< যিহিস্কেল ভাববাদীর বই 37 >

1 সদাপ্রভুর হাত আমার ওপরে এসেছিল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাইরে নিয়ে গিয়ে উপত্যকার মধ্যে রাখলেন; তা হাড়ে পরিপূর্ণ ছিল।
Dzanja la Yehova linali pa ine, ndipo Mzimu wa Yehova unandinyamula nʼkukandikhazika pakati pa chigwa. Chigwacho chinali chodzaza ndi mafupa.
2 পরে তিনি চারিদিকে তাদের কাছ দিয়ে আমাকে নিয়ে গেলেন; আর দেখ, সেই উপত্যকার ওপরে প্রচুর হাড় ছিল এবং দেখ, সে সব খুব শুকনো।
Yehova anandiyendetsa uku ndi uku pakati pa mafupawo. Mafupawo anali ochuluka kwambiri mʼchigwa monsemo ndipo anali owuma kwambiri.
3 তিনি আমাকে বললেন, “হে মানুষের-সন্তান, এই সব হাড় কি জীবিত হবে?” তাই আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু আপনি জানেন।”
Tsono Yehova anandifunsa kuti, “Iwe mwana wa munthu, kodi mafupa amenewa angakhalenso ndi moyo?” Ndinayankha kuti, “Inu Ambuye Yehova, Inuyo nokha ndiye mukudziwa.”
4 তখন তিনি আমাকে বললেন, “তুমি এই সব হাড়ের উদ্দেশ্যে ভাববাণী বল, তাদেরকে বল, ‘হে শুকনো হাড় সব সদাপ্রভুর বাক্য শোনো।
Pamenepo anandiwuza kuti, “Lengeza kwa mafupa amenewa ndi kuwawuza kuti amve mawu a Ine Yehova!
5 প্রভু সদাপ্রভু এই সব হাড়কে এই কথা বলেন, “দেখ, আমি তোমাদের মধ্যে আত্মা আনব, তাতে
Uwawuze kuti zimene Ine Ambuye Yehova ndikunena kwa mafupa ndi izi: Ndidzawuzira mpweya mwa inu, ndipo mudzakhalanso ndi moyo.
6 তোমার জীবিত হবে। আর আমি তোমাদের ওপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করব, চামড়া দিয়ে তোমাদেরকে ঢেকে দেব ও তোমাদের মধ্যে নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে, আর তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।”
Ndidzakupatsani mitsempha ndi mnofu. Ndiponso ndidzakukutani ndi khungu. Pambuyo pake ndidzawuzira mpweya mwa inu ndipo mudzakhalanso ndi moyo. Pamenepo mudzadziwa kuti Ine ndine Yehova.”
7 তখন আমি যেমন আজ্ঞা পেলাম, সেই অনুসারে ভাববাণী বললাম; আর আমার ভাববাণী বলবার দিনের শব্দ হল, আর দেখ, কম্পনের শব্দ হল এবং সেই সব হাড়ের মধ্যে প্রত্যেক হাড় নিজেদের হাড়ের সঙ্গে সংযুক্ত হল।
Ndipo ndinanenera monga anandilamulira. Ndipo pamene ndinkanenera, ndinamva gobedegobede, ndipo mafupa aja anayamba kulumikizana, fupa ku fupa linzake.
8 আমি দেখলাম, আর দেখ, তাদের ওপরে শিরা হল ও মাংস বৃদ্ধি পেল এবং চামড়া তাদেরকে ঢেকে দিল, কিন্তু তাদের মধ্যে জীবন ছিল না।
Ine ndinayangʼana, ndipo mitsempha ndi mnofu zinabwera pa mafupawo ndipo khungu linaphimba pamwamba pake, koma munalibe mpweya mwa iwo.
9 পরে তিনি আমাকে বললেন, নিশ্বাসের উদ্দেশ্যে ভাববাণী বল, হে মানুষের-সন্তান ভাববাণী বল এবং নিশ্বাস কে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে নিশ্বাস; চারি বায়ু থেকে এস এবং এই মৃত লোকেদের ওপরে বয়ে যাও, যেন তারা জীবিত হয়।
Tsono Yehova anandiwuza kuti, “Nenera kwa mpweya, nenera iwe mwana wa munthu ndi kuwuza mpweya mawu a Ine Ambuye Yehova kuti, ‘Bwera kuno iwe mpweya. Bwera kuchokera ku mbali zonse zinayi ndi kudzawuzira anthu ophedwawa kuti akhalenso ndi moyo.’
10 ১০ তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, সেই অনুসারে আমি ভাববাণী বললাম; তাতে আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা জীবিত হল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে খুব বিরাট বাহিনী।
Choncho ndinanenera monga anandilamulira ndipo mpweya unalowa mwa iwo; apo anthu akufawo anakhala ndi moyo, nayimirira ndipo linali gulu lalikulu lankhondo.”
11 ১১ পরে তিনি আমাকে বললেন, হে মানুষের-সন্তান, এই সব হাড় সব ইস্রায়েল কুলের; দেখ, তারা বলছে, আমাদের হাড় সব শুকনো হয়ে গিয়েছে এবং আমাদের আশ্বাস নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম।
Kenaka Yehova anandiwuza kuti, “Iwe mwana wa munthu, mafupa awa ndi nyumba yonse ya Israeli. Iwo amanena kuti, ‘Mafupa athu awuma ndipo chiyembekezo chathu chatayika, ife tawonongeka!’
12 ১২ এই জন্য তুমি ভাববাণী বল, তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাদের কবর সব খুলে দেব, হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব এবং তোমাদেরকে ইস্রায়েল-দেশে নিয়ে যাব।
Nʼchifukwa chake nenera ndi kuwawuza kuti, ‘Ine Ambuye Yehova ndikuti: Inu anthu anga, ndidzafukula manda anu, ndipo ndidzakutulutsanimo ndi kukubwezerani ku dziko la Israeli.
13 ১৩ তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ আমি তোমাদের কবর সব খুলে দেব এবং হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব।
Ndipo inu, anthu anga, mudzadziwa kuti Ine ndine Yehova, pamene ndidzafukula manda anu ndikukutulutsanimo.
14 ১৪ আর আমি তোমাদের মধ্যে নিজের নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে এবং আমি তোমাদেরকে নিজের দেশে বাস করাব যখন তোমার জানবে যে, আমি সদাপ্রভু এটা বলেছি এবং এটা করেছি’;” সদাপ্রভু এই কথা বলেন।
Ine ndidzayika Mzimu wanga mwa inu ndipo mudzakhalanso ndi moyo. Pambuyo pake ndidzakulowetsani mʼdziko lanulanu. Choncho mudzadziwa kuti Ambuye Yehova ndayankhula zimenezi, ndipo ndidzazichitadi. Ndikutero Ine Yehova!’”
15 ১৫ পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
Yehova anandiyankhula kuti:
16 ১৬ “হে মানুষের-সন্তান তুমি নিজের জন্য একটা কাঠ নিয়ে তার ওপরে এই কথা লেখো, যিহূদার জন্য এবং তার সঙ্গী ইস্রায়েল-সন্তানদের জন্য। পরে একখানি কাঠ নিয়ে তার ওপরে লেখো, যোষেফের জন্য, এটা ইফ্রয়িমের ও তার সঙ্গী সব ইস্রায়েল কুলের কাঠ।
“Iwe mwana wa munthu, tenga ndodo ndipo ulembepo kuti, ‘Ndodo ya Yuda ndi Aisraeli oyanjana nawo.’ Utengenso ndodo ina ndipo ulembepo kuti, ‘Ndodo ya Efereimu, ndiye kuti fuko la Yosefe ndi Aisraeli onse oyanjana nawo.’
17 ১৭ পরে সেই দুটি কাঠ পরস্পর জোড়া দিয়ে একটি কাঠ কর, যাতে তোমার হাতে এক হয়।
Ulumikize ndodo ziwirizi kuti zikhale ndodo imodzi mʼdzanja lako.
18 ১৮ আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলবে, এতে আপনার উদ্দেশ্য কি, তা কি আমাদেরকে জানাবেন না?
“Anthu a mtundu wako akadzakufunsa tanthauzo la zimenezi
19 ১৯ তখন তুমি তাদেরকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, ইফ্রয়িমের হাতে যোষেফের যে কাঠ আছে, আমি তা গ্রহণ করব, তাদেরকে ওর অর্থাৎ যিহূদার কাঠের সঙ্গে জোড়া দেব এবং তাদেরকে একটি কাঠ করব, তাতে সে সব আমার হাতে এক হবে।
iwe udzawawuze mawu awa a Ine Ambuye Yehova akuti, ‘Ine ndidzatenga ndodo ya Yosefe imene ili mʼdzanja la Efereimu, ndi ya mafuko a Aisraeli oyanjana naye, ndi kuyilumikiza ku ndodo ya Yuda, kuti zikhale ndodo imodzi, ndipo zidzakhaladi ndodo imodzi mʼdzanja langa!’
20 ২০ আর তুমি সেই যে দুই কাঠে লিখবে, তা তাদের সামনে তোমার হাতে থাকবে।
Ndodo ziwiri zimene udzalembepozo zikadzakhala mʼmanja mwako pamaso pa anthu onse,
21 ২১ আর তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ! ইস্রায়েল-সন্তানেরা যেখানে গিয়েছে, আমি সেখানকার জাতিদের মধ্যে থেকে তাদেরকে গ্রহণ করব এবং চারিদিক থেকে তাদেরকে জড়ো করে তাদের দেশে নিয়ে যাব।
udzawawuze kuti Ine Ambuye Yehova ndikuti: Ndidzawachotsa Aisraeli pakati pa anthu a mitundu ina kumene anapita ku ukapolo. Ndidzawasonkhanitsa kuchokera ku mbali zonse ndi kubwera nawo ku dziko lawolawo.
22 ২২ আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতগুলিতে, তাদেরকে একই জাতি করব ও একই রাজা তাদের সবার রাজা হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।
Ndidzawasandutsa mtundu umodzi mʼdzikomo, pa mapiri a Israeli. Padzakhala mfumu imodzi yowalamulira, ndipo sadzakhalanso mitundu iwiri kapena kugawikana maufumu awiri.
23 ২৩ আর তারা নিজেদের মূর্ত্তি ও জঘন্য জিনিস দিয়ে এবং নিজেদের কোনো অধর্ম্ম দ্বারা নিজেদেরকে আর অশুচি করবে না; হ্যাঁ, যে সব জায়গায় তারা পাপ করেছে, তাদের সেই বাসস্থান থেকে আমি তাদেরকে নিস্তার করব এবং তাদেরকে শুচি করব; তাতে তারা আমার প্রজা হবে এবং আমি তাদের উপরে ঈশ্বর হব।
Sadzadziyipitsanso ndi mafano awo, kapena ndi zinthu zawo zonyansa, kapenanso ndi ntchito zawo zoyipa zilizonse. Ndidzawapulumutsa ku machimo awo onse ndi kuwayeretsa. Choncho adzakhala anthu anga, ndipo Ine ndidzakhala Mulungu wawo.
24 ২৪ আর আমার দাস দায়ূদ তাদের ওপরে রাজা হবেন; তাদের সবার এক পালক হবে এবং তারা আমার শাসন-পথে চলবে, আর আমার বিধিকলাপ রক্ষা করে সেই অনুযায়ী আচরণ করবে।
“‘Mtumiki wanga Davide adzakhala mfumu yawo, motero onsewa adzakhala ndi mʼbusa mmodzi. Iwo adzatsatira malamulo anga ndipo adzasamalira kusunga malangizo anga.
25 ২৫ আর আমি নিজের দাস যাকোবকে যে দেশ দিয়েছি, যার মধ্যে তোমাদের পূর্বপুরুষেরা বাস করত, সেই দেশে তারা বাস করবে, তারা ও তাদের ছেলেমেয়েরা এবং তাদের নাতি নাতনিরা চিরকাল বাস করবে এবং আমার দাস দায়ূদ চিরকালের জন্য তাদের অধ্যক্ষ হবেন।
Iwo adzakhala mʼdziko limene ndinalipereka kwa mtumiki wanga Yakobo, dziko limene makolo anu ankakhalamo. Iwo ndi ana awo pamodzi ndi zidzukulu zawo adzakhala kumeneko ndipo Davide adzakhala mfumu yawo kwa muyaya.
26 ২৬ আর আমি তাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করব; তাদের সঙ্গে তা চিরকালীন নিয়ম হবে; আমি তাদেরকে বসাব ও বাড়াব এবং নিজের ধর্মধাম চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
Ndidzachita nawo pangano lamtendere; lidzakhala pangano lamuyaya. Ndidzawakhazikitsa ndi kuwachulukitsa, ndipo ndidzayika malo anga opatulika pakati pawo kwamuyaya.
27 ২৭ আর আমার আবাস তাদের ওপরে অবস্থিতি করবে এবং আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে।
Nyumba yanga yokhalamo idzakhala pakati pawo; Ine ndidzakhala Mulungu wawo, ndipo iwo adzakhala anthu anga.
28 ২৮ তখন আমি যে ইস্রায়েলের পবিত্রকারী সদাপ্রভু, তা জাতিরা জানবে, কারণ আমার ধর্মধাম তাদের মধ্যে চিরকাল থাকবে’।”
Pamenepo anthu a mitundu ina adzadziwa kuti Ine Yehova ndiye amene ndimasandutsa Israeli kukhala woyera, pamene malo anga opatulika adzakhala pakati pawo kwamuyaya!’”

< যিহিস্কেল ভাববাদীর বই 37 >