< আদিপুস্তক 20 >

1 আর অব্রাহাম সেখান থেকে দক্ষিণ দেশে যাত্রা করে কাদেশ ও শূরের মাঝখানে থাকলেন ও গবারে বাস করলেন।
Abrahamu anachokako kumeneko napita ku Negevi ndipo anakakhala ku dziko la Gerari, limene lili pakati pa mzinda wa Kadesi ndi mzinda wa Suri. Anakhala ku Gerari kwa kanthawi,
2 আর অব্রাহাম নিজের স্ত্রী সারার বিষয়ে বললেন, “এ আমার বোন” তাতে গবারের রাজা অবীমেলক লোক পাঠিয়ে সারাকে গ্রহণ করলেন।
ndipo Abrahamu ankawawuza za Sara kuti, “Iyeyu ndi mlongo wanga.” Choncho Abimeleki, mfumu wa ku Gerari anamutenga Sara uja.
3 কিন্তু রাতে ঈশ্বর স্বপ্নে অবীমেলকের কাছে এসে বললেন, “দেখ, ঐ যে নারীকে গ্রহণ করেছ, তার জন্য তোমার মৃত্যু হবে, কারণ সে একজন লোকের স্ত্রী।”
Koma usiku, Mulungu anafika kwa Abimeleki kutulo nati, “Ufatu iwe chifukwa cha mkazi amene watengayu popeza ndi wokwatiwa.”
4 তখন অবীমেলক তাঁর কাছে যাননি; তাই তিনি বললেন, “প্রভু, যে জাতি নির্দোষ, তাকেও কি আপনি হত্যা করবেন?”
Nthawi imeneyi nʼkuti Abimeleki asanamukhudze mkaziyo, kotero kuti anati, “Ambuye, kodi mudzawonongadi mtundu wolungama?
5 সেই ব্যক্তি কি আমাকে বলেনি, এ আমার বোন? এবং সেই স্ত্রীও কি বলেনি, এ আমার ভাই? আমি যা করেছি, তা হৃদয়ের সরলতায় ও হাতের নির্দোষতায় করেছি।
Kodi Abrahamu sanandiwuze kuti iyeyu ndi mlongo wake? Ndiponso mkaziyu ankanena kuti Abrahamu ndi mlongo wake. Choncho ine pochita izi, ndinkachita moona mtima ndiponso mopanda chinyengo.”
6 তখন ঈশ্বর স্বপ্নে তাঁকে বললেন, “তুমি হৃদয়ের সরলতায় এ কাজ করেছ, তা আমিও জানি এবং আমার বিরুদ্ধে পাপ করতে আমি তোমাকে বারণ করলাম; এই জন্য তাকে স্পর্শ করতে দিলাম না।
Tsono kumaloto komweko Mulungu anati kwa iye, “Inde ndikudziwa kuti wachita izi moona mtima, ndipo Ine sindinafune kuti undichimwire. Nʼchifukwa chake sindinakulole kuti umukhudze.
7 অতএব, সেই ব্যক্তির স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে এটা জেনে রাখ, তুমি ও তোমরা সকলেই নিশ্চয় মরবে।”
Tsopano kabwezere mkaziyo kwa mwamuna wake. Iyeyu ndi mneneri, ndipo adzakupempherera kuti ukhale ndi moyo. Koma ukapanda kukamupereka, udziwiretu kuti udzafa pamodzi ndi onse a pa banja pako.”
8 অবীমেলক খুব সকালে উঠে নিজের সব দাসকে ডেকে ঐ সমস্ত বিবরণ তাদেরকে বললেন; তাতে তারা খুব ভয় পেল।
Mmamawa mwake Abimeleki anayitanitsa akuluakulu ake onse, ndipo atawafotokozera zimene zinachitika, iwo aja anachita mantha kwambiri.
9 পরে অবীমেলক অব্রাহামকে ডেকে বললেন, “আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্রস্ত করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন।”
Kenaka Abimeleki anayitana Abrahamu ndipo anati, “Kodi wachita chiyani? Ndakulakwira chiyani kuti undibweretsere ine pamodzi ndi anthu anga chilango chachikulu chotere? Wandichitira zinthu zimene sizinayenera kuchitika.”
10 ১০ অবীমেলক অব্রাহামকে বললেন, “আপনি কি দেখেছিলেন যে, এমন কাজ করলেন?”
Ndipo Abrahamu anafunsa Abimeleki kuti, “Chifukwa chiyani wachita zimenezi?”
11 ১১ তখন অব্রাহাম বললেন, “আমি ভেবেছিলাম, এই জায়গায় নিশ্চয় ঈশ্বর ভয় নেই, তাই এরা হয়তো আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।
Abrahamu anayankha nati, “Ndinkaganiza kuti kuno kulibiretu munthu woopa Mulungu. Ndiye ndimati mwina adzandipha chifukwa cha mkazi wanga.
12 ১২ আর সে অবশ্যই আমার বোন, সে আমার বাবার মেয়ে কিন্তু মায়ের নয়, পরে আমার স্ত্রী হল।
Komabe kunena zoona, iyeyu ndi mlongo wangadi, mwana wamkazi wa abambo anga ngakhale kuti si ife a mayi mmodzi. Tsono akhoza kukhala mkazi wanga.
13 ১৩ যখন ঈশ্বর আমাকে বাবার বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন তখন আমি তাকে বলেছিলাম, তুমি আমার প্রতি তোমার এই দয়া করতে হবে, আমরা যে সমস্ত জায়গায় যাব আমার সম্মন্ধে বলবে, এ আমার ভাই।”
Ndiye pamene Mulungu anati ndichoke ku nyumba ya abambo anga, ndinawuza mkazi wangayu kuti, ‘Kuti uwonetse kuti ndiwe mkazi wokoma mtima, uziwuza anthu kulikonse kumene tingapite kuti ndine mlongo wako.’”
14 ১৪ তখন অবীমেলক ভেড়া, গরু ও দাস দাসী এনে অব্রাহামকে দান করলেন এবং তাঁর স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন;
Tsono Abimeleki anapereka nkhosa, ngʼombe ndi antchito aamuna ndi aakazi kwa Abrahamu. Ndipo anamubwezeranso Abrahamu Sara, mkazi wake.
15 ১৫ অবীমেলক বললেন, “দেখুন, আমার দেশ আপনার সামনে আছে আপনার যেখানে ইচ্ছা সেখানে বাস করুন।”
Tsono Abimeleki anati kwa Abrahamu, “Dziko langa ndi limene ukulionali; ukhale paliponse pamene ufuna.”
16 ১৬ আর তিনি সারাকে বললেন, “দেখুন, আমি আপনার ভাইকে হাজার টুকরো রূপা দিলাম; দেখুন, আপনার সঙ্গী সকলের কাছে তা আপনার চোখের আবরণ স্বরূপ; সব বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হল।”
Ndipo kwa Sara, iye anati, “Ndikumupatsa mlongo wakoyu makilogalamu khumi ndi awiri a siliva kutsimikiza kuti iwe ndi wosalakwa pamaso pa onse amene ali ndi iwe; ulibedi mlandu.”
17 ১৭ পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাঁর স্ত্রীকে ও তাঁর দাসীদেরকে সুস্থ করলেন; তাতে তারা প্রসব করল।
Tsono Abrahamu anapemphera kwa Mulungu ndipo Mulunguyo anachiritsa Abimeleki, mkazi wake pamodzi ndi adzakazi ake kuti athenso kubereka ana.
18 ১৮ কারণ অব্রাহামের স্ত্রী সারার জন্য সদাপ্রভু অবীমেলকের পরিবারে সমস্ত গর্ভ রোধ করেছিলেন।
Paja Yehova nʼkuti atatseka akazi onse a mʼbanja la Abimeleki kuti asabereke ana chifukwa cha Sara, mkazi wa Abrahamu.

< আদিপুস্তক 20 >