< আদিপুস্তক 14 >

1 শিনিয়রের অম্রাফল রাজা, ইল্লাসরের অরিয়োক রাজা, এলমের কদর্লায়োমর রাজা এবং গোয়ীমের তিদিয়ল রাজার দিনের
Ikiwa katika siku za Amrafeli, mfalme wa shinari, Arioko, mfalme wa Elasari, Kedorlaoma, mfalme wa Elam na Tidali, mfalme wa Goimu,
2 ঐ রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্সা, অদমার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বেলার অর্থাৎ সোয়রের রাজার সঙ্গে যুদ্ধ করলেন।
walifanya vita dhidi ya Bera mfalme wa Sodoma, Birsha, mfalme wa Gomora, Shinabu, mfalme wa Adma, Shemeberi, mfalme wa Seboim, na mfalme wa Bela(pia ikiitwa Soari).
3 এরা সবাই সিদ্দিম উপত্যকাতে অর্থাৎ লবণসমুদ্রে জড়ো হয়েছিলেন।
Hawa wafalme watano wa mwisho waliungana pamoja katika bonde la Sidim (pia likiitwa bahari ya chumvi).
4 এরা বারো বছর পর্যন্ত কদরলায়মের দাসত্বে থেকে তেরো বছরে বিদ্রোহী হন।
Kwa miaka kumi na mbili walimtumikia Kedorlaoma, lakini katika mwaka wa kumi na tatu waliasi.
5 পরে চোদ্দো বছরে কদরলায়মের ও তাঁর সঙ্গী রাজারা এসে অস্তরোৎ কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবি
Kisha katika mwaka wa kumi na nne, Kedorlaoma na wafalme waliokuwa pamoja nae walikuja na kuwashambulia Warefai katika Ashteroth Karnaimu, na Wazuzi katika Hamu, Waemi katika Shawe Kiriathaimu,
6 কিরিয়াথয়িমে এমীয়দেরকে ও প্রান্তরের পাশে এল-পারন পর্যন্ত সেয়ীর পর্বতে সেখানকার হোরীয়দেরকে আঘাত করলেন।
na Wahori katika mlima wao wa Seiri, mpaka El Parani iliyo karibu na jangwa.
7 পরে সেখান থেকে ফিরে ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশ গিয়ে অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দেরকে আঘাত করলেন।
Kisha wakarudi wakaja En Misifati (Pia ikiitwa Kadeshi), na kuishinda nchi yote ya Waamaleki, na pia Waamori ambao waliishi Hasasoni Tamari.
8 আর সদোমের রাজা, ঘমোরার রাজা, অদমার রাজা, সবোয়িমের রাজা ও বেলার অর্থাৎ সোয়রের রাজা বের হয়ে
Kisha mfalme wa Sodoma, mfalme wa Gomora, mfalme wa Adma, mfalme wa Seboim, na mfalme wa Bela (pia ikiitwa Soari) walikwenda na kuandaa vita
9 এলমের কদর্লায়োমর রাজার, গোয়ীমের তিদিয়ল রাজার, শিনিয়রের অম্রাফল রাজার ও ইল্লাসরের অরিয়োক রাজার সঙ্গে, পাঁচ জন রাজা চারজন রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য সিদ্দীম উপত্যকাতে সেনা স্থাপন করলেন।
dhidi ya Kadorlaoma, mfalme wa Elam, Tidali mfalme wa Goim, Amrafeli, mfalme wa Shinari, Arioki, mfalme wa Elasari; wafme wanne dhidi ya wale watano.
10 ১০ ঐ সিদ্দীম উপত্যকাতে আলকাতরার অনেক খাত ছিল; আর সদোম ও ঘমোরার রাজারা পালিয়ে গেলেন ও তাঁর মধ্যে পড়ে গেলেন এবং অবশিষ্টেরা পর্বতে পালিয়ে গেলেন।
Na sasa bonde la Sidimu lilikuwa limejaa mashimo ya lami, na wafalme wa Sodoma na Gomora walipokimbia, wakaanguka pale. Wale waliosalia wakakimbilia milimani.
11 ১১ আর শত্রুরা সদোম ঘমোরার সমস্ত সম্পতি ও খাদ্য দ্রব্য নিয়ে চলে গেলেন।
Kwa hiyo adui akachukua mali zote za Sodoma na Gomora na vyakula vyao vyote, na wakaenda zao,
12 ১২ বিশেষত তাঁরা অব্রামের ভাইয়ের ছেলে লোটকে ও তাঁর সম্পতি নিয়ে গেলেন, কারণ তিনি সদোমে বাস করছিলেন।
walipoondoka, wakamchukua pia Lutu, mtoto wa ndugu yake na Abram ambaye aliishi Sodoma, pamoja na mali zake zote.
13 ১৩ তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে খবর দিল; ঐ দিনের তিনি ইষ্কোলের ভাই ও আনেরের ভাই ইমোরীয় মম্রির এলোন বনে বাস করছিলেন এবং তাঁরা অব্রামের সঙ্গে যুক্ত ছিলেন।
Mmoja ambaye alitoroka alikuja na kumwambia Abram mwebrania. Alikuwa anaishi katika mialoni ya Mamre, mwamori ambaye alikuwa ni ndugu wa Eshkoli na Aneri ambao walikuwa washirika wa Abram.
14 ১৪ অব্রাম যখন শুনলেন, তার আত্মীয় ধরা পড়েছেন, তখন তিনি বাড়িতে জন্মানো তিনশো আঠারো জন প্রশিক্ষণপ্রাপ্ত দাসকে নিয়ে দান পর্যন্ত তাড়া করে গেলেন।
Abram aliposikia kuwa maadui wamemteka ndugu yake, akawaongoza wanaume waliofunzwa na kuzaliwa nyumbani mwake 318 na akawaongoza hadi Dani.
15 ১৫ পরে রাতে নিজের দাসদেরকে দুই দলে ভাগ করে তিনি শত্রুদেরকে আঘাত করলেন এবং দম্মেশকের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন
Akawagawanya watu wake dhidi yao usiku na kuwavamia, na kuwafukuza mpaka Hoba, ambayo iko kaskazini mwa Dameski.
16 ১৬ এবং সকল সম্পতি, আর নিজের আত্মীয় লোট ও তাঁর সম্পত্তি এবং স্ত্রীলোকদেরকে ও লোক সকলকে ফিরিয়ে আনলেন।
Kisha akarudisha mali zote, pia akamrudisha ndugu yake Lutu na mali zake, pamoja na wanawake na watu wengine.
17 ১৭ অব্রাম কদলায়েমরকে ও তাঁর সঙ্গী রাজাদের জয় করে ফিরে আসলে পর, সদোমের রাজা তাঁর সঙ্গে দেখা করতে শাবী তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গেলেন
Baada ya Abram kurudi kutoka kumpiga Kadorlaoma na wafalme waliokuwa pamoja nae, mfalme wa Sodoma akatoka kuonana nae katika bonde la Shawe (pia iliitwa bonde la mfalme).
18 ১৮ এবং শালেমের রাজা মল্কীষেদক রুটি ও আঙ্গুর রস বের করে আনলেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের যাজক।
Melkizedeki, mfalme wa Salem, akaleta mkate na divai. Alikuwa ni kuhani wa Mungu aliye juu sana.
19 ১৯ তিনি অব্রামকে আশীর্বাদ করলেন, বললেন, “অব্রাম স্বর্গমর্তের সৃষ্টিকর্ত্তা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদযুক্ত হোন,
Alimbariki akisema, “Abarikiwea Abram na Mungu aliye juu sana, muumba wa mbingu na nchi.
20 ২০ আর সর্বশক্তিমান ঈশ্বর ধন্য হোন, যিনি তোমার বিপক্ষদেরকে তোমার হাতে দিয়েছেন।” তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাকে দিলেন।
Abarikiwe Mungu aliye juu sana, ambaye amekupatia adui zako katika mikono yako.” Kisha Abram akampatia sehemu ya kumi ya kila kitu.
21 ২১ আর সদোমের রাজা অব্রামকে বললেন, “সব লোকজনকে আমাকে দিন, সম্পত্তি নিজের জন্য নিন।”
Mfalme wa Sodama akamwambia Abram, “Nipatie watu, na ujichukulie wewe mwenyewe mali.”
22 ২২ তখন অব্রাম সদোমের রাজাকে উত্তর করলেন, “আমি স্বর্গমর্তের অধিকারী সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত উঠিয়ে বলছি,
Abram akamwambia mfalme wa Sodoma, “Nimeinua juu mkono wangu kwa Yahwe, Mungu aliye juu sana, muumbaji wa mbingu na nchi,
23 ২৩ আমি আপনার কিছুই নেব না, এক গাছি সুতো কি জুতোর ফিতেও নেব না; যদি আপনি বলেন, আমি অব্রামকে ধনবান্‌ করেছি।
kwamba sitachukua uzi wala gidamu ya kiatu, au kitu chochote ambacho ni chako, 'ili kwamba usiseme, nimemfanya Abram kuwa tajiri.'
24 ২৪ কেবল [আমার] যুবকরা যা খেয়েছে তা নেব এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়েছিলেন, আনের, ইষ্কোল ও মম্রি, তাঁরা নিজের নিজের প্রাপ্ত অংশ গ্রহণ করুন।”
Sitachukua chochote isipokuwa kile ambacho vijana wamekula na sehemu za watu waliokwenda nami. Aneri, Eskoli, na Mamre na wachukue sehemu zao.”

< আদিপুস্তক 14 >