< যাত্রাপুস্তক 35 >

1 মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে জড়ো করে তাদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদেরকে এই সব বাক্য পালন করতে আদেশ দিয়েছেন,
Musa ya tara dukan jama’ar Isra’ilawa ya ce musu, “Waɗannan su ne abubuwan da Ubangiji ya umarce ku, ku yi.
2 ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিন তোমাদের জন্য পবিত্র দিন হবে; সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্রামের জন্য বিশ্রামদিন হবে; যে কেউ সেই দিনের কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।
Kwana shida za ku yi aiki, amma rana ta bakwai za tă zama rana mai tsarki, Asabbaci ne na hutu ga Ubangiji. Duk wanda ya yi aiki a wannan rana dole a kashe shi.
3 তোমরা বিশ্রামদিনের তোমাদের কোন বাড়িতে আগুন জ্বালাবে না।”
Kada ku hura wuta a cikin duk mazauninku a ranar Asabbaci.”
4 মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন,
Musa ya ce wa dukan jama’ar Isra’ilawa, “Ga abin da Ubangiji ya umarta.
5 সদাপ্রভু এই আদেশ দিয়েছেন; তোমরা সদাপ্রভুর জন্য তোমাদের কাছ থেকে উপহার নাও; যার মনে ইচ্ছা হবে, সে সদাপ্রভুর উপহার হিসাবে এই সব দ্রব্য আনবে;
Daga cikin abin da kuke da shi, ku ɗauki kyauta domin Ubangiji, duk wanda yana niyya, sai yă kawo wa Ubangiji kyauta ta, “zinariya, azurfa da tagulla;
6 সোনা, রূপা ও পিতল এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো ও ছাগলের লোম
shuɗi, shunayya da jan zare, lallausan lilin, da gashin akuya;
7 এবং লাল রঙের ভেড়ার চামড়া ও শীলের চামড়া, শিটীম কাঠ
fatun rago da aka rina ja, da fatun shanun teku; da itacen ƙirya
8 এবং প্রদীপের জন্য তেল, আর অভিষেকের তেল ও সুগন্ধি ধূপের জন্য সুগন্ধি
da man zaitun don fitila; da kayan yaji don man shafewa, da kuma turare mai ƙanshi;
9 এবং এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি এবং আরও দামী পাথর।
duwatsun onis, da sauran duwatsu masu daraja waɗanda za a mammanne a efod da ƙyallen maƙalawa a ƙirji.
10 ১০ আর তোমাদের প্রত্যেক জ্ঞানী লোকেরা এসে সদাপ্রভুর আদেশ মত সমস্ত বস্তু তৈরী করুক;
“Duk waɗanda suke da fasaha a cikinku, su zo su yi dukan abin da Ubangiji ya umarta,
11 ১১ সমাগম তাঁবু, তাঁবু, তার ঢাকনা, হুক, তক্তা, খিল, স্তম্ভ ও ভিত্তি,
“wato, aikin tabanakul da tentinsa tare da murfinsa, maɗauransa, katakansa, sandunansa da tussansa;
12 ১২ আর সিন্দুক ও তার বহন দণ্ড, পাপাবরণ ও আড়াল রাখার পর্দা।
akwatin alkawari da sandunansa, murfin kafara da labulen da ya rufe shi;
13 ১৩ টেবিল ও তার বহন দণ্ড ও সমস্ত পাত্র, দর্শন রুটি
tebur da sandunansa, da dukan kayansa da kuma burodin kasancewa;
14 ১৪ এবং আলোর জন্য বাতিদানী ও তার পাত্রগুলি, প্রদীপ ও প্রদীপের জন্য তেল
wurin ajiye fitila da yake don fitilu da kayayyakinsa, fitilu da mai don fitila;
15 ১৫ এবং ধূপবেদি ও তার বহন দণ্ড এবং অভিষেকের তেল ও সুগন্ধি ধূপ, সমাগম তাঁবুর মধ্যে প্রবেশ দরজার পর্দা,
bagaden turare da sandunansa, man shafewa da turare mai ƙanshi; da labulen ƙofar shiga tabanakul;
16 ১৬ হোমবেদি, তার পিতলের জাল, বহন দণ্ড ও সমস্ত পাত্র এবং ধোয়ার পাত্র ও তার পায়া।
bagaden hadaya ta ƙonawa da rigarsa ta tagulla da sandunansa da duk kayayyakinsa, daron tagulla da wurin ajiye shi.
17 ১৭ তারা উঠানের পর্দার সঙ্গে আনল তার স্তম্ভ ও ভিত্তি এবং উঠানের ফটকের পর্দা
Labulen filin tenti da sandunansa da tussansa, da kuma labulen ƙofar shiga fili;
18 ১৮ এবং সমাগম তাঁবুর খুঁটি, উঠানের খুঁটি ও তাদের দড়ি।
turakun tenti don tabanakul da kuma don filin, da igiyoyinsu;
19 ১৯ তারা পবিত্র স্থানে পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম বোনা পোশাক আনল, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র পোশাক ও যাজকের কাজ করার জন্য তার ছেলেদের পোশাক।
saƙaƙƙun riguna na sawa don hidima cikin wuri mai tsarki da tsarkakakkun riguna na Haruna firist, da riguna don’ya’yansa maza lokacin da suke aiki a matsayin firistoci.”
20 ২০ পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির সামনে থেকে চলে গেল।
Sai dukan jama’ar Isra’ilawa suka janye daga fuskar Musa,
21 ২১ আর যাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল, তারা সবাই সমাগম তাঁবু তৈরীর জন্য এবং সেই বিষয়ে সমস্ত কাজের ও পবিত্র পোশাকের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল।
duk waɗanda suke da niyya, waɗanda kuma zukatansu suka motsa su, suka kawo kyautai wa Ubangiji, don aikin Tentin Sujada, don duk aikinsa, da don tsarkakakkun riguna.
22 ২২ পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছা করল, তারা সবাই এসে বলয়, কানবালা, অঙ্গুরীয় ও হার, সোনার সব রকম গয়না আনল। যে কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে সোনার উপহার আনতে চাইল, সে আনল।
Duk waɗanda suke da niyya, maza da mata, gaba ɗaya, suka kawo kayan ado na zinariya na kowane iri.’Yan kunne, da ƙawane, da mundaye, da kayayyakin zinariya iri-iri. Dukansu suka miƙa zinariyarsu a matsayin hadaya ga Ubangiji.
23 ২৩ আর যাদের কাছে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো, ছাগলের লোম, লাল রঙের ভেড়ার চামড়া ও দামী চামড়া ছিল, তারা সবাই তা আনল।
Kowane mutumin da yake da shuɗi, shunayya ko jan zare, ko lallausan lilin, ko gashin akuya, ko fatun rago da aka rina ja, ko fatun shanun teku, suka kawo.
24 ২৪ যে কেউ রূপা ও পিতলের উপহার উপস্থিত করল, সে সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উপহার আনল এবং যার কাছে কোন কাজে লাগানোর জন্য শিটীম কাঠ ছিল, সে তাই আনল।
Masu miƙa kyautar azurfa, ko tagulla suka kawo su a matsayin kyautai ga Ubangiji, kuma kowane mutumin da yake da itacen ƙirya don kowane sashin aikin, ya kawo.
25 ২৫ আর দক্ষ স্ত্রীলোকেরা তাদের হাতে সুতো কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো আনল।
Kowace mace mai fasaha ta kaɗa zare da hannuwanta, ta kuma kawo abin da ta kaɗa na shuɗi, shunayya, ko jan zare, ko lallausan lilin.
26 ২৬ সমস্ত স্ত্রীলোক যাদের হৃদয় তাদেরকে আলোড়িত করল এবং যারা দক্ষতায় পরিপূর্ণ তারা ছাগলের লোমের সুতো কাটল।
Kuma dukan matan da suke da niyya, suke kuma da fasaha, suka kaɗa gashin akuya.
27 ২৭ আর অধ্যক্ষরা এফোদের ও বুকপাটার জন্য গোমেদক মণি
Shugabannin suka kawo duwatsun Onis. Da duwatsu masu daraja don a jera a kan efod da ƙyallen maƙalawa a ƙirji.
28 ২৮ এবং দীপের, অভিষেকের তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য ও তেল আনলেন।
Suka kawo kayan yaji da man zaitun don fitila da don man shafewa da kuma don turare mai ƙanshi.
29 ২৯ ইস্রায়েল সন্তানরা ইচ্ছাকৃত সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল, সদাপ্রভু মোশিকে দিয়ে যা যা করতে আদেশ করেছিলেন, তার কোন রকম কাজ করার জন্য যে পুরুষ ও স্ত্রীলোকদের হৃদয়ের ইচ্ছা হল, তারা সবাই উপহার আনল।
Dukan mazan Isra’ilawa da matan da suke da niyya suka kawo wa Ubangiji kyautai na yardar rai, domin dukan aikin da Ubangiji ya umarce su ta bakin Musa.
30 ৩০ পরে মোশি ইস্রায়েল সন্তানদের বললেন, “দেখ, সদাপ্রভু যিহূদা বংশীয় হূরের নাতি ঊরির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলেন;
Sa’an nan ya ce wa Isra’ilawa, “Duba Ubangiji ya zaɓi Bezalel ɗan Uri, ɗan Hur, daga kabilar Yahuda,
31 ৩১ আর তিনি তাকে ঈশ্বরের আত্মায়, জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার শিল্প কৌশলে পরিপূর্ণ করলেন,
ya kuma cika shi da Ruhun Allah, da fasaha, azanci da kuma sani cikin dukan sana’ar hannu,
32 ৩২ যাতে তিনি কৌশলের কাজ কল্পনা করতে, সোনা, রূপা ও পিতলের কাজ করতে,
don yă ƙirƙiro zāne-zāne na gwaninta waɗanda za yi da zinariya, da azurfa da kuma tagulla.
33 ৩৩ খোচিত মণি কাটতে, কাঠ খোদাই করতে ও সব রকম কৌশলযুক্ত শিল্প কাজ করতে পারেন।
Haka kuma wajen sassaƙar duwatsu na jerawa, da sassaƙar itace, da kowane irin aiki na gwaninta.
34 ৩৪ এই সকলের শিক্ষা দিতে তার ও দান-বংশীয় অহীষামকের ছেলে অহলীয়াবের হৃদয়ে বাসনা দিলেন।
Ya kuma ba Bezalel da Oholiyab ɗan Ahisamak, daga kabilar Dan, iyawa don koya wa waɗansu.
35 ৩৫ তিনি খোদাই করতে ও শিল্প কাজ করতে এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতোয় খোদাই কাজ করতে এবং তাঁতির কাজ করতে, অর্থাৎ যাবতীয় শিল্প কাজ ও চিত্রের কাজ করতে তাঁদের হৃদয় অভিজ্ঞতায় পরিপূর্ণ করলেন।
Ya cika su da fasaha don yin kowane irin aikin sana’a, zāne-zāne, ɗinke-ɗinke shuɗi, shunayya da jan zare, da lallausan lilin, da kuma masu yin saƙa, sun gwaninta ƙwarai cikin kowane irin aikin hannu da kuma zāne-zāne.

< যাত্রাপুস্তক 35 >