< আদিপুস্তক 18 >

1 পরে সদাপ্রভু মম্রির এলোন বনের কাছে তাঁকে দর্শন দিলেন। তিনি দিনের গরমের দিনের তাঁবুর দুয়ারের মুখে বসেছিলেন; চোখ তুলে দেখলেন।
Yahwe alimtokea Abraham katika Mialoni ya Mamre, alipokua ameketi mlangoni pa hema wakati wa jua.
2 আর দেখ, তিনটে পুরুষ সামনে দাঁড়িয়ে ছিল। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁবুর দুয়ারের মুখে থেকে তাঁদের কাছে দৌড়ে গিয়ে মাটিতে প্রণাম করলেন।
Akatazama juu na, tazama, akaona wanaume watatu wamesimama mbele yake. Alipo waona, alikimbia kupitia mlango wa hema kuwalaki na kuinama chini hadi ardhini.
3 তিনি বললেন, “হে প্রভু, অনুরোধ করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তবে আপনার এই দাসের কাছ থেকে যাবেন না।
Akasema, “Bwana, kama nimepata upendelea machoni pako, nakuomba usinipite na kuniacha mtumishi wako.
4 অনুরোধ করি, অল্প জল এনে দিই, আপনারা পা ধুয়ে এই গাছের তলায় বিশ্রাম করুন।
Naomba maji kidogo yaletwe, mnawe miguu yenu, na mjipumzishe chini ya mti.
5 কিছু খাবার এনে দিই, তা দিয়ে প্রাণ তৃপ্ত করুন, পরে নিজের পথে এগিয়ে যাবেন; কারণ এরই জন্য নিজের দাসের কাছে এসেছেন।” তখন তাঁরা বললেন, “যা বললে, তাই কর।”
Nami acha nilete chakula kidogo, ili kwamba mjiburudishe wenyewe. Ndipo baadae mwaweza kwenda zenu, kwa kuwa mmekuja kwa mtumishi wenu.” Nao wakasema, “Fanya kama ulivyo sema.”
6 তাতে অব্রাহাম তাড়াতাড়ি করে তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, “শীঘ্র 21 কিলো উত্তম ময়দা নিয়ে মেখে গোলা বানিয়ে রুটি তৈরী কর।”
Kisha Abraham akaenda upesi hemani kwa Sara, na akasema, “Harakisha, chukua vipimo vitatu vya unga safi, uukande, na fanya mkate.”
7 পরে অব্রাহাম দৌড়িয়ে গিয়ে পশুপাল থেকে উৎকৃষ্ট কোমল এক বাছুর নিয়ে দাসকে দিলে সে তা তাড়াতাড়ি রান্না করল।
Kisha Abraham akakimbia kundini, akachukua ndama wa ng'ombe aliye laini na mzuri, na akampatia mtumishi na kwa haraka akamwandaa.
8 তখন তিনি দই, দুধ ও রান্না মাংস নিয়ে তাঁদের সামনে দিলেন এবং তাঁদের কাছে বৃক্ষ তলায় দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন।
Akatwaa siagi na maziwa na ndama aliye kwisha andaliwa, na akaweka chakula mbele yao, naye akasimama karibu nao chini ya mti wakati wanakula.
9 আর তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তোমার স্ত্রী সারা কোথায়?” তিনি বললেন, “দেখুন, তিনি তাঁবুতে আছেন।”
Wakamwambia, “Mke wako Sara yuko wapi?” akajibu. “pale hemani.”
10 ১০ তিনি বললেন, “বসন্তকালে আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব; আর দেখ, তোমার স্ত্রী সারার এক ছেলে হবে।” এই কথা সারা দরজার পিছনে থেকে শুনলেন।
akasema, “Hakika nitarejea kwako majira ya machipuko, na tazama Sara mkeo atakuwa na mtoto wa kiume.” Sara alikuwa akisikiliza mlangoni pa hema iliyokuwa nyuma yake.
11 ১১ সেই দিনের অব্রাহাম ও সারা অনেক বয়ষ্ক ছিলেন; সারার সন্তান প্রসব করার বয়স পার হয়ে গিয়েছিল।
Abraham na Sara walikuwa wazee, umri wao ulikuwa umeendelea sana, na Sara alikuwa amepita umri ambao mwanamke anaweza kuzaa watoto.
12 ১২ অতএব সারা নিজে মনে মনে হেঁসে বললেন, “আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হবে? আমার প্রভুও তো বৃদ্ধ।”
Kwa hiyo Sara akajicheka mwenyewe, akijisemesha mwenyewe, “baada ya kuwa nimechakaa na bwana wangu ni mzee, je ni tapata furaha hii?”
13 ১৩ তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন এই বলে হাঁসলো যে, ‘আমি কি সত্যই প্রসব করব, আমি যে বুড়ী?’ কোন কাজ কি সদাপ্রভুর অসাধ্য?
Yahwe akamwambia Abraham, “Kwa nini Sara amecheka na kusema, Je ni kweli nitazaa mtoto, nikiwa mzee'?
14 ১৪ সঠিক দিনের এই ঋতু আবার উপস্থিত হলে আমি তোমার কাছে ফিরে আসব, আর সারার ছেলে হবে।”
Je kuna jambo lolote gumu sana kwa Yahwe? Itakuwa katika wakati nilioweka mimi majira ya machipuko, nitarejea kwako. Majira haya mwakani Sara atakuwa na mtoto wa kiume.”
15 ১৫ তাতে সারা অস্বীকার করে বললেন, “আমি হাঁসিনি; কারণ তিনি ভয় পেয়েছিলেন।” তিনি বললেন, “না, অবশ্যই হেঁসেছিলে।”
Kisha Sara akakataa na kusema, “sikucheka,” kwa kuwa aliogopa. Yahwe akasema, “hapana ulicheka.”
16 ১৬ পরে সেই ব্যক্তিরা সেখান থেকে উঠে সদোমের দিকে দেখলেন, আর অব্রাহাম তাঁদেরকে বিদায় দিতে তাঁদের সঙ্গে সঙ্গে চললেন।
Kisha wale wanaume walisimama kuondoka na wakatazama chini kuelekea Sodoma. Abraham akafuatana nao kuona njia yao.
17 ১৭ কিন্তু সদাপ্রভু বললেন, “আমি যা করব, তা কি অব্রাহাম থেকে লুকাব?
Lakini Yahwe akasema, Je ni mfiche Abraham kile ninacho kusudia kufanya,
18 ১৮ অব্রাহাম থেকে মহান ও বলবান এক জাতি সৃষ্টি হবে এবং পৃথিবীর যাবতীয় জাতি তাতেই আশীর্বাদ প্রাপ্ত হবে।
Ikiwa kwa hakika Abraham atakuwa mkuu na taifa lenye nguvu, na katika yeye mataifa yote ya dunia watabarikiwa?
19 ১৯ কারণ আমি তাকে জানিয়েছি, যেন সে নিজের ভাবী সন্তানদের ও পরিবারদেরকে আদেশ করে, যেন তারা ধার্ম্মিকতায় ও ন্যায্য আচরণ করতে করতে সদাপ্রভুর পথে চলে; এই ভাবে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত নিজের বাক্য সফল করেন।”
Kwa kuwa nimemchagua ili awaelekeze wanawe na nyumba yake baada yake waishike njia ya Yahwe, watende utakatifu na haki, ili kwamba Yahwe ampatie Abraham yale aliyo yasema kwake.”
20 ২০ পরে সদাপ্রভু বললেন, “কারণ সদোমের ও ঘমোরার কান্না অত্যন্ত বেশি এবং তাদের পাপ অতিশয় ভারী;
Kisha Yahwe akasema, “Kwa sababu kilio cha Sodoma na Gomora ni kikuu, na kwa kuwa dhambi yao ni kubwa,
21 ২১ আমি নীচে গিয়ে দেখব, আমার কাছে আসা কান্না অনুসারে তারা সম্পূর্ণরূপে করেছে কি না; যদি না করে থাকে, তা জানব।”
sasa nitashuka pale na kuona kilio kilicho nifikia dhidi yake, ikiwa kweli wamefanya au hawakufanya, nitajua.”
22 ২২ পরে সেই ব্যক্তিরা সেখান থেকে ফিরে সদোমের দিকে গেলেন; কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকলেন।
Kwa hiyo wale wanaume wakageuka toka pale, na kuelekea Sodoma, lakini Abraham akabaki amesimama mbele ya Yahwe.
23 ২৩ পরে অব্রাহাম কাছে গিয়ে বললেন, “আপনি কি দুষ্টের সঙ্গে ধার্মিককেও ধ্বংস করবেন?
Kisha Abraham alikaribia na kusema, “Je utawafutilia mbali watakatifu pamoja na waovu?
24 ২৪ সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি সেখানকার পঞ্চাশ জন ধার্ম্মিকের অনুরোধে সেই জায়গার প্রতি দয়া না করে তা বিনষ্ট করবেন?
Huenda wakawepo wenye haki hamsini katika mji. Je utawakatilia mbali na usiuache mji kwa ajili ya hao watakatifu hamsini walioko hapo?
25 ২৫ দুষ্টের সঙ্গে ধার্ম্মিককে ধ্বংস করা, এই রকম কাজ আপনার থেকে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনার কাছ থেকে দূর থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করবেন না?”
Hasha usifanye hivyo, kuwauwa watakatifu pamoja na waovu, ili kwamba watakatifu watendewe sawa na waovu. Hasha! Je muhukumu wa ulimwengu wote hatatenda haki?”
26 ২৬ সদাপ্রভু বললেন, “আমি যদি সদোমের মধ্যে পঞ্চাশ জন ধার্মিক দেখি, তবে তাদের অনুরোধে সেই সমস্ত জায়গার প্রতি দয়া করব।”
Yahwe akasema, “Katika Sodoma nikipata watakatifu hamsini kwenye mji, nita uacha mji wote kwa ajili ya hao.”
27 ২৭ অব্রাহাম উত্তর করে বললেন, “দেখুন, ধূলো ও ছাইমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা বলতে সাহসী হয়েছি!
Abraham akajibu na kusema, “Tazama, Nimeshika kusema na Bwana wangu, hata kama mimi ni mavumbi na majivu!
28 ২৮ কি জানি, পঞ্চাশ জন ধার্ম্মিকের পাঁচ জন কম হবে; সেই পাঁচ জনের অভাবের জন্য আপনি কি সমস্ত নগর ধ্বংস করবেন?” তিনি বললেন, “সেই জায়গায় পঁয়তাল্লিশ জন পেলে আমি তা বিনষ্ট করব না।”
Itakuwaje ikiwa kuna watano pungufu katika idadi ya hao watakatifu hamsini? Je utaangamiza mji wote kwa upungufu wa hao watano?” Akasema, “Sitaangamiza, ikiwa nitapata watu arobaini na watano pale.”
29 ২৯ তিনি তাঁকে আবার বললেন, “সেই জায়গায় যদি চল্লিশ জন পাওয়া যায়?” তিনি বললেন, “সেই চল্লিশ জনের জন্য তা করব না।”
Akaongea naye tena, na kusema, “Itakuwaje ikiwa arobaini watapatikana pale?” Akajibu, “Sitafanya kwa ajili ya hao arobaini.”
30 ৩০ আবার তিনি বললেন, “প্রভু বিরক্ত হবেন না, আমি আরও বলি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়?” তিনি বললেন, “সেখানে ত্রিশ জন পেলে তা করব না।”
Akasema, Tafadhali usikasirike, Bwana, nikiongea. Pengine thelathini watapatikana pale.” Akajibu, 'Sitafanya, ikiwa nitapata thelathini pale.”
31 ৩১ তিনি বললেন, “দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হয়ে আবার বলি, যদি সেখানে কুড়ি জন পাওয়া যায়?” তিনি বললেন, “সেই কুড়ি জনের অনুরোধে তা বিনষ্ট করব না।”
Akasema, Tazama, Nimeshika kusema na Bwana wangu! Pengine ishirini watapatikana pale.” Akajibu, “Sitaharibu kwa ajili ya hao ishirini.”
32 ৩২ তিনি বললেন, “প্রভু রাগ করবেন না। আমি শুধু মাত্র আর একবার বলব; যদি সেখানে দশ জন পাওয়া যায়?” তিনি বললেন, “সেই দশ জনের অনুরোধে তা ধ্বংস করব না।”
Akasema, “Tafadhali usikasirike, Bwana, na nitasema jambo hili kwa mara ya mwisho. Huenda kumi wakaonekana kule.” Na akasema, sitaangamiza kwa ajili ya hao kumi.”
33 ৩৩ তখন সদাপ্রভু অব্রাহামের সঙ্গে কথাবার্তা শেষ করে চলে গেলেন এবং অব্রাহাম নিজের জায়গায় ফিরে এলেন।
Yahwe akaendelea na njia yake mara tu baada ya kumaliza kuongea na Abraham, na Abraham akarudi nyumbani.

< আদিপুস্তক 18 >