< যিহিস্কেল ভাববাদীর বই 33 >

1 তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
Yehova anandiyankhula nati:
2 মানুষের সন্তান, এই কথা তাদেরকে বল, যখন আমি কোন দেশের বিরুদ্ধে তরোয়াল আনি, তারপর ঐ দেশের লোকেরা যদি তাদের মধ্য থেকে কোন এক জনকে নেয় এবং তাকে প্রহরী নিযুক্ত করে।
“Iwe mwana wa munthu awuze anthu a mtundu wako kuti, ‘Paja zimati ndikatumiza nkhondo mʼdziko anthu a mʼdzikomo amasankha munthu mmodzi pakati pawo kuti akhale mlonda.
3 সে তরোয়ালকে দেশের বিরুদ্ধে আসতে দেখে এবং তুরী বাজিয়ে লোকদেরকে সচেতন করে,
Tsono iyeyo amati akaona nkhondo ikubwera amaliza lipenga kuti achenjeze anthuwo.
4 যদি লোকেরা সেই তূরীর শব্দ শুনতে পায় এবং শুনেও সচেতন না হয় এবং যদি তরোয়াল এসে তাদেরকে হত্যা করে, তবে তার রক্ত তারই মাথায় পড়বে।
Wina aliyense akamva lipenga koma osasamala, mdani uja akabwera nʼkumupha, ndiye kuti wadziphetsa yekha.
5 যদি কেউ তুরীর শব্দ শোনে এবং মনোযোগ না দেয়, তার রক্ত তার উপরে বর্ত্তিবে । কিন্তু যদি সচেতন হত তবে তার প্রাণ বাঁচাতে পারত।
Iye anamva kulira kwa lipenga koma sanalabadire. Ndiye kuti wadziphetsa yekha. Akanasamala kuchenjeza kwa mlonda akanapulumuka.
6 যাই হোক প্রহরী তরোয়াল আসতে দেখে কিন্তু যদি তূরী না বাজায়, তার ফলে লোকদিগকে সচেতন করা না হয়, আর যদি তরোয়াল আসে এবং এক জনের প্রাণ যায় তবে যে মরে সে তার পাপ কিন্তু আমি সেই প্রহরীর হাত থেকে তার রক্তের শোধ নেব।
Koma ngati mlondayo aona lupanga likubwera ndipo osawomba lipengalo kuchenjeza anthu, ndipo lupanga libwera ndi kuchotsa moyo wa mmodzi mwa iwo, munthu ameneyo adzafa chifukwa cha tchimo lake, koma ndidzamuyimba mlandu mlondayo chifukwa cha imfa ya mnzakeyo.’
7 এখন তুমি নিজে, মানুষের সন্তান, আমি তোমাকেই ইস্রায়েলের প্রহরী করেছিলাম; তুমি আমার মুখের বাক্য শোন এবং আমার নামে তাদেরকে সচেতনকর।
“Tsono iwe mwana wa munthu, ndakuyika kuti ukhale mlonda wa Aisraeli. Choncho imva mawu amene ndikuyankhula ndipo uwachenjeze.
8 যদি আমি কোন দুষ্ট লোককে বলি, দুষ্ট লোক তুমি নিশ্চয় মরবে, কিন্তু যদি তুমি তার পাপের বিষয়ে সেই দুষ্ট লোককে সচেতন না কর, তবে সেই দুষ্টলোক সে তার পাপের জন্য মরবে; কিন্তু আমি তোমার হাত থেকে তার রক্তের শোধ নেব।
Ndikawuza munthu woyipa kuti, ‘Iwe munthu woyipa, udzafa ndithu,’ ndipo iwe osayankhula kumuchenjeza kuti aleke njira zake, munthu wochimwayo adzafa chifukwa cha tchimo lake, koma Ine ndidzakuyimba mlandu chifukwa cha imfa yake.
9 কিন্তু তুমি যদি সেই দুষ্টকে তার পথ সম্বদ্ধে বল, যাতে সে তার পথ থেকে ফিরে আসে এবং যদি সে ফিরে না আসে তবে সে তার পাপে মরবে, কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করলে।
Koma ngati uchenjeza munthu woyipa kuti aleke njira zake, ndipo iye osatero, adzafa chifukwa cha tchimo lake, koma iwe udzapulumutsa moyo wako.
10 ১০ তাই তুমি, মানুষের সন্তান, তুমি ইস্রায়েল-কুলকে বল, তোমার এরকম বলে থাক, আমাদের অধর্ম্ম এবং পাপ আমাদের ওপর আছে এবং তাতেই আমরা ক্ষয় হচ্ছি, কেমন করে বাঁচব?
“Iwe mwana wa munthu, akumbutse Aisraeli mawu awo akuti, ‘Ife talemedwa ndi zolakwa zathu ndi machimo athu, ndipo tikuwonda chifukwa cha zimene tachita. Kodi tingakhale ndi moyo bwanji?’”
11 ১১ তাদেরকে বল, প্রভু সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, একথা প্রভু সদাপ্রভু বলেন দুষ্ট লোকের মরণে আমার আনন্দ নেই; কারণ যদি দুষ্ট লোক অনুতপ্ত হয় তবে সে বাঁচবে, এটাতেই আমার সন্তোষ। তোমার ফের, নিজেদের কুপথ থেকে ফের; কারণ হে ইস্রায়েল-কুল, তোমার কেন মরবে?
Uwawuze kuti, Ine Ambuye Yehova ndikuti: “Pali Ine wamoyo, sindikondwera ndi imfa ya munthu woyipa. Ndimakondwera ndikamaona munthu woyipa akuleka zoyipa zake kuti akhale ndi moyo. Tembenukani! Tembenukani, siyani makhalidwe anu oyipa! Muferanji, Inu Aisraeli?
12 ১২ এবং তুমি মানুষের সন্তান, তুমি তোমার লোকেদেরকে বল, ধার্মিক লোকের ধার্ম্মিকতা তাকে বাঁচাবে না যদি পাপ করে এবং দুষ্টলোকের দুষ্টতা, তার ধ্বংসের কারণ হবে না যদি সে তার পাপের জন্য অনুতাপ করে। কারণ ধার্মিক লোকও বাঁচতে পারবেন না যদি সে পাপ করে।
“Tsono iwe mwana wa munthu, awuze anthu a mtundu wako kuti, ‘Ngati munthu wolungama achimwa, ndiye kuti ntchito zake zabwino zija sizidzamupulutsa. Koma wochimwa akaleka ntchito zake zoyipazo, sadzalangidwa konse. Ndithu ngati munthu wolungama ayamba kuchimwa sadzatha kukhala ndi moyo chifukwa cha ntchito zake zabwino zija.’
13 ১৩ যদি আমি ধার্ম্মিকদের বলি, সে অবশ্য বাঁচবে, তখন যদি সে নিজের ধার্ম্মিকতায় নির্ভর করে অন্যায় করে, তার সব ধর্ম্মকর্ম্ম আর মনে করা হবে না; সে তার দুষ্টতার জন্য মরবে সে যা করেছে।
Ngati ndiwuza munthu wolungama kuti adzafa ndithu, koma iyeyo nʼkumadalira ntchito zake zabwino zimene anachita kale ndi kuyamba kuchimwa, ndiye kuti ntchito zake zabwinozo zidzayiwalika. Iye adzafa chifukwa cha machimo ake.
14 ১৪ এবং যদি আমি দুষ্টকে বলি, তুমি অবশ্যই মরবে, কিন্তু যদি সে তারপর অনুতাপ করে পাপ থেকে ফিরে আসে এবং ন্যায় ধর্ম্মাচরণ করে
Ndipo ngati ndiwuza munthu woyipa kuti, ‘Udzafa ndithu,’ tsono iye nʼkutembenuka kuleka machimo ake ndi kuyamba kuchita zimene Yehova afuna,
15 ১৫ যদি সেই দুষ্ট যদি বন্ধক ফিরিয়ে দেয়, অন্যায় দাবি না করে বা ক্ষতিপূরন করে যা সে চুরি করেছে এবং অন্যায় না করে বিধিমতে চলে-তবে অবশ্য বাঁচবে, সে মরবে না।
monga kubweza chimene anatenga ngati chikole cha ngongole, kubweza chimene anaba, kutsatira malamulo omwe amapereka moyo ndi kuleka kuchita zoyipa, iye adzakhala ndithu ndi moyo; sadzafa.
16 ১৬ তার করা সমস্ত পাপ আর তার বলে মনে করা হবে না; সে ন্যায় ও ধর্ম্মাচরন করেছে, সে অবশ্য বাঁচবে।
Ndidzakhululuka machimo ake onse anachita. Iye wachita zimene ndi zolungama ndi zoyenera ndipo iye adzakhala ndi moyo ndithu.
17 ১৭ কিন্তু তোমার লোকেরা বলে, প্রভুর পথ সরল নয়। কিন্তু তোমাদের পথ সরল নয়।
“Komabe anthu a mtundu wako akunena kuti, ‘Zimene Ambuye amachita ndi zopanda chilungamo.’ Ayi, koma makhalidwe awo ndiwo ali osalungama.
18 ১৮ যখন ধার্মিক লোক ধার্ম্মিকতা থেকে ফেরে এবং অন্যায় করে, তখন তারা তাতেই মরবে।
Ngati munthu wolungama atembenuka ndi kuleka ntchito zake zolungama ndi kuyamba kuchita zoyipa, adzafa nazo.
19 ১৯ এবং যখন দুষ্ট লোক দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও ধর্ম্মাচরন করে, তখন সে ঐ কাজের জন্য বাঁচবে।
Ndipo ngati munthu woyipa atembenuka ndi kuleka ntchito zake zoyipa ndi kuyamba kuchita zolungama ndi zoyenera, iye adzakhala ndi moyo pochita zimenezo.
20 ২০ কিম্তু তোমার বলছো, প্রভুর পথ সরল নয়। ইস্রায়েল-কুল, তোমাদের প্রতেকের পথ অনুসারে আমি তোমাদের বিচার করব।
Koma Inu Aisraeli, mukunena kuti, ‘Zimene Ambuye amachita ndi zopanda chilungamo.’ Ayi, inu Aisraeli, Ine ndidzaweruza aliyense wa inu potsata ntchito zake.”
21 ২১ আমাদের নির্বাসনের বারো বছরের দশম মাসে, মাসের পঞ্চম দিনের যিরূশালেম থেকে এক জন পলাতক আমার কাছে এল এবং বলল শহরকে দখল করেছে।
Pa tsiku lachisanu la mwezi wakhumi, chaka chakhumi ndi chiwiri cha ukapolo wathu, munthu wina amene anapulumuka ku Yerusalemu anabwera kudzandiwuza kuti, “Mzinda wagwa!”
22 ২২ সেই পলাতকের আসবার আগে সন্ধ্যাবেলায় সদাপ্রভু আমার ওপরে হস্তার্পন করেছিলেন এবং পলাতক আসার আগে ভোরবেলায় তিনি আমার মুখ খুলে দিলেন; তাই আমার মুখ খুলে গেল, আমি আর বোবা থাকলাম না।
Tsono madzulo ake munthuyo asanafike, dzanja la Yehova linali pa ine. Koma mmawa mwake munthuyo atabwera Yehova anatsekula pakamwa panga, motero kuti sindinakhalenso wosayankhula.
23 ২৩ তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল
Ndipo Yehova anandiyankhula kuti:
24 ২৪ মানুষের সন্তান, ইস্রায়েল-দেশে যারা সেই সব ধ্বংসের জায়গায় বাস করে তারা বলছে, অব্রাহাম একমাত্র ছিলেন এবং তিনি দেশের অধিকারী হয়েছিলেন, কিন্তু আমরা অনেক লোক, আমাদেরকে এই দেশ অধিকারের জন্য দেওয়া হয়েছে।
“Iwe mwana wa munthu, anthu amene akukhala mʼmizinda ya mabwinja ya dziko la Israeli akunena kuti, ‘Abrahamu anali munthu mmodzi yekha, ndipo anamupatsa dziko lonse. Koma ife tilipo ambiri, motero tsono dzikolo ndi lathu.’
25 ২৫ তাই তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার রক্তশুদ্ধ মাংস খাও এবং তোমাদের মূর্তির দিকে চোখ তোলো তারপর লোকেদের রক্তপাত কর; তোমার কি দেশের অধিকারী হবে?
Choncho iwe uwawuze kuti Ine Ambuye Yehova ndikuti, ‘Inu mumadya nyama ili ndi magazi ake, ndipo mumapembedza mafano ndi kukhetsa magazi, kodi tsono inu nʼkulandira dzikoli?
26 ২৬ তোমার নিজের তরোয়াল ওপর নির্ভর কর এবং ঘৃণার কাজ কর এবং প্রত্যেকে নিজের প্রতিবেশীর স্ত্রীকে অশুচি কর। তোমাদের কি এই দেশের অধিকারী হওয়া উচিত?
Mumadalira lupanga lanu, mumachita zinthu zonyansa, ndipo aliyense wa inu amachita chigololo ndi mkazi wa mnzake. Kodi inu nʼkulandira dzikoli?’
27 ২৭ তুমি তাদেরকে এই কথা বলবে, “প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য, যারা সে সব ধ্বংসের জায়গায় আছে, তারা তরোয়ালে পতিত হবে এবং যারা মাঠে আছে, তাদেরকে আমি খাদ্য হিসাবে জীবন্ত পশুদের দেব এবং যারা দুর্গে কি গুহাতে থাকে, তারা মহামারীতে মরবে।
“Uwawuze kuti Ine Ambuye Yehova ndikuti, ‘Ndithu pali Ine wamoyo, anthu amene anatsala mʼmizinda ya mabwinja adzaphedwa ndi lupanga, amene ali ku midzi ndidzawapereka kuti adzadyedwe ndi zirombo zakuthengo, ndipo amene ali mʼmalinga ndi mʼmapanga adzafa ndi mliri.
28 ২৮ তারপর আমি দেশকে জনশূন্য ও ভয়ঙ্কর করব এবং তার পরাক্রমের গর্ব শেষ হবে এবং ইস্রায়েলের পর্বত সব ধ্বংস হবে, কেও সেখান দিয়ে যাবে না।”
Ndidzalisandutsa chipululu dzikolo, ndipo mphamvu zake zimene amanyadira zidzatheratu, ndipo mapiri a Yerusalemu adzasanduka chipululu, kotero kuti palibe amene adzatha kudutsako.
29 ২৯ তাই তারা জানবে যে, আমি সদাপ্রভু, তখন আমি দেশকে জনশূন্য ও ভয়ঙ্কর করবো কারণ তারা সব ঘৃণার কাজ করেছে।
Ndikadzasandutsa dzikolo chipululu chifukwa cha zonyansa zimene ankachita, pamenepo ndiye adzadziwa kuti ndine Yehova.’
30 ৩০ এবং তুমি, মানুষের সন্তান, তোমার জাতির লোকেরা দেয়াল এবং ঘরের দরজা বিষয়ে কথাবার্ত্তা বলে ও প্রত্যেকে প্রতিবেশীকে ও ভাইকে বলে, চল, আমরা গিয়ে ভাববাদীর বাক্য শুনি, যা সদাপ্রভুর থেকে আসে।
“Koma kunena za iwe, mwana wa munthu, anthu a mtundu wako akumayankhula za iwe akakhala pa makoma a mzinda ndi pa makomo a nyumba zawo. Akumawuzana kuti, ‘Tiyeni tikamve uthenga umene wachokera kwa Yehova.’
31 ৩১ তাই আমার লোকেরা তোমার কাছে আসবে, তেমনি তারা তোমার কাছে আসবে এবং তোমার সামনে বসবে ও তোমার বাক্য শুনবে, কিন্তু তা পালন করবে না সঠিক বাক্য তাদের মুখে থাকে কিন্তু তাদের হৃদয় অন্যায় লাভের দিকে থাকে।
Anthu anga amabwera kwa iwe, monga momwe amachitira nthawi zonse anthu anga, ndipo amakhala pansi pamaso pako kumvetsera mawu ako. Koma zimene akumvazo sazichita. Zokamba zawo zimaonetsa chikondi, koma mitima yawo imakhala pa phindu lawo.
32 ৩২ কারণ তাদের কাছে তুমি মধুর স্বর বিশিষ্ট নিপুন বাদ্যকরের সুন্দর সঙ্গীতের মত, তাই তারা তোমার বাক্য শুনবে, কিন্তু পালন করবে না।
Kunena zoona, kwa iwowo sindiwe kanthu konse, ndiwe munthu wamba chabe womangoyimba nyimbo zachikondi ndi liwu lokoma poyimba zeze. Kumva amamva mawu ako koma sawagwiritsa ntchito.
33 ৩৩ যখন এটা হবে দেখো, এটা ঘটবে, তারপর তারা জানবে যে এক জন ভাববাদী তাদের মধ্যে আছেন।
“Koma zonsezi zikadzachitika, ndipo zidzachitika ndithu, pamenepo adzadziwa kuti mneneri anali pakati pawo.”

< যিহিস্কেল ভাববাদীর বই 33 >