< ইষ্রা 8 >

1 অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাদের যে পূর্বপুরুষদের প্রধানেরা আমার সঙ্গে বাবিল থেকে গেল, তাদের নাম ও বংশাবলি এই৷
Waɗannan su ne shugabannin iyalai, da kuma waɗanda suka dawo tare da ni daga Babilon a zamanin mulkin Sarki Artazerzes.
2 পীনহসের সন্তানদের মধ্যে গের্শোম, ঈথামরের সন্তানদের মধ্যে দানিয়েল, দায়ূদের সন্তানদের মধ্যে হটূশ৷
Daga zuriyar Finehas, Gershom ne shugaba; daga zuriyar Itamar, Daniyel ne shugaba; daga zuriyar Dawuda, Hattush
3 শখনিয়ের সন্তানদের মধ্যে, পরোশের সন্তানদের মধ্যে সখরিয় এবং বংশাবলিতে নির্দিষ্ট তার সঙ্গী একশো পঞ্চাশ জন পুরুষ৷
ɗan zuriyar Shekaniya ne shugaba, daga zuriyar Farosh, Zakariya ne shugaba, tare da shi akwai mutum 150;
4 পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে সরহিয়ের ছেলে ইলিয়ৈনয় ও তার সঙ্গী দুশো জন পুরুষ৷
daga Fahat-Mowab, Eliyehoyenai ɗan Zerahiya ne shugaba, tare da shi akwai mutum 200;
5 শখনিয়ের সন্তানদের মধ্যে মহসীয়েলের ছেলে ও তার সঙ্গী তিনশো জন পুরুষ৷
daga zuriyar Zattu, Shekaniya ɗan Yahaziyel ne shugaba, tare da shi akwai mutum 300;
6 আদীনের সন্তানদের মধ্যে যোনাথনের ছেলে এবদ ও তার সঙ্গী পঞ্চাশ জন পুরুষ৷
daga zuriyar Adin, Ebed ɗan Yonatan ne shugaba, tare da shi akwai mutum 50;
7 এলমের সন্তানদের মধ্যে অথলিয়ার ছেলে যিশায়াহ ও তার সঙ্গী সত্তর জন পুরুষ৷
daga zuriyar Elam, Yeshahiya ɗan Ataliya ne shugaba, tare da shi akwai mutum 70;
8 শফটিয়ের সন্তানদের মধ্যে মীখায়েলের ছেলে সবদিয় ও তার সঙ্গী আশি জন পুরুষ৷
daga zuriyar Shefatiya, Zebadiya ɗan Mika’ilu ne shugaba, tare da shi akwai mutum 80;
9 যোয়াবের সন্তানদের মধ্যে যিহিয়েলের ছেলে ওবদিয় ও তার সঙ্গী দুশো আঠার জন পুরুষ৷
daga iyalin Yowab, Obadiya ɗan Yehiyel ne shugaba, tare da shi akwai mutum 218;
10 ১০ শলোমীতের সন্তানদের মধ্যে যোষিফিয়ের ছেলে ও তার সঙ্গী একশো ষাট জন পুরুষ৷
daga Bani, Shelomit ɗan Yosifiya ne shugaba, tare da shi akwai mutum 160;
11 ১১ আর বেবয়ের সন্তানদের মধ্যে বেবয়ের ছেলে সখরিয় ও তার সঙ্গী আটাশ জন পুরুষ৷
daga Bebai, Zakariya ɗan Bebai ne shugaba, tare da shi akwai mutum 28;
12 ১২ অসগদের সন্তানদের মধ্যে হকাটনের ছেলে যোহানন ও তার সঙ্গী একশো দশ জন পুরুষ৷
daga iyalin Azgad, Yohanan ɗan Hakkatan ne shugaba, tare da shi akwai mutum 110;
13 ১৩ অদোনীকামের শেষ সন্তানদের মধ্যে কয়েক জন, তাদের নাম ইলীফেলট, যিয়ুয়েল ও শমরিয় ও তাদের সঙ্গী ষাট জন৷
zuriya ta Adonikam ne suka zo daga ƙarshe, sunayensu kuwa su ne Elifelet, Yehiyel da Shemahiya, tare da su akwai mutum 60;
14 ১৪ বিগবয়ের সন্তানদের মধ্যে ঊথয় ও সব্বূদ ও তাদের সঙ্গী সত্তর জন পুরুষ৷
daga zuriyar Bigwai, Uttai da Zakkur ne shugabanni, tare da su akwai mutum 70.
15 ১৫ আমি তাদের অহবার দিকে বয়ে যাওয়া নদীর কাছে জড়ো করেছিলাম; সেখানে আমরা শিবির তৈরী করে তিন দিন থাকলাম, আর লোকদের ও যাজকদের প্রতি পর্যবেক্ষণ করলে আমি সেখানে লেবির সন্তানদের কাউকে দেখতে পেলাম না৷
Na kuma tattara su a bakin rafi wanda yake gangarawa zuwa Ahawa, muka kafa sansani a can kwana uku. Da na bincika cikin mutane da firistoci, sai na tarar babu Lawiyawa.
16 ১৬ তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শমরিয়, ইলনাথন, যারিব, ইলনাথন, নাথন, সখরিয় ও মশুল্লম এই সমস্ত প্রধান লোককে এবং যোয়ারীব ও ইলনাথন নামে দুজন শিক্ষককে ডাকলাম৷
Saboda haka sai na aika a kira Eliyezer, da Ariyel, da Shemahiya, da Elnatan, da Yarib, da Natan, da Zakariya, da Meshullam waɗanda su ne shugabanni. Na kuma sa a kira Yohiyarib da Elnatan waɗanda masana ne.
17 ১৭ কাসিফিয়ার প্রধান ইদ্দোরের কাছে তাদেরকে পাঠালাম, আর তোমরা আমাদের ঈশ্বরের বাড়ির জন্য দাসদের আমাদের কাছে আন, কাসিফিয়ার লোক ইদ্দোকে ও তার ভাই নথীনীয়দেরকে এই কথা বলতে তাদেরকে আদেশ করলাম৷
Na sa su je wurin Iddo wanda yake shugaba a Kasifiya. Aka gaya musu abin da za su gaya wa Iddo da’yan’uwansa masu aiki a haikali a Kasifiya don su aiko mana waɗanda za su yi mana hidima a haikalin Allahnmu.
18 ১৮ আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় তারা আমাদের কাছে ইস্রায়েলের ছেলে লেবির বংশের মহলির সন্তানদের মধ্যে একজন বৃদ্ধকে, আর শেরেবিয়কে এবং তার ছেলে ও আঠারোজন ভাইকে,
Da yake Allah yana tare da mu, sai suka aiko mana da Sherebiya, wanda ya iya aiki, shi daga zuriyar Mali ɗan Lawi ne, ɗan Isra’ila. Sai ya zo tare da’ya’yansa da kuma’yan’uwansa. Dukansu dai mutum 18 ne.
19 ১৯ আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তার ভাইয়েরা ও ছেলেরা কুড়ি জনকে আনলো৷
Suka kuma aika da Hashabiya tare da Yeshahiya daga zuriyar Merari, da’yan’uwansu da kuma’ya’yansu, su kuma mutum 20 ne.
20 ২০ আর দায়ূদ ও শাসনকর্তারা যাদেরকে লেবীয়দের সেবা কাজের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুশো কুড়ি জনকেও আনলো; তাদের সবার নাম লেখা হল৷
Sun kuma kawo masu aiki a haikali mutum 220, ƙungiyar da Dawuda da abokan aikinsa suka keɓe don su taimaki Lawiyawa aiki. Duk aka rubuta waɗannan da sunayensu.
21 ২১ পরে আমাদের জন্য এবং আমাদের ছেলে মেয়েদের ও সমস্ত সম্পত্তির জন্য সঠিক পথ চাওয়ার ইচ্ছায় আমাদের ঈশ্বরের সামনে আমাদের প্রার্থনা করার জন্য আমি সেখানে অহবা নদীর কাছে উপোস ঘোষণা করলাম৷
A can, a bakin rafin Ahawa, na sa mu yi azumi, domin mu ƙasƙantar da kanmu a gaban Allah, mu kuma roƙe shi yă kiyaye mana hanya, da mu da’ya’yanmu da kayanmu duka.
22 ২২ কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করার জন্য রাজার কাছে একদল সৈন্য কি ঘোড়াচালক চাইতে আমার লজ্জা করছিল; কারণ আমরা রাজাকে এই কথা বলেছিলাম, “আমাদের ঈশ্বরের হাত মঙ্গলের জন্য তাঁর সমস্ত অনুগামীর ওপর আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে, তাঁর পরাক্রম ও রাগ তাদের সকলের বিরুদ্ধে৷”
Na ji kunya in roƙi sarki yă haɗa mu da sojoji da masu dawakai don su yi mana rakiya su kāre mu daga magabta a kan hanya, gama mun ce wa sarki, “Alherin Allah yana tare da duk wanda yake dogara gare shi, amma kuma fushinsa yana kan duk wanda ya juya masa baya.”
23 ২৩ অতএব আমরা উপোস করলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ে জন্য প্রার্থনা করলাম; তাতে তিনি আমাদের অনুরোধ গ্রহণ করলেন৷
Saboda haka sai muka yi azumi, muka kai roƙonmu a wurin Allah, ya kuwa amsa mana.
24 ২৪ পরে আমি যাজকদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে ও তাদের সঙ্গে তাদের দশ জন ভাইকে আলাদা করলাম;
Sai na keɓe manyan firistoci guda goma sha biyu tare da Sherebiya, Hashabiya da kuma’yan’uwansu guda goma.
25 ২৫ আর রাজা, তাঁর মন্ত্রীরা, শাসনকর্তারা ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের বাড়ির জন্য হিসাবে যে রূপা, সোনা ও পাত্র দিয়েছিলেন, তাদেরকে তা পরিমাপ করে দিলাম;
Na auna musu zinariya da azurfa, da kwanoni waɗanda sarki da mashawartansa, da sauran abokan aikinsa, da Isra’ilawan da suke can suka bayar domin haikalin Allahnmu.
26 ২৬ আমি ছশো পঞ্চাশ তালন্ত রূপা, একশো তালন্ত পরিমাণে রূপার পাত্র, একশো তালন্ত সোনা,
Na auna musu talenti 650 na azurfa, talenti ɗari na kwanonin azurfa, talenti 100 na zinariya,
27 ২৭ এক হাজার অদর্কোন মূল্যের কুড়িটি সোনার পাত্র এবং সোনার মত দামী ভালো পরিষ্কার তামার দুটি পাত্র মাপ করে তাদের হাতে দিলাম৷
kwanonin zinariya guda 20 da darajarsu ya kai darik 1,000, da kwanoni biyu na gogaggen tagulla, wanda yake darajarsa daidai da zinariya.
28 ২৮ আর তাদেরকে বললাম, “তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এবং এই পাত্র সকলও পবিত্র এবং এই রূপা ও সোনা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য৷
Na ce masa, “Ku da kayan nan tsarkaka ne ga Ubangiji. Azurfa da zinariya ɗin, bayarwa ce ta yardar rai ga Ubangiji, Allah na kakanninku.
29 ২৯ অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর বাড়ির কুঠরীতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে পর্যন্ত না তা মেপে দেবে, সে পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে৷”
Ku lura da su da kyau har sai kun isa Urushalima. Ku auna su a shirayin haikalin Ubangiji a Urushalima, a gaban manyan firistoci, da Lawiyawa, da shugabannin iyalai na Isra’ila.”
30 ৩০ পরে যাজকেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের বাড়িতে যাবার জন্য সেই পরিমাপের রূপা, সোনা ও পাত্র গ্রহণ করল৷
Sa’an nan sai firistoci, da Lawiyawa suka karɓi azurfa da zinariya da kuma tsarkakan kwanonin da aka auna don a kai haikalin Allahnmu a Urushalima.
31 ৩১ পরে প্রথম মাসের বারো দিনের র দিন আমরা যিরূশালেমে যাবার জন্য অহবা নদী থেকে চলে গেলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হাত ছিল, তিনি পথের মধ্যে শত্রুদের ও গুপ্ত ডাকাতদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন৷
A rana ta goma sha biyu ga watan farko, muka tashi daga bakin rafin Ahawa don mu tafi Urushalima. Alherin Allahnmu yana tare da mu, ya kuma kāre mu daga magabta da’yan fashi.
32 ৩২ পরে আমরা যিরূশালেমে গিয়ে সেখানে তিন দিন থাকলাম৷
Muka iso Urushalima, inda muka huta kwana uku.
33 ৩৩ পরে চতুর্থ দিনের সেই রূপা, সোনা ও পাত্র সকল আমাদের ঈশ্বরের বাড়িতে ঊরিয়ের ছেলে মরেমোৎ যাজকের হাতে মেপে দেওয়া গেল, আর তার সঙ্গে পীনহসের ছেলে ইলীয়াসর এবং তাদের সঙ্গে যেশূয়ের ছেলে যোষাবদ ও বিন্নূয়ির ছেলে নোয়দিয়, এই দুজন লেবীয় ছিল৷
A rana ta huɗu muka tafi haikalin Allah, muka auna azurfa, da zinariya, da tsarkakan kwanonin, muka ba Meremot ɗan Uriya firist, da Eleyazar ɗan Finehas yana tare da shi, da kuma Lawiyawan nan, wato, Yozabad ɗan Yeshuwa, da Nowadiya ɗan Binnuyi.
34 ৩৪ সমস্ত দ্রব্য হিসাব করে মেপে দেওয়া হল এবং সে দিনের সমস্ত ওজনের পরিমাণ লেখা হল৷
Aka yi lissafi aka auna kome aka tarar yana nan daidai, aka kuma rubuta yawan nauyin a lokacin.
35 ৩৫ নির্বাসিত যারা বন্দীদশা থেকে ফিরে এসেছিল, তারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি উত্সর্গ করল; তারা সমুদয় ইস্রায়েলের জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি ভেড়া, সাতাত্তরটি ভেড়ার বাচ্চা ও পাপার্থক বলির জন্য বারোটি ছাগল, এই সকল সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য বলিদান করল৷
Sa’an nan sai waɗanda suka dawo daga bauta suka miƙa hadaya ta ƙonawa ga Allah na Isra’ila. Wato, bijimai guda goma sha biyu don Isra’ilawa duka, raguna tasa’in da shida,’yan raguna saba’in da bakwai, bunsurai kuma guda goma sha biyu. Aka miƙa su hadaya don zunubi. Wannan duka hadaya ta ƙonawa ce ga Ubangiji.
36 ৩৬ পরে রাজ প্রতিনিধি আধিকারিকদের কাছে ও নদীর পারের শাসনকর্তাদেরকে কাছে রাজার আদেশপত্র দেওয়া হল, আর তাঁরা লোকদের এবং ঈশ্বরের বাড়িরও সাহায্য করলেন৷
Suka kuma kai saƙon sarki zuwa ga wakilansa, da kuma gwamnoni na Kewayen Kogin Yuferites waɗanda suka taimaki mutane da kuma gidan Allah.

< ইষ্রা 8 >