< ইষ্রা 1 >

1 পারস্যের রাজা কোরসের প্রথম বছরে সদাপ্রভুর যে কথা যিরমিয় বলেছিলেন তা সম্পূর্ণ করার জন্য সদাপ্রভু পারস্যের রাজা কোরসের মনকে চঞ্চল করলেন, তাই তিনি নিজের রাজ্যের সব জায়াগায় ঘোষণার মাধ্যমে এবং লিখিত বিজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ দিলেন,
A shekara ta farko ta mulkin sarkin Farisa, wato, sarki Sairus, domin a cika maganar Ubangiji da aka yi ta bakin Irmiya, sai Ubangiji ya taɓa zuciyar Sairus sarkin Farisa ya yi shela a duk fāɗin ƙasarsa, ya kuma rubuta cewa,
2 পারস্যের রাজা কোরস এই কথা বলেন, “স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি যিহূদা দেশের যিরূশালেমে তাঁর জন্য এই বাড়ি বানানোর ভার আমাকে দিয়েছেন৷
“Ga abin da Sairus sarkin Farisa yake shela, “‘Ubangiji Allah na sama ya ba ni iko in yi mulkin duniya duka, ya kuma zaɓe ni in gina masa haikali a Urushalima cikin Yahuda.
3 তোমাদের মধ্যে, তাঁর সমস্ত প্রজার মধ্যে, যে কেউ হোক, তার ঈশ্বর তার সঙ্গে সঙ্গে থাকুন; সে যিহূদা দেশের যিরূশালেমে যাক, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর যিরূশালেমের বাড়ি তৈরী করুক; তিনিই ঈশ্বর৷
Duk wanda yake nasa a cikinku bari Allahnsa yă kasance tare da shi, bari yă tafi Urushalima cikin Yahuda yă gina haikalin Ubangiji, Allah na Isra’ila, Allah wanda yake a Urushalima.
4 আর যে কোনো জায়গায় যে কেউ অবশিষ্ট আছে, বাস করছে, সেখানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমের বাড়ির জন্য নিজের ইচ্ছায় দেওয়া উপহার ছাড়াও রূপা, সোনা, অন্যান্য জিনিস ও পশু দিয়ে তার সাহায্য করুক৷”
Duk inda akwai mutumin Yahuda da ya rage, sai mutanen da suke zama kusa da shi, su taimake shi da azurfa, da zinariya, da kaya, da kuma dabbobi, tare da kyautai na yardar rai saboda Gidan Allah wanda yake a Urushalima.’”
5 তখন যিহূদার ও বিন্যামীন বংশের পূর্বপুরুষদের প্রধানেরা এবং যাজকেরা ও লেবীয়েরা, আর সদাপ্রভুর বাড়ি তৈরী করতে যিরূশালেমে যাওয়ার জন্য যে লোকদের মনে ঈশ্বর প্রবল ইচ্ছা দিলেন, তাঁরা সবাই উঠল৷
Sai shugabannin zuriyar Yahuda da na Benyamin, da firistoci da Lawiyawa, duk wanda Allah ya taɓa zuciyarsa, suka shirya don su je su gina haikalin Ubangiji a Urushalima.
6 আর তাদের চারদিকের সব লোক নিজের ইচ্ছায় দেওয়া উপহার ছাড়াও রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস এবং পশু ও দামী জিনিস তাদেরকে দিয়ে তাদের হাত সবল করলো৷
Dukan maƙwabtansu kuwa suka taimake su da gudummawa na kayan azurfa da na zinariya, da kaya, da dabbobi, da kuma kyautai masu daraja bisa bayarwar yardar rai da suka yi.
7 আর নবূখদনিত্সর সদাপ্রভুর বাড়ির যে সব পাত্র যিরূশালেম থেকে এনে নিজের দেবতার ঘরে রেখেছিলেন, কোরস রাজা সেই সব বের করে দিলেন৷
Sai sarki Sairus ya fitar da kayan da suke na haikalin Ubangiji waɗanda Nebukadnezzar ya kwashe daga Urushalima ya sa a haikalin allahnsa.
8 পারস্যের রাজা কোরস সেগুলি কোষাধ্যক্ষ মিত্রদাতের মাধ্যমে বের করে এনে, গণনা করে যিহূদার শাসনকর্ত্তা শেশবসরের কাছে তা গুনে সমর্পণ করলেন৷
Sairus sarkin Farisa ya sa Mitredat ma’aji ya ƙirga su a gaban Sheshbazzar ɗan sarkin Yahuda.
9 সেই সব জিনিসের সংখ্যা; ত্রিশটি সোনার থালা, হাজারটি রূপার থালা, ঊনত্রিশটি ছুরি,
Ga lissafin kayan. Manyan kwanonin zinariya guda 30 Manyan kwanonin azurfa guda 1,000 Wuƙaƙe guda 29
10 ১০ ত্রিশটি সোনার বাটি, চারশো দশটি দ্বিতীয় শ্রেণীর বাটি এবং এক হাজার অন্যান্য পাত্র;
Waɗansu kwanonin zinariya guda 30 Waɗansu kwanonin azurfa guda 410 da waɗansu kayayyaki guda 1,000
11 ১১ মোট পাঁচ হাজার চারশো সোনার ও রূপার পাত্র৷ বন্দীদেরকে বাবিল থেকে যিরূশালেমে আনার দিনের শেশবসর এই সব জিনিস আনলেন৷
Dukan kayayyakin zinariya da na azurfa sun kai 5,400. Sheshbazzar ya kawo kayayyakin nan duka tare da shi lokacin da kamammun suka hauro daga Babilon zuwa Urushalima.

< ইষ্রা 1 >