< গালাতীয় 5 >

1 স্বাধীনতার জন্যই খ্রীষ্ট আমাদেরকে স্বাধীন করেছেন, তাই তোমরা স্থির থাক এবং দাসত্ব যোঁয়ালীতে আর বন্দী হয়ো না।
Khristu anatimasula kuti tikhale mfulu. Tsono chirimikani, ndipo musakodwenso mʼgoli la ukapolo.
2 শোন, আমি পৌল তোমাদেরকে বলছি, যদি তোমরা ত্বকচ্ছেদ করে থাক, তবে খ্রীষ্টর কাছ থেকে তোমাদের কিছুই লাভ হবে না।
Chonde mvetsetsani! Ine Paulo, ndikukuwuzani kuti mukalola kuchita mdulidwe, Khristu simupindula nayenso konse.
3 যে কোন ব্যক্তি ত্বকচ্ছেদ করে থাকে, তাকে আমি আবার এই সাক্ষ্য দিচ্ছি যে, সে ঋণশোধের মতো সমস্ত ব্যবস্থা পালন করতে বাধ্য।
Ndikubwerezanso kuwuza munthu aliyense wovomereza kuchita mdulidwe kuti ayeneranso kutsata Malamulo onse.
4 তোমরা যারা ব্যবস্থার মাধ্যমে ধার্মিক হওয়ার জন্য চেষ্টা করছ, তোমরা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ, তোমরা অনুগ্রহ থেকে দূরে চলেগেছ।
Inu amene mukufuna kulungamitsidwa ndi lamulo mwachotsedwa mwa Khristu; munagwa kusiyana nacho chisomo.
5 কারণ আমরা পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাস দিয়ে ধার্মিকতার আশা পূর্ণ হওয়ার অপেক্ষা করছি।
Koma mwachikhulupiriro, ife tikudikira mwachidwi kudzera mwa Mzimu, chilungamo chimene tikuyembekeza.
6 কারণ খ্রীষ্ট যীশুতে ত্বকছেদের কোন শক্তি নেই, অত্বকছেদেরও নেই, কিন্তু বিশ্বাস যা প্রেমের মাধ্যমে কাজ করতে সক্ষম।
Pakuti mwa Khristu Yesu mdulidwe kapena kusachita mdulidwe zilibe phindu. Chinthu chokhacho chimene chimafunika ndi chikhulupiriro chogwira ntchito mwachikondi.
7 তোমরা তো সুন্দরভাবে দৌড়াচ্ছিলে, কে তোমাদেরকে বাধা দিল যে, তোমরা সত্যের বাধ্য হও না?
Inu munkathamanga mpikisano wanu wabwino. Anakuletsani ndani kuti musamverenso choonadi?
8 ঈশ্বর তোমাদেরকে ডেকেছেন, এই প্ররোচনা তাঁর মাধ্যমে হয়নি।
Kukopeka kwanu kumeneku sikuchokera kwa Iye amene anakuyitanani.
9 অল্প খামির সুজীর সমস্ত তাল খামিরে পরিপূর্ণ করে।
“Yisiti wapangʼono amagwira ntchito mu buledi yense.”
10 ১০ তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন দৃঢ় আশা আছে যে, তোমরা আর অন্য কোন বিষয়ে মনে চিন্তা করো না, কিন্তু যে তোমাদেরকে বিভ্রান্ত করে, সে ব্যক্তি যেই হোক, সে তার বিচার দন্ড ভোগ করবে।
Ine ndikutsimikiza mwa Ambuye kuti inu simudzasiyana nane maganizo. Iye amene akukusokonezani adzalangidwa, kaya iyeyo ndiye ndani.
11 ১১ ভাইয়েরা, আমি যদি এখনও ত্বকছেদ প্রচার করি, তবে আর কষ্ট সহ্য করি কেন? তাহলে সুতরাং খ্রীষ্টের ক্রুশের বাধা লুপ্ত হয়েছে।
Abale, ngati ine ndikulalikirabe za mdulidwe, nʼchifukwa chiyani ndikusautsidwabe? Ngati ndikanakhala kuti sindikulalikira chipulumutso cha mtanda, palibe amene akanakhumudwa.
12 ১২ যারা তোমাদেরকে ভ্রান্ত করছে, তারা নিজেদেরকেও ছিন্নাঙ্গ (নপুংসক) করুক।
Kunena za amene akukuvutani, ndikanakonda akanangodzithena okha!
13 ১৩ কারণ, ভাইয়েরা, তোমাদের স্বাধীনতার জন্য ডাকা হয়েছে, কিন্তু দেখো, সেই স্বাধীনতাকে দেহের জন্য সুযোগ করো না, বরং প্রেমের মাধ্যমে একজন অন্যের দাস হও।
Inu abale, Mulungu anakuyitanani kuti mukhale mfulu. Koma musagwiritse ntchito ufulu wanuwo kuchita zoyipa zachikhalidwe cha uchimo cha thupi lanu, koma mutumikirane wina ndi mnzake mwachikondi.
14 ১৪ কারণ সমস্ত ব্যবস্থা এই একটি বাণীতে পূর্ণ হয়েছে, তা, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।”
Pakuti malamulo onse akuphatikizidwa mu lamulo ili, “Konda mnansi wako monga iwe mwini.”
15 ১৫ কিন্তু তোমরা যদি একজন অন্য জনের সঙ্গে কামড়া-কামড়ি ও গ্রাস কর, তবে দেখো, যেন একজন অন্য জনের মাধ্যমে ধ্বংস না হও।
Ngati mupitiriza kulumana ndi kukhadzulana, samalani kuti mungawonongane.
16 ১৬ কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহলে মাংসিক অভিলাষ পূর্ণ করবে না।
Choncho ine ndikuti, mulole kuti Mzimu akutsogolereni ndipo simudzachita zofuna za thupi lanu la uchimo.
17 ১৭ কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা কর, তা করতে পার না।
Pakuti thupi lanu la uchimo limalakalaka zimene ndi zotsutsana ndi Mzimu, ndi Mzimu zimene ndi zotsutsana ndi thupi lanu la uchimo. Ziwirizi zimadana, kotero kuti simungachite zimene mukufuna.
18 ১৮ কিন্তু যদি পবিত্র আত্মার মাধ্যমে পরিচালিত হও, তবে তোমরা ব্যবস্থার অধীন নও।
Koma ngati Mzimu akutsogolerani, ndiye kuti simuli pansi pa lamulo.
19 ১৯ আবার দেহের যে সমস্ত কাজ তা প্রকাশিত, সেগুলি এই বেশ্যাগমন, অপবিত্রতা, লালসা,
Ntchito za thupi lanu la uchimo zimaonekera poyera ndi izi: dama, zodetsa ndi kuchita zonyansa;
20 ২০ যাদুবিদ্যা, মুর্ত্তিপূজা, নানা প্রকার শত্রুতা, বিবাদ, শত্রুতা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলাদলি,
kupembedza mafano ndi ufiti; kudana, kukangana, kupsa mtima, kudzikonda, kugawikana, mipatuko
21 ২১ হিংসা, মাতলামি, ফুর্তি ও এই ধরনের অন্য অন্য দোষ। এই সব বিষয়ে আমি তোমাদেরকে সাবধান করছি, যেমন আগেও করেছিলাম, যারা এই রকম আচরণ করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।
ndi nsanje, kuledzera, mchezo ndi zina zotere. Ine ndikukuchenjezani monga ndinachita poyamba paja kuti amene amachita zimenezi sadzalandira ufumu wa Mulungu.
22 ২২ কিন্তু পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য্য, দয়া, পরোপকারিতা, বিশ্বস্ততা,
Koma chipatso cha Mzimu Woyera ndi chikondi, chimwemwe, mtendere, kuleza mtima, chifundo, kukoma mtima, kukhulupirika,
23 ২৩ নম্র, ইন্দ্রিয় দমন (আত্মসংযম), এই সব গুনের বিরুদ্ধে নিয়ম নেই।
kufatsa ndi kudziretsa. Palibe lamulo loletsa zimenezi.
24 ২৪ আর যারা খ্রীষ্ট যীশুর, তারা দেহকে তার কামনা ও মন্দ অভিলাষের সঙ্গে ক্রুশে দিয়েছে।
Amene ali ake a Khristu Yesu anapachika pa mtanda thupi lawo la uchimo pamodzi ndi zokhumba zawo ndi zolakalaka zawo.
25 ২৫ আমরা যদি পবিত্র আত্মার বশে জীবন ধারণ করি, তবে এস, আমরা আত্মার বশে চলি,
Popeza timakhala ndi moyo mwa Mzimu Woyera, tiyeni tiyende pamodzi ndi Mzimu Woyera.
26 ২৬ আমরা যেন বৃথা অহঙ্কার না করি, পরস্পরকে জ্বালাতন না করি ও একজন অন্য জনকে হিংসা না করি।
Tisakhale odzitukumula, oputana ndi ochitirana nsanje.

< গালাতীয় 5 >