< ইষ্রা 5 >

1 পরে হগয় ভাববাদী ও ইদ্দোরের ছেলে সখরিয়, এই দুজন ভাববাদী যিহূদা ও যিরূশালেমের ইহুদীদের কাছে ভাববাণী প্রচার করতে লাগলো; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাদের কাছে ভাববাণী প্রচার করতে লাগলো৷
Ndipo Hagai nabii na Zakaria mtoto wa Ido nabii wakatabiri kwa jina la Mungu wa Israel kwa wayahudi wa Yuda na Yerusalem.
2 তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যোষাদকের ছেলে যেশূয় উঠে যিরূশালেমে ঈশ্বরের বাড়ি তৈরী করতে শুরু করলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁদের সঙ্গে থেকে তাঁদেরকে সাহায্য করতেন৷
Zerubabeli mtoto wa Shealtieli na Yoshua mtoto wa Yosadaki wakainuka na kuanza kujenga nyumba ya Mungu Yerusalem pamoja na manabii ambao waliwahamasisha wao.
3 তখন নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথরবোষণয় এবং তাঁদের সঙ্গীরা তাঁদের কাছে এসে বললেন, “এই বাড়ি তৈরীতে ও দেওয়াল তৈরী করতে তোমাদেরকে কে আদেশ দিয়েছে?”
Ndipo Tatenai Mkuu wa mji ngambo ya mto, Shethar - Bozenai, na mshirika wao, wakaja na kusema kwao, “Nani aliyewapa agizo la kujenga nyumba hii na kukamilisha ukuta?”
4 তারা আরও প্রশ্ন করলো, সেই গাঁথনিকারী লোকদের নাম কি?
Vilevile walisema, “Ni majina ya watu gani wanaoshughulika na ujenzi huu?”
5 কিন্তু ইহুদীদের প্রাচীনদের প্রতি তাঁদের ঈশ্বরের দৃষ্টি ছিল, আর যতদিন দারিয়াবসের কাছে অনুরোধ করা না যায় এবং এই কাজের বিষয়ে পুনরায় চিঠি না আসে, ততদিন ওঁরা তাঁদের থামালেন না৷
Lakini jicho la Mungu lilikuwa pamoja na viongozi wa Wayahudi na maadui wao hawakuweza kuwazuia. Walikuwa wakisubiri barua kutumwa kwa mfalme na amri kurudi kwao kwa ajili ya suala hili.
6 নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথরবোষণয় এবং তাঁদের সঙ্গী অফর্সখীয়েরা দারিয়াবস রাজার কাছে যে চিঠি পাঠালেন, তার অনুলিপি এই৷
Hii ni nakala ya barua kwa Tatenai, mkuu wa mji ngambo ya mto, na Shethar - Bozenai na wenzao katika mji ngambo ya Mto, ambao waliwatuma kwa mfalme Dario.
7 তাঁরা এই সব কথা বলে একটি চিঠি পাঠালেন, “মহারাজ দারিয়াবসের সব কিছু ভাল হোক৷
Wakatuma ujumbe, wakiandika kwa mfalme Dario, “Amani tele iwe kwako”
8 মহারাজের কাছে আমাদের এই অনুরোধ, আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের বাড়িতে গিয়েছিলাম, তা অনেক বড় পাথর দিয়ে তৈরী এবং তার দেওয়ালে কারুকার্য কাঠ বসানো হচ্ছে; আর এই কাজ যত্ন সহকারে চলছে ও তারা ভালো ভাবে তা করছে৷
Mfalme atambue kwamba tulikwenda Yuda kwenye nyumba ya Mungu Mkuu. Imeshajengwa kwa mawe makubwa na mbao zimewekwa katika kuta. Hii kazi inafanyika kwa utaratibu na inaendelea vizuri kwa mikono yao.
9 আমরা সেই প্রাচীনদের জিজ্ঞাসা করলাম, তাদেরকে এই কথা বললাম, ‘এই বাড়ি তৈরী ও দেওয়াল গাঁথতে তোমাদেরকে কে আদেশ দিয়েছে?’
Tukawauliza wazee, ni nani aliyewapa agizo la kujenga nyumba na ukuta?'
10 ১০ আর আমরা আপনাকে জানানোর জন্য তাদের প্রধানদের নাম লিখে নেবার জন্য তাদের নামও জিজ্ঞাসা করলাম৷
Pia tuliwauliza majina yao ili kwamba ujue majina ya kila mtu ambaye aliwaongoza.
11 ১১ তারা আমাদেরকে এই উত্তর দিল, ‘যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাঁরই দাস; আর এই যে বাড়ি তৈরী করছি, এটা অনেক বছর আগে তৈরী হয়েছিল, ইস্রায়েলের একজন মহান রাজা তা তৈরী ও সমাপ্ত করেছিলেন৷
Nao wakatujibu na kusema, “Sisi tu watumishi wa Mungu wa mbingu na nchi na sisi tunaijenga nyumba hii ambayo ilijengwa miaka mingi iliyopita wakati mfalme mkuu wa Israel alijenga na kuikamisha.
12 ১২ পরে আমাদের পূর্বপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করায় তিনি তাদেরকে বাবিলের রাজা কলদীয় নবূখদনিত্সরের হাতে সমর্পণ করেন; তিনি এই বাড়ি ধ্বংস করেন এবং লোকদেরকে বাবিলে নিয়ে যান৷
Ingawa, watangulizi wetu walipomchukiza Mungu wa mbinguni, Mungu akawatia katika mikono ya mfalme wa Babeli Nebukadineza, ambaye alivunja nyumba na kuwachukua watu mateka Babeli.
13 ১৩ কিন্তু বাবিলের রাজা কোরসের প্রথম বছরে কোরস রাজা ঈশ্বরের এই বাড়ি তৈরী করতে আদেশ দিলেন৷
Pia, katika mwaka wa kwanza wa kutawala Koreshi mfalme wa Babeli, Koreshi aliamuru nyumba ya Mungu kujengwa.
14 ১৪ আর নবূখদনিত্সর ঈশ্বরের বাড়ির যে সব সোনার ও রূপার পাত্র যিরূশালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে বাবিলের মন্দিরে রেখেছিলেন, সেই সব পাত্র কোরস রাজা বাবিলের মন্দির থেকে বের করে তাঁর নিযুক্ত শেশবসর নামে শাসনকর্ত্তার হাতে সমর্পণ করলেন’
Mfalme Koreshi pia alirudisha vitu vya dhahabu na fedha vya nyumba ya Mungu ambavyo Nebukadineza alivichukua kwenye hekalu Yerusalem na kuvipeleka kwenye hekalu Babeli. Naye akavitunza kwa Sheshbaza, ambaye alimchagua kuwa kiongozi.
15 ১৫ এবং তাঁকে বললেন, ‘তুমি এই সব পাত্র যিরূশালেমের মন্দিরে নিয়ে গিয়ে সেখানে রাখো এবং ঈশ্বরের বাড়ি নিজের জায়গায় তৈরী হোক৷’
Naye akamwambia, “Chukua hivi vitu. Uondoke na kuviweka kwenye Hekalu Yerusalem. Na nyumba ya Mungu ijengwe kule.”
16 ১৬ তারপর সেই শেশবসর এসে যিরূশালেমে ঈশ্বরের বাড়ির ভীত স্থাপন করলেন; তখন থেকে এখন পর্যন্ত এর গাঁথনি হচ্ছে, কিন্তু শেষ হয়নি৷
Ndipo huyu Sheshbaza akaja na kuweka msingi kwa nyumba ya Mungu katika Yerusalem: na ikaendelea kujengwa, lakini bado haijakamilika
17 ১৭ অতএব এখন যদি মহারাজের ভালো মনে হয়, তবে কোরস রাজা যিরূশালেমে ঈশ্বরের বাড়ি তৈরী করার আদেশ দিয়েছিলেন কিনা, তা মহারাজের ঐ বাবিলের রাজস্য নথিপত্র খোঁজ করা হোক; পরে মহারাজ এ বিষয়ে আমাদের কাছে আপনার ইচ্ছা বলে পাঠাবেন৷”
Sasa ikiwa itampendeza mfalme, na uchunguzi ufanyike kwenye nyumba ya ukumbusho Babeli Ikiwapo hukumu ya mfalme wa Koreshi ya kujenga nyumba ya Mungu Yerusalem. Na mfalme anaweza kutuma uamuzi wake kwetu.

< ইষ্রা 5 >