< গালাতীয় 3 >

1 হে নির্বোধ গালাতীয়েরা, কে তোমাদেরকে মুগ্ধ করল? তোমাদেরই চোখের সামনে যীশু খ্রীষ্ট ক্রুশারোপিত বলে বর্ণিত হয়নি?
Mmanganyanji Bhaghalatia mmangumba! Gani ampugenyenje? Mmanganyanji mwabhalanjilwenje indu yowe gwangali nng'iyo, itaya kuti a Yeshu Kilishitu bhashinkukomelwa munshalabha.
2 আমি শুধু এই কথা তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি ব্যবস্থার কাজের জন্য পবিত্র আত্মাকে পেয়েছ? না বিশ্বাসের সুসমাচার শ্রবণের জন্য?
Ngunapinga mmalanjilanje shindu shimo. Bhuli, Mbumu jwa a Nnungu mwashinkumposhelanga kwa kagulila Shalia ja a Musha? Eu kwa ngulupai ya nkupilikana Ngani ja Mmbone?
3 তোমরা কি এতই নির্বোধ? পবিত্র আত্মাতে শুরু করে এখন কি মাংসে শেষ করবে?
Bhuli mmanganyanji mwangalinginji lunda nnei? Pumwatandubhenje mwashinkulongoywanga naka Mbumu jwa a Nnungu, nnaino nnapinganga maliya kwa mashili genunji?
4 তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করেছ, যদি প্রকৃত পক্ষে বৃথা হয়ে থাকে?
Bhuli, indu yowe yankoposhelenje ila ibhe yayoyope? Nnganong'a!
5 অতএব, যিনি তোমাকে পবিত্র আত্মা জুগিয়ে দেন ও তোমাদের মধ্যে আশ্চর্য্য কাজ সম্পন্ন করেন, তিনি কি ব্যবস্থার কাজের জন্য তা করেন? না বিশ্বাসের সুসমাচার শ্রবণের জন্য?
Igala a Nnungu bhakumpanganga Mbumu jwabho na ilangulo ibhoneka punkukamulanga liengo, bhuli bhanatenda nneyo kwa itendi ya Shalia ja a Musha? Eu kwa ngulupai ya nkupilikana Ngani ja Mmbone?
6 যেমন অব্রাহাম, “ঈশ্বরে বিশ্বাস করলেন, আর সেটাই তাঁর পক্ষে ধার্ম্মিকতা বলে গণ্য হল।”
Bhai malinga a Bhulaimu shibhabhoneshe kuti bhakwete aki kwa ligongo lya kwaakulupalila a Nnungu.
7 অতএব জেনো, যারা বিশ্বাস করে, তারাই অব্রাহামের সন্তান।
Bhai nnaino, mmumanyanje kuti, “Bhakwetenje aki, ni bhalinginji bhana bha a Bhulaimu.”
8 আর বিশ্বাসের জন্য ঈশ্বর অইহূদিদেরকে ধার্মিক বলে চিহ্নিত করেন, শাস্ত্র এটা আগে দেখে অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করেছিল, যথা, “তোমার থেকে সমস্ত জাতি আশীর্বাদ পাবে।”
Numbe Majandiko ga a Nnungu galugwile koposhela bhukala kuti, “Bhalinginji nngabha Bhayaudi, shibhapegwanje aki na a Nnungu kwa ligongo lya ngulupai yabhonji.” Pabha a Nnungu bhukala bhaabhalanjile a Bhulaimu Ngani ja Mmbone kuti, “Kwa ligongo lyenu mmwe a Nnungu shibhaapanganje mboka bhandu bhailambolyo yowe.”
9 অতএব যারা বিশ্বাস করে, তারা বিশ্বাসী অব্রাহামের সাথে আশীর্বাদ পায়।
Kwa nneyo bhowe bhalinginji na ngulupai bhanapegwanga mboka pamo na a Bhulaimu bhandu bhakwete ngulupai.
10 ১০ বাস্তবিক যারা নিয়মের ক্রিয়া অনুযায়ী চলে, তারা সবাই অভিশাপের অধীন, কারণ লেখা আছে, “যে কেউ নিয়মগ্রন্থে লেখা সব কথা পালন করবার জন্য তাতে স্থির না থাকে, সে শাপগ্রস্ত।”
Pabha bhowe bhaakulupalilanga kukagulila Shalia ja a Musha mubhalinginji mmalosho. Pabha ishijandikwa kuti, “Ashiloshwa mundu jojowe akakagulila Shalia yowe ya a Musha ijandikwe nshitabhu sha Shalia.”
11 ১১ কিন্তু মশির নিয়ম পালনের মাধ্যমে কেউই ঈশ্বরের সামনে ধার্মিক বলে চিহ্নিত হয় না, এটা সুস্পষ্ট, পবিত্র শাস্ত্রে লেখা আছে “কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্য বেঁচে থাকবে।”
Ilimanyikana kuti mundu akapegwa aki na a Nnungu kwa Shalia ja a Musha. Pabha Majandiko gakuti, “Akwete ngulupai shaatame kwa ngulupai.”
12 ১২ কিন্তু নিয়ম বিশ্বাসমূলক না, বরং “যে কেউ এই সকল পালন করে, সে তাতে বেঁচে থাকবে।”
Ikabheje Shalia ja a Musha jikakuntenda mundu akole ngulupai, ikabhe Majandiko gakuti, “Akugakagulila genego shaatame kwa genego.”
13 ১৩ খ্রীষ্টই মূল্য দিয়ে আমাদেরকে নিয়মের অভিশাপ থেকে মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্যে শাপস্বরূপ হলেন; যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে, “যাকে ক্রুশে টাঙ্গান যায়, সে শাপগ্রস্ত।”
A Kilishitu bhashikututapula nkuloshwa na Shalia ja a Musha, bhashinkuloshwa kwa ligongo lyetu uwe, pabha ishijandikwa, “Jojowe akomelwa munkongo ashiloshwa.”
14 ১৪ যেন অব্রাহামের পাওয়া আশীর্বাদ খ্রীষ্ট যীশুতে অইহূদিদের প্রতি আসে, আমরা যেন বিশ্বাসের মাধ্যমে প্রতিজ্ঞার আত্মাকে পাই।
Lyeneli lishinkutendeka nkupinga mboka ibhapegwilwe a Bhulaimu yaishilanje bhandu bhananji bhalinginji nngabha Bhayaudi kwa kwakulupalila a Yeshu Kilishitu, nkupinga tuposhele malagano ga a Nnungu ga Mbumu jwa Mmbone kwa ngulupai.
15 ১৫ হে ভাইয়েরা, আমি মানুষের মত বলছি। মানুষের নিয়মপত্র হলেও তা যখন প্রতিষ্ঠিত হয়, তখন কেউ তা বিফল করে না, কিংবা তাতে নতুন কথা যোগ করে না।
Ashaalongo ajangunji Mmakilishitu, shinintashiyanje lutango lwangali ukomu. Malinga mundu abhika malagano nikong'ondela, jwakwa mundu jwa tauka eu kujenjesheya shindu.
16 ১৬ ভাল, অব্রাহামের প্রতি ও তাঁর বংশের প্রতি প্রতিজ্ঞা সকল বলা হয়েছিল। তিনি বহুবচনে আর বংশ সবের প্রতি না বলে, একবচনে বলেন, “আর তোমার বংশের প্রতি,” সেই বংশ খ্রীষ্ট।
Bhai a Nnungu bhashinkwapa miadi jabho a Bhulaimu na lubheleko lwabho. Majandiko gakataya, “Na bha ibheleko yabho,” nkupinga kulanguya kuti yaigwinji, ikabhe ganataya ga “lubheleko,” yani “Jumo” malombolelo gakwe a Kilishitu.
17 ১৭ এখন আমি এই বলি, যে চুক্তি ঈশ্বরের থেকে আগেই প্রতিষ্ঠিত হয়েছিল, চারশো ত্রিশ বছর পরে আসা নিয়ম সেই প্রতিজ্ঞাকে উঠিয়ে দিতে পারে না, যা প্রতিজ্ঞাকে বিফল করবে।
Shingulugula ni ashino, a Nnungu bhashinkubhika Shalia ja Musha nikong'ondela. Shalia ja a Musha jikakombola kulekanya Malagano ga a Nnungu na a Bhulaimu, ikapiteje yaka miya pasheshe na makumi gatatu.
18 ১৮ কারণ উত্তরাধিকার যদি নিয়মমূলক হয়, তবে আর প্রতিজ্ঞামূলক হতে পারে না; কিন্তু অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞার মাধ্যমেই অনুগ্রহ করেছেন।
Pabha upo ya a Nnungu ibhaga kwa Shalia, bhai nngabha kabhili kwa miadi. Ikabheje a Nnungu bhashinkwapa upo a Bhulaimu kwa miadi.
19 ১৯ তবে নিয়ম কি? অপরাধের কারণ তা যোগ করা হয়েছিল, যে পর্যন্ত না সেই বংশ আসে, যাঁর কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল এবং সেই আদেশ দূতদের মাধ্যমে একজন মধ্যস্থের হাতে বিধিবদ্ধ হল।
Bhai shalia ni nndi? Jashinkubhikwa nkupinga kulanguya ilebho, mpaka pushaishe jwa lubheleko lwa a Bhulaimu jubhammishile miadi jila. Shalia pujaishe na malaika kupitila kuka mundu mbuti muntenga.
20 ২০ এখন এক মধ্যস্থকারী শুধু এক জনের মধ্যস্থ হয় না, কিন্তু ঈশ্বর এক।
Bhai kwa nneyo nkupatanisha akapinjikwa, monaga shindu shiyene sha upande gumo, na a Nnungu ni bhamo.
21 ২১ তবে নিয়ম কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপের বিরুদ্ধে? একেবারেই না! ফলে যদি এমন নিয়ম দেওয়া হত, যা জীবন দান করতে পারে, তবে ধার্ম্মিকতা অবশ্য নিয়মমূলক হত।
“Bhai, bhuli shalia ja a Musha jinataukangana na miadi ja a Nnungu? Nng'oope! Monaga jikapali Shalia ja kombola kwaapanganga bhandunji gumi, bhai tukakwete aki kwa Shalia ja a Musha.
22 ২২ কিন্তু পরিবর্তে, শাস্ত্রে সবই পাপের অধীনে আটক করেছে, যেন নতুন নিয়ম ফল, যীশু খ্রীষ্টে বিশ্বাসের জন্য, বিশ্বাসীদেরকে রক্ষা করা যায়।
Ikabheje majandiko ga a Nnungu ganalugula kuti, shilambolyo showe mushili mmashili ga yambi, nkupinga bhowe shibhaakulupalilanje a Yeshu Kilishitu, bhapegwanje miadi jibhabhishile a Nnungu.”
23 ২৩ কিন্তু খ্রীষ্টে বিশ্বাস আসবার আগে আমরা নিয়মের অধীনে বন্দী ছিলাম, যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস প্রকাশিত হয়।
“Ikabheje tukanabhepegwa ngulupai, mutwaliji mmashili ga Shalia ja a Musha, tutabhilwe nkulindilila pushijiishe jene ngulupaijo.
24 ২৪ সুতরাং তখন নিয়ম খ্রীষ্টের কাছে আনবার জন্য আমাদের পরিচালক হয়ে উঠল, যেন আমরা বিশ্বাসের জন্য ধার্মিক বলে চিহ্নিত হই।
Kwa nneyo Shalia ja a Musha jatendaga kutulela mpaka pushibhaishe a Yeshu Kilishitu, nkupinga tupegwe aki kupitila ngulupai yetu.
25 ২৫ কিন্তু যে অবধি বিশ্বাস আসল, সেই অবধি আমরা আর পরিচালকের অধীন নই।
Kwa nneyo pakubha ngulupai jiishe, uwe twanngabha kabhili nkulelwa na Shalia.”
26 ২৬ কারণ তোমরা সবাই খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্র হয়েছ;
“Pabha mmowenji nshibhanganga bhana bha a Nnungu kwa ngulupai, kwa lundana na a Yeshu Kilishitu.
27 ২৭ কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশ্যে বাপ্তিষ্ম নিয়েছ, সবাই খ্রীষ্টকে পরিধান করেছ।
Pabha mmowenji mmatishwenje na lundana na a Kilishitu mbuti nshikwawalanga a Kilishitu.
28 ২৮ ইহূদি কি গ্রীক আর হতে পারে না, দাস কি স্বাধীন আর হতে পারে না, পুরুষ কি মহিলা আর হতে পারে না, কারণ খ্রীষ্ট যীশুতে তোমরা সবাই এক।
Kwa nneyo shakwa shakuti nne na Nnyaudi eu Ngiliki eu ntumwa eu nngabha ntumwa wala jwannume eu jwankongwe, pabha mmowenji mmamo kwa a Yeshu Kilishitu.
29 ২৯ আর তোমরা যদি খ্রীষ্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে উত্তরাধিকারী।
Bhai monaga mmanganyanji mmandunji bha a Kilishitu, nshibhanganga mmalubheleko lwa a Bhulaimu, kwa nneyo shimposhelanje malinga miadi jibhalugwile a Nnungu.”

< গালাতীয় 3 >