< যাত্রাপুস্তক 32 >

1 পর্বত থেকে নামতে মোশির দেরী হচ্ছে দেখে লোকেরা হারোণের কাছে জড়ো হয়ে তাঁকে বলল, “উঠুন, আমাদের এগিয়ে যাবার জন্য আমাদের দেবতা তৈরী করুন, কারণ যে মোশি মিশর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছেন, তাঁর কি হল, তা আমরা জানি না।”
Sa’ad da mutane suka ga Musa ya daɗe bai sauko daga dutse ba, sai suka taru kewaye da Haruna suka ce, “Zo, ka yi mana alloli waɗanda za su yi mana jagora. Game da wannan Musa wanda ya fitar da mu daga Masar dai, ba mu san abin da ya faru da shi ba.”
2 তখন হারোণ তাদেরকে বললেন, “তোমরা তোমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের কানের সোনা খুলে আমার কাছে আনো”।
Haruna ya amsa musu ya ce, “Ku tuttuɓe zoban zinariya waɗanda suke kunnuwan matanku, da na’ya’yanku maza da mata, ku kawo mini.”
3 তাতে সমস্ত লোক তাদের কান থেকে সোনা খুলে হারোণের কাছে আনল।
Saboda haka dukan mutane suka tuttuɓe’yan kunnensu suka kawo wa Haruna.
4 তখন তিনি তাদের হাত থেকে সোনা গ্রহণ করে কারুকার্য করলেন এবং একটি ছাঁচে ঢালা বাছুর তৈরী করলেন; তখন লোকেরা বলতে লাগল, “হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন”।
Sai ya karɓi abubuwan da suka ba shi, ya yi gunki na siffar ɗan maraƙi, ya sassaƙa shi da kayan aiki. Sa’ad da mutane suka gani, sai suka tā da murya suka ce, “Waɗannan su ne allolinku, ya Isra’ila, waɗanda suka fitar da ku daga Masar.”
5 আর হারোণ তা দেখে তার সামনে একটি বেদি তৈরী করলেন এবং হারোণ ঘোষণা করে বললেন, “কাল সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব হবে।”
Da Haruna ya ga haka, sai ya gina bagade a gaban ɗan maraƙi, ya yi shela ya ce, “Gobe akwai biki ga Ubangiji.”
6 আর লোকেরা পরদিন ভোরে উঠে হোমবলি উৎসর্গ করল এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনল; আর লোকেরা ভোজন পান করতে বসল, পরে উল্লাস করতে উঠল।
Saboda haka kashegari, mutane suka tashi da sassafe suka miƙa hadaya ta ƙonawa, da hadaya ta salama. Bayan haka suka zauna suka ci, suka sha, suka kuma tashi suka yi rawa.
7 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি নেমে যাও, কারণ তোমার যে লোকদেরকে তুমি মিশর থেকে বের করে এনেছ, তারা নষ্ট হয়েছে।
Sai Ubangiji ya ce wa Musa, “Sauka, gama mutanenka, waɗanda ka fitar da su daga Masar sun ƙazantu.
8 আমি তাদেরকে যে পথে চলার আদেশ দিয়েছি তারা শীঘ্রই সেই পথ থেকে ফিরেছে; তারা তাদের জন্য এক ছাঁচে ঢালা বাছুর তৈরী করে তার কাছে প্রণাম করেছে এবং তার উদ্দেশ্যে বলিদান করেছে ও বলেছে, ‘হে ইস্রায়েল, এই তোমার দেবতা, যিনি মিশর দেশ থেকে তোমাকে বের করে এনেছেন’।”
Sun yi saurin juyawa daga abin da na umarce su, sun kuma yi wa kansu gunki na siffar ɗan maraƙi. Sun yi sujada ga ɗan maraƙi, suka yi hadaya gare shi, suka kuma ce, waɗannan su ne allolinka ya Isra’ila, waɗanda suka fito da kai daga Masar.”
9 সদাপ্রভু মোশিকে আরও বললেন, “আমি সেই লোকেদেরকে দেখলাম; দেখ, তারা একগুঁয়ে জাতি।
Ubangiji ya ce wa Musa, “Na ga waɗannan mutane, mutane ne masu taurinkai.”
10 ১০ এখন তুমি আমাকে থামাতে চেষ্টা কর না, তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রকট হোক, আমি তাদেরকে হত্যা করব, তখন আমি তোমার থেকে এক বড় জাতি তৈরী করব।”
Yanzu ka bar ni kurum fushina yă yi ƙuna a kansu, in hallaka su. Sa’an nan in maishe ka al’umma mai girma.
11 ১১ কিন্তু মোশি তাঁর ঈশ্বর সদাপ্রভুকে অনুরোধ করে বললেন, “হে সদাপ্রভু, তোমার যে প্রজাদেরকে তুমি ক্ষমতাবান ও শক্তিশালী হাত দিয়ে মিশর দেশ থেকে বের করে এনেছ, তাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রকট হবে?
Amma Musa ya nemi tagomashin Ubangiji, Allahnsa ya ce, “Ya Ubangiji don me fushinka zai yi ƙuna a kan mutanenka, waɗanda ka fisshe su daga Masar da ikon hannunka mai girma?
12 ১২ মিশরীয়েরা কেন বলবে, ক্ষতি করার জন্য, পার্বত্য অঞ্চলে তাদেরকে নষ্ট করতে ও পৃথিবী থেকে লোপ করতে, তিনি তাদেরকে বের করে এনেছেন? তুমি নিজের প্রচণ্ড ক্রোধ থামাও ও তোমার প্রজাদের শাস্তির বিষয়ে ক্ষান্ত হও।
Don me za ka sa Masarawa su ce, ‘Ai, da mugun nufi ne ya fito da su don yă shafe su daga fuskar duniya’? Ka juya daga fushinka mai zafi, ka ji tausayi, kada ka kawo masifa a kan mutanenka.
13 ১৩ তুমি নিজের দাস অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে স্মরণ কর, যাদের কাছে তুমি নিজের নামের শপথ করে বলেছিলে, ‘আমি আকাশের তারাদের মত তোমাদের বংশ বৃদ্ধি করব এবং এই যে সমস্ত দেশের কথা বললাম এগুলি তোমাদের বংশকে দেব, তারা চিরকালের জন্য এটা অধিকার করবে’।”
Ka tuna da bayinka Ibrahim, Ishaku da Isra’ila, waɗanda ka rantse da kanka cewa, ‘Zan mai da zuriyarka kamar taurarin sama kuma zan ba wa zuriyarka wannan ƙasa wadda na yi musu alkawari, za tă kuma zama abin gādonsu har abada.’”
14 ১৪ তখন সদাপ্রভু তাঁর প্রজাদের যে অনিষ্ট করার কথা বলেছিলেন, তা আর করলেন না।
Sai Ubangiji ya yi juyayi, bai kuwa kawo wa mutanensa bala’in da ya yi niyya ba.
15 ১৫ পরে মোশি মুখ ফেরালেন, সাক্ষ্যের সেই দুই পাথরের ফলক হাতে নিয়ে পর্বত থেকে নামলেন; সেই পাথরের ফলকের এপিঠ ওপিঠ দুপিঠেই লেখা ছিল।
Musa ya juya, ya sauka daga kan dutsen da alluna biyu na Alkawari a hannuwansa. An yi rubutun a kowane gefe, gaba da baya.
16 ১৬ সেই পাথরের ফলক ঈশ্বরের তৈরী এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদাই করা।
Allunan aikin Allah ne; rubutun kuma rubutun Allah ne, da ya zāna a kan alluna.
17 ১৭ পরে যিহোশূয় কোলাহলকারী লোকেদের রব শুনে মোশিকে বললেন, “শিবিরে যুদ্ধের শব্দ হচ্ছে”।
Sa’ad da Yoshuwa ya ji surutun mutane suna ihu, sai ya ce wa Musa, “Kamar akwai ƙarar yaƙi a sansani.”
18 ১৮ তিনি বললেন, “ওটা তো জয়ধ্বনির শব্দ নয়, পরাজয়ধ্বনিরও শব্দ নয়; আমি গানের শব্দ শুনতে পাচ্ছি।”
Musa ya amsa ya ce, “Ba ƙarar nasara ba ce, ba ƙarar wanda yaƙi ya ci ba ne; ƙarar waƙa ce nake ji.”
19 ১৯ পরে তিনি শিবিরের কাছাকাছি এলে ঐ বাছুর এবং নাচ দেখতে পেলেন; তাতে মোশি ক্রোধে জ্বলে উঠে পর্বতের নিচে তাঁর হাত থেকে সেই দুটি পাথরের ফলক ছুঁড়ে ভেঙে ফেললেন।
Da Musa ya kusato sansanin, sai ya ga ɗan maraƙin da kuma mutane suna rawa. Sai fushinsa ya yi ƙuna, ya kuwa jefar da allunan da suke hannuwansa, allunan kuwa suka farfashe a gindin dutsen.
20 ২০ আর তাদের তৈরী বাছুর নিয়ে আগুনে পুড়িয়ে দিলেন এবং তা ধূলোর মত পিষে জলের উপরে ছড়িয়ে ইস্রায়েল সন্তানদের পান করালেন।
Sai ya ɗauki ɗan maraƙin da suka yi, ya ƙone a wuta; sa’an nan ya niƙa shi ya zama gari, ya barbaɗa garin a ruwa, ya sa Isra’ilawa suka sha.
21 ২১ পরে মোশি হারোণকে বললেন, “ঐ লোকেরা তোমার কি করেছিল যে, তুমি তাদের দিয়ে এত বড় পাপ করালে?”
Ya ce wa Haruna, “Mene ne waɗannan mutane suka yi maka da ka kai su ga wannan zunubi mai girma?”
22 ২২ হারোণ বললেন, “আমার প্রভুর ক্রোধ প্রকট না হোক। আপনি লোকেদেরকে জানেন যে, তারা দুষ্টতায় পূর্ণ।
Haruna ya amsa ya ce, “Kada ka yi fushi da ni ranka yă daɗe, ka san yadda mutanen nan suke da saurin yin mugunta.
23 ২৩ তারা আমাকে বলল, ‘আমাদের এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের দেবতা তৈরী করুন, কারণ যে মোশি মিশর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছিল, তাঁর কি হল, তা আমরা জানি না’।”
Sun ce mini, ‘Ka yi mana alloli waɗanda za su yi mana jagora, game da wannan Musa dai, wanda ya fito da mu daga Masar, ba mu san abin da ya faru da shi ba.’
24 ২৪ তখন আমি বললাম, “তোমাদের মধ্যে যার যে সোনা আছে, সে তা খুলে দিক; তারা আমাকে দিল; পরে আমি তা আগুনে ছুঁড়ে ফেললে ঐ বাছুরটি বেরিয়ে এল।”
Sai na gaya musu, ‘Duk wanda yana da kayan ado na zinariya, ya cire?’ Sa’an nan suka ba ni zinariya, sai na jefa cikin wuta, wannan ɗan maraƙi ya fito.”
25 ২৫ পরে মোশি দেখলেন, লোকেরা স্বেচ্ছাচারী হয়েছে, কারণ হারোণ শত্রুদের মধ্যে বিদ্রূপের জন্য তাদেরকে স্বেচ্ছাচারী হতে দিয়েছিলেন।
Musa ya duba ya ga mutane sun kauce gaba ɗaya domin Haruna ya sa suka kauce, har suka zama abin dariya ga abokan gābansu.
26 ২৬ তখন মোশি শিবিরের দরজায় দাঁড়িয়ে বললেন, “সদাপ্রভুর পক্ষে কে? সে আমার কাছে আসুক।” তাতে লেবির সন্তানেরা সবাই তাঁর কাছে জড়ো হল।
Saboda haka sai ya tsaya a ƙofar sansani ya ce, “Duk wanda yake na Ubangiji yă zo wurina.” Sai dukan Lawiyawa suka taru wurinsa.
27 ২৭ তিনি তাদের বললেন, “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, ‘তোমরা প্রত্যেক জন নিজেদের ঊরুতে তরোয়াল বাঁধ, শিবিরের মধ্যে দিয়ে এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত যাতায়াত করো এবং প্রতিজন নিজের নিজের ভাই, বন্ধু ও প্রতিবেশীকে হত্যা কর’।”
Sa’an nan ya ce musu, “Ga abin da Ubangiji, Allah na Isra’ila ya ce, ‘Kowane mutum yă rataya takobinsa, yă kai yă kawo daga wannan gefe zuwa wancan cikin sansani, kowa yă kashe ɗan’uwansa, da abokinsa, da kuma maƙwabcinsa.’”
28 ২৮ তাতে লেবির সন্তানেরা মোশির বাক্য অনুসারে সেই রকম করল, আর সেই দিন লোকদের মধ্যে কমপক্ষে তিন হাজার লোক মারা পড়ল।
Lawiyawa suka yi yadda Musa ya umarta, a ranar, mutane wajen dubu uku suka mutu.
29 ২৯ কারণ মোশি বলেছিলেন, “আজ তোমরা প্রত্যেক জন নিজেদের ছেলে ও ভাইয়ের বিপক্ষ হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের হস্তপূরণ কর, তাতে তিনি এই দিনের তোমাদেরকে আশীর্বাদ করবেন।”
Sa’an nan Musa ya ce, “An keɓe ku ga Ubangiji a yau, gama kun yi gāba da’ya’yanku da’yan’uwanku, ya kuma albarkace ku a wannan rana.”
30 ৩০ পরদিন মোশি লোকদেরকে বললেন, “তোমরা খুব বড় পাপ করলে, এখন আমি সদাপ্রভুর কাছে উঠে যাচ্ছি; যদি সম্ভব হয়, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করব।”
Kashegari Musa ya ce wa mutane, “Kun yi zunubi mai girma. Amma yanzu zan hau wurin Ubangiji; wataƙila zan iya yin kafara domin zunubinku.”
31 ৩১ পরে মোশি সদাপ্রভুর কাছে ফিরে গিয়ে বললেন, “হায় হায়, এই লোকেরা খুব পাপ করেছে, নিজেদের জন্য সোনার দেবতা তৈরী করেছে।
Don haka Musa ya koma wurin Ubangiji ya ce, “Kaito, mutanen nan sun yi zunubi mai girma! Sun yi wa kansu allolin zinariya.
32 ৩২ আহা। এখন এদের পাপ ক্ষমা কর; আর যদি না কর, তবে আমি অনুরোধ করছি, তোমার লেখা বই থেকে আমার নাম কেটে ফেল।”
Amma yanzu, ina roƙonka ka gafarta zunubinsu, in ba haka ba, to, ka shafe ni daga littafin da ka rubuta.”
33 ৩৩ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করেছে, তারই নাম আমি নিজের বই থেকে কেটে ফেলব।
Ubangiji ya amsa wa Musa, “Duk wanda ya yi mini zunubi, shi zan shafe daga littafina.
34 ৩৪ এখন যাও, আমি যে দেশের বিষয়ে তোমাকে বলেছি, সেই দেশে লোকেদের নিয়ে যাও; দেখ, আমার দূত তোমার আগে আগে যাবেন, কিন্তু যেদিন আমি তাদের শাস্তি দেব, আমি তাদের পাপের জন্য শাস্তি দেব।”
Yanzu tafi, ka jagoranci mutanen zuwa inda na yi zance, mala’ikana kuma zai sha gabanku. Duk da haka sa’ad da lokaci ya yi da zan yi horo, zan hore su domin zunubinsu.”
35 ৩৫ সদাপ্রভু লোকেদেরকে আঘাত করলেন, কারণ লোকেরা হারোণকে দিয়ে সেই বাছুর তৈরী করিয়েছিল।
Ubangiji kuwa ya bugi mutanen da annoba, saboda abin da suka yi da ɗan maraƙin da Haruna ya yi.

< যাত্রাপুস্তক 32 >