< যিহিস্কেল ভাববাদীর বই 8 >

1 বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনের আমি নিজের ঘরে বসেছিলাম এবং যিহূদার প্রাচীনরা আমার সামনে বসেছিল, সেইদিনের প্রভু সদাপ্রভু সেখানে আমার ওপরে আবার হাত রাখলেন।
Hivyo ikawa kuhusu katika mwaka wa sita na mwezi wa sita, katika siku ya tano ya mwezi, nilipokuwa nimeketi kwenye nyumba yangu na wazee wa Yuda waliketi mbele yangu, kwamba mkono wa Bwana Yahwe ukanijaza juu yangu huko.
2 তাতে আমি দেখলাম এবং দেখ, সেখানে একজন মানুষের মতো ছিল, তাঁর কোমর থেকে নীচে পর্যন্ত আগুনের মতো এবং তাঁর কোমরের ওপর থেকে আলোকিত ধাতুর মতো উজ্জ্বল চেহারার ছিল।
Hivyo nikaona, na tazama, kulikuwa na mfano kama mwonekano wa mwanadamu. Kutoka kwenye mwonekano wake wa nyonga kwenda chini kulikuwa na moto. Na kutoka kwenye nyonga kwenda juu kulikuwa na mwonekano wa kitu kinachong'aa, kama mng'ao wa chuma.
3 এবং তিনি এক বাড়িয়ে আমার মাথার চুল ধরলেন, তাতে ঈশ্বরের আত্মা আমাকে তুলে পৃথিবী ও আকাশের মধ্যে এবং ঈশ্বরের দর্শনের মধ্যে, তিনি আমাকে যিরূশালেমের উত্তরের দরজার দিকে নিয়ে আনলেন, যেখানে বিশাল ঈর্ষার প্রলোভিত মুর্ত্তিটি দাঁড়িয়ে ছিল।
Kisha akanyoosha kutoka kwenye mkono na kunichukua kwa nywele za kichwa changu; Roho akaniacha juu kati ya dunia na mbingu, na katika maono kutoka kwa Mungu, akaniletea hata Yerusalemu, kwenye mlango wa kuingia ndani ya lango la kaskazini, ambako sanamu ile iletayo wivu mkubwa ilipokuwa imesiamama.
4 সমভূমিতে যা আমি দেখেছিলাম সেখানে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা আছে।
Kisha tazama, utukufu wa Mungu wa Israeli ulikuwa huko, kulingana na ono nililokuwa nimeliona kwenye uwanda.
5 তারপর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি চোখ তুলে উত্তরদিকে দেখো;” তাতে আমি উত্তরদিকে চোখ তুললাম, আর দেখ, যজ্ঞবেদির দরজার উত্তরে, প্রবেশের জায়গায় ঐ ঈর্ষার মূর্ত্তি রয়েছে।
Kisha akanambia, “Mwanadamu, inua juu macho yako kwenda upande wa kaskazini.” Hivyo nikainua macho yangu kuelekea kaskazini, na kwenye lango la kaskazini kulekea kwenye madhabahu, huko kwenye lango la kuingilia, kulikuwa na sanamu ya wivu.
6 আর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এরা কি করে, তুমি কি দেখছ? ইস্রায়েল-কুল আমার পবিত্র জায়গা থেকে আমাকে দূর করার জন্যে এখানে অনেক জঘন্য কাজ করছে। কিন্তু তুমি দেখবে এবং আরো অনেক জঘন্য কাজ দেখবে।”
Hivyo akanambia, “Mwanadamu, unaona wanayoyafanya? Haya ni machukizo makubwa ambayo nyumba ya Israeli wanayoyafanya hapa kunifanya niende mbali kutoka patakatifu pangu. Lakini utageuka na kuona machukizo makubwa zaidi.”
7 তখন তিনি আমাকে উঠানের দরজায় আনলেন এবং আমি দেখলাম, আর দেখ, দেয়ালের মধ্যে এক ছিদ্র।
Kisha akanileta hata kwenye mlango wa uzio, na nikatazama, kulikuwa na shimo kwenye ukuta.”
8 তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এই দেয়াল খোঁড়,” যখন আমি সেই দেয়াল খুঁড়লাম, দেখ, একটা দরজা।
Akanambia, “Mwanadamu, chimba kwenye huu ukuta.” Basi nikachimba kwenye huo ukuta, na kulikuwa na mlango.
9 তিনি আমাকে বললেন, “যাও এবং দেখো দুষ্টের জঘন্য কাজ যা তারা এখানে করেছে।”
Kisha akanambia, “Nenda na ukaone machukizo ya uovu ambayo wanayoyafanya hapa.”
10 ১০ তাতে আমি গেলাম এবং দেখলাম এবং দেখ! সব ধরনের সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকার! ইস্রায়েল কুলের সমস্ত মূর্ত্তি চারিদিকে দেয়ালের গায়ে আঁকা আছে;
Basi nilipokuwa nikienda ndani na nikaona, na tazama! Kulikuwa na kila umbo la vitu vikitembea polepole na mnyama achukizaye sana! Kila sanamu wa nyumba ya Israeli ilikuwa imechongwa kwenye ukuta pande zote.
11 ১১ তাদের সামনে ইস্রায়েল কুলের প্রাচীনদের সত্তর জন পুরুষ এবং তাদের মাঝখানে শাফনের ছেলে যাসনিয় দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকের হাতে এক এক ধুনুচি; আর ধূপ মেঘের সুগন্ধ ওপরে উঠছে।
Wazee sabini wa wa nyumba ya Israeli walikuwa huko, na Yaazania mwana wa Shafani alikuwa amesimama katikati yao. Walikuwa wamesimama mbele ya picha, na kila mtu alikuwa na chetezo kwenye mkono wake ili kwamba harufu ya ubani ingeweza kupanda juu.
12 ১২ তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, ইস্রায়েল কুলের প্রাচীনরা অন্ধকারে, প্রত্যেকে নিজেদের গোপন ঘরে মূর্তির সঙ্গে, কি কি কাজ করে, তা কি তুমি দেখলে? কারণ তারা বলে, ‘সদাপ্রভু আমাদেরকে দেখতে পান না, সদাপ্রভু দেশ ত্যাগ করেছেন’।”
Akanambia, “mwanadamu, unaona kile ambacho wazee wa nyumba ya Israeli wanachokifanya kwenye giza? Kila mmoja hufanya hivi kwenye chumba cha sanamu yake, kwa kuwa husema, 'Yahwe hatuone! Yahwe ameitelekeza hii nchi.”'
13 ১৩ তিনি আমাকে আরও বললেন, “আবার ফের এবং দেখো অন্য অনেক জঘন্য কাজ যা তারা করেছে।”
Kisha akanambia, “Geuka tena na tazama machukizo makubwa ambayo wanayoyafanya.”
14 ১৪ পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তরদিকের দরজার প্রবেশের জায়গায় আমাকে আনলেন; আর দেখ, সেখানে স্ত্রীলোকেরা বসে তম্বুষ দেবের জন্য কাঁদছে।
Tena akanileta kwenye lango la kuingia la nyumba ya Yahwe lililokuwa upande waa kaskazini, na tazama! Wanawake walikuwa wameketi huko wakimlilia Tamuzi.
15 ১৫ তখন তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? আবার ফের এবং দেখো এর থেকে আরো অনেক জঘন্য কাজ।”
Hivyo akanambia, “Umeiona hii, mwanadamu? Geuka tena na uone machukizo makubwana zaidi kuliko hayo.”
16 ১৬ পরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতরের উঠানে আনলেন, আর দেখ, সদাপ্রভুর মন্দিরের প্রবেশের জায়গায়, বারান্দার ও যজ্ঞবেদির মাঝখানে, অনুমান পঁচিশ জন লোক, তারা সদাপ্রভুর মন্দিরের দিকে পিঠ ও পূর্বদিকে মুখ ফিরিয়ে সূর্য্যের কাছে নত হচ্ছে।
Akanileta hata kwenye uzio wa ndani wa nyumba ya Yahwe, na tazama! huko kwenye lango la kuingia kwenye madhabahu, kulikuwa na takribani watu ishirini na tano waliokuwa wamelipa mgongo hekalu la Yahwe na nyuso zao kuelekea mashariki, na walikuwa wakiabudu jua.
17 ১৭ তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এখানে যিহূদা-কুল যে সব জঘন্য কাজ করছে, তাদের পক্ষে কি তা করা ছোট বিষয়? কারণ তারা দেশকে হিংস্রতায় পরিপূর্ণ করেছে এবং আবার ফিরে আমাকে রাগের জন্য প্ররোচিত করেছে; আর দেখ, তারা নিজেদের নাকে গাছের ডাল দিচ্ছে।
Akanambia, “Unaona hii, mwanadamu? Je ni kitu kidigo kwa ajili ya nyumba ya Yuda kufanya haya machukizo wanayoyafanya? Kwa kuwa wameijaza nchi kwa uovu na wamerudi tena ili kuniletea hasira, kuweka tawi kwenye pua zao.
18 ১৮ অতএব আমি তাদের মধ্যে কাজ করব; আমার চোখ দয়া করবে না এবং আমি তাদের পরিত্যাগ করব না। তারা আমার কানে উচ্চ-স্বরে কাঁদে, আমি তাদের কথা শুনব না!”
Hivyo nitatenda miongoni mwao pia; jicho langu halitakuwa na huruma, sitaacha kuwaharibu. hata watalia kwenye masikio yangu kwa sauti kubwa, sitawasikia.”

< যিহিস্কেল ভাববাদীর বই 8 >