< আদিপুস্তক 11 >

1 সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একই কথা ছিল।
To, a lokacin, yaren mutanen duniya ɗaya ne, maganarsu kuma ɗaya ce.
2 পরে লোকেরা পূর্বদিকে ঘুরতে ঘুরতে শিনিয়র দেশে এক সমভূমি পেয়ে সে জায়গায় বাস করল;
Yayinda mutane suke ta yin ƙaura zuwa gabas, sai suka sami fili a Shinar, suka zauna a can.
3 আর একে অপরকে বলল, “এস, আমরা ইট তৈরী করে আগুনে পোড়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।
Suka ce wa juna, “Ku zo, mu yi tubula, mu gasa su sosai.” Suka yi amfani da tubula a maimakon duwatsu, kwalta kuma a maimakon laka.
4 পরে তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন এক উঁচু বাড়ি (মিনার) তৈরী করে নিজেদের নাম বিখ্যাত করি, যদি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ি।”
Sa’an nan suka ce, “Ku zo, mu gina wa kanmu birni da hasumiyar da za tă kai har sammai, domin mu yi wa kanmu suna, don kada mu warwatsu ko’ina a doron ƙasa.”
5 পরে মানুষেরা যে শহর ও উঁচু বাড়ি (মিনার) তৈরী করছিল, তা দেখতে সদাপ্রভু নেমে এলেন।
Sai Ubangiji ya sauko don yă ga birni da kuma hasumiyar da mutanen suke gini.
6 আর সদাপ্রভু বললেন, “দেখ, তারা সবাই এক জাতি ও এক ভাষাবাদী; এখন এই কাজে যুক্ত হল; এর পরে যা কিছু করতে ইচ্ছা করবে, তা থেকে তারা থেমে যাবে না।
Ubangiji ya ce, “Ga su, su jama’a ɗaya ce, su duka kuwa harshensu guda ne. Wannan kuwa masomi ne kawai na abin da za su iya yi, babu kuma abin da suka yi shirya yi da ba za su iya yi ba.
7 এস, আমরা নিচে গিয়ে, সেই জায়গায় তাদের ভাষার ভেদ জন্মাই, যেন তারা এক জন অন্যের ভাষা বুঝতে না পারে।”
Zo, mu sauka, mu rikitar da harshensu don kada su fahimci juna.”
8 আর সদাপ্রভু সেখান থেকে সমস্ত পৃথিবীতে তাদেরকে ছিন্নভিন্ন করলেন এবং তারা শহর তৈরী করা থেকে থেমে গেল।
Saboda haka Ubangiji ya watsar da su daga wurin zuwa ko’ina a doron ƙasa, suka kuwa daina gina birnin.
9 এই জন্য সেই শহরের নাম বাবিল [ভেদ] হল; কারণ সেই জায়গায় সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মিয়েছিলেন এবং সেখান থেকে সদাপ্রভু তাদেরকে সমস্ত পৃথিবীতে ছিন্নভিন্ন করেছিলেন।
Shi ya sa aka kira birnin Babel, domin a can ne Ubangiji ya rikitar da harshen dukan duniya. Daga can Ubangiji ya watsar da su ko’ina a doron ƙasa.
10 ১০ শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম একশো বছর বয়সে, বন্যার দুই বছর পরে, অর্ফকষদের জন্ম দিলেন।
Wannan shi ne labarin Shem. Shekara biyu bayan ambaliya, sa’ad da Shem ya yi shekara 100, sai ya haifi Arfakshad.
11 ১১ অর্ফকষদের জন্ম দিলে পর শেম পাঁচশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Arfakshad, Shem ya yi shekara 500, ya haifi waɗansu’ya’ya maza da mata.
12 ১২ অর্ফকষদ পঁয়ত্রিশ বছর বয়সে শেলহের জন্ম দিলেন।
Sa’ad da Arfakshad ya yi shekara 35, sai ya haifi Shela.
13 ১৩ শেলহের জন্ম দিলে পর অর্ফকষদ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Shela kuwa, Arfakshad ya yi shekara 403, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
14 ১৪ শেলহ ত্রিশ বছর বয়সে এবারের জন্ম দিলেন।
Sa’ad da Shela ya yi shekaru 30, sai ya haifi Eber.
15 ১৫ এবারের জন্ম দিলে পর শেলহ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Eber, Shela ya yi shekara 403, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
16 ১৬ এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের জন্ম দিলেন।
Sa’ad da Eber ya yi shekaru 34, sai ya haifi Feleg.
17 ১৭ পেলগের জন্ম দিলে পর এবর চারশো ত্রিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Feleg, Eber ya yi shekara 430, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
18 ১৮ পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর জন্ম দিলেন।
Sa’ad da Feleg ya yi shekaru 30, sai ya haifi Reyu.
19 ১৯ রিয়ূর জন্ম দিলে পর পেলগ দুইশো নয় বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Reyu, Feleg ya yi shekara 209, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
20 ২০ রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের জন্ম দিলেন।
Sa’ad da Reyu ya yi shekaru 32, sai ya haifi Serug.
21 ২১ সরূগের জন্ম দিলে পর রিয়ূ দুশো সাত বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Serug, Reyu ya yi shekara 207, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
22 ২২ সরূগ ত্রিশ বছর বয়সে নাহোরের জন্ম দিলেন।
Sa’ad da Serug ya yi shekaru 30, sai ya haifi Nahor.
23 ২৩ নাহোরের জন্ম দিলে পর সরূগ দুশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Nahor, Serug ya yi shekara 200, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
24 ২৪ নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের জন্ম দিলেন।
Sa’ad da Nahor ya yi shekaru 29, sai ya haifi Tera.
25 ২৫ তেরহের জন্ম দিলে পর নাহোর একশো উনিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
Bayan ya haifi Tera, Nahor ya yi shekara 119, ya kuma haifi waɗansu’ya’ya maza da mata.
26 ২৬ তেরহ সত্তর বছর বয়সে অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।
Bayan Tera ya yi shekaru 70, sai ya haifi Abram, Nahor da Haran.
27 ২৭ তেরহের বংশ বৃত্তান্ত এই। তেরহ অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।
Wannan ita ce zuriyar Tera. Tera ya haifi Abram, Nahor da Haran. Haran kuma ya haifi Lot.
28 ২৮ আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ নিজের বাবা তেরহের সামনে নিজের জন্মস্থান কলদীয় দেশের ঊরে প্রাণত্যাগ করলেন।
Yayinda mahaifinsa Tera yana da rai, Haran ya rasu a Ur ta Kaldiyawa, a ƙasar haihuwarsa.
29 ২৯ অব্রাম ও নাহর উভয়েই বিয়ে করলেন; অব্রাহামের স্ত্রীর নাম সারী ও নাহোরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারণের মেয়ে; হারণ মিলকার ও যিস্কার বাবা।
Abram da Nahor suka yi aure. Sunan matar Abram, Saira ne, sunan matar Nahor kuwa Milka; ita’yar Haran ce, mahaifin Milka da Iska.
30 ৩০ সারী বন্ধ্যা ছিলেন, তাঁর সন্তান হল না।
Saira kuwa bakararriya ce, ba ta da yara.
31 ৩১ আর তেরহ নিজের ছেলে অব্রামকে ও হারণের ছেলে নিজের নাতি লোটকে এবং অব্রাহামের স্ত্রী সারী নাম্নী ছেলের স্ত্রীকে সঙ্গে নিলেন; তাঁরা একসঙ্গে কনান দেশে যাবার জন্য কলদীয় দেশের ঊর থেকে যাত্রা করলেন; আর হারণ নগর পর্যন্ত গিয়ে সেখানে বাস করলেন।
Tera ya ɗauki ɗansa Abraham, jikansa Lot ɗan Haran, da surukarsa Saira, matar Abram, tare kuwa suka bar Ur ta Kaldiyawa, don su tafi Kan’ana. Amma sa’ad da suka zo Haran sai suka zauna a can.
32 ৩২ পরে তেরহের দুশো পাঁচ বছর বয়স হলে হারণে তাঁর মৃত্যু হল।
Tera yi shekaru 205, ya kuma mutu a Haran.

< আদিপুস্তক 11 >