< যিহিস্কেল ভাববাদীর বই 22 >

1 তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল
Kisha neno la Yahwe likanijia, kusema,
2 এখন তুমি মানুষের সন্তান, তুমি কি বিচার করবে? তুমি কি শহরের রক্তের বিচার করবে? তার সমস্ত ঘৃণার কাজ তাকে জানাও।
“Sasa wewe, mwanadamu, Je! Utanihukumu? Utauhukumu mji kwa damu? Mfanye ajue machukizo yake yote.
3 তুমি অবশ্যই বলবে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, এটা সেই শহরী, যে তার মধ্যে রক্তপাত করে থাকে, যেন তার দিন উপস্থিত হয় এবং মূর্ত্তি দিয়ে অশুচি করেছো যা তুমি তৈরী করেছো।
Utasema, 'Bwana Yahwe asema hivi: Huu ndiyo mji umbao umwagao damu kati yake ili kwamba mda wake ufike; mji ufanyao sanamu ili ujitie unajisi.
4 তুমি যে রক্তপাত করেছ, তার জন্য তুমি দোষী হয়েছ ও তুমি যে মূর্ত্তি তৈরী করেছ, তার জন্য অশুচি হয়েছে; কারণ তুমি তোমার দিন কাছাকাছি করেছ এবং তোমার আয়ুর শেষ বছর উপস্থিত করেছো; এজন্য আমি তোমাকে জাতিদের কাছে টিটকারির পাত্র ও প্রত্যেক দেশের কাছে বিদ্রূপের পাত্র করলাম।
Umekuwa na hatia kwa damu uliyoimwaga, na kufanya unajisi kwa sanamu ulizozitengeneza. Kwa kuwa umezileta karibu siku zako na kuzikaribia siku zako za mwisho. Kwa hiyo nitakufanya lawama kwa mataifa na kejeli katika uso wa kila nchi.
5 উভয়ই যারা তোমার কাছে ও দূরে সকলে তোমাকে বিদ্রূপ করবে, তুমি অশুচি শহর হবে, তোমার পরিচয় সব জায়গায় বিশৃঙ্খলা পূর্ণ হবে।
Wote walio karibu na wale walio mbali nawe watakudhihaki, wewe mji mchafu, ujulikanao kila mahali kwa sifa mbaya kama kujaa machafuko.
6 দেখ, ইস্রায়েলের অধ্যক্ষগণ, প্রত্যেকে তার নিজের ক্ষমতা অনুসারে, তোমার রক্তপাত করার জন্য এসেছে।
Tazama! Wakuu wa Israeli, kila mmoja kwa nguvu yake, wamekuja kwako kumwaga damu.
7 তারা তোমাদের মধ্যে বাবা-মাকে তুচ্ছ করেছে, তোমার মধ্যে বিদেশীদের ওপর উপদ্রপ করা হয়েছে; তোমার মধ্যে অনাথদের ও বিধবার ওপর খারাপ ব্যবহার করা হয়েছে।
Wamefanya udanganyifu kwa baba na mama ndani yako, na wametenda yaliyo kinyume juu ya wageni kati yako. Wamewatenda vibaya yatima na wajane ndani mwako.
8 তুমি আমার পবিত্র বস্তু সব অবজ্ঞা করেছো এবং বিশ্রামদিন সব অপবিত্র করেছ।
Umevidharau vitu vyangu vitakatifu na kuinajisi Sabato yangu.
9 কুত্সাজনক লোক এসেছে তোমার মধ্যে রক্তপাত করার জন্য এবং তারা পর্বতের উপরে ভোজন করেছে; তোমার মধ্যে লোকে খারাপ কাজ করেছে
Watu wasingiziaji wamekuja kati yako ili kumwaga damu, na hula juu ya milima. Hufanya uovu kati yako.
10 ১০ তোমার মধ্যে লোকে বাবার উলঙ্গতা অনাবৃত করেছে। তোমার মধ্যে লোকে ঋতুমতি অশুচি স্ত্রীকে বলাৎকার করেছে
Uchi wa baba umefunuliwa ndani yako. Wamemtukana mwanamke mchafu ndani yako wakati wa uchafu wake.
11 ১১ তোমার মধ্যে কেও নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে লজ্জাজনক কাজ করেছে; কেও বা নিজের ছেলের বউকে লজ্জাজনকভাবে অশুচি করেছে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, নিজের বাবার মেয়েকে, খারাপ ব্যবহার করেছে।
Watu waliofanya machukizo pamoja na wake za majirani zao, na watu wafanyao uchafu wa aibu kwa mke wa mwanao mwenyewe; watu wawatukanao dada zao wenyewe-binti za baba zao wenyewe-haya yote yapo miongoni mwanu.
12 ১২ তোমার মধ্যে এইলোকগুলো ঘুষ নিয়েছে রক্তপাত করার জন্য।; তুমি সুদ ও প্রচুর লাভ নিয়েছো, তুমি তোমার প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করেছো নির্যাতন করে এবং আমাকে ভুলে গেছ, এটা প্রভু সদাপ্রভু বলেন।
Hawa watu huchukua rushwa kati yenu ili kumwaga damu. Umechukua faida na kuongeza riba nyingi sana, na umenisahau-hivi ndivyo Bwana Yahwe asemavyo.
13 ১৩ তাই দেখ, তুমি যে অসতভাবে লাভ করে যা তৈরী করেছো তোমার মধ্যে যে রক্তপাত হয়েছে, তার মধ্যে আমি আমার হাত দিয়ে আঘাত করেছি।
Tazama! Kwa mkono wangu nimeipiga faida ambayo uliyoitengeneza kwa njia isiyo halali, na damu iliyo kati yako.
14 ১৪ তোমার হৃদয় কি স্থির থাকবে, তোমার হাত কি শক্তিশালী থাকবে আমি যে দিন তোমার সঙ্গে আচরণ করবো? আমি সদাপ্রভু এটা বললাম এবং এটা করব।
Je! Moyo wako utasimama, mikono yako itakuwa hodari katika siku wakati mimi mwenyewe nitakapo kushughulikia? Mimi, Yahwe, nasema hivi, na nitalifanya.
15 ১৫ তাই আমি তোমাকে জাতিদের মধ্যে থেকে ছিন্নভিন্ন করবো এবং নানা দেশে পাঠিয়ে দেবো। এই ভাবে তোমার মধ্য থেকে অশুচিতা দূর করব।
Hivyo nitakutawanya kati ya mataifa na kukutawanya kati ya nchi mbali mbali. Katika njia hii, nitausafisha uchafu kutoka kwako.
16 ১৬ তুমি জাতিদের সামনে অশুচি হবে। তাতে তুমি জানবে যে, আমিই সদাপ্রভু।
Hivyo utakuwa mchafu machoni mwa mataifa. Kisha utajua kwamba mimi ni Yahwe.”'
17 ১৭ তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল
Kisha neno la Yahwe likanijia, kusema,
18 ১৮ মানুষের সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে আবর্জনার মত হয়েছে; তারা সকলে হাফরের মধ্যে পেতল, দস্তা, লোহা ও সীসার; তারা রূপার আবর্জনা তোমার অগ্নিকুন্ডে।
“Mwanadamu, nyumba ya Israeli imekuwa takataka kwangu. Wote wamekuwa masazo ya shaba na bati, na chuma na risasi kati yenu. Watakuwa kama takataka ya fedha katika tanuu.
19 ১৯ তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ তোমার সকলে আবর্জনার মত হয়েছ, এই জন্য দেখ, আমি তোমাদেরকে যিরুশালেমের মধ্যে একত্র করবো।
Kwa hiyo Bwana Yahwe asema hivi, 'Kwa sababu mmekuwa kama takataka, kwa hiyo, tazama! Nataka kuwakusanya katikakati ya mji wa Yerusalemu.
20 ২০ যেমন লোকে আগুনে ফু দিয়ে গলাবার জন্য রূপা, পেতল, লোহা, সীসা ও দস্তা হাফরের মধ্যে একত্র করে, সেরকম আমি রাগে ও প্রচণ্ড কোপে তোমাদেরকে একত্র করব এবং সেখানে রেখে গলাব।
Kama kukusanya fedha na shaba, chuma, risasi na chuma kati ya tanuu ili kuvifukutia moto na kuviyeyusha juu yake, nitawayeyusha. Hivyo nitawakusanya katika hasira yangu na ghadhabu. Nitawaweka hapo na kufukutisha moto juu yake ili kuiyeyusha; hivyo nitawakusanya katika hasira yangu na ghadhabu yangu, na nitawaweka hapo na kuwayeyusha.
21 ২১ তাই আমি তোমাদেরকে জড়ো করে আমার রাগের আগুনে ফু দেবো, তাতে তোমার তার মধ্যে গলে যাবে।
Basi nitawakusanya na kuwafukutia kwa moto wa hasira yangu juu yenu hivyo basi mtamwagwa kati yake.
22 ২২ যেমন হাফরের মধ্যে রূপা গোলে যায়, তেমনি তার মধ্যে তোমাদেরকে গলান হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে আমার রাগ ঢেলে দিলাম।
Kama kuyeyusha fedha kati ya tanuu, mtayeyushwa chini kati yake, na mtajua yakwamba mimi, Yahwe, nimemwaga ghdhabu yangu juu yenu!”'
23 ২৩ সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এলো এবং বলল
Neno la Yahwe likanijia, kusema,
24 ২৪ মানুষের সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন এক দেশ যা পরিষ্কার নয় রাগের দিনের বৃষ্টি হয়নি।
“Mwanadamu, mwambie, 'Wewe ni nchi ambayo haijasafishwa. Hakuna mvua siku ya hasira!
25 ২৫ সেখানে ভাববাদীদের চক্রান্ত যেমন গর্জ্জনকারী সিংহ শিকারের দিন গর্জন করে; তারা প্রাণীদেরকে গ্রাস করে এবং মূল্যবান সম্পদ নিয়ে যায়; তারা তাদের মধ্যে অনেক স্ত্রীকে বিধবা করে।
Kuna njama ya manabii wake kati yake, kama simba angurumaye akirarua mawindo. Wamekula uhai na kuchukua utajiri wa thamani; wamewafanya wajane wengi ndani yake!
26 ২৬ তার যাজকরা আমার ব্যবস্থার অমান্য করে এবং ও আমার পবিত্র বস্তুকে অপবিত্র করে, তারা পবিত্র ও অপবিত্র জিনিসের মধ্যে তফাৎ করা শেখায়নি এবং তারা আমার বিশ্রাম বার থেকে তাদের চোখ বন্ধ করে রেখেছে তাতে আমি তাদের মধ্যে অপবিত্রীকৃত হচ্ছি।
Makuhani wake hufanya kinyume na sheria yangu, na wamevinajisi vitu vyangu vitakatifu. Hawawezi kutofautisha kati ya vitu vitakatifu na vitu vya najisi. Wanaficha macho yao kutoka Sabato zangu hivyo basi nimetiwa unajisi kati yao.
27 ২৭ তার অধ্যক্ষরা সেখানে নেকড়ের মত শিকারকে বিদীর্ণ করে রক্তপাত করে, অন্যায়ভাবে লাভ পাওয়ার জন্য তাদের আত্মাকে ধ্বংস করছে।
Wakuu wake ndani mwake wamekuwa kama mbwa mwitu wakirarua mawindo yao. Wamemwaga damu na kuharibu maisha, ili kupata faida kwa njia ya udanganyifu.
28 ২৮ এবং তার ভাববাদীরা তাদের জন্য কলি দিয়ে ভিত্তি লেপন করেছে, তারা মিথ্যা দর্শন পায়, তাদের জন্য মিথ্যা ভবিষ্যত বাণী করছে। তারা বলে “প্রভু সদাপ্রভু এ কথা বলেন” যখন প্রভু সদাপ্রভু এ কথা বলেন না।
Manabii wake wamepakwa chokaa; wanaona maono ya uongo na kutabiri uongo kwao. Wanasema “Bwana Yahwe asema hivi”' wakati Yahwe hajanena.
29 ২৯ দেশের প্রজারা অবৈধ জুলুম করেছে, পরের দ্রব্য জোর করে লুট করেছে এবং দুঃখী দরিদ্রের ওপর অত্যাচার করেছে এবং বিদেশীর ওপর অন্যায়ভাবে জুলুম করেছে।
Watu wa nchi wamewakandamiza kwa kutaka kwa nguvu na kuwanyang'anya kwa nguvu, na wamewatesa maskini na wahitaji, na kuwakandamiza wageni bila haki.
30 ৩০ তাই আমি তাদের মধ্যে থেকে এমন এক জনকে খুঁজছে যে দেওয়াল তৈরী করবে ও দেশের জন্য আমার সামনে ফাটালে দাঁড়াবে যাতে আমি ধ্বংস না করি কিন্তু আমি কাউকে পাইনি।
Hivyo nimetafuta mtu kutoka kwao ambaye ataweza kujenga ukuta na ambaye atakayeweza kusimama mbele yangu katika uvunjaji wake kwa ajili ya nchi basi sitaweza kuiharibu, lakini sikuona mtu.
31 ৩১ এই জন্য আমি তাদের ওপর আমার রাগ ঢাললাম; আমি আমার ঘৃণা মিশ্রিত রাগ দিয়ে তাদেরকে শেষ করব এবং তাদের কাজের ফল তাদের মাথায় দিলাম, এটা প্রভু সদাপ্রভু বলেন।
Hivyo nitaimwaga ghadhabu yangu juu yao. Nitawamaliza kwa moto wa ghadhabu yangu na kuweka njia yao juu ya vichwa vyao wenyewe-hivi ndivyo Bwana Yahwe asemavyo.”'

< যিহিস্কেল ভাববাদীর বই 22 >