< যিহিস্কেল ভাববাদীর বই 2 >

1 তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, তোমার পায়ের ওপর দাড়াও; তবে আমি তোমার সঙ্গে কথা বলবো।
Akanambia, “Mwana wa adamu, simama kwa miguu yako; kisha nitaongea na wewe.”
2 তারপর ঈশ্বরের আত্মা আমাকে গ্রহণ করলেন আমার সঙ্গে কথা বলার জন্য, তখন আত্মা আমার ভিতরে ঢুকে আমাকে পায়ে ভর দিয়ে দাঁড় করালেন এবং তিনি আমার সঙ্গে কথা বললেন আমি শুনলাম।
Kisha, alipokuwa akiongea na mimi, Roho akaingia ndani yangu na ikaniweka kwenye miguu yangu, na nikamsikia akiongea na mimi.
3 তিনি আমাকে বললেন, “মানুষের সন্তান, আমি তোমাকে ইস্রায়েলের লোকেদের কাছে পাঠাচ্ছি, বিদ্রোহী জাতিদের কাছে পাঠাচ্ছি; তারা আমার বিদ্রোহী হয়েছে, আজ পর্যন্ত তারা ও তাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে পাপ করেছে।
Akanambia, “Mwana wa adamu, nakutuma kwa watu wa Israeli, kwa mataifa yanayoasi ambayo yameasi dhidi yangu-wote wao na babu zao wameasi juu yangu hata hivi leo!
4 তাদের বংশধরদের একগুঁয়ে মুখ এবং কঠিন হৃদয় আছে। আমি তাদের কাছে তোমাকে পাঠাচ্ছি। এবং তুমি তাদেরকে বলবে, ‘এই কথা সদাপ্রভু বলেন।
Vizazi vyao vina sura za kikaidi na mioyo migumu. Nakutuma wewe kwenda kwao, na utawaambia, 'Hivi ndivyo Bwana Yahwe asemavyo.'
5 তারা শুনুক বা না শুনুক, তারা তো বিদ্রোহী গৃহ, কিন্তু তারা কমপক্ষে জানতে পারবে, যে তাদের মধ্যে এক জন ভাববাদী আছে।
Labda watasikia au hawatasikia. Ni nyumba za uasi, lakini angalau watajua kwamba nabii alikuwa miongoni mwao.
6 এবং তুমি, মানুষের সন্তান, তাদের কথায় ভয় পেয়ো না। ভয় পেয়ো না, যদিও তুমি কাঁটা গাছের ঝোপ ও কাঁটার সঙ্গে আছো এবং তুমি কাঁকড়াবিছের মধ্যে বাস করছো। তাদের কথায় ভয় পেয়ো না অথবা তাদের মুখ দেখে আতঙ্কিত হয়ো না, তারা বিদ্রোহী গৃহ।
Wewe, mwanadamu, usiwaogope au maneno yao. Usiogope, ingawa utakuwa pamoja na mitemba na miiba na ijapokuwa unaishi na nge. Usiogope maneno yao au kuvunjika moyo kwa nyuso zao, kwa kuwa ni nyumba zenye kuasi.
7 কিন্তু তুমি তাদের কাছে আমার কথা বলবে, তারা শুনুক বা না শুনুক; কারণ তারা তো অত্যন্ত বিদ্রোহী।
Lakini utawaambia maneno yangu, labda watasikia au hapana, kwa sababu ni waasi mno.
8 কিন্তু তুমি, মানুষের সন্তান, শোন আমি তোমাকে যা বলি, তুমি সেই বিদ্রোহী গৃহের মত বিদ্রোহী হয়ো না। আমি তোমাকে যা দিই তোমার মুখ খোল এবং খাও’।”
Lakini wewe, mwanadamu, silikiliza kile nisemacho kwako. Usiwe muasi kama nyumba za uasi. Fungua mdomo wako na ule kile ninachotaka kukupa!”
9 তারপর আমি তাকালাম, একটা হাত আমার দিকে বাড়ানো ছিল; তার ভেতর একটা গোটানো বই ছিল।
Kisha nikaona, na mkono ulikuwa umenyooshwa kwangu; ndani yake kulikuwa na hati ya kukunja.
10 ১০ তিনি আমার সামনে তা মেলে ধরলেন; তার সামনে ও পেছনে দুদিকেই লেখা ছিল, বইটির ভেতরে বাইরে এবং বিলাপ, শোক ও দুঃখের কথা তাতে লেখা ছিল।
Akaikinjua mbele yangu; ilikuwa imeandikwa pande zote mbele na nyuma, na yalikuwa yameandikwa maombolezo kwenye hiyo hati ya kukunja, na huzuni, na ole.

< যিহিস্কেল ভাববাদীর বই 2 >