< আদিপুস্তক 15 >

1 ঐ ঘটনার পরে দর্শনে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে উপস্থিত হল, তিনি বললেন, “অব্রাম, ভয় কর না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।”
Baada ya mabo haya neno la Yahwe likamjia Abram katika maono, likisema, “Usiogope, Abram! mimi ni ngao yako na thawabu yako kubwa sana.”
2 অব্রাম বললেন, “হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হয়ে মারা যাচ্ছি এবং এই দম্মেশকীয় ইলীয়েষর আমার বাড়ির উত্তরাধিকারী।”
Abram akasema, “Bwana Yahwe, utanipatia nini, kwa kuwa naenda bila mtoto, na mrithi wa nyumba yangu ni Eliezeri wa Dameski?”
3 আর অব্রাম বললেন, “দেখ, তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহের এক জন আমার উত্তরাধিকারী হবে।
Abram akasema, “Kwakuwa hujanipatia uzao, tazama, mwangalizi wa nyumba yangu ndiye mrithi wangu.”
4 তখন দেখ, তাঁর কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যেমন ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে, সেই তোমার উত্তরাধিকারী হবে।”
Kisha, tazama, neno la Yahwe likaja kwake, kusema, “Mtu huyu hatakuwa mrithi wako; isipokuwa atakaye toka katika mwili wako ndiye atakuwa mrithi wako.”
5 পরে তিনি তাঁকে বাইরে এনে বললেন, “তুমি আকাশের দিকে দেখে যদি তারা গুণতে পার, তবে গুনে বল; তিনি তাঁকে আরও বললেন এইরকম তোমার বংশ হবে।”
Kisha akamtoa nje, na akasema, Tazama mbinguni, na uzihesabu nyota, ikiwa unaweza kuzihesabu.” Kisha akamwambia, hivyo ndivyo uzao wako utakavyokuwa.
6 তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করলেন, আর সদাপ্রভু তাঁর পক্ষে তা ধার্ম্মিকতা বলে গণনা করলেন।
Akamwamini Yahwe, na akamuhesabia jambo hili kuwa mwenye haki.
7 আর তাঁকে বললেন, “যিনি তোমার অধিকারের জন্য এই দেশ দেবেন বলে কলদীয় দেশের ঊর থেকে তোমাকে বের করে এনেছেন, সেই সদাপ্রভু আমি।”
Akamwambia, Mimi ni Yahwe, niliye kutoa katika Uru ya Wakaldayo, na kukupatia nchi hii kuirithi.”
8 তখন তিনি বললেন, “হে প্রভু সদাপ্রভু, আমি যে এর অধিকারী হব, তা কিভাবে জানব?”
Akasema, “Bwana Yahwe, nitajua je kuwa nitairithi?”
9 তিনি তাঁকে বললেন, “তুমি তিন বছরের এক গরু, তিন বছরের এক ছাগল, তিন বছরের একটি ভেড়া এবং এক ঘুঘু ও এক পায়রার বাচ্চা আমার কাছে আন।”
Kisha akamwambia, “Nipatie ndama wa umri wa miaka mitatu, mbuzi mke wa umri wa miaka mitatu, na kondoo mume wa umri wa miaka mitatu, na njiwa na mwana njiwa.”
10 ১০ পরে তিনি ঐ সব তাঁর কাছে এনে দুটো করে টুকরো করলেন এবং এক এক টুকরোর আগে অন্য অন্য টুকরো রাখলেন, কিন্তু পাখিদেরকে দুই টুকরো করলেন না।
Akamletea hivi vyote, akavipasua katika sehemu mbili, akaweka kila kipande kuelekea mwenzake, ila ndege hakuawapasua.
11 ১১ পরে হিংস্র পাখিরা সেই মৃত পশুদের ওপরে পড়লে অব্রাম তাদেরকে তাড়িয়ে দিলেন।
Wakati ndege walipokuja juu ya mizoga, Abram akawafukuza.
12 ১২ পরে সূর্য্য অস্ত যাবার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে পড়লেন; আর দেখ, তিনি ভয়ে ও ভয়ঙ্কার অন্ধকারে মগ্ন হলেন।
Kisha wakati jua lilipokuwa likizama, Abram akalala usingizi mzito na tazama, hofu ya giza kuu ikamfunika.
13 ১৩ তখন তিনি অব্রামকে বললেন, নিশ্চয় জেনো, তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী থাকবে এবং বিদেশী লোকদের দাসত্ব করবে ও লোকে তাদেরকে চারশো বছর পর্যন্ত দুঃখ দেবে;
Kisha Yahwe akamwambia Abram, “Ujuwe kwa hakika kwamba uzao wako watakuwa wageni katika nchi ambayo si ya kwao, na watatumikishwa na kuteswa kwa miaka mia nne.
14 ১৪ আবার তারা যে জাতির দাস হবে, আমিই তাঁর বিচার করব; তারপরে তাঁরা যথেষ্ট সম্পত্তি নিয়ে বের হবে।
Nitahukumu taifa ambalo watalitumikia, na baadye watatoka wakiwa na mali nyingi.
15 ১৫ আর তুমি শান্তিতে নিজের পূর্বপুরুষদের কাছে যাবে ও ভালোভাবে বৃদ্ধ অবস্থায় কবর প্রাপ্ত হবে।
Lakini utakwenda kwa baba zako kwa amani, na utazikwa katika uzee mwema.
16 ১৬ আর [তোমার বংশের] চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে; কারণ ইমোরীয়দের অপরাধ এখনও সম্পূর্ণ হয়নি।
Katika kizazi cha nne watakuja tena hapa, kwa sababu uovu wa Waamori haujafikia mwisho wake.”
17 ১৭ পরে সূর্য্য অস্ত হলে ও অন্ধকার হলে দেখ, ধোঁয়াযুক্ত উনুন ও জলন্ত বাতি ঐ দুটি টুকরোর মধ্য দিয়ে চলে গেল।
Jua lilipokuwa limezama na kuwa giza, tazama, chungu cha moshi wenye moto na miali ya mwanga ilipita kati ya vile vipande.
18 ১৮ সেই দিন সদাপ্রভু অব্রামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, “আমি মিশরের নদী থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;
Siku hiyo Yahwe akafanya agano na Abram, akisema, “Ninatoa nchi hii kwa uzao wako, kutoka mto wa Misri hadi kwenye mto mkuu, Frati -
19 ১৯ কেনিয়, কনিষীয়, কদমোনীয়,
Mkeni, Mkenizi, na Mkadmoni,
20 ২০ হিত্তীয়, পরিষীয়, রফারীয়,
Mhiti, Mperizi, Mrefai,
21 ২১ ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবুষীয় লোকদের দেশ দিলাম।”
Mwamori, Mkanaani, Mgirgashi, na Myebusi.

< আদিপুস্তক 15 >