kama alivyo kuwa amemwambia, Yahwe akamfanyia Sara kama alivyo kuwa amemwahidi.
2 সারা গর্ভবতী হয়ে ঈশ্বরের বলা নির্দিষ্ট দিনের অব্রাহামের বৃদ্ধ বয়সে তাঁর জন্য একটি ছেলের জন্ম দিলেন।
Sara akachukua mimba na akamzalia Abraham mtoto wa kiume katika uzee wake, katika muda ule ule ambao Mungu alikuwa amemwambia.
3 অব্রাহাম সারার গর্ভজাত নিজের ছেলের নাম ইস্‌হাক অর্থাৎ হাস্য, রাখলেন।
Abraham akamwita jina mwanawe, ambaye alizaliwa kwake, na Sara, Isaka.
4 পরে ঐ ছেলে ইস্‌হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাঁর ত্বকছেদ করলেন।
Abraham akamtahiri mwanawe Isaka alipofikisha siku nane, kama vile Mungu alivyokuwa amemwagiza.
5 যখন ইসহাকের জন্ম হয়, তখন অব্রাহামের একশো বছর বয়স ছিল।
Abraham alikuwa na umri wa miaka mia moja wakati mwanawe Isaka anazaliwa kwake.
6 আর সারা বললেন, “ঈশ্বর আমাকে হাঁসালেন; যে কেউ এটা শুনবে, সে আমার সঙ্গে হাসবে।”
Sara akasema, “Mungu amenifanya nicheke; kila mtu atakaye sikia atacheka pamoja na nami.”
7 তিনি আরও বললেন, “সারা শিশুদেরকে স্তন পান করাবে, এমন কথা অব্রাহামকে কে বলতে পারত? কারণ আমি তাঁর বৃদ্ধ বয়সে তাঁর জন্য ছেলের জন্ম দিলাম!”
Pia akasema, “Nani angesema kwa Abraham kwamba Sara atalea mtoto, na sasa kweli nimemzalia mtoto wakiume katika uzee wake!”
8 পরে বালকটি বড় হয়ে স্তন পান ত্যাগ করল এবং যে দিন ইস্‌হাক স্তন পান ত্যাগ করল, সেই দিন অব্রাহাম মহাভোজ প্রস্তুত করলেন।
Mtoto akakua na akaachishwa kunyonya, na Abraham akafanya sherehe kubwa katika siku ambayo Isaka aliachishwa.
9 আর মিস্রীয়া হাগার অব্রাহামের জন্য যে ছেলের জন্ম দিয়েছিল, সারা তাকে ঠাট্টা করতে দেখলেন।
Sara akamwona mwana wa Hajiri Mmisri, ambaye alikuwa amezaliwa kwa Abraham, akidhihaki.
10 ১০ তাতে তিনি অব্রাহামকে বললেন, “তুমি ঐ দাসীকে ও ওর ছেলেকে তাড়িয়ে দাও; কারণ আমার ছেলে ইস্‌হাকের সঙ্গে ঐ দাসীর ছেলে উত্তরাধিকারী হবে না।”
Kwa hiyo akamwambia Abraham, “Mfukuze huyu mwanamke huyu mtumwa pamoja na mtoto wake: kwa kuwa mtoto huyu wa mwanamke mtumwa hawezi kuwa mrithi pamoja na mwanangu Isaka.”
11 ১১ এই কথায় অব্রাহাম নিজের ছেলের কারণে অতি দুঃখিত হলেন।
Jambo hili likamuhuzunisha sana Abraham kwa sababu ya mwanawe.
12 ১২ কিন্তু ঈশ্বর অব্রাহামকে বললেন, “ঐ বালকের কারণে ও তোমার ঐ দাসীর কারণে দুঃখিত হয়ো না; সারা তোমাকে যা বলছে, তার সেই কথা শোন; কারণ ইস্‌হাকের মাধ্যমে তোমার বংশ আখ্যাত হবে।
Lakini Mungu akamwambia Abraham, “Usihuzunike kwa sababu ya kijana huyu, na kwa sababu ya mwanamke huyu mtumwa wako. Sikiliza maneno asemayo Sara juu ya jambo hili, kwa sababu itakuwa kupitia Isaka kwamba uzao wako utaitwa.
13 ১৩ আর ঐ দাসীর ছেলে থেকেও আমি এক জাতি তৈরী করব, কারণ সে তোমার বংশীয়।”
Nitamfanya pia mtoto wa mjakazi kuwa taifa, kwa sababu ni uzao wako.”
14 ১৪ পরে অব্রাহাম ভোরবেলায় উঠে রুটি ও জলের থলি নিয়ে হাগারের কাঁধে দিয়ে ছেলেটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। তাতে সে চলে গিয়ে বের-শেবা মরুপ্রান্তে ঘুরে বেড়াল।
Abraham akaamka asubuhi na mapema, akachukua mkate na kiriba cha maji, akampatia Hajiri, akiweka juu ya bega lake. Akamtoa kijana akampatia Hajiri na akawaondoa. Hajiri akaondoka akapotea katika jangwa la Beerisheba.
15 ১৫ যখন থলির জল শেষ হল, তাতে সে এক ঝোপের নীচে ছেলেটিকে ফেলে রাখল;
Maji yalipokwisha kwenye kiriba akamtelekeza kijana katika moja ya vichaka.
16 ১৬ তারপর সে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বসল, কারণ সে বলল, “ছেলেটির মৃত্যু আমি দেখব না।” আর সে তার কাছ থেকে দূরে বসে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগল।
Kisha akaondoka, na akakaa umbali kidogo na yule kijana, umbali kama wa kutupa mshale, kwa vile alisema, “Na nisitazame kifo cha mtoto.” Alipokuwa amekaa kumkabili, akapaza sauti yake akalia.
17 ১৭ ঈশ্বর ছেলেটির বর শুনলেন; এবং ঈশ্বরের দূত আকাশ থেকে ডেকে হাগারকে বললেন, “হাগার, তোমার কি হল? ভয় কর না, ছেলেটি যেখানে আছে, ঈশ্বর সেখান থেকে তার রব শুনলেন;
Mungu akasikia kilio cha kijana, na malaika wa Mungu akamwita Hajiri kutoka mbinguni, akamwambia, “Nini kinakusumbua? Usiogope, kwa kuwa Mungu amesikia kilio cha kijana mahali alipo.
18 ১৮ তুমি ওঠ, ছেলেটিকে তোলো এবং তাকে উত্সাহ দাও; কারণ আমি তার মধ্যে দিয়ে এক মহাজাতি তৈরী করব।”
Inuka msimamishe mtoto, na umtie moyo; kwa kuwa nitamfanya kuwa taifa kubwa.”
19 ১৯ তখন ঈশ্বর তার চোখ খুলে দিলেন এবং সে এক জলের কুয়ো দেখতে পেল। সে সেখানে গিয়ে জলের থলিতে জল ভরে ছেলেটিকে পান করাল।
Kisha Mungu akayafunua macho ya Hajiri, natazama akaona kisima cha maji. Akaenda akajaza kiriba maji, na akampatia kijana akanywa.
20 ২০ পরে ঈশ্বর ছেলেটির সঙ্গে ছিলেন এবং সে বড় হয়ে উঠল। সে মরুভূমি থেকে ধনুকধারী হয়ে উঠল।
Mungu akawa pamoja na kijana, na akakua. Akaishi jangwani akawa mwindaji.
21 ২১ সে পারন প্রান্তরে বাস করল এবং তার মা তার বিয়ের জন্য মিশর দেশ থেকে একটি মেয়ে আনল।
Akaishi katka jangwa la Parani, na mama yake akampatia mke kutoka Misri.
22 ২২ ঐ দিনের অবীমেলক এবং তাঁর সেনাপতি ফীখোল অব্রাহামকে বললেন, “আপনি যা কিছু করেন, সে সব কিছুতেই ঈশ্বর আপনার সঙ্গী।”
Ikawa kwamba katika wakati ule Abimeleki na Fikoli kamanda wa jeshi lake akamwambia Abraham, akisema, “Mungu yuko pamoja na wewe katika yote uyatendayo.
23 ২৩ “অতএব আপনি এখন এই জায়গায় ঈশ্বরের দিব্যি করে আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার ছেলে ও বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না; আমি আপনার যেমন চুক্তির প্রতি বিশ্বস্ততা করেছি, আপনিও আমার প্রতি ও আপনার বাসস্থান এই দেশের প্রতি সেরকম চুক্তির প্রতি বিশ্বস্ততা করবেন।”
Sasa niapie kwa Mungu kwamba hutanifanyia baya, wala mwanangu, wala uzao wangu. Onesha kwangu na kwa nchi ambayo umekuwa ukikaa agano lile lile la uaminifu ambalo nimekuonesha wewe.”
24 ২৪ তখন অব্রাহাম বললেন, “শপথ করব।”
Abraham akasema, “Nina apa.”
25 ২৫ কিন্তু অবীমেলকের দাসেরা একটি জলপূর্ণ কূপ সবলে অধিকার করেছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অভিযোগ করলেন।
Abraham pia akamlalamikia Abimeleki kuhusu kisima cha maji ambacho watumishi wa Abimeleki wamekinyang'anya.
26 ২৬ অবীমেলক বললেন, “এই কাজ কে করেছে, তা আমি জানি না; আপনিও আমাকে জানাননি এবং আমিও কেবল আজ এ কথা শুনলাম।”
Abimeleki akasema, “Sijui ni nani amefanya jambo hili. Hukuniambia mapema; na sijalisikia ila leo hii.”
27 ২৭ পরে অব্রাহাম ভেড়া ও গরু নিয়ে অবীমেলককে দিলেন এবং উভয়ে একটি নিয়ম তৈরী করলেন।
Kwa hiyo Abraham akachukua kondoo na ng'ombe maksai akampatia Abimeleki, na wawili hawa wakafanya agano.
28 ২৮ আর অব্রাহাম পাল থেকে সাতটা বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন।
Kisha Abraham akatenga wanakondoo wa kike saba pekeyao.
29 ২৯ অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি অর্থে এই সাত বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন?”
Abimeleki akamwambia Abraham, “Nini maana ya hawa wanakondoo wa kike saba ambao umewatenga pekeyao?”
30 ৩০ তিনি বললেন, “আমি যে এই কুয়ো খুঁড়েছি, তাঁর প্রমাণের জন্য আমার থেকে এই সাত বাচ্চা ভেড়া আপনাকে গ্রহণ করতে হবে।”
Akajibu, “Hawa wanakondoo wa kike saba utawapokea kutoka mkonono mwangu, ili kwamba uwe ushahidi kwangu, kuwa nichimba kisima hiki.”
31 ৩১ এজন্য তিনি সে জায়গার নাম বের-শেবা [শপথের কুয়ো] রাখলেন, কারণ সেই জায়গায় তাঁরা উভয়ে শপথ করলেন।
Kwa hiyo akaita mahali pale Beerisheba, kwa sababu mahali pale wote wawili wali apa kiapo.
32 ৩২ এই ভাবে তাঁরা বের-শেবাতে নিয়ম তৈরী করলেন এবং পরে অবীমেলক ও তাঁর সেনাপতি ফীখোল উঠে পলেষ্টীয়দের দেশে ফিরে গেলেন।
Walifanya agano hapo Bersheba, kisha Abimeleki na Fikoli, amiri wa jeshi, wakarudi katika nchi ya Wafilisti.
33 ৩৩ পরে অব্রাহাম বের-শেবায় ঝাউগাছ রোপণ করে সেই জায়গায় অনন্তকালস্থায়ী ঈশ্বর সদাপ্রভুর নামে উপাসনা করলেন।
Abraham akapanda mti wa mkwaju katika Beerisheba. Na pale akamwabudu Yahwe, Mungu wa milele.
34 ৩৪ অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন বাস করলেন।
Abraham akasalia kuwa mgeni katika nchi ya Wafilisti kwa siku nyingi.

< আদিপুস্তক 21 >