< যাত্রাপুস্তক 34 >

1 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি প্রথম ফলকের মত দুটি পাথরের ফলক কাটো; প্রথম যে দুটি ফলক তুমি ভেঙে ফেলেছ, তাতে যা যা লেখা ছিল, সেই সব কথা আমি এই দুটি ফলকে লিখব।
Ubangiji ya ce wa Musa “Sassaƙa alluna biyu kamar na farko, ni kuwa in rubuta kalmomin da suke cikin alluna na farko da ka farfasa.
2 আর তুমি সকালে প্রস্তুত হও, সকালে সীনয় পর্বতে উঠে আসবে ও সেখানে পর্বতের চূড়ায় আমার কাছে উপস্থিত হও।
Ka shirya da safe, ka hauro kan Dutsen Sinai. Ka gabatar da kanka a gare ni a can kan dutse.
3 কিন্তু তোমার সঙ্গে কোনো মানুষ উপরে না আসুক এবং এই পর্বতে কোথাও কোন মানুষ দেখা না যাক, আর পশুপালও এই পর্বতের সামনে না চরুক।”
Ba wani da zai zo tare da kai, ko a gan shi ko’ina a kan dutsen, kada garkunan tumaki ko na shanu su yi kiwo kusa da dutsen.”
4 পরে মোশি প্রথম পাথরের মত দুটি পাথরের ফলক কাটলেন এবং সদাপ্রভুর আদেশ অনুসারে সকালে উঠে সীনয় পর্বতের উপরে গেলেন ও সেই দুটি পাথরের ফলক হাতে করে নিলেন।
Saboda haka Musa ya sassaƙa alluna biyu na dutse kamar na fari, sai ya hau Dutsen Sinai da sassafe, kamar yadda Ubangiji ya umarce shi, yana kuma ɗauke da alluna biyu na dutse a hannuwansa.
5 তখন সদাপ্রভু মেঘে নেমে এসে সেখানে তাঁর সঙ্গে দাঁড়িয়ে সদাপ্রভুর নাম ঘোষণা করলেন।
Sa’an nan Ubangiji ya sauko a cikin girgije ya tsaya can tare da shi, ya kuma yi shelar sunansa.
6 সদাপ্রভু তাঁর সামনে দিয়ে গেলেন ও এই ঘোষণা করলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, করুণাময় ও কৃপাবান ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান;
Sai Ubangiji ya wuce a gaban Musa, ya yi shela ya ce, “Ni ne Ubangiji Allah mai tausayi, mai alheri, mai jinkirin fushi, cike da ƙauna da aminci,
7 হাজার হাজার পুরুষ পর্যন্ত অনুগ্রহদানকারী, অপরাধের, খারাপ কাজের ও পাপের ক্ষমাকারী; তবুও তিনি অবশ্যই পাপের শাস্তি দেন; ছেলে নাতিদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত, তিনি বাবাদের অপরাধের শাস্তি দেন।”
nakan nuna ƙauna wa dubbai, nakan kuma gafarta mugunta, tawaye da zunubi. Amma ba na barin mai laifi, ba tare da na hore shi ba; nakan hukunta’ya’ya da jikoki har tsara ta uku da ta huɗu saboda laifin iyaye.”
8 তখন মোশি তাড়াতাড়ি মাটিতে মাথা নত করলেন এবং আরাধনা করলেন।
Musa ya yi sauri ya rusuna har ƙasa, ya yi sujada.
9 তখন তিনি বললেন, “হে প্রভু, যদি এখন আমি আপনার কাছে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমাদের মধ্যে দিয়ে যান, কারণ এই জাতি একগুঁয়ে। আমাদের অপরাধ ও পাপ সকল ক্ষমা করুন এবং আমাদের আপনার উত্তরাধিকারী হিসাবে গ্রহণ করুন।”
Ya ce, “Ya Ubangiji, in na sami tagomashi a idanunka, bari Ubangiji yă tafi tare da mu. Ko da yake wannan mutane masu taurinkai ne, ka gafarta muguntanmu da zunubanmu, ka kuma sāke sa mu zama abin gādonka.”
10 ১০ তখন তিনি বললেন, “দেখ, আমি এক চুক্তি করি; সমস্ত পৃথিবীতে ও যাবতীয় জাতির মধ্যে যা কখনও করা হয়নি, এমন আশ্চর্য্য কাজ আমি তোমার সমস্ত লোকের সামনে করব; তাতে যে সব লোকের মধ্যে তুমি আছ, তারা সদাপ্রভুর কাজ দেখবে, কারণ তোমার কাছে যা করব, তা ভয়ঙ্কর।
Sai Ubangiji ya ce, “Ga shi na yi alkawari da kai. A gaban dukan mutanenka zan yi abubuwan banmamakin da ba a taɓa yinsa a cikin wata al’umma a duniya ba. Mutanen da kuke zaune cikinsu za su ga aikin bantsoro, da Ni Ubangiji zan yi muku.
11 ১১ আজ আমি তোমাকে যা আদেশ করি, তা মান্য কর; দেখ, আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়কে তোমার সামনে থেকে দূর করে দেব।
Ku yi biyayya da umarnin da na ba ka yau. Zan kora muku Amoriyawa, Kan’aniyawa, Hittiyawa, Ferizziyawa, Hiwiyawa da Yebusiyawa.
12 ১২ সাবধান, যে দেশে তুমি যাচ্ছ, সেই দেশবাসীদের সঙ্গে নিয়ম স্থির কোরো না, পাছে তা তোমার কাছে ফাঁদের মত হয়।
Ku kula, kada ku yi yarjejjeniya da waɗanda suke zaune a ƙasar da za ku tafi, in ba haka ba, za su zama muku tarko.
13 ১৩ কিন্তু তোমরা তাদের বেদিগুলি ভেঙে ফেলবে, তাদের থামগুলি ভেঙে চূর্ণবিচূর্ণ করবে ও সেখানকার আশেরা মূর্তিগুলি কেটে ফেলবে।
Ku rurrushe bagadansu, ku farfashe keɓaɓɓun duwatsunsu, ku sassare ginshiƙan Asheransu.
14 ১৪ তুমি অন্য দেবতার আরাধনা কোরো না, কারণ সদাপ্রভু নিজের গৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারন করেন; তিনি নিজের গৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর।
Kada ku bauta wa wani allah, gama Ubangiji, wanda sunansa Kishi, Allah ne mai kishi.
15 ১৫ তুমি সেখানকার অধিবাসীদের সঙ্গে নিয়ম করবে না; তারা ব্যভিচার করে এবং তারা নিজেদের দেবতাদের অনুগামী হয়ে নিজের দেবতাদের কাছে বলিদান করে এবং তারা তোমাকে বলির দ্রব্য খাওয়াবার জন্য তোমাকে আমন্ত্রণ জানাবে;
“Ku kula, kada ku yi yarjejjeniya da mazaunan wannan ƙasa, don kada sa’ad da suke yi wa allolinsu sujada, suna miƙa musu hadaya, su gayyace ku, ku ci hadayar da suka miƙa wa allolinsu.
16 ১৬ কিংবা তুমি তোমার ছেলেদের জন্য তাদের মেয়েদের গ্রহণ করবে এবং তাদের মেয়েরা ব্যভিচার করবে ও তোমার ছেলেদের নিজের দেবতাদের উপাসনা করিয়ে অবিশ্বস্ত করাবে।
Kada ku auro wa’ya’yanku maza’yan matansu, waɗanda suke yi wa alloli sujada, har su sa’ya’yanku su bi allolinsu.
17 ১৭ তুমি তোমার জন্য ছাঁচে ঢালা কোন দেবতা তৈরী কোরো না।
“Kada ku yi alloli na zubi.
18 ১৮ তুমি খামির বিহীন রুটির উৎসব পালন করবে। আবীব মাসের যে নির্ধারিত দিনের যেরকম করতে আদেশ করেছি, সেই রকম তুমি সেই সাত দিন খামির বিহীন রুটি খাবে, কারণ সেই আবীব মাসে তুমি মিশর দেশ থেকে বের হয়ে এসেছিলে।
“Sai ku yi Bikin Burodi Marar Yisti. Ku kuma ci burodi marar yisti har kwana bakwai, kamar yadda na umarce ku. Ku yi wannan a ƙayyadadden lokacinsa a watan Abib, gama a cikin watan ne kuka fita daga Masar.
19 ১৯ প্রথমজাত সবাই এবং গরু, ভেড়ার পালের মধ্যে প্রথমজাত পুরুষ পশু সমস্তই আমার।
“Ɗan fari na kowane mutum zai zama nawa, har da ɗan farin na dabbobi, ko na garken shanu ko na tumaki.
20 ২০ প্রথমজাত গাধার পরিবর্তে তুমি ভেড়ার বাচ্চা দিয়ে তাকে মুক্ত করবে; যদি মুক্ত না কর, তবে তার ঘাড় ভাঙ্গবে। তোমার প্রথমজাত সব ছেলেগুলিকে তুমি মুক্ত করবে। আর কেউ খালি হাতে আমার সামনে আসবে না।
Ku fanshi ɗan farin jaki da na tunkiya, amma in ba ku fanshe shi ba, ku karya wuyansa. Ku fanshi duk’ya’yan farinku maza. “Kada wani yă zo gabana hannu wofi.
21 ২১ তুমি ছয়দিন পরিশ্রম করবে, কিন্তু সপ্তম দিনের বিশ্রাম করবে; চাষের ও ফসল কাটার দিনের ও বিশ্রাম করবে।
“Kwana shida za ku yi aiki, amma a rana ta bakwai za ku huta; ko da lokacin noma ne, ko lokacin girbi, sai ku huta.
22 ২২ তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গমের প্রথম ফলের উৎসব এবং বছরের শেষভাগে ফল সংগ্রহের উৎসব পালন করবে।
“Ku kiyaye Bikin Makoni wato, bikin girbin nunan fari na alkama, da Bikin Gama Tattara amfanin gonaki, a ƙarshen shekara.
23 ২৩ বছরের মধ্যে তিনবার তোমাদের সমস্ত পুরুষ ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সামনে উপস্থিত হবে।
Sau uku a shekara, dukan mazanku za su bayyana a gaban Ubangiji Mai Iko Duka, Allah na Isra’ila.
24 ২৪ কারণ আমি তোমার সামনে থেকে জাতিদেরকে দূর করে দেব ও তোমার সীমানা বিস্তার করব এবং তুমি বছরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবার জন্য গেলে তোমার জমিতে কেউ লোভ করবে না।
Zan kore al’umma daga gabanku, in fadada kan iyakarku, babu wanda zai yi ƙyashin ƙasarku a lokutan nan uku na shekara da kuka haura don ku bayyana a gaban Ubangiji, Allahnku.
25 ২৫ তুমি আমার বলির রক্ত খামিরযুক্ত খাদ্যের সঙ্গে উৎসর্গ করবে না ও নিস্তারপর্ব্বের উৎসবের বলিদ্রব্য সকাল পর্যন্ত রাখা যাবে না।
“Kada ku miƙa mini jinin hadaya tare da wani abin da yana da yisti, kada kuma ku bar kowace hadaya ta Bikin Ƙetarewa ta kwana.
26 ২৬ তুমি নিজের জমির প্রথম ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনবে। তুমি ছাগলছানাকে তার মায়ের দুধে সিদ্ধ করবে না।”
“Ku kawo nunan farin amfanin gonarku mafi kyau a gidan Ubangiji, Allahnku. “Kada ku dafa ɗan akuya a cikin madarar mahaifiyarsa.”
27 ২৭ আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই সব বাক্য লিপিবদ্ধ কর, কারণ আমি এই সব বাক্য অনুসারে তোমার ও ইস্রায়েলের সঙ্গে চুক্তি স্থির করলাম।”
Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Ka rubuta waɗannan kalmomi, gama bisa ga kalmomin nan, na yi alkawari da kai da kuma Isra’ila.”
28 ২৮ সেই দিনের মোশি চল্লিশ দিন রাত সেখানে সদাপ্রভুর সঙ্গে থাকলেন, খাবার খেলেন না ও জল পান করলেন না। আর তিনি সেই দুটি পাথরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ দশ আজ্ঞা লিখলেন।
Musa ya kasance tare da Ubangiji kwana arba’in da dare arba’in, bai ci ba, bai sha ba. Ya kuma rubuta kalmomin alkawari a kan alluna, wato, dokoki goma.
29 ২৯ পরে মোশি দুটি সাক্ষ্যপাথর হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, সদাপ্রভুর সঙ্গে আলাপের দিন তার মুখের চামড়া যে উজ্জ্বল হয়েছিল, তা মোশি জানতে পারলেন না।
Sa’ad da Musa ya sauko daga kan Dutsen Sinai tare da alluna biyu na Alkawari a hannuwansa, bai san cewa fuskarsa tana ƙyalli ba saboda zaman da ya yi a gaban Ubangiji.
30 ৩০ পরে যখন হারোণ ও সমস্ত ইস্রায়েল সন্তান মোশিকে দেখতে পেল, তখন দেখ, তার মুখের চামড়া উজ্জ্বল, আর তারা তাঁর কাছে আসতে ভয় পেল।
Da Haruna da dukan Isra’ila suka ga Musa, fuskarsa kuma tana ƙyalli, sai suka ji tsoron zuwa kusa da shi.
31 ৩১ কিন্তু মোশি তাদেরকে ডাকলে হারোণ ও মণ্ডলীর শাসনকর্ত্তা সবাই তাঁর কাছে ফিরে আসলেন, আর মোশি তাদের সঙ্গে আলাপ করলেন।
Amma Musa ya kira su, sai Haruna da dukan shugabannin jama’ar suka zo wurinsa, ya kuwa yi musu magana.
32 ৩২ তারপরে ইস্রায়েল সন্তানরা সবাই তাঁর কাছে আসল; তাতে তিনি সীনয় পর্বতে বলা সদাপ্রভুর আজ্ঞাগুলি সব তাদেরকে জানালেন।
Daga baya sai dukan Isra’ilawa suka zo kusa da shi, ya kuma ba su dukan dokokin da Ubangiji ya ba shi a Dutsen Sinai.
33 ৩৩ পরে তাদের সঙ্গে কথাবার্তা শেষ হলে মোশি তাঁর মুখে ঢাকা দিলেন।
Da Musa ya gama magana da su, sai ya lulluɓe fuskarsa.
34 ৩৪ কিন্তু মোশি যখন সদাপ্রভুর সঙ্গে কথা বলতে ভিতরে তাঁর সামনে যেতেন ও যখন বাইরে আসতেন, তখন সেই আবরণ খুলে রাখতেন; পরে যে সব আজ্ঞা পেতেন, বের হয়ে ইস্রায়েল সন্তানদের তা বলতেন।
Amma duk sa’ad da ya je gaban Ubangiji don yă yi magana da shi, sai yă tuɓe lulluɓin har sai ya fito. Kuma duk sa’ad da ya fito yă faɗa wa Isra’ilawa abin da aka umarce shi,
35 ৩৫ মোশির মুখের চামড়া উজ্জ্বল, এটা ইস্রায়েল সন্তানরা তাঁর মুখের দিকে তাকিয়ে দেখত; কিন্তু পরে মোশি সদাপ্রভুর সঙ্গে কথা বলতে যে পর্যন্ত আবার না যেতেন, ততক্ষণ তাঁর মুখে আবার ঢাকা দিয়ে রাখতেন।
sai su ga fuskarsa tana ƙyalli. Sa’an nan Musa yă sāke lulluɓe fuskarsa, har sai ya shiga don yă yi magana da Ubangiji.

< যাত্রাপুস্তক 34 >