< যিহিস্কেল ভাববাদীর বই 25 >

1 তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল
Kisha neno la Yahwe likanijia, kusema,
2 “মানুষের সন্তান, তুমি অম্মোন-সন্তানদের দিকে মুখ রাখ ও তাদের বিরুদ্ধে ভাববাণী বল।
“Mwanadamu, weka uso wako juu ya watu wa Amoni na tabiri juu yao.
3 তুমি অম্মোন-সন্তানদেরকে বল, ‘প্রভু সদাপ্রভুর বাক্য শোন। এই বাক্য যা সদাপ্রভু বলেন, তুমি বলেছো “আহা” আমার পবিত্র স্থান যখন অপবিত্র হয়েছিল, ইস্রায়েল-ভূমি যখন জনশূন্য ছিল এবং যিহূদা-কুল যখন তাদের নির্বাসিত হয়েছিল।
Waambie watu wa Amoni, 'Sikiliza neno la Bwana Yahwe. Hivi ndivyo Bwana Yahwe asemavyo: Kwa sababu umesema, “Aha!” juu ya patakatifu pangu wakati palipotiwa unajisi, na juu ya nchi ya Israeli wakati ilipokuwa ukiwa, na juu ya nyumba ya Yuda wakati walipoenda utumwani,
4 তাই দেখ, আমি তোমাকে অধিকার হিসাবে পূর্বদেশের লোকেদের হাতে সমর্পণ করব, তারা তোমার মধ্যে শিবির স্থাপন করবে এবং তোমার মধ্যে তাদের তাঁবু তৈরী করবে; তারা তোমার ফল খাবে এবং তোমার দুধ পান করবে।
kwa hiyo, tazama, nitakupatia kwa watu katika mashariki kama milki yao. Watafanya kambi juu yako na kuweka mahema miongoni mwako. Watakula matunda yako na watakunywa maziwa yako.
5 আর আমি রব্বাকে উটের চারনভূমি তৈরী করবো এবং ও অম্মোন সন্তানদের দেশকে মেষ পালের জায়গা করব; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু।
Nitamfanya Raba malisho ya ngamia na watu wa Amoni shamba la mifugo. Kisha utajua yakwamba mimi ni Yahwe.
6 কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়েছ, পা দিয়ে আঘাত করেছ ও আত্মার সঙ্গে সম্পূর্ন অবজ্ঞাভাবে আনন্দ করেছ।
Kwa kuwa Bwana Yahwe asema hivi: Umepigia makofi mikono yako na kupiga chapa miguu yako, na kufurahi pamoja na dharau ndani yako dhidi ya nchi ya Israeli.
7 এই জন্য দেখ, আমি তোমাকে আমার হাত দিয়ে আঘত করবো, জাতিদের লুটপাট করার জন্য তোমাকে পাঠাবো, অন্য লোকেদের মধ্য থেকে তোমাকে কেটে ফেলব এবং ধ্বংস করবো। আমি তোমাকে দেশের মধ্য থেকে তোমাকে ধ্বংস করব; তাতে তুমি জানবে যে, আমি সদাপ্রভু’।”
Kwa hiyo, tazama! Nitanyoosha mkono wangu na kukupatia kama mateka kwa mataifa. Nitakukatilia mbali kutoka watu na kukuangamiza kutoka miongoni mwa nchi! Nitakuharibu, na utajua yakwamba mimi ni Yahwe.'
8 প্রভু সদাপ্রভু এ কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলে, দেখ, যিহূদা-কুল অন্য সব জাতির মত।
Bwana Yahwe asema hivi, 'Kwa sababu Moabu na Seiri husema “Tazama! Nyumba ya Yuda ni kama kila taifa jingine.”
9 তাই দেখ, আমি মোয়াবের ঢাল শহরের সীমানার দিকে খুলে দেবো, জাকজমকপূর্ণ বৈৎ-যিশীমোতে বালমিয়নে ও কিরিয়াথয়িমে
Kwa hiyo, tazama! ntafungua miteremko ya Moabu, kuanzia kwenye miji yake juu ya mpaka-uzuri wa Beth Yeshimothi, Baal Meoni, na Kiriathaimu-
10 ১০ অস্মোন-সন্তানদের বিরুদ্ধে পূর্বদেশের লোকেদের জন্য পথ তৈরী করে দেশে অধিকারের জন্য দেব, এভাবে অম্মোন-সন্তানেরা আর জাতিদের মধ্যে স্মৃতিপথে আসবেনা।
kwa watu wa mashariki waliokuwa juu ya watu wa Amoni. Nitawapatia kama milki ili kwamba watu wa Amoni hawatakumbukwa miongoni mwa mataifa.
11 ১১ তাই আমি মোয়াবের বিরুদ্ধে বিচার করব তাতে তারা জানবে যে, আমি সদাপ্রভু।
Hivyo nitafanya hukumu juu ya Moabu, na watajua yakwamba mimi ni Yahwe.'
12 ১২ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “ইদোম এভাবে যিহূদা-কুলের ওপর প্রতিশোধ নিয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অন্যায় করেছে।”
Bwana Yahwe asema hivi, Edomu amelipiza kisasi juu ya nyumba ya Yuda na amefanya makosa katika kufanya hivyo.
13 ১৩ তাই প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “আমি আমার হাত দিয়ে ইদোমের উপরে আঘাত করবো এবং মানুষ ও পশুকে ধ্বংস করব। আমি তাদেরকে তৈমন থেকে দদান পর্যন্ত পরিত্যক্ত জায়গা করব, তারা তরোয়ালে পতিত হবে।
Kwa hiyo, Bwana Yahwe asema hivi: Nitaunyoosha mkono wangu juu ya Edomu na kumharibu kila mtu na wanyama huko. Nitawaharibu, sehemu ya ukiwa, kutoka Temani hata Dedani. Wataanguka kwa upanga.
14 ১৪ এই ভাবে আমি ইদোমের ওপরে আমার প্রতিশোধ নেওয়ার ভার ইস্রায়েলের হাতে সমর্পণ করব, তাতে আমার যেরকম রাগ ও যেরকম কোপ, তারা ইদোমের ওপর সেরকম ব্যবহার করবে, তখন তারা আমার প্রতিশোধের কথা জানবে;” এটা সদাপ্রভু বলেন।
Nitaweka kisasi changu juu ya Edomu kwa mkono wa watu wangu Israeli, na watafanya kwa Edomu kulingana na hasira yangu na ghadhabu yangu, na wakitajua kisasi changu-hivi ndivyo Bwana Yahwe asemavyo.'
15 ১৫ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, পলেষ্টীয়েরা যিহূদাদের ওপর প্রতিশোধ নিয়েছে এবং তাদের ধ্বংস করেছে কারণ, চিরশত্রুতা এবং ঘৃণা তাদের হৃদয়ে ছিল।
Bwana Yahwe asema hivi, 'Wafilisti wamelipiza kisasi pamoja na uovu na kutoka ndani yao wamejaribu kuiharibu Yuda tena na tena.
16 ১৬ তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, দেখ, আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে আমার হাত তুলবো এবং আমি কেটে ফেলবো করেথীয়দেরকে এবং বাকিদের ধ্বংস করবো যারা সমুদ্রের উপকূলে থাকে।
Basi hivi ndivyo Bwana Yahwe asemavyo: Tazam! Nitanyoosha mkono wangu dhidi ya Wafilisti, na nitakalia mbali Wakerethi na kuwaharibu mabaki yaliyobaki karibu na pwani.
17 ১৭ কারণ আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব শাস্তি দিয়ে, তাহলে তারা জানবে যে আমি সদাপ্রভু যখন আমি তাদের ওপরে প্রতিশোধ নেব।
Kwa kuwa nitalipiza kisasi kikubwa dhidi yao pamoja na matendo ya ghadhabu kubwa ya adhabu, hivyo watajua yakwamba mimi ni Yahwe, nitakapolipiza kisasi juu yao.”'

< যিহিস্কেল ভাববাদীর বই 25 >