< যিহিস্কেল ভাববাদীর বই 23 >

1 আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
Neno la Yahwe likanijia, kusema,
2 “হে মানুষের-সন্তান, দুটো স্ত্রীলোক ছিল, তারা এক মায়ের মেয়ে।
“Mwanadamu, Kulikuwa na wanawake wawili, binti za mama mmoja.
3 তারা মিশরে ব্যভিচার করল, যৌবনকালেই ব্যভিচার করল; সেখানে তারা বেশ্যাবৃত্তি করল। তাদের স্তন মর্দিত হত, সেখানে লোকেরা তাদের কৌমায্যকালীন চুচুক টিপত।
Walifanya ukahaba katika Misri katika kipindi cha ujana wao. Walitenda kama makahaba huko. Maziwa yao yalikuwa yamebana na ubikira wa chuchu zao zilipapaswa huko.
4 তাদের মধ্যে বড় বোনের নাম অহলা ও তার বোনের নাম অহলীবা। তারপর তারা আমার হল এবং ছেলে ও মেয়ের জন্ম দিল। তাদের নামের অর্থ এই অহলা মানে শমরিয়া ও অহলীবা মানে যিরূশালেম।
Majina yao yalikuwa Ohola-dada mkubwa-na Oholiba-dada yake mdogo. Kisha wakawa wangu na kuzaa wana na binti. Majina yao yalikuwa yakimaanasha hivi: Ohola maana yake Samaria, na Oholiba maana yake Yerusalemu.
5 কিন্তু অহলা বেশ্যার মতো আচরণ করত এমনকি যখন সে আমার ছিল; আপনার প্রেমিকদের কাছে অশূরীয়দের কাছে কামাসক্তা হল; যারা প্রভাবশালী,
Lakini Ohola alifanya kama kahaba hata alipokuwa wangu; aliwatamani wapenzi wake, kwa kuwa Waashuri na nguvu,
6 এরা নীলবস্ত্র পরা, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, যারা শক্তিশালী ও সুদর্শন, তারা সবাই অশ্বারোহী যোদ্ধা।
liwali aliyekuwa amevaa urijuana, na kwa ajili ya maafisa wake, waliokuwa hodari na wanaume wa kuvutia, wote walikuwa waendesha farasi.
7 সে তাদের অর্থাৎ সমস্ত উৎকৃষ্ট অশূর-সন্তানের সঙ্গে ব্যভিচার করত এবং যাদের সঙ্গে কামাসক্তা হত, তাদের সবার সমস্ত মূর্ত্তি দ্বারা ভ্রষ্ট হত।
Hivyo akajitoa yeye mwenyewe kama kahaba kwao, kwa watu bora wa Ashuru, na alijitia mwenyewe uchafu pamoja na kila mmoja aliyekuwa amemtamani-pamoja na sanamu zake zote.
8 আবার সে মিশরের দিন থেকে নিজের ব্যভিচারণ ত্যাগ করে নি; কারণ তার যৌবনকালে লোকে তার সঙ্গে শয়ন করত, তারাই তার কৌমায্যকালীন চুচুক টিপত ও তার সঙ্গে বিশৃঙ্খল আচরণ করত।
Kwa kuwa hakuacha tabia zake za kihaba nyuma katika Misri, wakati walipolala naye wakati alipokuwa msichana mdogo, wakati walipoanza kwanza kupapasa ubikira wa maziwa yake, wakati walipoanza kummwagia tabia ya uzinzi wao juu yake.
9 এই জন্য আমি তার প্রেমিকদের হাতে সে যাদের সঙ্গে কামাসক্তা ছিল, সেই অশূর-সন্তানদের হাতে তাকে সমর্পণ করলাম।
Kwa hiyo nilimtia kwenye mkono wa wapenzi wake, kwenye mkono wa Waashuru kwa kuwa aliwatamani.
10 ১০ তারা তার উলঙ্গতা অনাবৃত করল, তার ছেলেমেয়েদেরকে হরণ করে তাকে তরোয়াল দিয়ে হত্যা করল; এই ভাবে স্ত্রীলোকদের মধ্যে তার অখ্যাতি হল, তাই লোকেরা তাকে বিচারসিদ্ধ শাস্তি দিল।
Wakamfunua uchi wake. Wakawachukua wana wake na binti, na wakamuua kwa upanga, na akawa aibu kwa wanawake wengine, hivyo wakapitisha hukumu juu yake.
11 ১১ এই সব দেখেও তার বোন অহলীবা নিজের কামাসক্তিতে তার থেকে, হ্যাঁ, বেশ্যাক্রিয়ায় সেই বোনের থেকেও বেশি ভ্রষ্ট হল।
Dada yake Oholiba akaliona hili, lakini aliyatamani zaidi na kufanya kama kahaba hata zaidi kuliko dada yake.
12 ১২ সে কাছাকাছি অশূর সন্তানদের কাছে দেশাধ্যক্ষদের কাছে ও শাসনকর্ত্তাদের কাছে কামাসক্তা হল; তারা আকর্ষণীয় পোশাক পরা অশ্বারোহী যোদ্ধা, সবাই শক্তিশালী ও সুদর্শন।
Aliwatamanai Waashuru, mabosi na watawala waliokuwa wamevaa ngua za ushawishi, walikuwa watu waendesha farasi. Wote walikuwa hodari, wote vijana wa kuvutia.
13 ১৩ আর আমি দেখলাম, সে অশুচি, উভয়ে একই পথে চলছে।
Nikaona kwamba alikuwa amefanya uchafu mwenyewe. Ilikuwa kama kwa wadada wote.
14 ১৪ আর সে নিজের বেশ্যাক্রিয়া বাড়াল, কারণ সে দেয়ালে আঁকা পুরুষদের কাছে অর্থাৎ কলদীয়দের লাল রঙের আঁকা প্রতিরূপ দেখল;
Kisha akaongeza ukahaba wake tena zaidi. Aliona watu waume waliokuwa wamechorwa juu ya kuta, michoro ya Wakaldayo iliyochorwa kwa rangi nyekundu,
15 ১৫ তারা কোমরের চারিদিকে বেল্ট পরেছে, তাদের মাথার পাগড়িটা উড়ছিল, তাদের সবার চেহারা রথের কর্মকর্তাদের মতো, লোকেরা যাদের জন্মস্থান ব্যাবিলন ছিল।
waliovaa mikanda kuzunguka viuno vyao, na vilemba virefu juu ya vichwa vyao. Wote walikuwa na mwonekano wa maafisa wa jeshi la waendesha farasi, mfano wa wana wa Wababeli, ambao asili ya nchi ni Ukaldayo.
16 ১৬ তাদেরকে দেখামাত্র সে কামাসক্তা হয়ে কল্‌দীয় দেশে তাদের কাছে দূত পাঠাল।
Na mara macho yake yalipowaona, aliwatamani, hivyo akawatuma wajumbe wake kwao katika Ukaldayo.
17 ১৭ তাতে ব্যাবিলনীয়রা তার কাছে এসে লালসা বিছানায় শয়ন করল ও ব্যভিচার করে তাকে অশুচি করল; সে তাদের দ্বারা অশুচি হল, পরে তাদের দ্বারা প্রতি তার প্রাণে ঘৃণা হল।
Kisha Wababeli wakaja katika kitanda chake cha tamaa, na walimfanya unajisi kwa uzinzi wao. Kwa kile alichokuwa amekifanya alifanya unajisi, basi akageuka mwenyewe kutoka kwao katika karaha.
18 ১৮ সে নিজের বেশ্যাক্রিয়া প্রকাশ করল, তার গোপন অংশ অনাবৃত করল; তাতে আমার প্রাণে যেমন তার বোনের প্রতি ঘৃণা হয়েছিল তেমনি তার প্রতি ঘৃণা হল
Alionyesha matendo yake ya ukahaba na alionyesha uchi wake, hivyo roho yangu ikagauka kutoka kwake, kama roho yangu ilivyogeuka kutoka kwa dada yake.
19 ১৯ তারপর সে আরো অনেক বেশ্যাক্রিয়া করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল, যে দিনের সে মিশর দেশে বেশ্যাক্রিয়া করত, নিজের সেই যৌবনকাল মনে করল।
Kisha alifanya matendo mengi zaidi ya ukahaba, akakumbuka na kutafakari siku za ujana wake, wakati alipotenda kama kahaba katika nchi ya Misri.
20 ২০ তাই সে তার প্রেমিকদের জন্য কামাসক্তা হল, যার বংশ সম্মন্ধীয় গাধা মতোর ছিল এবং যার লিঙ্গ ঘোড়ার লিঙ্গের মতো আচরণ করত।
Basi akawatamani wapenzi wake, ambao sehemu zao za siri zilikuwa kama zile za punda, na kile kizaliwacho hutoka kilikuwa kama wale farasi.
21 ২১ এবং এই ভাবে, মিশরীয়েরা যে দিনের কৌমায্যকালীন স্তন বলে তোমার চুচুক টিপত, তুমি আবার সেই যৌবনকালীয় খারাপ কাজের চেষ্টা করেছ।
Hivi ndivyo ulivyofanya matendo ya aibu ya ujana wako, wakati Wamisri walipopapasa chuchu zako kuyaminya maziwa ya ujana wako.
22 ২২ অতএব, অহলীবা, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তোমার প্রাণে যাদের প্রতি ঘৃণা হয়েছে, তোমার সেই প্রেমিকদেরকে আমি তোমার বিরুদ্ধে ওঠাব, চারিদিক থেকে তাদেরকে তোমার বিরুদ্ধে আনব।
Kwa hiyo, Oholiba, Bwana Yahwe asema hivi, 'Tazama! Nitawarudisha wapenzi wako dhidi yako. Wale ambao uliowarudisha, nitawaleta juu yako kutoka kila upande.
23 ২৩ বাবিল-সন্তানেরা এবং কলদীয়েরা সবাই, পকোদ, শোয়া ও কোয়া এবং তাদের সঙ্গে সমস্ত অশূর-সন্তান আনা হবে; তারা সবাই শক্তিশালী, সুদর্শন লোক! দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, খ্যাতিসম্পন্ন লোক তারা সবাই অশ্বারোহী।
Wababeli na Wakaldayo wote, Pekodi, Shoa, na Koa, na Waashuru wote pamoja nao, hodari, vijana wa kutamanika, magavana na maamiri jeshi, wote ni maafisa na watu wote wenye sifa, wote wenye kuendesha farasi.
24 ২৪ তারা অস্ত্রশস্ত্র, রথ, চক্র ও জাতিসমাজ সঙ্গে নিয়ে তোমার বিরুদ্ধে আসবে, বড় ঢাল, ছোট ঢাল ও শিরস্ত্রাণ স্থাপন করে তোমার বিরুদ্ধে চারিদিকে উপস্থিত হবে! আমি তাদের হাতে বিচার-ভার দেব, তারা নিজেদের কাজ অনুসারে তোমার বিচার করবে।
Watakuja juu yako kwa silaha, na kwa magari ya farasi na mikokoteni, na kundi kubwa la watu. Watapanga ngao kubwa, ngao ndogo, na kofia za chuma juu yako pande zote. Nitawapatia nafasi kukuadhibu, na watakuadhibu kwa matendo yao.
25 ২৫ আর আমি আমার রাগ তোমার বিরুদ্ধে স্থাপন করব; তারা তোমার প্রতি ক্রোধে ব্যবহার করবে; তারা তোমার নাক ও কান কেটে ফেলবে ও তোমার অবশিষ্টেরা তরোয়ালের দ্বারা পড়ে যাবে; তারা তোমার ছেলেমেয়েদেরকে হরণ করবে যাতে তোমার বংশধরেরা অগ্নিভক্ষিত হয়।
Kwa kuwa nitaweka hasira yangu ya wivu juu yako, na watashughulika na wewe kwa hasira. Watakukatilia mbali pua zako na masikio yako, na masalia yako wataanguka kwa upanga. Watawachukua wana wako na binti zako, na masalia yako watateketea kwa moto.
26 ২৬ তারা তোমার কাপড় খুলে ফেলবে এবং তোমার সব অলংকার নিয়ে নেবে।
Watakuvua nguo zako na kuchukua mapambo yako ya vito.
27 ২৭ তাই আমি তোমার থেকে লজ্জাজনক আচরণ এবং মিশর দেশ থেকে তোমার বেশ্যাক্রিয়া দূর করব। তুমি তাদের তোমার চোখ আর তুলবে না এবং তুমি আর মিশরকে মনে করবে না।’
Hivyo nitaiondoa tabia yako ya aibu kutoka kwako na matendo yako ya kikahaba kutoka nchi ya Misri. Hutainua macho yako kuwaelekea kwa sahauku, na hutaikumbuka Misri tena.'
28 ২৮ কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তুমি যাদেরকে ঘৃণা করছ, যাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হয়েছে, তাদের হাতে আমি তোমাকে দেব।
Kwa kuwa Bwana Yahwe asema hivi, 'Tazama! Nitakutia katika mkono wa wale uwachukiao, kukurudisha kwenye mkono wa wale ambao uliokuwa umewarudisha.
29 ২৯ তারা তোমার প্রতি ঘৃণাপূর্ণভাবে ব্যবহার করবে ও তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে এবং তোমাকে বিবস্ত্রা করে পরিত্যাগ করবে, তাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার লজ্জাজনক আচরণ ও তোমার বেশ্যাক্রিয়া প্রকাশ হবে।
Watashughulika pamoja nawe kwa chuki; watachukua milki zako zote na kukutelekeza uchi na kukuweka wazi. Uchi wa aibu ya ukahaba wako utafunuliwa, tabia yako ya aibu na uzinzi wako.
30 ৩০ তুমি জাতিদের অনুগমনে ব্যভিচার করেছ, তাদের মূর্তিদের দ্বারা অশুচি হয়েছ, এই জন্য এ সব তোমার প্রতি করা যাবে।
Haya mambo yatafanyika kwako kwa kuwa umetenda kama kahaba, tamaa za mataifa kwazo umetiwa unajisi kwa sanamu zao.
31 ৩১ তুমি নিজের বোনের পথে গিয়েছ, এই জন্য আমি তার শাস্তির পানপাত্র তোমার হাতে দেব।’
Umetembea katika njia za dada yako, hivyo nitaweka kikombe chake cha adhabu kwenye mkono wako.'
32 ৩২ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি নিজের বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বৃহৎ; তুমি পরিহাসের ও বিদ্রূপের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।
Bwana Yahwe asema hivi, 'Utakinywea kikombe cha dada yako ambacho ni kirefu na kikubwa. Utakuwa dhihaka na kutawaliwa na dharau-hiki kikombe kimejaa kiasi kikubwa.
33 ৩৩ তুমি পরিপূর্ণা হবে মত্ততায় ও দুঃখে ভয়ের ও ধ্বংসের পাত্রে! তোমার বোন শমরিয়ার পাত্রে।
Utajazwa kwa ulevi na huzuni, kikombe cha ushangao na uharibifu; kikombe cha dada yako Samaria.
34 ৩৪ তুমি তাতে পান করবে, নর্দমা খালি হবে তারপর তুমি ধ্বংস হবে এবং টুকরোর সঙ্গে তোমার স্তন বিচ্ছিন্ন করবে; কারণ আমি এটা ঘোষণা করলাম!’ এটা প্রভু সদাপ্রভু বলেন।
Utakinywea na kubakia kitupu; kisha utakivunja vunja na kuyararua maziwa yako kuwa vipande vipande. Kwa kuwa nimesema hivyo-hivi ndivyo Bwana Yahwe asemavyo.'
35 ৩৫ অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ, আমাকে পিছনে ফেলেছ, তার জন্য তুমি আবার নিজের খারাপ কাজের ও বেশ্যাক্রিয়া ওপরে তুলবে ও প্রকাশ করবে’!”
Kwa hiyo, Bwana Yahwe asema hivi, 'Kwa sababu umenisahau na kunitupa mbali nyumba ya mgongo wako, basi pia utachukua matokeo ya tabia zako za aibu na matendo ya uasherati.”'
36 ৩৬ সদাপ্রভু আমাকে আরও বললেন, হে মানুষের-সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করবে? তবে তাদের ঘৃণ্য কাজ সকল তাদেরকে জানাও।
Yahwe akanambia, “Mwanadamu, Je! utamhukumu Ohola na Oholiba? Basi waambie matendo yao ya machukizo,
37 ৩৭ কারণ তারা ব্যাভিচার করেছে ও তাদের হাতে রক্ত আছে; তারা নিজেদের মূর্তিদের সাথে ব্যভিচার করেছে এবং আমার জন্য জন্ম দেওয়া নিজের সন্তানদের ওদের গ্রাস করার জন্য আগুনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে
kwa kuwa wamefanya uzinzi, na kwa kuwa kuna damu juu ya vichwa vyao. Wamefanya uzinzi na sanamu zao, na wamewaweka hata wana wao kwenye moto, kama chakula cha sanamu zao.
38 ৩৮ এবং তারা আমার প্রতি আরও এই করেছে, তারা আমার পবিত্র স্থান অশুচি করেছে এবং সেই দিনের তারা আমার বিশ্রামদিন অপবিত্র করেছে।
Kisha waliendelea kufanya hivi kwa ajili yangu: Wamepafanya patakatifu pangu unajisi, na katika siku hiyo hiyo wakainajisi Sabato zangu.
39 ৩৯ কারণ যখন তারা নিজেদের মূর্তিদের উদ্দেশ্যে নিজের সন্তানদের বধ করত, তখন সেই দিন আমার পবিত্র স্থানে এসে তা অপবিত্র করত; আর দেখ, আমার বাড়ির মধ্যে তারা এই ধরনের করেছে।
Kwa kuwa walipokuwa wamewachinjia watoto wao kwa ajili ya sanamu zao, kisha wakaja hata patakatifu pangu siku hiyo hiyo kupanajisi! Hivyo tazama! Hivi ndivyo walivyofanya kati ya nyumba yangu.
40 ৪০ তোমার দূরের লোকদেরকে আনবার জন্য দূত পাঠিয়েছ; দূত পাঠানো হলে, দেখ, তারা আসল; তুমি তাদের জন্যে স্নান করলে, চোখ অঙ্কন করলে ও অলঙ্কারে নিজেকে বিভূষিত করলে;
Mmewatuma watu kutoka mbali, ambao wajumbe waliwatuma-sasa tazama. Wakaja kweli, ambao uliojiosha kwa ajili yao, uliweka rangi macho yako, na kujipamba kwa mapambo ya vito.
41 ৪১ এবং পরে সুন্দর বিছানায় বসে তার সামনে মেজ সাজিয়ে তার ওপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।
Huko ulikaa kwenye kitanda kizuri na kwenye meza iliyokuwa imepangwa mbele yake ulikuwa umeweka ubani na mafuta yangu.
42 ৪২ আর তার সঙ্গে নিশ্চিন্ত জনতার কলরব হল এবং সাধারন লোকেদের সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদেরকে আনা হল, তারা তোমাদের হাতে বালা ও মাথায় সুসজ্জিত মুকুট দিল।
Hivyo sauti za watu zilikuwa zimemzunguka; pamoja na watu wa kila aina, hata walevi waliletwa kutoka jangwani, na wakawavalisha vikuku mikononi mwao na mataji mazuri juu ya vichwa vyao.
43 ৪৩ তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্না, সেই স্ত্রীর বিষয়ে আমি বললাম, এখন তারা এর সঙ্গে এবং এ তাদের সঙ্গে, ব্যভিচার করবে।
Kisha nikasema juu yake aliyekuwa ameonywa kwa uzinzi, 'Sasa watazini pamoja naye, na yeye pamoja nao.'
44 ৪৪ আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে যায়, তেমনি তারা অর কাছে যেত; এই ভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই খারাপ কাজ করা নারীর কাছে যেত।
Wakamwingilia na kulala naye kama watu wamwingiliavyo kahaba. Katika njia hii walilala Ohola na Oholiba, waliokuwa wanawake wazinzi.
45 ৪৫ আর ধার্মিক লোকরাই ব্যাভিচারিণী ও রক্তপাতকারিনীদের বিচার অনুসারে তাদের বিচার করবে; কারণ তারা ব্যাভিচারিণী ও তাদের হাতে রক্ত আছে।
Lakini watu wenye haki watapitisha hukumu na kuwaadhibu kama wazinzi, na watawaadhibu kwa hukumu kwa wale wamwagao damu, kwa sababu wao ni wazinzi na damu iko mikononi mwao.
46 ৪৬ বস্ততঃ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের বিরুদ্ধে জনসমাজ আনব এবং তাদেরকে ভেসে বেড়াতে ও লুটের জিনিস থেকে দেব।
Hivyo Bwana Yahwe asema hivi: Nitainua kundi la watu juu yao na kuwatoa kuwa kitisho na kuteka nyara.
47 ৪৭ সেই সমাজ তাদেরকে পাথরের আঘাত করবে ও নিজেদের তরোয়ালে কেটে ফেলবে এবং তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবে।
Kisha hilo kundi la watu litawapiga kwa mawe na kuwakatilia chini kwa panga zao. Watawaua wana wao na binti na kuzichoma nyumba zao.
48 ৪৮ এই ভাবে আমি দেশ থেকে খারাপ কাজ দূর করব, তাতে সমস্ত স্ত্রীলোক শিক্ষা পাবে, তাই তারা আর খারাপ কাজের মতো আচরণ করবে না।
Kwa kuwa nitaondoa tabia ya aibu kutoka kwenye nchi na nidhamu wanawake wote hivyo hawatatenda kama makahaba.
49 ৪৯ আর লোকেরা তোমাদের খারাপ কাজের বোঝা তোমাদের ওপরে রাখবে এবং তোমার নিজেদের মূর্তিগুলির-সমন্ধীয় পাপ সব বহন করবে; তাতে তোমার জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।”
Hivyo wataweka tabia yenu ya aibu juu yenu. Mtachukua hatia ya dhambi zenu pamoja na sanamu zenu, na kwa njia hii mtajua yakuwa mimi ni Bwana Yahwe.”

< যিহিস্কেল ভাববাদীর বই 23 >