< যাত্রাপুস্তক 4 >

1 মোশি উত্তরে বললেন, “কিন্তু দেখুন, তারা আমাকে বিশ্বাস করবে না ও আমার কথা মনোযোগ দিয়ে শুনবে না, কারণ তারা বলবে, ‘সদাপ্রভু তোমাকে দেখা দেন নি’।”
Musa akajibu, “Lakini itakuwaje wasiponiamini mimi au wasiponisikiliza na kusema, 'Yahwe hajakutokea wewe?”
2 তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার হাতে ওটা কি?” তিনি বললেন, “লাঠি।” তখন তিনি বললেন, “ওটা মাটিতে ফেল।”
Yahwe akamwambia, “Hicho ni nini mkononi mwako?” Musa aksema, “Ni fimbo.”
3 পরে তিনি মাটিতে ফেললে সেটা সাপ হয়ে গেল; আর মোশি তার সামনে থেকে পালিয়ে গেলেন।
Yahwe akasema, “Itupe chini.” Musa akaitupa chini ile fimbo, nayo ikageuka na kuwa nyoka. Musa akarudi nyumba.
4 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “হাত বাড়িয়ে ওটার লেজ ধর, তাতে তিনি হাত বাড়ালেন এবং সেই সাপটি ধরলেন।” তখন এটি তাঁর হাতে লাঠি হয়ে গেল,
Yahwe akamwambia Musa, “Mchukue kwa kumshikia mkia wake.” Hivyo alimchukua yule nyoka. Mara ikaggeuka na kuwa fimbo mkononi mwake tena.
5 “যেন তারা বিশ্বাস করে যে, সদাপ্রভু, তাদের পূর্বপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর যাকোবের ঈশ্বর তোমাকে দেখা দিয়েছেন।”
“Hii ni ili wapate kuamini ya kuwa Yahwe, Mungu wa baba zao, Mungu wa wa Abrahamu, Mungu wa Isaka, na Mungu wa Yakobo amekutokea wewe.”
6 পরে সদাপ্রভু তাঁকে আরও বললেন, “তুমি তোমার হাত বুকে দাও,” তাতে তিনি বুকে হাত দিলেন; পরে তা বের করে দেখলেন, তাঁর হাতে তুষারের মত সাদা কুষ্ঠ হয়েছে।
Yahwe pia alimwambia, “Sasaingiza mkono wako ndani ya vazi lako.” Hivyo Musa akaingiza mkono wake ndani ya vazi lake. Na alipoutoa nje, tazama, mkono wake ulikuwa na ukoma, mweupe kama theluji.
7 পরে সদাপ্রভু বললেন, “তোমার হাত আবার বুকে দাও।” তিনি আবার বুকে হাত দিলেন, পরে বুক থেকে হাত বের করে দেখলেন, তা পুনরায় তাঁর মাংসের মত হয়ে গেল।
Yahwe akasema, “Ingiza mkono wako ndani ya vazi lako tena.” Hivyo akaingiza mkono wake ndani ya vazi lake, na alipoutoa nje aliona ukiwa mzima tena kama ulivyo mwili wake wote.
8 “যদি তারা তোমাকে বিশ্বাস না করে এবং যদি আমার শক্তির প্রথম চিহ্নেও মনোযোগ না করে অথবা বিশ্বাস না করে, তবে তারা দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে।
Yahwe akasema, “Kama hawatakuamini wewe - kama hawatazingatia ishara yanggu ya kwanza ya nguvu zangu au kuziamini, basi wataamini ishara ya pili.
9 এবং তারা যদি আমার বিশ্বাসের এই দুই চিহ্নেও বিশ্বাস না করে অথবা তোমার কথায় যদি মনোযোগ না করে, তবে তুমি নদী থেকে কিছু জল নিয়ে শুকনো মাটিতে ঢেলে দিও; তাতে তুমি নদী থেকে যে জল তুলবে, তা শুকনো মাটিতে রক্ত হয়ে যাবে।”
Na ikiwa hawataamini hata ishara hizi zote mbili za nguvu zangu, au wasipokusikiliza wewe, basi chota maji kutoka katika mto na uyamwage katika nchi kavu. Maji utakayoyamwaga yatakuwa damu katika nchi kavu.”
10 ১০ পরে মোশি সদাপ্রভুকে বললেন, হায় প্রভু! আমি ভালো করে কথা বলতে পারি না, এর আগেও বলতে পারতাম না, বা তোমার সঙ্গে এই দাসের আলাপ করার পরেও নই; কারণ আমি আসতে আসতে কথা বলি ও তোতলা।
Ndipo Musa akamwambia Yahwe, “Bwana, mimi ni mzuri wa kuongea, si hapo kwanza au hata baada ya kuwa umeongea na mtumishi wako. Mimi ni mdhaifu wa kuongea na nina kigugumizi.”
11 ১১ সদাপ্রভু তাঁকে বললেন, “মানুষের মুখ কে তৈরী করেছে? আর বোবা, কালা, চোখে দেখতে পায় বা অন্ধকে কে তৈরী করে?
Yahwe akamwambia, “Ni nani anayeumba mdomo wa mwanadamu? Ni nani amfanyaye mwanadamu kuwa bubu au aone au kipofu? Je si mimi Yahwe?
12 ১২ আমি সদাপ্রভুই কি করি নি? এখন তুমি যাও; আমি তোমার মুখের সহায় হব ও কি বলতে হবে, তোমাকে শেখাব।”
Sasa nenda, nami nitauongoza mdomo wako na nitakufundisha cha kusema.”
13 ১৩ তিনি বললেন, “হে আমার প্রভু, অনুরোধ করি, অন্য কারো হাতে এই বার্তা পাঠাও, যাকে তুমি পাঠাতে চাও।”
Lakini Musa akasema, “Bwana, tafadhali mtume mtu mwingine, yeyote unayependa kumtuma.”
14 ১৪ তখন মোশির উপর সদাপ্রভু রেগে গেলেন; তিনি বললেন, “তোমার ভাই লেবীয় হারোণ কি নেই? আমি জানি সে ভালো কথা বলে; আরও দেখ, সে তোমার সঙ্গে দেখা করতে আসছে; তোমাকে দেখে খুব আনন্দিত হবে।
Kisha Yahwe akamkasirikia Musa. Akasema, “Vipi kuhusu Aroni kaka yako yule Mlawi? Najua ya kuwa anaweza kuongea vizuri. Hata hivyo, anakuja kukutana na wewe, na atakapokuona moyo wake utajawa na furaha.
15 ১৫ তুমি তাকে বলবে ও তাঁর মুখে বাক্য দেবে এবং আমি তোমার মুখের ও তার মুখের সহায় হব ও কি করতে হবে, তোমাদেরকে জানাব।
Wewe utaongea naye na utaweka maneno ya kusema kinywani mwake. Nami nitakiongoza kinywa chako na kinywa chake pia, nami nitaonesha ninyi nyote yawapasayo kutenda.
16 ১৬ তোমার পরিবর্তে সে লোকদের কাছে বক্তা হবে; তার ফলে সে তোমার মুখের মত হবে এবং তুমি তার ঈশ্বরের মত হবে।
Yeye ataongea na watu kwa niaba yako. Yeye atakuwa msemaji wako, na wewe utakuwa kama Mungu kwake.
17 ১৭ আর তুমি এই লাঠি হাতে ধরবে, এর মাধ্যমেই তোমাকে সে সমস্ত চিহ্ন কাজ করতে হবে।”
Utachukua hii fimbo pamoja nawe mkononi mwako. Kwa fimbo hii utafanya ishara.”
18 ১৮ পরে মোশি তাঁর শ্বশুর যিথ্রোর কাছে ফিরে এসে বললেন, “অনুরোধ করি, আমাকে যেতে দিন যেন আমি মিশরে থাকা আমার ভাইদের কাছে ফিরে যেতে পারি এবং তারা এখনও জীবিত আছে কি না, তা দেখতে পাই।” যিথ্রো মোশিকে বললেন, “শান্তিতে যাও।”
Hivyo Musa alirudi kwa Yethro - baba mkwe wake na kumwambia, “Niruhusu nipate kurudi kwa ndugu zangu walioko Misri ili niweze kuona kama bado wako hai.” Yethro akwambia Musa, “Nenda kwa amani.”
19 ১৯ আর সদাপ্রভু মিদিয়নে মোশিকে বললেন, “তুমি মিশরে ফিরে যাও; কারণ যে লোকেরা তোমাকে হত্যা করার চেষ্টা করছিল, তারা সবাই মারা গেছে।”
Yahwe akamwambia Musa kule Midiani, “Nenda, rudi Misri, kwa kuwa watu wote waliotaka kukuua wameshakufa.”
20 ২০ তখন মোশি তাঁর স্ত্রী ও ছেলেদেরকে গাধায় চাপিয়ে মিশর দেশে ফিরে গেলেন এবং মোশি তাঁর হাতে ঈশ্বরের সেই লাঠি নিলেন।
Musa akamchukua mke wake na watoto wake wa kiume na kuwapandisha kwenye punda. Akarudi mpaka nchi ya Misri, naye alichukua fimbo ya Mungu pamoja naye mkononi mwake.
21 ২১ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি যখন মিশরে ফিরে যাবে, দেখো, আমি তোমার হাতে যে সব অদ্ভুত কাজের ভার দিয়েছি, ফরৌণের সামনে সে সব কোরো; কিন্তু আমি তার হৃদয় কঠিন করব, সে লোকদেরকে ছাড়বে না।
Yahwe akamwambia Musa, “Utakaporudi Misri, jitahidi kufanya ishara zote nilizokupa kufanya mbele ya Farao. Lakini nitaufanya moyo wake kuwa mgumu, naye hawatawaacha watu waende.
22 ২২ আর তুমি ফরৌণকে বলবে, ‘সদাপ্রভু এই কথা বলেন, ইস্রায়েল আমার ছেলে, আমার প্রথমজাত।’
Lazima umwambie Farao, 'Hivi ndivyo asemavyo Yahwe: Israeli ni mtoto wangu, mzaliwa wa kwanza wangu,
23 ২৩ আর আমি তোমাকে বলেছি, আমার সেবা করার জন্য আমার ছেলেকে ছেড়ে দাও; কিন্তু তুমি তাঁকে ছেড়ে দিতে রাজি না হলে; দেখ, আমি তোমার সন্তানকে, তোমার প্রথমজাতকে, হত্যা করব।”
nami nakuamuru, “Mwache mwanangu aende ili apate kuniabudu mimi.” Lakini kwa kuwa umekataa kumwachia, hakika nitamuua mtoto wako wa kiume, mzaliwa wa kwanza wako.”'
24 ২৪ পরে পথে সরাইখানায় সদাপ্রভু তাঁর কাছে গিয়ে তাঁকে হত্যা করতে চেষ্টা করলেন।
Sasa wakiwa njiani, wakati wa usiku walipopumzika, Yahwe alikutana na Musa na kutaka kumuua.
25 ২৫ তখন সিপ্পোরা একটি পাথরের ছুরি নিয়ে তাঁর ছেলের ত্বক্‌ ছেদ করলেন ও তা মোশির পায়ে স্পর্শ করে বললেন, “তুমি আমার রক্তের বর।”
Kisha Zipora akachukua kisu kikali na kukata govi la mtoto wake wa kiume na kuligusisha miguuni pake. Kisha akasema, “Hakika wewe ni bwana harusi wangu kwa njia ya damu.”
26 ২৬ আর ঈশ্বর তাঁকে ছেড়ে দিলেন; তখন সিপ্পোরা বললেন, “ত্বক্‌ছেদের কারণে তুমি রক্তের বর।”
Hivyo Yahwe akamwachia. Akasema, “Wewe ni bwana harusi wa damu” kwa sababu ya kutahiriwa.
27 ২৭ আর সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি মোশির সঙ্গে দেখা করতে মরুপ্রান্তে যাও।” তাতে তিনি গিয়ে ঈশ্বরের পর্বতে তাঁর দেখা পেলেন ও তাঁকে চুম্বন করলেন।
Yahwe akamwambia Aroni, “Nenda nyikani ukutane na Musa.” Aroni akaenda na kukutana naye katika mlima wa Mungu, na kumbusu.
28 ২৮ তখন মোশি তাঁকে যিনি পাঠিয়েছেন সদাপ্রভুর সমস্ত বাক্য ও তাঁর আদেশ মত সমস্ত চিহ্নের বিষয় হারোণকে জানালেন।
Musa akwambia Aroni maneno yote ya Yahwe ambayo alimtuma kusema na kwa habari za ishara zote za nguvu za Yahwe ambazo alimwagiza kutenda.
29 ২৯ পরে মোশি ও হারোণ গিয়ে ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রাচীনকে জড়ো করলেন।
Kisha Musa na Aroni wakaenda na kuwakusanya wazee wote wa Israeli.
30 ৩০ আর হারোণ মোশির প্রতি সদাপ্রভুর বলা সমস্ত বাক্য তাদেরকে জানালেন এবং তিনি লোকদের চোখের সামনে সেই সব চিহ্ন কাজ করলেন।
Aroni akawaambia maneno yote ambayo Yahwe alimwambia Musa. Pia alionesha ishara na miujiza ya nguvu za Yahwe mbele ya watu.
31 ৩১ তাতে লোকেরা বিশ্বাস করল এবং ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলীয়দের যত্ন নিয়েছেন ও তাদের দুঃখ দেখেছেন শুনে তারা মাথা নিচু করলেন এবং তাঁর আরাধনা করলেন।
Watu waliamini. Waliposikia ya kuwa Yahwe aliwaona Waisraeli na ya kwamba aliyaona mateso yao, waliinamisha vichwa vyao na kumwabudu.

< যাত্রাপুস্তক 4 >